Shibir Chattogram City North

Directions Contact the organization

Shibir Chattogram City North বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর উত্তর

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ২০২৬–২৭ শিক্ষাবর্ষে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের সহায়তায় বাংলাদে...
09/10/2026

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ২০২৬–২৭ শিক্ষাবর্ষে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের সহায়তায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর এর অন্যতম শাখা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার উদ্যোগে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।

ভর্তি কার্যক্রমের ১ম দিনে শিক্ষার্থীদের সহযোগিতায় ছাত্রশিবিরের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের স্থিরচিত্র।




আগামীকাল ৭ অক্টোবর শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী ও নিপীড়ন বিরোধী দিবস।দেশপ্রেম ও সত্যের পক্ষে এবং আধিপত্যবাদী ভারতে...
06/10/2026

আগামীকাল ৭ অক্টোবর শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী ও নিপীড়ন বিরোধী দিবস।

দেশপ্রেম ও সত্যের পক্ষে এবং আধিপত্যবাদী ভারতের অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে ছিলো তার প্রতিবাদ।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে শিবির সন্দেহে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভৎস নির্যাতন চালিয়ে হত্যা করে।

শহিদ আবরার ফাহাদের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ও বাংলাদেশপন্থী লড়াই আমাদের প্রেরণা যোগাবে।

https://photocard.shibirccn.org

আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের প্রতীক শহিদ আবরার ফাহাদের ছবি সংযুক্ত ফটো ফ্রেমটি প্রোফাইল পিকচার হিসেবে যুক্ত করতে উপরের লিংক ভিজিট করুন।

নিজের কাঙ্খিত ফটোটি উক্ত লিংকে আপলোড করে ফ্রেমসহ ডাউনলোড করে নিন। এরপর ডাউনলোডকৃত ফটোটি ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে আপলোড করে দিন। ফ্রেমটি নিজে প্রোফাইলে যুক্ত করুন ও শেয়ার করে ছড়িয়ে দিন।

01/10/2026

SSC, Dakhil and Equivalent Exam-2026 জিপিএ-৫
প্রাপ্ত শিক্ষার্থীদের "GPA-5 Felicitation" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য- শেষ পর্ব।

আলোচনায়: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।




29/09/2026

SSC, Dakhil and Equivalent Exam-2026 জিপিএ-৫
প্রাপ্ত শিক্ষার্থীদের "GPA-5 Felicitation" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য- ২য় পর্ব।

আলোচনায়: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।




27/09/2026

SSC, Dakhil and Equivalent Exam-2026 জিপিএ-৫
প্রাপ্ত শিক্ষার্থীদের "GPA-5 Felicitation" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য- ১ম পর্ব।

আলোচনায়: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।




27/09/2026

ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক স্থাপনের ভিডিওচিত্র।




ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক স্থাপন করে বাংল...
26/09/2026

ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক স্থাপন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা

এতে পরীক্ষার্থীদের মোবাইল, ছাতা ও ব্যাগ রাখার সুবিধা, বিনামূল্যে পানি, স্যালাইন, অভিভাবকদের জন্য বসার ব্যবস্থাসহ নানাবিধ সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।পরবর্তীতে আশেপাশের রাস্তা পরিষ্কার কর্মসূচি পালন করা হয়।




ভেরিফিকেশনের অজুহাতে চাকরিপ্রার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদ ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিসরকারি প্রাথমিক বিদ্যালয়ের...
25/09/2026

ভেরিফিকেশনের অজুহাতে চাকরিপ্রার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদ ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে উত্তীর্ণ মেধাবী প্রার্থীদের ভেরিফিকেশনের নামে চাকরির অধিকার থেকে বঞ্চিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে ভেরিফিকেশনের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে প্রার্থী বাদ দেওয়া বন্ধের দাবি জানানো হয়। সরকারি চাকরিতে নিয়োগসহ সর্বক্ষেত্রে বর্তমান সরকার ফ্যাসিবাদের অন্ধ অনুকরণ করছে উল্লেখ করে আজ ২৫ সেপ্টেম্বর এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ প্রতিবাদ ও দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত ফলাফলে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। কিন্তু ভেরিফিকেশন শেষে বিভিন্ন জেলার বহু সুপারিশপ্রাপ্ত প্রার্থী নিয়োগপত্র না পাওয়ার অভিযোগ করেছেন। চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক-২০২৫-এর আন্দোলনকারীদের প্ল্যাটফর্মের অভিযোগ অনুযায়ী, ১২ শতাধিক প্রার্থীর নিয়োগপত্র না পাওয়ার তথ্য পাওয়া গেছে। বাদ পড়া অনেক প্রার্থীর দাবি, তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড নেই এবং তাদের বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণও জানানো হয়নি।”

নেতৃবৃন্দ বলেন, “ভেরিফিকেশনের নামে রাজনৈতিক পরিচয় কিংবা পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততাকে বিবেচনায় নিয়ে কোনো প্রার্থীকে বাদ দেওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অভিযোগও উঠেছে যে, বিএনপি ও ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততা না থাকলে কিংবা পরিবারের কেউ জামায়াত বা এনসিপির সঙ্গে সম্পৃক্ত থাকলে প্রার্থীদের নিয়োগ আটকে দেওয়া হচ্ছে। এসব অভিযোগ সত্য হলে তা দেশের জন্য অশনিসংকেত। আমরা দেখতে পাচ্ছি, শিক্ষাপ্রতিষ্ঠান, বিচারবিভাগ, মাঠ প্রশাসন, সচিবালয়সহ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে বিএনপির অনুকূলে নজিরবিহীনভাবে দলীয়করণ করা হচ্ছে।”

নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশের সংবিধানের ২৯ নং অনুচ্ছেদ অনুযায়ী সরকারি চাকরিতে সুযোগের সমতা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। অথচ সুস্পষ্ট কোনো কারণ না দেখিয়েই শত শত মেধাবী তরুণের স্বপ্ন ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে, যা বৈষম্যের বিরুদ্ধে সংঘটিত জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে চূড়ান্ত প্রতারণার শামিল। মাঠপর্যায়ে বিএনপির নির্বাচিত এমপি-মন্ত্রীদের ‘লিখিত পরীক্ষায় পাস করলে বাকিটা আমরা দেখব’—এমন আশ্বাস কিংবা বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারির মাধ্যমে মূল্যায়নের ঘোষণা প্রমাণ করে, বিএনপি সরকার সরকারি চাকরিতে নিয়োগসহ সর্বক্ষেত্রে নগ্ন দলীয়করণ ও ফ্যাসিবাদের অন্ধ অনুকরণ করছে।”

নেতৃবৃন্দ আরও বলেন, “ভেরিফিকেশন একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া হলেও একজন প্রার্থীকে কোন সুনির্দিষ্ট কারণে বাদ দেওয়া হচ্ছে, তার স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। কিন্তু বর্তমানে ভেরিফিকেশন প্রক্রিয়ায় কী যাচাই করা হবে এবং কোন প্রক্রিয়ায় একজন প্রার্থীকে বাদ দেওয়া হবে, তা সুস্পষ্ট নয়। ফলে এটি সরকারি দলের দলীয়করণের হাতিয়ারে পরিণত হয়েছে। ভেরিফিকেশনের পর প্রার্থীকে বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ জানানো, আত্মপক্ষ সমর্থন ও আপিলের সুযোগ রেখে ভেরিফিকেশন পদ্ধতি পুনর্গঠন এবং মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। আমরা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত যোগ্য প্রার্থীদের নিয়োগপত্র প্রদান ও দ্রুত যোগদানের ব্যবস্থা, ভেরিফিকেশনের নামে বৈষম্যমূলকভাবে বাদ দেওয়া প্রার্থীদের বিষয় পুনঃযাচাই এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিয়োগ বাতিলের অভিযোগ তদন্তের দাবি জানাচ্ছি।”

24/09/2026

ভিডিও ডকুমেন্টারি।
এসএসসি/দাখিল জিপিএ-৫ সংবর্ধনা'২৬







23/09/2026

শিক্ষার্থীদের অভিমত।। এসএসসি/দাখিল জিপিএ-৫ সংবর্ধনা'২৬

Address

D. C Road
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shibir Chattogram City North posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Shibir Chattogram City North:

Shortcuts

Share