Companigonj students foundation - CSF

Companigonj students foundation - CSF ঢাকায় অধ্যয়নরত কোম্পানীগঞ্জের ছাত্র-ছাত্রীদের কল্যাণে গঠিত সর্ববৃহৎ সামাজিক সংগঠন।

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দাখিল পরীক্ষা-২০২৬ এর সকল পরীক্ষার্থীদের জন্য ঢাকাস্থ কোম্পানীগঞ্জ স্টুডেন্ট'স ফাউন্ডেশন (C...
20/04/2026

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দাখিল পরীক্ষা-২০২৬ এর সকল পরীক্ষার্থীদের জন্য ঢাকাস্থ কোম্পানীগঞ্জ স্টুডেন্ট'স ফাউন্ডেশন (CSF)-এর পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা ও দোয়া।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দীর্ঘদিনের কঠোর পরিশ্রম আর একাগ্রতা যেন সাফল্যের মাধ্যমে সার্থকতা পায়, সেই কামনাই করি। পরীক্ষা নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে আত্মবিশ্বাসের সাথে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে আসবে। ইনশাআল্লাহ, তোমাদের ফলাফল হবে চমৎকার।
তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুন্দর পথচলার সঙ্গী হতে CSF সবসময় তোমাদের পাশে আছে।

শুভকামনা নিরন্তর! 🌹

21/03/2026

اللَّهُمَّ تَقَبَّلْ مِنَّا صِيَامَنَا وَقِيَامَنَا وَرُكُوعَنَا وَسُجُودَنَا

O Allah, accept from us our fasting, our night prayers, our bowing and our prostrating
Ameen!

🤲🌙Eid Mubarak to you and your Family.🥳❤️📦

ফখরুল ইসলাম জুয়েল
সেক্রেটারি,
কোম্পানীগঞ্জ স্টুডেন্ট ফাউন্ডেশন।(CSF)

20/03/2026

اللَّهُمَّ تَقَبَّلْ مِنَّا صِيَامَنَا وَقِيَامَنَا وَرُكُوعَنَا وَسُجُودَنَا

O Allah, accept from us our fasting, our night prayers, our bowing and our prostrating
Ameen!

🤲🌙Eid Mubarak to you and your Family.🥳❤️📦

এটিএম নোমান
সভাপতি
কোম্পানীগঞ্জ স্টুডেন্ট ফাউন্ডেশন।

কোম্পানীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের মান উন্নয়ন, তাদের নৈতিক ও শিক্ষাগত বিকাশ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আরও বেশি শিক্ষার...
13/03/2026

কোম্পানীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের মান উন্নয়ন, তাদের নৈতিক ও শিক্ষাগত বিকাশ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আরও বেশি শিক্ষার্থী-বান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে Companigonj students foundation - CSF এর সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী,শিক্ষাবিদ ও সমাজসেবক এডভোকেট মামুনুর রশীদ । তিনি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নেতৃত্ব বিকাশ, এবং সমাজের কল্যাণে শিক্ষিত তরুণদের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ও সহায়ক পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন CSF এর সেক্রেটারি Fakrul Islam Juwel ভাই সহ সংগঠনের এক্সিকিউটিভ সদস্যবৃন্দ।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় কোম্পানীগঞ্জের শিক্ষার্থীদের জন্য আরও উন্নত, সচেতন ও শিক্ষার্থী-বান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

পোস্ট এডমিন:-
প্রচার সম্পাদক : মহি উদ্দিন

বিষয়: ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক সেমিনার: "ভবিষ্যতের পথে সঠিক যাত্রা"প্রিয় দেশবাসী! আসসালামু আলাইকুম,বর্তমান প্রতিযোগিতামূ...
05/03/2026

বিষয়: ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক সেমিনার: "ভবিষ্যতের পথে সঠিক যাত্রা"

প্রিয় দেশবাসী!
আসসালামু আলাইকুম,

বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে সঠিক দিকনির্দেশনার কোনো বিকল্প নেই। আমাদের অনেকেরই একাডেমিক পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার নিয়ে মনে অনেক প্রশ্ন ও দ্বিধা কাজ করে।
আপনার সেই দ্বিধা দূর করতে এবং স্বপ্নের ক্যারিয়ার গাইডলাইন দিতে CSF আয়োজন করতে যাচ্ছে একটি বিশেষ সেশন।

তারিখ: ৭ই মার্চ, আগামী শনিবার।
সময়: দুপুর ২:০০ টা
স্থান: লিংক রোড, মধ্য বাড্ডা, গুলশান, ঢাকা।

যারা যারা যেতে চান তারা অনুগ্রহ করে নিম্নোক্ত লিংকে রেজিষ্ট্রেশন করার অনুরোধ রইলো।

লিংক: https://forms.gle/6Yxwqo4wTBmxLdLg9

আপনার উপস্থিতি আমাদের এই আয়োজনকে সফল করবে। আশা করি, এই সেশনটি আমাদের সবার ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে সহায়ক হবে।

ধন্যবাদান্তে,
এটিএম নোমান
সভাপতি
কোম্পানীগঞ্জ স্টুডেন্ট ফাউন্ডেশন [CSF]

আলহামদুলিল্লাহ!অত্যন্ত আনন্দ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো আমাদের CSF-এর ইফতার মাহফিল।শত ব্যস্ততার মাঝেও যারা সময়...
01/03/2026

আলহামদুলিল্লাহ!

অত্যন্ত আনন্দ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো আমাদের CSF-এর ইফতার মাহফিল।
শত ব্যস্ততার মাঝেও যারা সময় বের করে উপস্থিত হয়ে মাহফিলকে প্রাণবন্ত করেছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের এই আয়োজনকে সার্থক করেছে।
আগামীর দিনগুলোতেও আমাদের এই একতা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করছি CSF এর সাবেক এবং বর্তমান সদস্যদের প্রতি।

আগামীকালের ইফতার মাহফিলের বিভিন্ন ব্যক্তিদের কাছে ইনভাইটেশন কার্ড পৌঁছানোর সময় CSF এর দায়িত্বশীলবৃন্দ।
27/02/2026

আগামীকালের ইফতার মাহফিলের বিভিন্ন ব্যক্তিদের কাছে ইনভাইটেশন কার্ড পৌঁছানোর সময় CSF এর দায়িত্বশীলবৃন্দ।

অভিনন্দন ও শুভেচ্ছা! 🎉আলহামদুলিল্লাহ, প্রিয় ঢাকাস্থ কোম্পানীগঞ্জ স্টুডেন্ট ফাউন্ডেশন CSF-এর সাবেক বিপ্লবী সভাপতি জনাব আব...
26/01/2026

অভিনন্দন ও শুভেচ্ছা! 🎉

আলহামদুলিল্লাহ, প্রিয় ঢাকাস্থ কোম্পানীগঞ্জ স্টুডেন্ট ফাউন্ডেশন CSF-এর সাবেক বিপ্লবী সভাপতি জনাব আব্দুল্লাহ আল ইমরান ভাই—নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (NSTU)
ইনস্টিটিউট অফ ইনফরমেশন সায়েন্স ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে সরকারি চাকরি প্রাপ্ত হয়েছেন। এই সংবাদ আমাদের জন্য সত্যিই গর্বের ও অনুপ্রেরণার। 🇧🇩✨
নেতৃত্ব, সততা, পরিশ্রম আর আদর্শের এক উজ্জ্বল উদাহরণ আপনি।
আপনার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং CSF পরিবার ও নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার বাতিঘর। 🌟
দোয়া করি, আপনার জ্ঞান, আদর্শ ও মানবিকতা দিয়ে আপনি হাজারো শিক্ষার্থীর জীবন আলোকিত করবেন।
দেশ ও জাতির জন্য আপনি একজন গর্বিত শিক্ষক হিসেবে অবদান রাখবেন—এই প্রত্যাশা রইল। 🤲📚
অসংখ্য অভিনন্দন ও শুভকামনা রইল প্রিয় ভাই ❤️
গর্বিত আমাদের CSF পরিবার 💚

শহিদ ওসমান হাদির নামাজে জানাজা আগামীকাল বেলা আড়াইটায়ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৫: আগামীকাল বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষি...
19/12/2025

শহিদ ওসমান হাদির নামাজে জানাজা আগামীকাল বেলা আড়াইটায়

ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৫: আগামীকাল বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

শহিদ ওসমান হাদির নামাজে জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।

প্রিয় Yousuf Masum আমাদের প্রতিষ্ঠান Companigonj students foundation - CSF পক্ষ থেকে তোমাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। উচ্চ...
21/11/2025

প্রিয় Yousuf Masum

আমাদের প্রতিষ্ঠান Companigonj students foundation - CSF পক্ষ থেকে তোমাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। উচ্চশিক্ষার জন্য ইউরোপীয় দেশ #গ্রিসে তোমার এই নতুন যাত্রা নিঃসন্দেহে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমার কঠোর পরিশ্রম, ধৈর্য এবং লক্ষ্যচেতনাই তোমাকে আজ এই অবস্থানে এনে দাঁড় করিয়েছে। নতুন দেশ, নতুন পরিবেশ এবং নতুন শিক্ষাব্যবস্থার সাথে মানিয়ে নেওয়া সহজ নয়—তবুও তোমার সক্ষমতার প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস আছে। জ্ঞানের অনুসন্ধানে এই পথচলা তোমাকে আরও সমৃদ্ধ করবে, দেবে নতুন অভিজ্ঞতা এবং বিস্তৃত দৃষ্টিভঙ্গি।

আমরা আশা করি গ্রিসে তোমার শিক্ষাজীবন সফল ও আনন্দময় হবে। প্রতিটি দিন তোমাকে তোমার লক্ষ্য অর্জনের আরও কাছে নিয়ে যাক। আমাদের প্রতিষ্ঠানের সবার পক্ষ থেকে তোমার জন্য রইল অফুরন্ত শুভেচ্ছা, ভালোবাসা এবং উজ্জ্বল ভবিষ্যতের কামনা। দূর দেশে থেকেও তুমি আমাদের গর্ব।
এগিয়ে যাও, সফল হও—তোমার সাফল্যই আমাদের সাফল্য।

শুভকামনা রইল, ইউসুফ। ✨🌼❤️

💔💔
22/07/2025

💔💔

★সদস্য সংগ্রহ অভিযান – জুলাই ২০২৫ 🌟কোম্পানীগঞ্জ স্টুডেন্ট ফাউন্ডেশন (CSF), ঢাকাপ্রিয় কোম্পানীগঞ্জের শিক্ষার্থীবন্ধুগণ,ঢা...
09/07/2025

★সদস্য সংগ্রহ অভিযান – জুলাই ২০২৫ 🌟
কোম্পানীগঞ্জ স্টুডেন্ট ফাউন্ডেশন (CSF), ঢাকা

প্রিয় কোম্পানীগঞ্জের শিক্ষার্থীবন্ধুগণ,
ঢাকায় অবস্থানরত কোম্পানীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত আমাদের প্রিয় সংগঠন CSF আজ এক প্রাণবন্ত সামাজিক প্ল্যাটফর্ম। শিক্ষা, সহানুভূতি, একতা ও উন্নয়নের লক্ষ্যে আমরা একসাথে কাজ করে যাচ্ছি।

🎯 এই জুলাই মাসকে ঘোষণা করা হলো CSF-এর সদস্য সংগ্রহ মাস হিসেবে!
এটাই উপযুক্ত সময় আমাদের সংগঠনের সদস্য হয়ে এক নতুন পরিবারের অংশ হওয়ার।

🔹 আপনি যদি ঢাকায় অবস্থানরত কোম্পানীগঞ্জের শিক্ষার্থী হন
🔹 সমাজের জন্য কিছু করতে আগ্রহী হন
🔹 বন্ধুত্ব, নেটওয়ার্কিং ও সহায়তা পেতে চান

তাহলে এখনই CSF-এ যুক্ত হন!

📌 রেজিস্ট্রেশন লিংক: []https://docs.google.com/forms/d/e/1FAIpQLSez3ga-G8ANuncUyI7m2Kr_otUfIGITNtQtACDmy1sUlLOQlg/viewform?usp=header
📞 যোগাযোগ: []https://www.facebook.com/share/1F7EwpGjs4/

একতা, উন্নয়ন ও ভবিষ্যতের জন্য একসাথে হই –
CSF-এর সাথে আগামীর পথচলায় যুক্ত হোন আজই!

#কোম্পানীগঞ্জ_ঢাকা

Address

Chittagong
3800

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801840040419

Alerts

Be the first to know and let us send you an email when Companigonj students foundation - CSF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Companigonj students foundation - CSF:

Share