Smile Bangladesh

Smile Bangladesh স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন

আজকের দৈনিক পূর্বকোণ পত্রিকায় প্রকাশিত...ধন্যবাদ ও কৃতজ্ঞতা  দৈনিক পূর্বকোণ পরিবারকে।
21/04/2026

আজকের দৈনিক পূর্বকোণ পত্রিকায় প্রকাশিত...

ধন্যবাদ ও কৃতজ্ঞতা দৈনিক পূর্বকোণ পরিবারকে।

আজ ২০ এপ্রিল, বিশ্ব এতিম দিবস। সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের প্রতি ভালোবাসা এবং সচেতনতা বৃদ্ধির এই বিশেষ দিনে স্মাই...
20/04/2026

আজ ২০ এপ্রিল, বিশ্ব এতিম দিবস। সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের প্রতি ভালোবাসা এবং সচেতনতা বৃদ্ধির এই বিশেষ দিনে স্মাইল বাংলাদেশ ও আবাম ফাউন্ডেশন যৌথভাবে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

​নগরীর একটি এতিমখানার কোমলমতি শিশুদের সঙ্গে আমরা আজকের দিনটি আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে অতিবাহিত করেছি। আমাদের

শিশুদের অধিকার ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।দুপুরের খাবারে শিশুদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছিল, যা তাদের মুখে হাসি ফুটিয়ে তুলেছে।

​এতিমখানার শিশুদের মুখে এক চিলতে হাসি ফোটানোই আমাদের এই প্রচেষ্টার মূল লক্ষ্য। এই শিশুদের সুন্দর ভবিষ্যতের জন্য আমাদের সবার সামান্য সহমর্মিতা বড় পরিবর্তন আনতে পারে।​আসুন, আমরা সবাই যার যার জায়গা থেকে এসব শিশুদের পাশে দাঁড়াই।


#বিশ্ব_এতিম_দিবস #মানবসেবা #স্মাইল_বাংলাদেশ

সামাজিক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সোশ্যাল অ্যাওয়ার্ড-২০২৬’ পেলো ‘স্মাইল বাংলাদেশ।মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে গুর...
11/04/2026

সামাজিক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ
সোশ্যাল অ্যাওয়ার্ড-২০২৬’ পেলো ‘স্মাইল বাংলাদেশ।

মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দক্ষিণ এশিয়ার বৃহৎ মানবাধিকার সংগঠন ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কর্তৃক ‘সোশ্যাল অ্যাওয়ার্ড-২০২৬’ সম্মাননা পেয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল বাংলাদেশ।

​সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং মানবিক কাজে নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ আমাদের এই সম্মাননা প্রদান করা হয়। এই অর্জন আমাদের একার নয়, বরং আমাদের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং যারা সবসময় পাশে থেকে উৎসাহ দিয়েছেন এই পুরস্কার সবার।
​আগামীর পথচলায় আপনাদের দোয়া ও ভালোবাসা কাম্য।


পাহাড়ি এলাকার একটি মসজিদের আজুখানা নির্মাণের জন্য ১০ ব্যাগ সিমেন্ট এবং ৫০০ পিস ইট জরুরি ভিত্তিতে প্রয়োজন।দীর্ঘ সময় ধরে এ...
11/04/2026

পাহাড়ি এলাকার একটি মসজিদের আজুখানা নির্মাণের জন্য ১০ ব্যাগ সিমেন্ট এবং ৫০০ পিস ইট জরুরি ভিত্তিতে প্রয়োজন।

দীর্ঘ সময় ধরে একটি মসজিদ সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে ‘স্মাইল বাংলাদেশ’। আলহামদুলিল্লাহ, কিছুদিন আগেই আমরা প্রায় ৪০,০০০ টাকা ব্যয়ে মসজিদের জন্য নতুন মাইক, মেশিনসহ প্রয়োজনীয় যাবতীয় সরঞ্জাম সরবরাহ করেছি।

বর্তমানে মসজিদের নতুন অজুখানা নির্মাণের কাজ চলছে। কিন্তু আর্থিক সংকটের কারণে এই গুরুত্বপূর্ণ কাজটি মাঝপথে থমকে আছে। পাহাড়ি এলাকায় পানির কষ্ট দূর করতে এবং মুসল্লিদের পবিত্রতা অর্জনের সুব্যবস্থা করতে এই অজুখানাটি সম্পন্ন করা অত্যন্ত জরুরি।

অজুখানাটির কাজ সম্পন্ন করতে আপাতত ১০ ব্যাগ সিমেন্ট এবং ৫০০ পিস ইট জরুরি ভিত্তিতে প্রয়োজন। এছাড়া বালু, পানির ট্যাংক এবং মিস্ত্রি খরচসহ সম্পূর্ণ কাজ শেষ করতে আরও প্রায় ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা প্রয়োজন।

​আপনি চাইলে সশরীরে ইটের বা সিমেন্টের দায়িত্ব নিতে পারেন।
​অথবা আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করতে পারেন।
যোগাযোগঃ 01770000082

দৃষ্টি প্রতিবন্ধী রমজান ভাইয়ের ঘর তৈরির জন্য প্রয়োজন ১৪ পিস টিনআলহামদুলিল্লাহ, রমজান ভাইয়ের ঘরের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছ...
07/04/2026

দৃষ্টি প্রতিবন্ধী রমজান ভাইয়ের ঘর তৈরির জন্য প্রয়োজন ১৪ পিস টিন

আলহামদুলিল্লাহ, রমজান ভাইয়ের ঘরের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। মিস্ত্রীর নির্ধারিত বাজেট অনুযায়ী কাজ শুরু করলেও, প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়ে খরচ কিছুটা বাজেটের বাইরে চলে গেছে। যার ফলে এখনো কিছু টিন কেনা বাকি রয়েছে, পাশাপাশি মিস্ত্রীর খরচও বাকি আছে।
একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার এই মহৎ উদ্যোগে আপনি চাইলে আপনার সামর্থ অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন।

সহযোগিতার জন্য যোগাযোগ: 📞 01798212414 (বিকাশ)

আসুন, আমরা সবাই মিলে
রমজান ভাইয়ের জন্য একটি নিরাপদ আশ্রয় নিশ্চিত করি।

#প্রজেক্ট_গৃহ_নির্মাণ

05/04/2026

দৃষ্টি প্রতিবন্ধী রমজান ভাইর স্বপ্নের ঘরে নির্মাণ...

​ #প্রজেক্ট_গৃহ_নির্মাণ
#মানবতা #স্বপ্ন_পূরণ #পাহাড়ি_জীবন

দৃষ্টি প্রতিবন্ধী রমজান ভাইর স্বপ্নের ঘরে নির্মাণের জন্য আসবাবপত্র কেনা কাটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। ​দুর্গম পাহাড়ের ...
05/04/2026

দৃষ্টি প্রতিবন্ধী রমজান ভাইর স্বপ্নের ঘরে নির্মাণের জন্য
আসবাবপত্র কেনা কাটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ।

​দুর্গম পাহাড়ের খাঁজে লড়াকু এক জীবনের নাম রমজান মিয়া। দুই চোখে পৃথিবী দেখার সুযোগ না থাকলেও, চারটি ছোট সন্তান আর পরিবার নিয়ে এক বুক স্বপ্ন তাঁর। কিন্তু ভাঙাচোরা জীর্ণ ঘরে অভাবের সাথে যুদ্ধ করতে করতে সেই স্বপ্নগুলো বারবার থমকে যাচ্ছিল। ​দীর্ঘদিন অর্থের অভাবে নিজের মাথা গোঁজার ঠাঁইটুকু সংস্কার করতে পারেননি তিনি। রমজান ভাইয়ের সেই কষ্টের দিনে পাশে দাঁড়িয়েছে ।

​রমজান ভাইয়ের পুরনো ঘরটি মেরামত নয়, বরং আমরা উদ্যোগ নিয়েছি আগের চেয়ে বড় এবং সম্পূর্ণ নতুন একটি ঘর তৈরি করে দেওয়ার। সেই লক্ষে আজ আমাদের টিম ঘর তৈরীর জন্য প্রয়োজনীয় আসবাবপত্র কেনাকাটা শুরু করেছে।

​পাহাড়ি প্রতিকূলতা জয় করে রমজান ভাইয়ের সন্তানদের জন্য একটি নিরাপদ ঠিকানা গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। আপনাদের ভালোবাসা ও দোয়া আমাদের এই যাত্রায় সাহস যোগায়।
​সাথে থাকুন,

​ #প্রজেক্ট_গৃহ_নির্মাণ
#মানবতা #স্বপ্ন_পূরণ #পাহাড়ি_জীবন

25/03/2026

বাবার চোখে পৃথিবী অন্ধকার হলেও মেয়ের ভবিষ্যতের
রঙিন স্বপ্ন তিনি দেখতে পান।আজ সেই বাবার স্বপ্ন পূর্ণ হলো।

#প্রযেক্ট_নিকাহ

  এর উদ্যােগে,আপনাদের সহযোগিতায় দৃষ্টি প্রতিবন্ধী বাবার কন্যার বিয়ে সম্পন্ন হয়েছে।আমরা চেষ্টা করেছি একটি সুন্দর আয়োজনের ...
25/03/2026

এর উদ্যােগে,আপনাদের
সহযোগিতায় দৃষ্টি প্রতিবন্ধী বাবার কন্যার বিয়ে সম্পন্ন হয়েছে।

আমরা চেষ্টা করেছি একটি সুন্দর আয়োজনের মাধ্যমে বিয়ের আয়োজনটি সম্পন্ন করার।, যারা নিঃস্বার্থভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আপনাদের এই ভালোবাসা আর সহযোগিতাই আমাদের শক্তি।
বিয়েটি হয়েছে যৌতুক বিহীন,আমাদের সমাজ থেকে এই যৌতুক প্রথা দূর করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।তাহলে আমাদের সমাজে এমন এতিম কিংবা দরিদ্র পরিবারের মেয়ের বিয়ে দিতে কষ্ট হবেনা কারো।

নবদম্পতির সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া কামনা করছি।
প্রতিটি দিন সুখ আর অনাবীল আনন্দে কাটুক।

#প্রযেক্ট_নিকাহ #স্মাইল_বাংলাদেশ🙂🇧🇩

মেয়ের বিয়ের জন্য এক দৃষ্টিপ্রতিবন্ধী বাবার আকুল আবেদন,বিয়ের অনুষ্ঠানের জন্য বাজারটুকু সহযোগিতা প্রয়োজন...১। মুরগি: ২০ পি...
23/03/2026

মেয়ের বিয়ের জন্য এক দৃষ্টিপ্রতিবন্ধী বাবার আকুল আবেদন,
বিয়ের অনুষ্ঠানের জন্য বাজারটুকু সহযোগিতা প্রয়োজন...

১। মুরগি: ২০ পিস
২। ​গরুর মাংস: ১০ কেজি
৩। ​চাল: ২০ কেজি
৪। ​ভোজ্য তেল: ৬ কেজি
​অন্যান্য: প্রয়োজনীয় মসলাপাতি ও কাঁচা বাজার।

বাজার দিয়ে কিংবা আর্থিক সহযোগিতা করতে
যোগাযোগ- 01798212414

বাবার চোখে পৃথিবী অন্ধকার হলেও মেয়ের ভবিষ্যতের রঙিন স্বপ্ন তিনি দেখতে পান।"​আগামী বুধবার এই দৃষ্টিপ্রতিবন্ধী বাবার ছোট মেয়ের বিয়ে। সারা জীবন মানুষের সহযোগিতা নিয়ে সংসার চালালেও, আজ জীবনের সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে গিয়ে এই অসহায় বাবা দিশেহারা। বিয়ের কিছু খরচ তিনি কোনোভাবে ব্যবস্থা করেছেন, কিন্তু ১০০ জন মেহমানের (উভয় পক্ষের) খাবারের আয়োজনটুকু করার সামর্থ্য তার নেই।

​আপনার সামান্য সহযোগিতা পারে একটি মেয়ের নতুন জীবনের শুরুটা সুন্দর করতে এবং একজন বাবার দুশ্চিন্তা দূর করতে।

20/03/2026

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্মাইল বাংলাদেশ পরিবারের
পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

এই পবিত্র দিনটি সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর এই মহিমান্বিত ঈদ আমাদের জীবনে বয়ে আনুক সফলতা, আত্মশুদ্ধি ও নতুন প্রেরণা।

পরিবার, আত্মীয়-স্বজন ও প্রিয়জনদের সঙ্গে আনন্দমুখর মুহূর্তে কাটুক এই বিশেষ দিন। সবার জীবন ভরে উঠুক ভালোবাসা, সুখ ও বরকতে।

োবারক

20/03/2026

মানুষের কত রকম স্বপ্ন
পবিত্র এই রমজানে হাসি ফুটুক সবার মুখে..

োবারক

Address

Chattogram
Chittagong
4200

Alerts

Be the first to know and let us send you an email when Smile Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Smile Bangladesh:

Share