Bangladesh Dristi Protibandi Kallan Society

Call Directions Contact the organization

Bangladesh Dristi Protibandi Kallan Society Bangladesh Dristi Protibandi Kollan Society is a non-profitable, non-political voluntary organizatio

29/09/2026

জেলা প্রশাসক ফেনী ছাগলনাইয়াতে মেলা আয়োজনের বিষয়ে প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন। আবেদনটি পুলিশ সুপার অফিসে প্রেরণ করা হলে আইন শৃঙ্খলার অজুহাতে পুলিশ সুপার মেলাটির অনুমতি দেননি। স্থানীয় ব্যবসায়ী সমিতি থেকেও ওসির মাধ্যমে মেলাটির অনুমতির জন্য বারবার সুপারিশ করা হয়েছে কিন্তু তিনি কর্ণপাত করেননি। পাশাপাশি তিনি কিছু দুষ্কৃতীর কাছে বিক্রি হয়ে ফুলগাজী শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে মেলার অনুমতি দিয়েছেন। অথচ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে মেলা আয়োজন করা আইনত নিষিদ্ধ। আমরা এর জবাব চাই।

11/09/2026

বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য শোভন চেয়ার ও সাধারণ শ্রেণিতে ৫০% ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছেন এবং শীততাপ নিয়ন্ত্রিত ও প্রথম শ্রেণিতে এবং মেট্রোরেলে ২৫% ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছেন যা অত্যন্ত প্রশংসনীয়। এখন বর্তমান সরকারের নিকট আমাদের দাবি ই টিকেটিং সার্ভিসে এন আই ডি কার্ডের ন্যায় সমাজসেবা থেকে প্রাপ্ত প্রতিবন্ধী সুবর্ণনাগরিক কার্ড যেন যুক্ত করা হয়। বর্তমানে সরাসরি কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে অনেক ভাড়া গুনতে হয় এবং কাউন্টারে অসহযোগিতা ও করা হয়।

13/08/2026

প্রতিবন্ধীদের সহযোগিতায় এগিয়ে আসুn। প্রতিবন্ধী ব্যক্তিরও আছে সাধারণ মানুষের ন্যায় বেঁচে থাকার অধিকার ব্যবসা-বাণিজ্য মেলা আয়োজন ও সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার অধিকার এই সকল অধিকারে বৈষম্য করবেন না

13/06/2026

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রবীণদের জন্য বিনামূল্যে ট্রেন ভ্রমণের সুবিধা রাখা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর নিকট আবেদন প্রতিবন্ধীদেরও যেন এই সুবিধায় অন্তর্ভুক্ত করা হয়।

05/06/2026

সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি :

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬ ইং
ডেডলাইন : ২৩ জুন ২০২৬ ইং
বিস্তারিত জানতে নিচের লিংকটিতে ক্লিক করুন

24/05/2026

প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেল ও ট্রেনের টিকেটে ২৫% ছাড়। এটি কার্যকর হচ্ছে আগামীকাল সোমবার ২৫/০৫/২০২৬ ইং তারিখ হতে। উক্ত তারিখে মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী ফার্মগেটে মেট্রোরেলের মাধ্যমে এই সুবিধাটি উদ্ভোধন করবেন। প্রতিবন্ধীদের জন্য শোভন ও সুলভ শ্রেণীতে আগের ন্যায় ৫০% ছাড় ও প্রথম শ্রেণী ও শীতাতপে ২৫% ছাড়ের ব্যবস্থা থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী জবাব তারেক রহমান, মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী ও রেলপথ প্রতিমন্ত্রী মহোদয়কে বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটি এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হলো।

09/04/2026

আমরা জেনে আনন্দিত হলাম বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে বৈশ্বিক জ্বালানির সমস্যা সমাধান হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ বাণিজ্য মেলা ও শপিং মলের জন্য সন্ধ্যা ৭ টার পরিবর্তে খোলা রাখার সময়সীমা রাত ৯ টা পর্যন্ত বর্ধিত করা হোক।

09/04/2026

বর্তমানে সরকারি সেবাদানকারী বেশিরভাগ ওয়েবসাইট স্বচ্ছল নয়। যেমন অনলাইন ভ্যাট রিটার্ন সার্ভিস, সামাজিক নিরাপত্তা এবং আরো অসংখ্য ওয়েবসাইট। বর্তমান তথ্য প্রযুক্তি মন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ এই সেবাগুলো যেন দ্রুত কার্যকর করা হয়।

শুভ উদ্বোধন হলো এ.এম.এস.পি এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬। আজ বিকাল ৩ টায় পাহাড়তলী রেলওয়ে শাহ...
05/04/2026

শুভ উদ্বোধন হলো এ.এম.এস.পি এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬। আজ বিকাল ৩ টায় পাহাড়তলী রেলওয়ে শাহজাহান মাঠে উক্ত মেলা উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপি এর সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব এস.কে. খোদা তোতন। বিশেষ
অতিথি হিসেবে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন এ.এম.এস.পি এন্টারপ্রাইজ এর প্রোপ্রাইটর ও বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটি এর চেয়ারম্যান মীর মোঃ মোশারফ হোসেন।

27/02/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করার যে উদ্যোগ গ্রহণ করেছে এটি সত্যিই প্রশংসনীয় তবে দুঃখজনক ভাবে আমরা দেখছি যে ফ্যামিলি কার্ড প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধীদের কে প্রাধান্য দেয়া হবে কিনা তার কোন উল্লেখ নেই মহিলাদের প্রাধান্য দেওয়া হবে এ কথা বারবার বলা হচ্ছে কিন্তু প্রতিবন্ধীদের কথা কিছু বলা হচ্ছে না । আমরা আশা করব বর্তমান সরকার ফ্যামিলি কার্ড প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধীদেরকেও অধিক প্রাধান্য দিবেন। আমরা আরও আশা করব যে, যে সকল ফ্যামিলিতে প্রতিবন্ধীরা ফ্যামিলি প্রদান হবে তাদেরকে অধিক গুরুত্ব প্রদান করা হবে ফ্যামিলি কার্ড প্রদানের ক্ষেত্রে ধন্যবাদ ।

Address

Chittagong
4202

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+880243150944

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Dristi Protibandi Kallan Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Dristi Protibandi Kallan Society:

Shortcuts

Share