Aleef/আলিফ Foundation

Aleef/আলিফ Foundation তোমরা আল্লার রাস্তায় ব্যয় কর।

21/10/2025
01/07/2024

একটি ডেনিশ দ্বীপে যেখানে একজনও মুসলিম নেই, সেখানে তিনজন কলেজের মেয়ে একসাথে ইসলাম গ্রহণ করেছে অথচ তাদের জীবনে কোন মুসলমানের সাথে দেখা হয়নি। আল্লাহু আকবার।তারা হলেন,জুলিয়া, তার বোন এবং বন্ধু।

শাহাদাতের বাণী শোনার পর পরদিন তারা হিজাব পরে ক্লাসে পৌঁছালে অধ্যক্ষ তাদের ডেকে জিজ্ঞেস করেন, কে তোমাদের ফুসলিয়েছে? তারা বলেন, আজ পর্যন্ত আমরা কোনো মুসলমানের সঙ্গে দেখা করিনি। তাহলে তোমার শরীরটা কেমন আবৃত হলো? জবাবে জুলিয়া বলেন, আমরা যখন মিডিয়ায় ইসলামের বিরুদ্ধে অপপ্রচার শুনেছি, তখন তিনজন মিলে ইসলাম নিয়ে গবেষণা করার সিদ্ধান্ত নিয়েছি। আপনিও যদি কুসংস্কার দূরে রেখে গবেষণা করেন, তাহলে এই ধর্মের সত্যতা ও মূল্য বুঝবেন। একথা শুনে অধ্যক্ষ চুপ হয়ে গেলেন।


ইউলিয়ার বয়স কুড়ি বছর। তিনি বলেন যে আমি, আমার বোন এবং আমার বন্ধু একসাথে কুরআন পড়ি। এটা ছিল আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন। আমাদের সুখের কোন স্থান ছিল না। কুরআন পড়া আমাদের আধ্যাত্মিক শান্তি এবং আরাম দিয়েছে, কোন শব্দে এটি বর্ণনা করতে পারবো না। এখন পর্যন্ত আমরা কোনো ধর্মীয় পণ্ডিতের সঙ্গে দেখা করিনি, সাধারণ মুসলমানের কথাই বলা যায় না।

কুরআন থেকে তথ্য পেয়ে সব আদেশ মেনে চলতে শুরু করি। নেট থেকে আমরা প্রতিদিন বিষয় বেছে ইসলাম সম্পর্কে জানতে পারি এবং ঐসব লিখে ব্যক্তিজীবনে প্রয়োগ করতে থাকি।ইসলাম গ্রহণের পর আমি নিজেও পবিত্র কুরআন চর্চা শুরু করি। তখন আমি আমার মনের মধ্যে আগে থেকে থাকা সমস্ত সমস্যার উত্তর পেয়েছি। এমনকি এখন যখন আমার মানসিক সংকট হয়, আমি পবিত্র কুরআনের দিকে ফিরে আসি। আমিও প্রতিটি প্রশ্নের উত্তর পাই এবং এক অদ্ভুত আনন্দ অনুভব করি।

এখন আমি আরবি ভাষা শিখতে চাই যাতে আমি সরাসরি পবিত্র কুরআন আরো ভালোভাবে বুঝতে পারি। জুলিয়া বলেন, এখন আমার উদ্দেশ্য শুধুমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি, সৃষ্টিকর্তা খুশি হোক এবং রাগান্বিত না হোক, প্রভুকে খুশি করার সবকিছুই আমাকে করতে হবে। আমার যা কিছু আছে, তা আমার প্রভুর ভরসা।

আমার কিছু প্রিয়জন নামাজ, রোজা, হিজাব ইত্যাদি দেখে বলেছিল, এটা খুব কঠিন ধর্ম, ছেড়ে দিন। সেই সাথে আমাকে ইসলাম থেকে বিমুখ করার জন্য প্রতিটি কৌশল অবলম্বন করা হয়েছে। বরং আমি তাদেরকে ইসলামের দাওয়াত দিতে লাগলাম। জুলিয়া বলেন, আমি এখন একটি পুরনো বাড়িতে রান্নার কাজ করি। আমি এমন একটি পরিবার চাই যেখানে সকল সদস্য মুসলিম এবং দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে।

লিখেছেন Raya Shokatfard
সংগ্রহ,অনুবাদ ও সম্পাদনা@জামান
from Abdul-Baten Miaji

19/04/2024

বন্ধ হোক বাহাসের নামে তুচ্ছতাচ্ছিল্য করা।

বহস (বাহাস) এর শাব্দিক অর্থ অনুসন্ধান করা, খোঁজ করা, গবেষণা করা।

গবেষণা করে আলোচনার মাধ্যমে সঠিক বিষয়টা বের করার নাম হচ্ছে বাহাস।

কিন্তু বর্তমানে বাহাস অর্থ দাঁড়িয়েছে একে-অপরকে তুচ্ছতাচ্ছিল্য করা ও নিজের বড়ত্ত প্রকাশ করা!

19/04/2024

যাকাত প্রদানে অনেক সময় কষ্ট অনুভব হলেও মনে রাখতে হবে যে, সম্পদ মূলত আল্লাহর দান। সেই সম্পদ থেকে কিছু অংশ যখন দুর্বল, অসহায়দের যখন নির্ধারণ করে দিয়েছেন, তখন সে সম্পদকে কোন অবস্থাতেই নিজের মনে করা যাবে না। বরং গরীবের প্রাপ্য বা হক হিসাবে প্রদান করতে হবে। আল্লাহ বলেন, وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِلسَّائِلِ وَالْمَحْرُومِ ‘আর তাদের ধন-সম্পদে প্রার্থী ও বঞ্চিতদের অধিকার ছিল (যারিয়াত ৫১/১৯)।

19/04/2024

আরবীয় এক আলেমকে জিজ্ঞেস করা হয়েছিল, যদি আপনি আবার 20 বছর বয়সে ফিরে যেতেন তাহলে কী করতেন?
(উত্তর):
“যদি আমি আবার 20 বছর বয়সী হতাম, আমি ইবনে উসাইমিনের সমস্ত কাজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতাম - যতক্ষণ না আমি সেগুলি পড়া, শোনা এবং সংক্ষিপ্ত করা শেষ করতাম।
আমি তাফসীর দিয়ে শুরু করতাম, এর উপকারিতা শুনতাম এবং এর স্বতন্ত্রতা উপভোগ করতাম।”

তারপর তিনি পরামর্শ দিয়ে বলেন,
আপনার সমস্ত শক্তি দিয়ে পড়ুন, কারণ এমন একটি সময় আসবে যখন আপনাকে বিভ্রান্তি এবং সমস্যায় নিপতিত করা দ্বারা পড়তে বাধা দেওয়া হবে। .. .. .. .. .. ..

তারপর তাকে প্রশ্ন করা হয়, তালেবে ইলম বা দীনী জ্ঞানের অন্বেষী কীভাবে তার ইলম অর্জন শুরু করবে?
উত্তরে তিনি বলেন,
* প্রথমে কুরআন মুখস্থ করবে।
* পরে - বা এটির সাথে -, আমি ইবন_উসাইমিনের বিভিন্ন ব্যাখ্যাগ্রন্থ নিম্নোক্তভাবে অধ্যয়ন করার পরামর্শ দিচ্ছি:
1- মতন মুখস্থ করা
2- ব্যাখ্যাটি কয়েকবার শোনা
3-ব্যাখ্যাটি কয়েকবার পড়া যতক্ষণ না বোঝা অর্জিত হয়
4- প্রতিটি পাঠ্যের ব্যাখ্যার সারসংক্ষেপ নিজে তৈরি করা। এর মাধ্যমে আপনি শাইখের লেখার সাথে জ্ঞানের আনন্দ এবং মাধুর্য খুঁজে পাবেন, আল্লাহ তার প্রতি রহম করুন।

তারপর উক্ত আলেম হাফিযাহুল্লাহ তালেবে ইলমদের জন্য ইবন উসাইমীনের গ্রন্থগুলোকে তিন ভাগে ভাগ করে দেন।
১- প্রথম স্তর, প্রাথমিক স্তরঃ
- শারহুল উসূল আস সালাসাহ।
- শারহু লুমআতিল ইতিক্বাদ।
- শারহু উমদাতিল আহকাম।
- কিতাবুল ইলম।
- শারহু হিলইয়াতু তালিবিল ইলম।
- শারহুল উসূল।
- শারহুল ওরাকাত।
- শারহুল আজুররুমিয়্যাহ
- শারহু উসূলিত তাফসীর।
- তাফসীর জুয আম্মা।
২- দ্বিতীয় স্তর, মাধ্যমিক স্তরঃ
- শারহু কিতাবিত তাওহীদ।
- শারহুল ওয়াসিতিয়্যাহ।
- আশ- শারহুল ওয়াজীয আলা বুলুগিল মারাম।
- আদ-দুরূসুল ফিকহিয়্যাহ।
- তাফসীরুল মুফাসসাল।
৩- তৃতীয় স্তরঃ বিশেষজ্ঞ পর্যায়েঃ
- তাফসীরুল কুরআন।
- শারহুন নূনিয়্যাহ।
- শারহুস সাফারীনিয়্যাহ।
- ফাতহু যিল জালালি ওয়াল ইকরাম।
- শারহুল মুমতি।
- শারহুল বুখারী ওয়া মুসলিম।
- শারহু আলফিয়াতি ইবন মালিক।

Address

Chittagong Satkania Aochia
Chittagong
4387

Alerts

Be the first to know and let us send you an email when Aleef/আলিফ Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Aleef/আলিফ Foundation:

Share