Institution of Diploma Engineers Bangladesh - IDEB, Sitakunda Upazila

Institution of Diploma Engineers Bangladesh - IDEB, Sitakunda Upazila দেশ গড়ার হাতিয়ার,
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ।।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ হ্রাস থেকে বিরত থাকার আহ্বান
31/03/2026

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ হ্রাস থেকে বিরত থাকার আহ্বান

01/02/2026
১০ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩% কোটা প্রস্তাবের প্রতিবাদে ৩ ফেব্রুয়ারি বিভাগীয় শহরে অবস্থান কর্মসূচি
01/02/2026

১০ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩% কোটা প্রস্তাবের প্রতিবাদে ৩ ফেব্রুয়ারি বিভাগীয় শহরে অবস্থান কর্মসূচি

31/01/2026
কারিগরি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষা, প্রকৌশল খাতে চলমান বৈষম্য নিরসন এবং জাতীয় স্বার্থে কারিগরি শিক্ষা শক্তিশালীক...
31/01/2026

কারিগরি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষা, প্রকৌশল খাতে চলমান বৈষম্য নিরসন এবং জাতীয় স্বার্থে কারিগরি শিক্ষা শক্তিশালীকরণের লক্ষ্যে আজ ৩১ জানুয়ারি ২০২৬ খ্রি:, শনিবার কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ-এর ব্যানারে ঢাকাস্থ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীগণ মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস এবং গ্রাফিক আটর্স ইনস্টিটিউট-এর শিক্ষার্থীগণ।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পে...
31/01/2026

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ঘোষিত ৭ দফা দাবি অগ্রাহ্য করে ১০ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ার নিয়োগের প্রস্তাবের প্রেক্ষিতে পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে ২৯ জানুয়ারি ২০২৬ খ্রি:, বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত হয়।

31/01/2026

কারিগরি সেক্টরের সুযোগ, সীমাবদ্ধতা এবং সামাজিক মূল্যায়ন শীর্ষক টক শো 'কারিগরি ভাবনা'।

ট্যাগলাইন : 'কারিগরি শিক্ষার মূল্যায়ন ও যথাযথ প্রয়োগেই গড়ে উঠবে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর বাংলাদেশ'।

'কারিগরি ভাবনা' আয়োজনে -

উপস্থাপনা করেছেন-
মুহাম্মদ মিজানুর রহমান
প্রতিষ্ঠাতা ও সুপ্রিম অথরিটি, মুক্তমঞ্চ
সদস্য সচিব, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক ফোরাম

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন -
প্রকৌ. মোঃ কবীর হোসেন
আহ্বায়ক, আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি

হাবিবুর রহমান হাবিব
জেনারেল সেক্রেটারি, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ

৭১-এর গৌরবময় ইতিহাস আমাদের শিখিয়েছে ত্যাগ আর সাহসের শক্তিতে বদলে দিতে পারে একটি জাতিকে। যে সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত...
16/12/2025

৭১-এর গৌরবময় ইতিহাস আমাদের শিখিয়েছে ত্যাগ আর সাহসের শক্তিতে বদলে দিতে পারে একটি জাতিকে। যে সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে স্বাধীনতা, সেই চেতনা আজও আমাদের পথ দেখায়, অনুপ্রাণিত করে এবং সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়।

সকলকে জানাই মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা।

ভাই রাসেল আমাদের মাঝে আর নেই 🖤🤲সীতাকুণ্ডের কুমিরা এলাকার "রহমান ইসলাম রাসেল" ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট এর ২৪ তম ব্যাচ...
15/12/2025

ভাই রাসেল আমাদের মাঝে আর নেই 🖤🤲

সীতাকুণ্ডের কুমিরা এলাকার "রহমান ইসলাম রাসেল" ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট এর ২৪ তম ব্যাচের ETO আজ ১৫ ডিসেম্বর-২০২৫ রোজ সোমবার সকালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ সকালে নাকের অপারেশন করার কথা ছিল। অপারেশন রুমে কার্ডিয়াক এরেস্ট(হার্ট এটাক) হয়, ICU তে নেওয়া হলে সেখানে ইন্তেকাল করেন তিনি।

মরহুমের নামাজে জানাজা আজ বা'দে আসর সীতাকুণ্ডের ছোট কুমিরা, চৌধুরী বাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

আমরা এই কঠিন সময়ে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। মহান আল্লাহর নিকট তাঁর রূহের মাগফিরাত কামনা করি।

আলহামদুলিল্লাহ, প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দনআইডিইবি'র গর্বিত সদস্য, সীতাকুণ্ড ছোট কুমিরার সন্তান Md. Nizamuddin বাংলাদে...
03/12/2025

আলহামদুলিল্লাহ, প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন
আইডিইবি'র গর্বিত সদস্য, সীতাকুণ্ড ছোট কুমিরার সন্তান Md. Nizamuddin
বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (নন–ক্যাডার) পদে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। তিনি ইতিপূর্বে ১৮তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে ট্রেড ইন্সট্রাক্টর হিসেবে হাটহাজারী উপজেলার একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োজিত ছিলেন।

Address

Sitakunda Upazila, Sitakunda
Chittagong
4310

Telephone

01819332356

Website

Alerts

Be the first to know and let us send you an email when Institution of Diploma Engineers Bangladesh - IDEB, Sitakunda Upazila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share