চট্টগ্রাম কলেজ ছাত্র-ছাত্রী পরিষদ

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • চট্টগ্রাম কলেজ ছাত্র-ছাত্রী পরিষদ

চট্টগ্রাম কলেজ ছাত্র-ছাত্রী পরিষদ চট্রগ্রাম কলেজের ইতিহাস , ঐতিহ্য , শৃঙ্খলা

চট্টগ্রাম কলেজ ২০২৫-২৬ সেশনে ভর্তি পরীক্ষায় চান্সপ্রাপ্ত ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের বিভাগ ভিত্তিক ভর্তি সহায়তার জন্য নিম্ন...
08/05/2026

চট্টগ্রাম কলেজ ২০২৫-২৬ সেশনে ভর্তি পরীক্ষায় চান্সপ্রাপ্ত ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের বিভাগ ভিত্তিক ভর্তি সহায়তার জন্য নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন।

♥️🥰
06/05/2026

♥️🥰

শহীদ ওয়াসিম চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী। চট্টগ্রাম কলেজ ওয়াসিমের স্মৃতিবিজড়িত ক্যাম্পাস। চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী হিস...
22/04/2026

শহীদ ওয়াসিম চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী। চট্টগ্রাম কলেজ ওয়াসিমের স্মৃতিবিজড়িত ক্যাম্পাস।

চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী হিসেবে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাইলাম।

📢 🎓 ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার চট্টগ্রাম কলেজের আসন বিন্যাস ━━━━━━━━━━━━━━━━━━━━━━━🗓️ ...
20/04/2026

📢 🎓 ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার চট্টগ্রাম কলেজের আসন বিন্যাস
━━━━━━━━━━━━━━━━━━━━━━━
🗓️ পরীক্ষার সময়সূচি
📅 তারিখ: ২৫ এপ্রিল ২০২৬ (শনিবার)
⏰ সময়: সকাল ১১:০০টা – দুপুর ১২:০০টা
📍 মূল পরীক্ষা কেন্দ্র
🏫 চট্টগ্রাম কলেজ
🔢 কেন্দ্র কোড: ১১৮
━━━━━━━━━━━━━━━━━━━━━━━
⚠️ অবশ্যই মনে রাখবেন
🔹 সকাল ১০:১৫ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে
🔹 Admit Card ও HSC রেজিস্ট্রেশন কার্ড সাথে আনতে হবে
🔹 প্রবেশপত্রে উল্লেখিত সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে
━━━━━━━━━━━━━━━━━━━━━━━
🏫 আসন বিন্যাস

📍 মূল কেন্দ্র: চট্টগ্রাম কলেজ
🔹 ব্যবসায় শিক্ষা বিভাগ
📌 রোল: 6005639 – 6005946
🔹 বিজ্ঞান বিভাগ
📌 রোল: 2010419 – 2013428

🏫 উপ-কেন্দ্রসমূহ

📍 উপ-কেন্দ্র: ১
কাজেম আলী স্কুল এন্ড কলেজ
🔹 বিজ্ঞান বিভাগ
📌 রোল: 2013429 – 2015178

📍 উপ-কেন্দ্র: ২
কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ
🔹 বিজ্ঞান বিভাগ
📌 রোল: 2015179 – 2016181

📍 উপ-কেন্দ্র: ৩
ডা: খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
🔹 মানবিক বিভাগ
📌 রোল: 4020151 – 4022150

📍 উপ-কেন্দ্র: ৪
এনায়েত বাজার মহিলা কলেজ
🔹 মানবিক বিভাগ
📌 রোল: 4022151 – 4023712
━━━━━━━━━━━━━━━━━━━━━━━
🔔 বিশেষ সতর্কতা
✅ সময়ের আগেই কেন্দ্রে পৌঁছান
✅ প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া প্রবেশ সম্ভব নয়
✅ শান্ত ও শৃঙ্খল পরিবেশ বজায় রাখুন
━━━━━━━━━━━━━━━━━━━━━━━
💬 শেষ কথা
যারা পরীক্ষা দিতে যাচ্ছেন, আগে থেকেই নিজের কেন্দ্র, রোল ও অবস্থান নিশ্চিত করে নিবেন। একটু প্রস্তুতি ও সচেতনতাই আপনাকে এগিয়ে রাখবে অন্যদের থেকে।
✨ সবার জন্য রইলো আন্তরিক শুভকামনা — আত্মবিশ্বাস রাখেন, ভালো কিছু আপনার অপেক্ষায় আছে ইনশাআল্লাহ! 💙

দ্বাদশ শ্রেণীর ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি
01/03/2026

দ্বাদশ শ্রেণীর ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

জান দিবো জুলাই দিবো না।গণভোটে হ্যাঁ ✅ দিন।স্থান: গুলজার মোড়, চকবাজার, চট্টগ্রাম
05/02/2026

জান দিবো জুলাই দিবো না।
গণভোটে হ্যাঁ ✅ দিন।

স্থান: গুলজার মোড়, চকবাজার, চট্টগ্রাম

৫০ তম বি.সি.এস. পরীক্ষা-২০২৬কেন্দ্র: চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম (আসন ব্যবস্থা)
30/01/2026

৫০ তম বি.সি.এস. পরীক্ষা-২০২৬

কেন্দ্র: চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম (আসন ব্যবস্থা)

23/01/2026

বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা একটি নির্বাচন হতে যাচ্ছে। চায়ের কাপ থেকে পাড়া-মহল্লায়, বাসা-বাড়ির মা-বোনদের কাছেও আমেজ ছড়িয়ে গেছে।

আজ ২জানুয়ারি ঐতিহাসিক চট্টগ্রাম কলেজ দিবসআজ ২জানুয়ারি চট্টগ্রাম কলেজ দিবসচট্টগ্রাম কলেজ—এই অঞ্চলের শিক্ষা, সমাজ ও সংস্কৃ...
02/01/2026

আজ ২জানুয়ারি ঐতিহাসিক চট্টগ্রাম কলেজ দিবস
আজ ২জানুয়ারি চট্টগ্রাম কলেজ দিবস
চট্টগ্রাম কলেজ—এই অঞ্চলের শিক্ষা, সমাজ ও সংস্কৃতির বিবর্তনের এক জীবন্ত কিংবদন্তি।

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""'

২ জানুয়ারি ১৮৬৯—একটি দিন নয়, একটি জাতিগত স্মৃতি। এই তারিখের সঙ্গে জড়িয়ে আছে চট্টগ্রামের শিক্ষা, সমাজ ও সংস্কৃতির দীর্ঘ অভিযাত্রা। ১৫৫ বছর বয়সের চট্টগ্রাম কলেজ কেবল ইট-পাথরের একটি প্রতিষ্ঠান নয়; এটি একটি চেতনা, একটি দায়িত্ব এবং একটি আলোকবর্তিকা— যা প্রজন্ম থেকে প্রজন্মে পথ দেখিয়ে চলেছে।

প্রায় ১৫৫ বছরের গৌরবময় পথচলায় চট্টগ্রাম কলেজ নিজেকে প্রতিষ্ঠিত করেছে জ্ঞানচর্চা, গবেষণা, মানবিকতা ও নৈতিকতার এক অনন্য কেন্দ্র হিসেবে।
এখানে শিক্ষা মানে শুধু পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নয়—শিক্ষা মানে ইতিহাস বোঝা, সমাজকে উপলব্ধি করা এবং ভবিষ্যৎ নির্মাণের যোগ্যতা অর্জন করা।

আমি একজন ইতিহাসের শিক্ষক। শিক্ষার্থীদের প্রশ্ন আমাকে প্রতিদিন ইতিহাসের মুখোমুখি দাঁড় করায়। আর সেই ইতিহাস আমাকে বারবার ফিরিয়ে নিয়ে যায় চট্টগ্রাম কলেজের অতীতের গৌরব থেকে ভবিষ্যতের দায়িত্বের দিকে।

কারণ এই কলেজ কেবল ইতিহাস পড়ায়নি—ইতিহাস গড়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ—দেশের প্রতিটি যুগান্তকারী সংগ্রামে চট্টগ্রাম কলেজ ছিল নির্ভীক কণ্ঠস্বর।

ভাষা আন্দোলনের সূচনালগ্নে এই কলেজের পদার্থবিজ্ঞানের শিক্ষক ফেরদৌস কবির স্যার যে প্রথম নিবন্ধ রচনা করেছিলেন, তা আজও আমাদের জন্য বুদ্ধিবৃত্তিক সাহসের অনন্য নিদর্শন। ১৯৭১ সালের ২০ মার্চ—লিচুতলায় অধ্যক্ষ আবু সুফিয়ান স্যারের নেতৃত্বে শিক্ষকবৃন্দের শপথ ছিল শুধু রাজনৈতিক প্রতিবাদ নয়; ছিল নৈতিক অবস্থান গ্রহণের এক ঐতিহাসিক ঘোষণা।

এই কলেজ তাই শুধু পাঠ্য ইতিহাসের অংশ নয়—এটি প্রেরণার উৎস। চট্টগ্রাম কলেজ নারী শিক্ষার ক্ষেত্রেও অগ্রদূত। অধ্যক্ষ শামসুল উলামা কামাল উদ্দিন স্যারের নেতৃত্বে নারী শিক্ষার সূচনা, শিক্ষার্থীদের জন্য এপ্রোন প্রবর্তন কিংবা চট্টগ্রামের প্রথম শহীদ মিনার—সবকিছুই এই প্রতিষ্ঠানের প্রগতিশীল মানসিকতার সাক্ষ্য বহন করে।

আজও চট্টগ্রাম কলেজ সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। গবেষণামুখী উচ্চশিক্ষার পরিবেশ, সমৃদ্ধ লাইব্রেরি, আধুনিক ল্যাবরেটরি ও সচল শ্রেণিকক্ষ—সবখানেই জ্ঞানচর্চার নিরবচ্ছিন্ন প্রবাহ।

মানসম্পন্ন পাঠদান, দায়িত্বশীল শিক্ষকতা ও শিক্ষার্থীবান্ধব একাডেমিক পরিবেশ এই কলেজের মৌলিক শক্তি। শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে চট্টগ্রাম কলেজ বরাবরই অগ্রগামী। নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক উৎসব শিক্ষার্থীদের মনন ও শরীর—দু’টিকেই সমৃদ্ধ করে।

জাতীয় টেলিভিশন বিতর্কে চট্টগ্রাম কলেজের সাফল্য আমাদের গর্বের অংশ।

বাঙালি সংস্কৃতি এখানে কেবল দিবসকেন্দ্রিক আয়োজন নয়—এটি চর্চার বিষয়। পহেলা বৈশাখ, শহীদ দিবস, স্বাধীনতা ও বিজয় দিবস চট্টগ্রাম কলেজে পরিচয়ের অংশ হয়ে ওঠে। একই সঙ্গে ইসলামী মূল্যবোধ, শালীনতা ও নৈতিকতার চর্চা—ধর্মীয় সহনশীলতা ও মানবিকতার সমন্বয়—এই কলেজের দীর্ঘদিনের ঐতিহ্য।

সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম কলেজে যে দৃশ্যমান উন্নয়ন ঘটেছে—তার পেছনে ছিল এক সুস্থ প্রশাসনিক সম্পর্ক। অধ্যক্ষ প্রফেসর মুজাহিদুল ইসলাম চৌধুরী স্যার ও উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া স্যারের পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও সমঝোতা এই প্রতিষ্ঠানকে একটি প্রশাসনিক কাঠামো থেকে সত্যিকারের পরিবারে রূপান্তর করেছে।

এখানে কখনোই একক কৃতিত্বের দাবি করা হয়নি—সব সাফল্য ভাগ করে নেওয়া হয়েছে পুরো কলেজ পরিবারের সঙ্গে।

উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া স্যারের অবসর গ্রহণে সাময়িক আবেগ থাকলেও আমরা জানি—প্রকৃতি শূন্যতা শূন্য রাখে না। নবযোগদানকৃত উপাধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত ইকবাল ফারুকী স্যার এই পরিবারের নতুন অভিভাবক হিসেবে যুক্ত হয়ে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখবেন—এই বিশ্বাস শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে সুদৃঢ়।

ক্যান্টিন গেইটে ঐতিহাসিক থিমের তোরণ নির্মাণ, জীববৈচিত্র্য রক্ষায় পুকুর খনন, ছাত্রাবাস উন্নয়ন, আধুনিক অডিটরিয়াম, স্বল্প ব্যয়ে মানসম্মত খাবারের ক্যান্টিন, মাস্টার রোল কর্মচারীদের বেতন বৃদ্ধি, অটোমেশনভিত্তিক ভর্তি ও সেবা—এই মানবিক ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গিই চট্টগ্রাম কলেজকে আলাদা করে।

কিছুদিনের মধ্যেই শহীদ মিনারে ফুটবে রুদ্র পলাশ। আরবি বিভাগের সামনে তালিপাম গাছ একদিন ফুল দিয়ে স্মৃতি হয়ে যাবে—ঠিক যেমন চট্টগ্রাম কলেজ রেখে যায় আলো, স্মৃতি ও চেতনা—প্রজন্ম থেকে প্রজন্মে।

গভীর ইতিহাস, ব্যতিক্রমী নান্দনিকতা ও দায়িত্বশীল ভবিষ্যৎ—এই তিনের সমন্বয়েই চট্টগ্রাম কলেজ।

নতুন বছর, নতুন প্রত্যাশা। শুভ নববর্ষ ২০২৬।
শুভ জন্মদিন—২ জানুয়ারি ১৮৬৯—প্রিয় চট্টগ্রাম কলেজ।

ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধে তুমি অনন্য—এবং আগামীর পথচলায় তুমি আমাদের গর্ব হয়েই থাকবে।

Anowar Malek Mazumder
শ্রেণী শিক্ষক ও ইতিহাস কর্মী

19/12/2025

Address

College Road, Ctg
Chittagong
4203

Alerts

Be the first to know and let us send you an email when চট্টগ্রাম কলেজ ছাত্র-ছাত্রী পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share