দক্ষিণ নালাপাড়া সর্বজনীন পুজা উদযাপন পরিষদ

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • দক্ষিণ নালাপাড়া সর্বজনীন পুজা উদযাপন পরিষদ
Call Directions Contact the organization

দক্ষিণ নালাপাড়া সর্বজনীন পুজা উদযাপন পরিষদ পুজোর শহর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দক্ষিণ নালাপাড়া সার্বজনীন পুজো উদযাপন পরিষদ এর অফিশিয়াল পেইজ

মায়ের আগমনের অপেক্ষা ❤️পর্দার ওপারে যেন লুকিয়ে আছে আমাদের সবচেয়ে আপন অনুভূতি… একটু একটু করে সরে যাচ্ছে আড়াল, আর দেখা দিচ...
27/08/2026

মায়ের আগমনের অপেক্ষা ❤️

পর্দার ওপারে যেন লুকিয়ে আছে আমাদের সবচেয়ে আপন অনুভূতি… একটু একটু করে সরে যাচ্ছে আড়াল, আর দেখা দিচ্ছে মায়ের সেই চিরচেনা মুখ। ❤️

বছর ঘুরে আবারও আসছেন মা—সঙ্গে নিয়ে আসছেন ভালোবাসা, আশীর্বাদ আর আমাদের শৈশবের সেই চেনা পুজোর দিনগুলো।

পর্দা সরলেই শুধু প্রতিমা দেখা যায় না, দেখা যায় আমাদের অপেক্ষা, আমাদের আবেগ, আমাদের পুজো। 🪔✨

এসো মা…
আবার ভরে দাও আমাদের পাড়া, আমাদের ঘর, আমাদের মন। ❤️

জয় মা দুর্গা। 🙏🌺

গ ণে শ  চ তু র্থী  ২ ০ ২ ৬ ইং ১১তম বর্ষে নিবেদন   "সরীসৃপ"born to CRAWL দ্বৈত ব্যক্তিত্বের ধারণাটিকে সাধারণত মানসিকভাবে ...
25/08/2026

গ ণে শ চ তু র্থী ২ ০ ২ ৬ ইং
১১তম বর্ষে নিবেদন

"সরীসৃপ"
born to CRAWL

দ্বৈত ব্যক্তিত্বের ধারণাটিকে সাধারণত মানসিকভাবে নেতিবাচক হিসেবে দেখা হলেও, একজন মানুষের চরিত্রে একাধিক ব্যক্তিত্বের বৈচিত্র্যময়তার ইতিবাচক দিকগুলোও কম নয়। এক সত্তা যদি হয় শান্ত গম্ভীর নদী, তবে অন্য সত্তা সেখানে দুরন্ত কালবৈশাখী। এটি জোড়াতালি দেওয়া জীবন নয় বরং ভিন্ন জীবনকে একসাথে নিয়ে বাঁচার এক অদ্ভুত ক্ষমতা যা সমাজ "ভিন্ন মানুষের সম্মুখে ভিন্ন রুপ" এমন নামে পেছন টানে। তবে ভুললে চলবে না, আমাদের যত চাহিদা সাকার ঈশ্বরের নিকট, তা নিরাকার ব্রহ্মের কাছে পৌঁছে অসংখ্য সাকার ব্যক্তিত্বদ্বয়ের মাধ্যমে। মানুষেরও 'সরীসৃপ' এর ন্যয় ব্যক্তিত্বের পরিবর্তন তাকে প্রতিকূল মুহূর্তেও ভারসাম্য হারাতে দেয়না বরং যেন ধ্রুপদী সংগীতের ন্যায় বেজে উঠে দুটো ভিন্ন ছন্দে।

সৃজনেঃ অপটিমিষ্ট দে
প্রতিমাঃ দূর্জয় চৌধুরী প্রান্ত
আলোঃ কৈলাশ লাইটিং
আয়োজনেঃ দক্ষিণ নালাপাড়া সার্বজনীন গণেশ পুজা উদযাপন পরিষদ
প্রচ্ছদঃ সজীব দে

মাটির গন্ধে, শিল্পীর ছোঁয়ায়,ভক্তির আলোয় ধীরে ধীরে গড়ে উঠছে গণেশ ঠাকুর🙏পরিশ্রমের প্রতিটি মুহূর্ত রূপ নিচ্ছে সৌন্দর্যে...
22/08/2026

মাটির গন্ধে, শিল্পীর ছোঁয়ায়,
ভক্তির আলোয় ধীরে ধীরে গড়ে উঠছে গণেশ ঠাকুর🙏
পরিশ্রমের প্রতিটি মুহূর্ত রূপ নিচ্ছে সৌন্দর্যে।
আসছে আনন্দ, আসছে উৎসব।
গণপতির আগমনে সবার জীবন শুভ, সুন্দর আর মঙ্গলময় হোক 🙏

স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কত জায়গাই তো পেরিয়ে যায় ওরা—তবু পা দুটো যেন বারবার থেমে যায় পূজামণ্ডপের সামনে। ❤️ব্যাগটা ত...
20/08/2026

স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কত জায়গাই তো পেরিয়ে যায় ওরা—তবু পা দুটো যেন বারবার থেমে যায় পূজামণ্ডপের সামনে। ❤️

ব্যাগটা তখনও কাঁধে, গায়ে স্কুলের পোশাক, চোখেমুখে সারাদিনের ক্লান্তি— কিন্তু মায়ের প্রতিমা তৈরির কাজ কতদূর এগোল, আজ কী নতুন হলো, শিল্পীরা কী করছেন—সেসব দেখার আগ্রহে ক্লান্তি কোথায় যেন হারিয়ে যায়।
প্রতিদিন একটু একটু করে বদলে যেতে থাকা সেই খড়ের কাঠামো, বাঁশের ঘেরা আর মাটির গন্ধের মাঝেই ওদের শারদীয় আনন্দের শুরু।

আজও প্রতিমা অসম্পূর্ণ, মায়ের মুখে রং ওঠেনি, সাজসজ্জা এখনও বাকি—তবুও ওদের ছোট্ট চোখে যেন মা ইতিমধ্যেই এসে গেছেন। 🌺

এভাবেই তো একটা পূজা শুধু পূজা থাকে না। হয়ে ওঠে শৈশবের স্মৃতি, পাড়ার গল্প, অপেক্ষার আনন্দ আর প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এক ভালোবাসা।

আজ যারা স্কুল থেকে ফিরে মায়ের প্রতিমা দেখতে ছুটে আসে, একদিন তারাই হয়তো বড় হয়ে এই পূজার দায়িত্ব কাঁধে তুলে নেবে।

মা আসেন বছরে একবার, কিন্তু মাকে ঘিরে এই ভালোবাসা—পাড়ায় বেঁচে থাকে সারা বছর। ❤️

🌺 দক্ষিণ নালাপাড়া সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদ 🌺

#আমাদেরপাড়ারপূজা #দক্ষিণনালাপাড়া #দুর্গোৎসব #মায়েরআগমন #শৈশবেরপূজা #পূজারপ্রস্তুতি #ঐতিহ্য #পাড়ারপূজা

🌺 জয় মা মনসা! 🌺​পরম করুণাময়ী মা মনসার কৃপায় এবং সকল ভক্তবৃন্দের আন্তরিক উপস্থিতিতে দক্ষিণ নালাপাড়া সার্বজনীন শ্রী শ্র...
18/08/2026

🌺 জয় মা মনসা! 🌺

​পরম করুণাময়ী মা মনসার কৃপায় এবং সকল ভক্তবৃন্দের আন্তরিক উপস্থিতিতে দক্ষিণ নালাপাড়া সার্বজনীন শ্রী শ্রী মনসা পূজার বলিদানের আনুষ্ঠানিকতা অত্যন্ত ভক্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

​এই পুণ্যলগ্নে মায়ের চরণে এই প্রার্থনা— মা যেন সবার জীবনে শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি দান করেন।

​সকলকে অশেষ ধন্যবাদ। জয় মা মনসা! 🙏✨

জয় মা মনসা! 🙏✨​দক্ষিণ নালাপাড়া সার্বজনীন শ্রীশ্রী মনসা পূজা উদযাপন পরিষদ ১৪৩৩ বাংলা-এর পক্ষ থেকে সকলকে প্রীতি ও আন্তরি...
17/08/2026

জয় মা মনসা! 🙏✨

​দক্ষিণ নালাপাড়া সার্বজনীন শ্রীশ্রী মনসা পূজা উদযাপন পরিষদ ১৪৩৩ বাংলা-এর পক্ষ থেকে সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা।

​🕉️ পূজারম্ভ: আজ সকাল ৭:০০ ঘটিকা
​🐐 বলিদান আরম্ভ: আজ সকাল ৯:০০ ঘটিকা

আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য।

জয় মা মনসা! 🙏✨​দক্ষিণ নালাপাড়া সার্বজনীন শ্রীশ্রী মনসা পূজা উদযাপন পরিষদ ১৪৩৩ বাংলা-এর পক্ষ থেকে সকলকে প্রীতি ও আন্তরি...
16/08/2026

জয় মা মনসা! 🙏✨

​দক্ষিণ নালাপাড়া সার্বজনীন শ্রীশ্রী মনসা পূজা উদযাপন পরিষদ ১৪৩৩ বাংলা-এর পক্ষ থেকে সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা।

নিচে পূজার সম্পূর্ণ সময়সূচি এবং প্রয়োজনীয় নির্দেশনাবলী দেওয়া হলো। আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য।

দক্ষিণ নালাপাড়া সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদের ভাবনা ও সৃজনশিল্পী হিসেবে টানা পঞ্চম বারের মতো শারদ উৎসব ১৪৩৩-এর সৃজন...
05/08/2026

দক্ষিণ নালাপাড়া সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদের ভাবনা ও সৃজনশিল্পী হিসেবে টানা পঞ্চম বারের মতো শারদ উৎসব ১৪৩৩-এর সৃজনযাত্রায় অংশী হচ্ছেন শ্রী বিশ্বজিৎ আইচ।

গত চার বছরের ধারাবাহিকতায় তাঁর সৃজনশীল ভাবনা, শিল্প-নৈপুণ্য এবং নান্দনিক পরিকল্পনা আমাদের দুর্গোৎসবকে দিয়েছে অনন্য মাত্রা। ঐতিহ্যকে ধারণ করে সময়োপযোগী শিল্পভাবনার যে অনন্য সংমিশ্রণ তিনি উপস্থাপন করেছেন, তা আমাদের আয়োজনকে প্রতি বছরই নতুনভাবে সমৃদ্ধ করেছে।

এই গৌরবোজ্জ্বল অভিযাত্রার পরবর্তী অধ্যায়েও তাঁর সৃজনশীল নেতৃত্বে শারদ উৎসব ১৪৩৩-এর আয়োজন নান্দনিকতা, ঐতিহ্য ও শৈল্পিক উৎকর্ষের এক অনবদ্য দৃষ্টান্ত হয়ে উঠবে।

শ্রী বিশ্বজিৎ আইচের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

শিল্পের ছোঁয়ায়, ভাবনার দীপ্তিতে এবং সৃজনের উৎকর্ষে আলোকিত হোক আমাদের এবারের শারদ উৎসব।

দক্ষিণ নালাপাড়া সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদ ১৪৩৩ বাংলা 🌺

01/08/2026

দক্ষিণ নালাপাড়ায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী 'পাল্টা মনসা পুঁথি' পাঠের বিশেষ কিছু অংশ। প্রখ্যাত শিল্পী শ্রী বিকাশ দত্ত ও শ্রী আশুতোষ চক্রবর্তী (রাম)-এর প্রাণবন্ত পরিবেশনা।

ঐতিহ্য আর সুরের মূর্ছনায় এক দারুণ ভক্তিঘন সন্ধ্যা!

🌺 ভক্তি, সুর আর লোকসংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন ​দক্ষিণ নালাপাড়া সার্বজনীন শ্রী শ্রী মনসা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে অ...
31/07/2026

🌺 ভক্তি, সুর আর লোকসংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন

​দক্ষিণ নালাপাড়া সার্বজনীন শ্রী শ্রী মনসা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী 'পাল্টা মনসা পুঁথি' পাঠের মনোজ্ঞ অনুষ্ঠান।

প্রখ্যাত পুঁথিশিল্পী শ্রী বিকাশ দত্ত এবং শ্রী আশুতোষ চক্রবর্তী (রাম) এর চমৎকার পরিবেশনা মুহূর্তগুলো করে তুলেছিল ভক্তিময় ও মুখরিত।

​মা মনসার আশীর্বাদ সবার ওপর বর্ষিত হোক।

Address

South Nalapara Puja Pandal
Chittagong

Telephone

01770485877

Website

Alerts

Be the first to know and let us send you an email when দক্ষিণ নালাপাড়া সর্বজনীন পুজা উদযাপন পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to দক্ষিণ নালাপাড়া সর্বজনীন পুজা উদযাপন পরিষদ:

Shortcuts

Share