30/04/2026
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রতিভাবান সংগীত শিল্পী
জয়া বড়ুয়ার বুদ্ধ কীর্তন অ্যালবাম প্রকাশিত
------------------ অধীর বড়ুয়া বাঙালী
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""'''''''""""""""""""
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা'২৬ ১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে । এ উপলক্ষে প্রথম বারের মতো বৌদ্ধ ধর্মের আপামর জনগোষ্ঠীর এবং বুদ্ধ কীর্তন প্রেমীদের মুগ্ধ করতে "আমি কি হেরিলাম সখী" শীর্ষক বুদ্ধ কীর্তন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকা ভূক্ত আধুনিক- নজরুল সংগীতের প্রতিভাবান শিল্পী জয়া বড়ুয়া। সংগীতে বহুদা গুণের অধিকারী জয়া বড়ুয়া তার সংগীত জগতকে শিল্পে পরিনত করার জন্য ঢাকা-চট্রগ্রাম ও দেশের হাজারো অনুষ্ঠানে শীর্ষ একাধিক মঞ্চে একক সংগীত পরিবেশন করে দর্শক মুগ্ধ এবং নিজেই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি সম্প্রতি দেশের অন্যতম প্রতিষ্ঠিত ই এল মিডিয়ার অনুজিত বড়ুয়া লিমন ও খ্যাতিমান সংগীত শিল্পী নিখিলেশ বড়ুয়ার সর্বাঙ্গীন আয়োজনে এবং প্রখ্যাত বুদ্ধ কীর্তন শিল্পী সমীরণ বড়ুয়ার গাওয়া আদি বুদ্ধ কীর্তন গুলোকে নতুনরূপে উপস্থাপন করার লক্ষে শিল্পী জয়া বড়ুয়ার কণ্ঠে প্রথম বু্দ্ধ কীর্তনের এ অ্যালবামটি ৩০ এপ্রিল ২০২৬ আত্মপ্রকাশ করছেন। এ অ্যালবামে সহশিল্পী রয়েছে প্রজ্ঞা, দীপা, অন্তরা, আয়ুশী, প্রিয়ন্তী, জয়ন্তিকা দিঘী, সৌমিক ও কাব্য। এদিকে তার এ উদ্যোগকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন বৌদ্ধবার্তা পত্রিকার পরিচালনা পর্ষদের সম্পাদক মন্ডলীর সভাপতি বাবু রূপায়ন কুমার বড়ুয়া, সম্পাদক ডাঃ অধীর বড়ুয়া, পটিচালক ডাঃ ইলা বড়ুয়াসহ বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদ, শাকপুরা গ্রামবাসী, শাকপুরা লালচাঁদ বিহার সপবা ও উন্নয়ন কমিটি, মধ্যম শাকপুরা ধ্রুবতারা তরুন সংঘ, লেখক-কীর্তনশিল্পী-ডাকপরিদর্শক সঞ্জীব চন্দ্র বড়ুয়া ও মহিয়সী নারী মনিবালা বড়ুয়া স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ।
উল্লেখ্যঃ জয়া বড়ুয়া শাকপুরা গ্রামের সমাজ ও সংস্কতি ব্যক্তিত্ব সুবেল বড়ুয়ার সহ ধর্মিনী এবং তার পিতার নাম তুষার কান্তি বড়ুয়া ও মাতার নাম ডলি বড়ুয়া। তিনি সকলে আশির্বাদ প্রত্যাশী।