26/07/2025
চট্টগ্রামের মেধাবী টেক্সটাইল ইঞ্জিনিয়ারের রহস্যজনক মৃত্যু — চাই দ্রুত, নিরপেক্ষ তদন্ত ও গণমাধ্যমের কাভারেজ!
আমরা প্রয়াস পরিবার গভীর শোক ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি — চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (CTEC)-এর ১৩তম ব্যাচের মেধাবী গ্র্যাজুয়েট আলি শিফাত রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন।
সদা হাস্যোজ্জ্বল, ভদ্র, বিনয়ী ও সমাজ সচেতন এই তরুণ কখনো রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন না। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে ছিলেন প্রতিবাদী কণ্ঠ। জুলাই আন্দোলনের সময় তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সাহসিকতার সাথে রুখে দাঁড়িয়েছিলেন।
📍 ঘটনাস্থলের তথ্য ও প্রাথমিক আলামত বিশ্লেষণে এটি ‘আত্মহত্যা’ নয় বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রতীয়মান হচ্ছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এমন অনেক সন্দেহজনক দিক উঠে এসেছে যা অবিলম্বে সুষ্ঠু তদন্তের দাবি রাখে।
শিফাতের পরিবারে রয়েছেন তার অসুস্থ মা ও দুই ছোট ভাইবোন। বহু আগেই তাদের পিতা মারা গেছেন। এই পরিবার একা আইনগত লড়াই চালিয়ে যেতে অক্ষম। আমরা ভয় পাচ্ছি—সত্য ধামাচাপা পড়ে যাবে, অপরাধীরা থেকে যাবে ধরাছোঁয়ার বাইরে।
এই দেশ হারিয়েছে এক সম্ভাবনাময়, দায়িত্বশীল, সচেতন টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করছি যেনো এমন ঘটনা দ্বিতীয় কোনো সিফাতের সাথে না ঘটে।
আসুন সত্যের পক্ষে দাড়াই।
~ প্রয়াস ।