গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম ।

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম ।

গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম । আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ?
(1)

গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ব্যবস্থাপনায় গতকাল ২রা মার্চ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট...
03/03/2026

গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ব্যবস্থাপনায় গতকাল ২রা মার্চ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

আজ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা পরিদর্শনে আসেন তুর্কি দূতাবাসের ধর্ম মন্ত্র...
03/03/2026

আজ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা পরিদর্শনে আসেন তুর্কি দূতাবাসের ধর্ম মন্ত্রণালয়ের বাংলাদেশি কো-অর্ডিনেটর জনাব Özgür Özyürek হোজাম।

পরিদর্শনকালে তিনি তুর্কি ধাঁচে আযান ও ইকামত প্রদান করেন। বিশেষভাবে আযানের পূর্বে তাঁর দরূদে উম্মী শরীফ পাঠ উপস্থিত সবার অন্তরে এক অপূর্ব প্রশান্তি ও আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে।

তিনি পরিদর্শন করেন শাহেনশাহে সিরিকোট হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকোটি نور الله مرقده কর্তৃক প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী দ্বীনি মারকায এবং দায়েম নাজির জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন। এছাড়াও তিনি বাংলা ভাষায় কিছু বক্তব্য প্রদান করেন, যা উপস্থিত সবার কাছে অত্যন্ত আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী মনে হয়েছে।
বাংলাদেশ ও তুরস্কের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এভাবেই অটুট থাকুক আজীবন—
এবং Sultan Abdul Hamid Khan II Foundation Bangladesh কে আরো উন্নত মানের কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন।
🇧🇩 🇹🇷

🌙✨ ইফতার মাহফিল ও খতমে গাউসিয়া শরীফ সফলভাবে সম্পন্ন ✨🌙আলহামদুলিল্লাহ!গাউসিয়া কমিটি বাংলাদেশ, সুইডিশ শাখার উদ্যোগে আয়োজি...
01/03/2026

🌙✨ ইফতার মাহফিল ও খতমে গাউসিয়া শরীফ সফলভাবে সম্পন্ন ✨🌙

আলহামদুলিল্লাহ!
গাউসিয়া কমিটি বাংলাদেশ, সুইডিশ শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও খতমে গাউসিয়া শরীফ অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সফলভাবে সম্পন্ন হয়েছে।

উক্ত অনুষ্ঠানে গাউসিয়া কমিটির আহ্বায়ক ও সম্মানিত উপদেষ্টা গণ উপস্থিত ছিলেন। এছাড়াও পলিটেকনিকের বিভিন্ন বিভাগের অসংখ্য সাধারণ ছাত্রগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ সত্যিই প্রশংসনীয়।

🤲 মহান আল্লাহ তায়ালা আমাদের এই আমল কবুল করুন এবং সবাইকে দ্বীনের পথে অটল থাকার তাওফিক দান করুন।
📖 ইসলাম আমাদের শিক্ষা দেয়—
ঐক্য, ভ্রাতৃত্ব ও পরস্পরের প্রতি ভালোবাসাই হলো ঈমানের শক্তি। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “তোমরা পরস্পরকে ভালোবাসো, তাহলে তোমাদের মাঝে শান্তি প্রতিষ্ঠিত হবে।”
আসুন, আমরা ইফতার মাহফিলের এই মিলনমেলা থেকে শিক্ষা নিয়ে—
✔️ নামাজে যত্নবান হই
✔️ সুন্নাহ অনুযায়ী জীবন গড়ি
✔️ পরস্পরের ভুল ক্ষমা করি
✔️ সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় কাজ করি
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং আগামীতেও এ ধরনের দ্বীনি কার্যক্রম আরও সুন্দরভাবে আয়োজন করার তাওফিক দান করুন।

#ইফতার_মাহফিল
#খতমে_গাউসিয়া
#ঐক্য_ও_ভ্রাতৃত্ব
#দ্বীনের_পথ

আগামী ১০ শাবান ৩০ জানুয়ারি শুক্রবার বাদে মাগরিব হতে চট্টগ্রাম আলমগীর খানকাহ শরিফে তে পবিত্র গেয়ারভী শরিফের অনুষ্ঠানে সবা...
27/01/2026

আগামী ১০ শাবান ৩০ জানুয়ারি শুক্রবার বাদে মাগরিব হতে চট্টগ্রাম আলমগীর খানকাহ শরিফে তে পবিত্র গেয়ারভী শরিফের অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণ করার অনুরোধ করছি।

আজকের স্ট্যাটাসটি কেবল একটি স্মৃতিচারণ নয়, এটি রুহানিয়াতের এক গূঢ় আসরারে হাকিকতের রহস্যের উন্মোচন। বার্মার সেই বাঙালি ম...
24/01/2026

আজকের স্ট্যাটাসটি কেবল একটি স্মৃতিচারণ নয়, এটি রুহানিয়াতের এক গূঢ় আসরারে হাকিকতের রহস্যের উন্মোচন। বার্মার সেই বাঙালি মসজিদের এক ঐতিহাসিক ঘটনা, যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়—আল্লাহর ওলিদের নজর কত গভীরে!

মসজিদে নামাজ শেষ করে গাউসে জামান, মিজাবে রহমত সৈয়দ তৈয়ব শাহ্ কেবলা বাবাজী ব্যাকুল হয়ে কাউকে খুঁজছিলেন। হঠাৎ তিন কাতার পেছনে নিজের তরুণ পুত্রকে দেখে জালালী হালতে গর্জে উঠলেন— "সাবির কো মামুলি মত সমঝো!" (সাবিরকে সাধারণ কেউ মনে করো না)। তিনি উপস্থিত মুরীদদের জানিয়ে দিলেন, পেছনে দাঁড়িয়ে থাকা এই যুবকই আগামীর রুহানীয়াতের সম্রাট।

শৈশবে সিরিকোটের সেই আঁকাবাকা সুউচ্চ পাহাড় থেকে গড়িয়ে একদম সমতলে পড়ে গিয়েছিলেন তিনি। কিন্তু আশ্চর্যের বিষয়! কোনো রক্তপাত নেই, কোনো আঘাত নেই। শান্ত চরণে উঠে দাঁড়িয়ে নূরানী শরীর থেকে স্রেফ ধুলো ঝেড়ে ফেললেন। তখনই কুতুবুল আওলিয়া সৈয়দ আহমদ শাহ্ সিরিকোটি কেবলায়ে দো আলম ঘোষণা করেছিলেন—
"সাবির বাঙাল কা পীর বনে গা, আওর পাকিস্তান কা লিডার হোগা।"

কেন তিনি তিন কাতার পেছনে ছিলেন?
পীরে বাঙাল হুজুর কেবলার সেই দিন তিন কাতার পেছনে থাকাটা ছিল 'আদব' এর সর্বোচ্চ শিখর।

নিজের আধ্যাত্মিক মোকাম আকাশচুম্বী হওয়া সত্ত্বেও পিতার (যিনি তাঁর পীরও) সামনে নিজেকে আড়াল করে রাখা।

আর আমরা কি করি?

মুরীদদের শেখানো যে, আধ্যাত্মিকতায় বয়স বড় কথা নয়, বরং 'জাতে পাক' বা বংশীয় পবিত্রতা ও রূহানী শক্তিই আসল। যেমন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মহামহিম হযরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহুমাদের বয়সে বড় হওয়া সত্ত্বেও সর্বোচ্চ সম্মান ও ইজ্জত করতেন।

ইমামে আহলে সুন্নাত শেরে বাংলা আলকাদেরী কেবলা ও কাবা গাড়িতে বসেই এই তরুণ ওলির সুঘ্রাণ পেয়েছিলেন। তিনি বলেছিলেন— "এই যুবক সাংঘাতিক আল্লাহর ওলি!" এক মহান অলিই কেবল চিনেছিলেন আগামীর গাউসিয়াতের সূর্যকে।

গাউসে জামান যাকে সম্মান দিয়েছেন, তাকে সম্মান জানানোই আমাদের ঈমানী দায়িত্ব ও ফরজ কর্তব্য।

বাহ্যিক বয়স দিয়ে নয়, পীরে বাঙালকে তাঁর 'বেলায়তের নূর ও স্ট্যাটাস' দিয়ে চিনতে হবে। এজন্য শেরে মিল্লাত বলতেন, "আজকের দিনেও যে আওলাদে পাক ভূমিষ্ট হয়েছে, তিনিও আমাদের মুর্শিদ ও হুজুর কেবলা।"

পাহাড় থেকে পড়ার পরও যেমন তিনি ধুলো ঝেড়ে দাঁড়িয়েছিলেন, আমাদের জীবনেও বিপর্যয়ে হাল না ছেড়ে তাঁর আদর্শে ঘুরে দাঁড়াতে হবে।

পীরে বাঙাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (মাদ্দাজিল্লাহুল আলী) কেবল একজন রুহানী সিয়াসি ব্যক্তিত্ব নন, তিনি আমাদের হৃদয়ের 'কিবলা-এ-মুহাব্বত'। তাঁর প্রতিটি কাজ তাসাউফের এক একটি জীবন্ত কিতাব।



কপি পোস্ট: https://www.facebook.com/share/p/1DNVhEtLUR/

যে হঠাৎ একদিন নামাজ পড়ে, তাকে 'মুসল্লী' বলা হয় না; মুসল্লী বলা হয় তাকেই, যে প্রতিদিন নামাজ পড়ে। ঠিক তেমনি, যে হঠাৎ একদিন...
21/01/2026

যে হঠাৎ একদিন নামাজ পড়ে, তাকে 'মুসল্লী' বলা হয় না; মুসল্লী বলা হয় তাকেই, যে প্রতিদিন নামাজ পড়ে। ঠিক তেমনি, যে হঠাৎ একদিন দান করে, তাকে 'দানশীল' বলা হয় না; যে নিয়মিত দান করে, তাকেই দানশীল বলে। দান মানে হঠাৎ একদিন সব দিয়ে ফেলার নাম নয়; বরং যা প্রতিদিন প্রদান করা হয়, সেটাই প্রকৃত দান। আর সে দান হবে আপনার সামর্থ্যানুযায়ী।

আমরা জামেয়াতে অনেক সময় হঠাৎ বিপদে-আপদে- ঠেলায় পড়ে যে হাদিয়া প্রদান করি, সেটা মূলত স্বতঃস্ফূর্ত দান নয়; বরং অনেকটা 'ঠেকায় পড়ে' দেওয়া। কেন শুধু বিপদে পড়লেই দান করবেন? আল্লাহ পাক কি আপনাকে কেবল মাঝে মাঝে নিয়ামত দেন, নাকি প্রতিদিন?

তাই প্রতিদিন সকালেই ঘর থেকে বের হওয়ার আগে জামেয়ার দানবক্সে অন্তত ১১ টাকা হাদিয়া দিয়ে বের হবেন এবং রাতে ঘুমানোর আগেও দেবেন।
এরপর দেখুন—আপনার ঘর, দোকান আর ব্যবসায়িক বাণিজ্যে বরকত কীভাবে আসে!

নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, "দান ৭০টি অকল্যাণের পথ রুদ্ধ করে দেয়।" আপনি যখন দান করে ঘর থেকে বের হবেন, তখন হয়তো দেখবেন বড় কোনো দুর্ঘটনায় সবাই ক্ষতিগ্রস্ত হলেও আপনি অলৌকিকভাবে নিরাপদ আছেন। কোনো বিপর্যয় হয়তো সবাইকে গ্রাস করছে, অথচ আপনি নির্বিকার। এগুলোই হচ্ছে জামেয়াতে দান করার সুফল, যার সাক্ষী আমরা অহরহ হচ্ছি। তাই না?

মনে রাখবেন, জামেয়া এবং আনজুমান ট্রাস্টের অধীনে থাকা দ্বীনি প্রতিষ্ঠানগুলোর একদিনের খরচ দিয়ে অনেক মাদরাসার পুরো বছরের খরচ চলে। আপনার দানেই এই বিশাল প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়। কাজেই, জামেয়াকে হাদিয়া দিন; আর জামেয়া আপনাকে কীভাবে (উসিলা হয়ে) ফিরিয়ে দেয়—তা শুধু দেখতে থাকুন।

প্রিয় হুজুর কেবলার রাজকন্যাগণ: আমাদের দরবারে পুরুষদের চেয়ে ক্ষেত্রবিশেষে মহিলাদের অবদান অনেক বেশি Broad and Extensive ।...
20/01/2026

প্রিয় হুজুর কেবলার রাজকন্যাগণ:

আমাদের দরবারে পুরুষদের চেয়ে ক্ষেত্রবিশেষে মহিলাদের অবদান অনেক বেশি Broad and Extensive । উদাহরণস্বরূপ, হযরত নূর মোহাম্মদ আলকাদেরী রাহিমাহুল্লাহ-এর চেয়ে উনার পুণ্যময়ী স্ত্রীর অবদান কোনো অংশেই কম নয়; বরং এক অর্থে বহুগুণ বেশি।

একটি বিশেষ ঘটনা উল্লেখ না করলেই নয়—যখন হুজুর কেবলা তৈয়ব শাহ্ রাহিমাহুল্লাহ আলমগীর খানকাহ শরীফ নির্মাণের ঘোষণা প্রদান করেন, তখন আলহাজ্ব নূর মোহাম্মদ আলকাদেরী রহিমাহুল্লাহ-এর স্ত্রী মনে মনে ভাবলেন, "হয়তো হুজুর কেবলা আমাদের ওপর নারাজ।" তাই তিনি কেবল পীর-মুর্শিদকে সন্তুষ্ট করার মানসে নিজের সমস্ত স্বর্ণালংকার এবং জায়গার দলিল সহ হুজুর কেবলার কদমে সঁপে দেন। ভাবুন, তিনি কেমন ফানাফিশ শায়ক এবং আত্মত্যাগী মহীয়সী নারী ছিলেন! আল্লাহু আকবর!

শুধু তিনি নন; হযরত আবদুল খালেক ইঞ্জিনিয়ার, ওয়াজের আলী সওদাগর, ডাক্তার টি হোসেন, সুফী আব্দুল গফুর, মাওলানা ইজহার, আলহাজ্ব তবিবুর আলম এবং সালেহ আহমদ সওদাগর (রাহিমাহুল্লাহ)—এঁদের প্রত্যেকের স্ত্রীগণ যদি তাঁদের Full Support না দিতেন, তবে এই মহান খেদমত আনজাম দেওয়া সম্ভব হতো না। দিন-রাত, স্ত্রী-পুত্র এবং পরিবার-পরিজনের মায়া ত্যাগ করে তাঁরা হামেশা মুর্শিদের Mission and Vision এগিয়ে নেওয়ার চিন্তায় বিভোর থাকতেন।

এখন আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত—আমরা কি আমাদের স্ত্রী, বোন বা মেয়েদের আগামী দিনের জন্য হুজুর কেবলার Sincere and Dedicated কর্মী হিসেবে গড়ে তুলছি?

আমি আমার বোনদের বলব, আপনারা বর্তমান যুগের 'মহিলা সাহাবী হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু আনহা' হয়ে উঠুন। হুজুর কেবলার ফিলোসফি (Philosophy) কীভাবে নারীদের মাঝে Smartly পৌঁছানো যায়, তা নিয়ে ভাবুন। আপনারা লেখালেখি শুরু করুন। Intellectually হুজুর কেবলার আদর্শকে তুলে ধরুন। সময় বয়ে যাচ্ছে, তাই আপনাদেরও এগিয়ে আসতে হবে।

কেবল জ্ঞানহীন ভক্তি বা অন্ধ আবেগ দিয়ে নয়; বরং জ্ঞান, মুহাব্বত এবং খুলুসিয়াতের সাথে কাজ করুন। মনে রাখবেন, আপনারা হুজুর কেবলার Princess (রাজকন্যা)। শুধু এটুকুই ভাবুন যে—"আমি হুজুর কেবলার রাজকন্যা।" এই মর্যাদা যদি আপনারা অনুভব করতে পারেন, তবে বুঝতে পারবেন আপনাদের কতটা জ্ঞানার্জন করতে হবে। দ্বীন ও দুনিয়ার প্রতিটি সেক্টরে অবদান রাখতে হবে; যেন আপনারা যখন কথা বলবেন, তখন সবাই স্তব্ধ হয়ে শুনবে, আর যখন আপনারা লিখবেন, তখন সেই লেখনীতে কলম ধরার সাহস যেন কারো না থাকে।

#হুজুর_কেবলার_রাজকন্যা #নারীদের_অবদান #দ্বীনি_খেদমত #আনজুমান_এ_রাহমানিয়া #জামেয়া_আহমদিয়া_সুন্নিয়া #সুন্নিয়ত #নারী_নেতৃত্ব

©

২৭ শে রজব, পবিত্র লাইলাতুল মেরাজ উপলক্ষে​কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার অসহায় ও ভাসমান মানুষদের মাঝে শীতবস...
14/01/2026

২৭ শে রজব, পবিত্র লাইলাতুল মেরাজ উপলক্ষে
​কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার অসহায় ও ভাসমান মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং 'দাওয়াতুল খায়ের' অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে গাউছিয়া কমিটি বাংলাদেশ-কুবি।

শিক্ষা প্রতিষ্ঠানের (মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিদ্যালয়) মেয়াদোত্তীর্ণ কমিটি নবায়নের বিশেষ বিজ্ঞপ্তি
02/12/2025

শিক্ষা প্রতিষ্ঠানের (মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিদ্যালয়) মেয়াদোত্তীর্ণ কমিটি নবায়নের বিশেষ বিজ্ঞপ্তি

প্রেস বিজ্ঞপ্তিআনজুমান ট্রাস্টের এক্সিউটিভ সভা অনুষ্ঠিতদেশের অন্যতম বৃহত্তম ও দ্বীনি সংস্থা আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া স...
13/11/2025

প্রেস বিজ্ঞপ্তি
আনজুমান ট্রাস্টের এক্সিউটিভ সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম বৃহত্তম ও দ্বীনি সংস্থা আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এক্সিকিউটিভ কমিটির এক সভা আজ বুধবার বেলা ১২.৩০ টায় পশ্চিম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু) এবং পরিচালনা করেন সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, কেবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার চেয়ারম্যান আবুল মহসিন মো: ইয়াহিয়া খান, অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলীম রেজভী, শায়খুল হাদীস হাফেজ মুহাম্মদ সোলায়মান আনসারি, নির্বাহী সদস্য শাহাজাদ ইবনে দিদার, আনোয়ারুল হক, তৈয়বুর রহমান, আবদুল হামিদ, মোহাম্মদ আলী, শেখ নাসির উদ্দীন আহমেদ, লোকমান হাকীম মো: ইব্রাহীম, নুর মোহাম্মদ কন্ট্রাক্টর, আবদুল কাদির খোকন, এস. শরফুদ্দীন মুহাম্মদ শওকত আলী খান (শাহীন), প্রফেসর ‍মুহাম্মদ জসিম উদ্দীন, সাদেক হোসেন পাপ্পু, নুরুল আমিন, মাহবুবুল আলম, মাহবুব ছাফা। নতুন নির্বাহী সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়ার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল-কাদেরী, ড. মুহাম্মদ সাইফুল আলম, মাহমুদ নেওয়াজ, তৌহিদুল করিম, আর.ইউ চৌধুরী শাহীন, মুহাম্মদ ইলিয়াছ।

৬ সেপ্টেম্বর আওলাদে রাসূলগণের ছদারতে অনুষ্ঠিত জশনে জুলুছে ঈদ-এ মিলাদন্নবী (ﷺ) ও হুজুর কেবলা (মা.জি.আ)-গণের সফরকালীন বিভিন্ন কর্মসূচীর পর্যালোচনা, নতুন নির্বাহী সদস্যগণকে অভ্যর্থনা ও তাঁদের পক্ষ হ‌তে হুজুর কেবলাসহ আনজুমান নেতৃবৃ‌ন্দের প্রতি শুক‌রিয়া আদায়, আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ক‌মি‌টি গঠন এবং এর আওতায় একটি মডেল বিদ্যালয় প্রতিষ্ঠা, আনজুমানের বিভিন্ন কার্যক্রমে গতিশীলতা আনতে একাধিক স্ট্যান্ডিং কমিটি গঠন প্রক্রিয়া, জামেয়া, দরসে নেযামী, দাওয়াতে খাইরসহ সভায় একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাশেষে সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে মোনাজাত করেন অধ্যক্ষ মুফ‌তি সৈয়দ মুহাম্মদ অ‌ছিয়র রহমান।

আনজুমান ট্রাস্ট প্রধান কার্যালয়ে✦ আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমকে ফুলেল সংবর্ধনা প্রদান ✦===============================আনজ...
09/10/2025

আনজুমান ট্রাস্ট প্রধান কার্যালয়ে
✦ আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমকে ফুলেল সংবর্ধনা প্রদান ✦
===============================
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-তে দ্বিতীয়বারের মতো পরিচালক নির্বাচিত হওয়ায় গতকাল বুধবার দুপুর ২টায় আনজুমান ট্রাস্টের প্রধান কার্যালয়ে তাঁকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল হক, ফাইন্যান্স সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), কেবিনেট মেম্বার আলহাজ্ব পেয়ার মোহাম্মদ সহ প্রধান কার্যালয়ের কর্মচারীবৃন্দ।

আনজুমানের সি‌নিয়র ভাইস প্রেসি‌ডেন্ট মনজুর আলম পুনরায় বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায়*আনজুমান ট্রাস্টের অভিনন্দন*বাংলাদেশ...
06/10/2025

আনজুমানের সি‌নিয়র ভাইস প্রেসি‌ডেন্ট মনজুর আলম পুনরায় বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায়
*আনজুমান ট্রাস্টের অভিনন্দন*

বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালনা পরিষদের নির্বাচন-২০২৫ আজ সোমবার (৬-১০-২০২৫) অনুষ্ঠিত হয়।

দেশের অন্যতম দ্বীনি ও অরাজনৈতিক সংস্থা আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম দ্বিতীয়বারের মতো বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় তাঁকে আনজুমান ট্রাস্ট, গাউসিয়া কমিটি বাংলাদেশ ও সর্বস্তরের পীর ভাই-বোনদের পক্ষ হতে উষ্ণ অভিনন্দন জানানো হয়। তাঁর এ মাইলফলক সফলতায় অত্যন্ত আনন্দিত হন ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এ.কিউ.আই চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমির হোসেন সোহেল, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, কেবিনেট সদস্য পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসেন খোকন, আনজুমান নির্বাহী সদস্যবৃন্দ; গাউসিয়া কমিটি বাংলাদেশের পক্ষে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহেদ মালেক, মাহমুদ নেওয়াজ, আশফাক আহমেদ, মোহাম্মদ ইলিয়াছ, আনোয়ার সাদাতসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Address

Chittagong
4000

Telephone

+8801828191796

Website

Alerts

Be the first to know and let us send you an email when গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম । posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share