ISP Trust

ISP Trust ISP(Indicator Students Point) Trust is a non profitable organization. This trust and all of its trus

সেবা প্রাপ্ত একজনের কমেন্ট। সকলে ভাল থাকুক
28/08/2024

সেবা প্রাপ্ত একজনের কমেন্ট। সকলে ভাল থাকুক

গতকাল ২৭/০৮/২৪ ইংIsp Trust এর ২য় উদ্যোগ হিসেবে মীরসরাই বন্যাকবলিত এলাকায় ২০০ পরিবারের নিকট ত্রাণসামগ্রী উপহার পৌছিয়ে দেয়...
28/08/2024

গতকাল ২৭/০৮/২৪ ইং
Isp Trust এর ২য় উদ্যোগ হিসেবে মীরসরাই বন্যাকবলিত এলাকায় ২০০ পরিবারের নিকট ত্রাণসামগ্রী উপহার পৌছিয়ে দেয়া হয়। শুধুমাত্র কারো কথায় নির্ভর না করে নিজে প্রতিটা এলাকায় গিয়ে বন্যা পরিস্থিতি ও মানুষের অবস্থা বিবেচনা করেই এই সামগ্রী হস্তান্তর করা হয় আলহামদুলিল্লাহ।

আমাদের ত্রাণসামগ্রী উপহারে যা ছিল প্রতি প্যাকেটে :
চাল -২.৫ কেজি
ডাল-০.৫ কেজি
আলু -১ কেজি
লবন -০.৫ কেজি
তেল -০.৫ লিটার
মিনারেল ওয়াটার- ২ লিটার
মোমবাতি - ৩টি
লাইটার- ১টি
[বি.দ্র: মোমবাতি ও লাইটার ইলেক্ট্রিসিটি বিবেচনায় বিতরণ করা হয়, যাতে ট্রাস্টের কোন কিছুই যেন বিফলে না যায়]

ইনশা আল্লাহ আমাদের ফান্ড অনুযায়ী সামনে আরো কিছু কাজ করার পরিকল্পনা আছে বন্যাকবলিত এলাকায়।আমাদের ফান্ড কালেকশন চলমান থাকবে।।
মানুষের বিশ্বাস ও আস্থাই আমাদের দায়িত্ব। জয় হোক মানবতার।

আমাদের কাছে আপনার উপহার পাঠাতে পারেন।
বিকাশ: 01521528260 (Rahat)
01521535352 (Nayan)
01853096016 (Abid)

27/08/2024
27/08/2024

পানিবন্দি ৬৫ পরিবারের কাছে আমরাই প্রথম রান্না যোগ্য খাবার পৌছে দিলাম।

অবর্ননীয় অবস্থা, পশ্চিম বাডীয়াখালি
27/08/2024

অবর্ননীয় অবস্থা, পশ্চিম বাডীয়াখালি

মিরসরাই বর্তমানে
27/08/2024

মিরসরাই বর্তমানে

মিরসরাই এর উদ্দ্যেশ্যে.....
27/08/2024

মিরসরাই এর উদ্দ্যেশ্যে.....

26/08/2024

200+ পরিবারের জন্য খাদ্য সামগ্রী প্যাকেট করা হচ্ছে
যা যা থাকছে
চাল-২.৫ কেজি
ডাল-০.৫ কেজি
আলু -১ কেজি
তেল ১/২ লিটার
লবন ০.৫ কেজি
মোমবাতি
গ্যাস লাইটার
মিনারেল ওয়াটার ২ লিটার

সকাল ৮ টায় রওনা দিবো মিরসরাই এর উদ্দ্যেশ্যে

গতকাল ২৪/০৮/২৪ ইংISP Trust এর উদ্যোগে ফটিকছড়ির বন্যাকবলীত এলাকায় ২০০ পরিবার সাথে বন্যায় ক্ষতিগ্রস্থ চা বাগান শ্রমিক পরিব...
25/08/2024

গতকাল ২৪/০৮/২৪ ইং
ISP Trust এর উদ্যোগে ফটিকছড়ির বন্যাকবলীত এলাকায় ২০০ পরিবার সাথে বন্যায় ক্ষতিগ্রস্থ চা বাগান শ্রমিক পরিবারে ত্রাণসামগ্রী উপহার পৌছিয়ে দেয়া হয়। শুধুমাত্র কারো কথায় নির্ভর না করে নিজেরা প্রতিটা স্থানে ,ঘরে গিয়ে ঘরের অবস্থা ও মানুষের অবস্থা যাচাই করেই এই সামগ্রী হস্তান্তর করা হয় আলহামদুলিল্লাহ। চা বাগান শ্রমিকদের বাসস্থানে গেলে তারা বলেন, বিগত ১০ বছরে ২ বার তারা বন্যার দেখা পেলেও ত্রাণ নিয়ে কেও কখনো তাদের কাছে পৌছায়নি।

আমাদের ত্রাণসামগ্রী উপহারে যা ছিল প্রতি প্যাকেটে :
চাল -২.৫ কেজি
ডাল-০.৫ কেজি
আলু -১ কেজি
লবন -০.৫ কেজি
তেল -০.৫ লিটার
পেয়াজ -০.৫ কেজি

ইনশা আল্লাহ আমাদের ফান্ড অনুযায়ী সামনে আরো কিছু কাজ করার পরিকল্পনা আছে বন্যাকবলীত এলাকায়।আমাদের ফান্ড কালেকশন চলমান থাকবে।।
মানুষের বিশ্বাস ও আস্থাই আমাদের দায়িত্ব। জয় হোক মানবতার।

24/08/2024

আজকে আমরা ২০০ পরিবার সাথে কিছু চা বাগানের শ্রমিক দের পরিবার কাভার করসি বিশাল টিম নিয়ে যাওয়াতে একটা সুবিধা পাওয়া গেসে আমরা ২/৩ জন করে বিভক্ত হয়ে আমরা নিজেরাই এলাকাতে চলে গেসি এবং নিজেদের হাতেই প্রত্যেক পরিবারের ঘর + অবস্থা যাচাই করে হাতে তুলে দিসি এই কারনে কিছু জায়গায় ঝগড়া ও হয়েছে + আমাদের একটা টিম সমস্যায় ও পড়সে সবাইকে না দেয়াতে। কয়েক জায়গার মানুষের ভাষ্যমতে আমরাই উনাদের কাছে প্রথম গেসি কারন ম্যাক্সিমাম ই মেইন রোড থেকে ত্রান দিয়ে চলে যাচ্ছে। সারাদিনে আমাদের ছেলেদের খাবারের টাকা ১০০ করে ওরাই দিয়েছে আর বাকী ৪/৫ হাজার টাকা যা খাবারের পেছনে খরচ হয়েছে তা আই এস পি থেকেই দেয়া হয়েছে। ট্রাস্ট এর টাকা দিয়ে শুধুমাত্র খাবার কেনা হয়েছে(৮২ হাজার এর মতো) + ট্রাক ভাড়া(৬০০০) টাকা দেয়া হয়েছে।
ডিটেইল কালেকশন + খরচ এর একটা পোস্ট Tanvirul Haque Rahat করবে।

বাকী যা টাকা আছে তা পরবর্তী মিটিং এর মাধ্যমে কি করা যায় তা আপডেট জানানো হবে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ বিশ্বাস করে এতো টাকা আমাদের দেয়ার জন্য।

আমরা উনাদের কাছে সকল ট্রাস্ট দের জন্য দোয়া/ আশীর্বাদ চেয়েছি।

আসসালামু আলাইকুম আমরা ISP Trust এর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরী শুকনা খাবার,পানি এবং ঔষধ সরবরাহের উদ্...
22/08/2024

আসসালামু আলাইকুম

আমরা ISP Trust এর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরী শুকনা খাবার,পানি এবং ঔষধ সরবরাহের উদ্যোগ নিয়েছি। আমাদের এই মানবিক উদ্যোগে সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।

উল্লেখ্য যে ২০২২-এ সিলেটের বন্যায় ISP ট্রাস্ট থেকে আমরা ১০০০ জন মানুষের খাবার ব্যাবস্থা করেছিলাম। আমরা স্বশরীরে গিয়ে খাবার পৌঁছিয়েছিলাম।

কিন্তু এবারের বন্যা ভয়াবহ। আমরা নিজেদের ঘরে পরিচিত এলাকায় বসে হয়তো এই বন্যার ভয়াবহতা উপলব্ধি করতে পারছি না।

আসুন যে যার সামর্থ্য মতো বন্যার্তদের পাশে দাঁড়ায়। সবাই চাইলেই সর্বনিম্ন ১০/২০/৫০/১০০ টাকা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াতে পারি। আপনার কাছে অ্যামাউন্টটা ৫০ টাকা হলেও, বন্যা কবলিত জায়গায় সেটা একজনের একবেলার খাবার। চাইলে সদকা হিসেবেও দিতে পারেন।

সকল আপডেট ISP trust এর অফিসিয়াল পেজে দেখতে পারবেন।

সহায়তার জন্য যোগাযোগ :

01521528260 (রাহাত )
01521535352 (নয়ন)
01853096016 ( আবিদ )

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ISP Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share