01/08/2024
!!! চাকরি-মেলার আনুষ্ঠানিকতার দিন স্থগিত !!!
সুধী,
বাংলাদেশ বিজনেস এন্ড ডিসএবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর পক্ষ থেকে শুভেচ্ছা।
চট্টগ্রাম এবং এর পার্শ্ববর্তী জেলার প্রতিবন্ধী চাকরি প্রার্থী ও আগ্রহী নিয়োগকারী প্রতিষ্ঠান সমূহকে একত্রিত করে আসন্ন চাকরি-মেলার কার্যক্রমে আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
দেশের চলমান সঙ্কট পর্যালোচনায় আগামী পহেলা আগস্টের চাকরি-মেলার আনুষ্ঠানিকতা স্থগিত ঘোষণা করছি। এক্ষেত্রে উল্লেখ থাকে যে চাকরি-মেলা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী যেমন নিয়োগকারী প্রতিষ্ঠানের নিয়োগ চাহিদা সংগ্রহ করা, প্রতিবন্ধী চাকরি-প্রার্থীদের রেজিস্ট্রেশন, জব ম্যাচিং প্রভৃতি চলমান আছে। তাই এইসব কার্যক্রমে আপনাদের সহযোগিতা কামনা করছি।
মেলা অনুষ্ঠানের দিনক্ষণ শীঘ্রই আপনাদেরকে জানানো হবে।
ধন্যবাদ