Institution of Diploma Engineers,Chittagong, Bangladesh. - IDEB

Institution of Diploma Engineers,Chittagong, Bangladesh. - IDEB This is the official page of Institution of Diploma Engineers,Chittagong, Bangladesh (IDEB).

02/01/2025

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক (ঢাকা) বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দিন (৬৬) ০২ জানুয়ারি ২০২৫ খ্রি. বৃহস্পতিবার, সন্ধ্যায় ঢাকা উত্তরাস্থ লুবানা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আইডিইবি চট্টগ্রাম জেলা কমিটি ও চট্টগ্রাম জেলার সকল সদস্য প্রকৌশলী তাঁর মৃত্যুতে গভীরভাবে মর্মাহত ও শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

12/06/2024
গতকাল তিন দফা দাবী আদায়ে চট্টগ্রাম জেলা আইডিইবি’র প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান কর্মসূচির সংবাদ বিভিন্ন পত্র পত্রিকায়...
12/06/2024

গতকাল তিন দফা দাবী আদায়ে চট্টগ্রাম জেলা আইডিইবি’র প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান কর্মসূচির সংবাদ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

সাতকানিয়া উপজেলা পরিষদের ইমারত নির্মাণ ও নকশা অনুমোদন কমিটিতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ আইডিইবি’র মন...
03/06/2024

সাতকানিয়া উপজেলা পরিষদের ইমারত নির্মাণ ও নকশা অনুমোদন কমিটিতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ আইডিইবি’র মনোনীত প্রতিনিধি হয়েছেন সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ও সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলী প্রকৌশলী আবদুল মালেক চৌধুরী। তিনি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক মহোদয়ের নিকট হতে পত্রটি গ্রহণ করেন। এসময় চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই।

চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ মোসাদ্দেকুল বারী স্যারের সাথে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বা...
26/05/2024

চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ মোসাদ্দেকুল বারী স্যারের সাথে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ আইডিইবি’র চলদান ৩ দফা দাবীর বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম জেলা আইডিইবি’র আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। এ সময় আইডিইবি’র সাবেক সহ সভাপতি প্রকৌশলী মোঃ রহিম উল্লাহ, জেলা আইডিইবি’র যুগ্ন আহবায়ক প্রকৌশলী মোঃ জিয়াউদ্দিন, সদস্য সচিব প্রকৌশলী মোঃ করিম উদ্দিন, যুগ্ন সদস্য সচিব প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়, শামীম স্যার সহ সদস্য প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। সভা শেষে অধ্যক্ষ স্যারকে চলমান আন্দোলন সংক্রান্ত প্রচার পত্র এবং প্রশাসনিক ও একাডেমিক কাউন্সিলে মনোনীত প্রতিনিধি প্রকৌশলী মোহাম্মদ জিয়াউদ্দিন এর পত্রটি হস্তান্তর করা হয়।

বুদ্ধ পূর্নিমার শুভেচ্ছা সবাইকে।
22/05/2024

বুদ্ধ পূর্নিমার শুভেচ্ছা সবাইকে।

চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের প্রশাসনিক ও একাডেমিক কাউন্সিলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ আইডি...
20/05/2024

চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের প্রশাসনিক ও একাডেমিক কাউন্সিলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ আইডিইবি’র মনোনীত প্রতিনিধি হয়েছেন জনশক্তি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মোহাম্মদ জিয়াউদ্দিন। তিনি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক মহোদয়ের নিকট হতে পত্রটি গ্রহণ করেন। এসময় চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই।

আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার সাপ্তাহিক সভা চলছে।
20/05/2024

আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার সাপ্তাহিক সভা চলছে।

চট্টগ্রাম জেলা আইডিইবি’র আহবায়ক কমিটির সাথে টিএসপি, ইস্টার্নস ক্যাবলস, বিএন ডক ইয়ার্ড ও ইস্টার্ন রিফাইনারি সার্ভিস এসোসি...
14/05/2024

চট্টগ্রাম জেলা আইডিইবি’র আহবায়ক কমিটির সাথে টিএসপি, ইস্টার্নস ক্যাবলস, বিএন ডক ইয়ার্ড ও ইস্টার্ন রিফাইনারি সার্ভিস এসোসিয়েশনের মত বিনিময় সভা।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও সমাজে গ্রহণয...
11/05/2024

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা
সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান

কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও সমাজে গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রয়াসে শিক্ষা মন্ত্রণালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানের উদ্যোগ গ্রহণের প্রেক্ষিতে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যুক্তিহীন বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) চট্টগ্রাম জেলা শাখার সংবাদ সম্মেলন ১১ মে শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আইডিইবি নেতৃবৃন্দ শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগকে সময়োপযোগী আখ্যায়িত করে এর দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ডিগ্রি ইঞ্জিনিয়ার ও তাদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র পক্ষে যে বিরূপ প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, সেটি অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। এ ধরনের জাতি বিনাশী কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য আইডিইবি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে। আইডিইবি নেতৃবৃন্দ বলেন, ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং এ বিভক্ত দেশের প্রকৌশল কর্মাঙ্গনের সুষ্ঠু ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে রাষ্ট্রীয় ব্যাপক অর্থে শিক্ষিত ডিগ্রি প্রকৌশলীদের প্রকৌশল গবেষণা, উদ্ভাবনী ও পরিকল্পনায় মনোযোগ বাড়াতে হবে। পাশাপাশি ডেস্ক ইঞ্জিনিয়ারিং নিয়োজিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দক্ষতা উন্নয়নে এই শিক্ষা আধুনিকায়ন করা প্রয়োজন। ঘোষিত দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন থেকে মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য সচিব, প্রকৌশলী মোহাম্মদ করিম উদ্দিন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (চট্টগ্রাম অঞ্চল) প্রকৌশলী জাফর আহমেদ সাদেক ও আহবায়ক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রকৌশলী আবু তাহের, প্রকৌশলী মোঃ রহিম উল্লাহ, প্রকৌশলী এস.এম সেলিম, প্রকৌশলী মোঃ কাজী আনোয়ারুল ইসলাম, প্রকৌশলী সৈয়দ মোরশেদ উল্লাহ, প্রকৌশলী মোঃ আব্দুল খালেক, প্রকৌশলী আব্দুল মালেক, প্রকৌশলী এখলাস উদ্দিন আহমেদ, প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়, প্রকৌশলী এস.এম মাহফুজুর রহমান, প্রকৌশলী মোঃ জয়নাল আবেদীন, প্রকৌশলী মোঃ হাবিব উল্লাহ, প্রকৌশলী মোঃ আবু জাফর, প্রকৌশলী সৌরজিত বড়ূয়া, প্রকৌশলী খোরশেদ আহমদ প্রকৌশলী হারুনুর রশীদ নোবেল, প্রকৌশলী রবিউল হোসেন রাসেল সহ প্রমূখ।

Address

Ambagan, Florapass Road, Ctg
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Institution of Diploma Engineers,Chittagong, Bangladesh. - IDEB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Institution of Diploma Engineers,Chittagong, Bangladesh. - IDEB:

Share