08/05/2026
বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আজ ৮ মে নগরীতে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন CTG BLOOD BANK, সহযোগিতায় ছিল Beacon Pharmaceuticals।
আর নয় রক্তচোষা থ্যালাসেমিয়া” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নগরীর রেডিসন ব্লু হোটেল এর সামনে থেকে র্যালি শুরু হয়ে সি.আর.বি শিরিষতলা প্রাঙ্গণে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
CBB FOUNDATION এর সভাপতি আরমান শরিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিটিজি ব্লাড ব্যাংকের এডমিন ফরহাদ মাহমুদ কাওসার, ইমরান ইমু ও ইমাম হোসাইন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও Thalassemia Prevention Campaign এর চিফ অ্যাডভাইজর অধ্যাপক ডা. শাহেদ আহমেদ চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন Beacon Pharmaceuticals এর এরিয়া ম্যানেজার নাসিম উদ্দিন।
অনুষ্ঠানে অংশগ্রহণ করে চট্টগ্রামের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন - বোয়ালখালী কল্যাণে আমরা, হাটহাজারী ব্লাড ব্যাংক, স্মাইল বাংলাদেশ, ক্লিন বাংলাদেশ, রক্তের সন্ধানে বাঁশখালী, মানুষ যে সংগঠনসহ আরও স্বেচ্ছায় রক্তদাতা ও স্বেচ্ছাসেবীবৃন্দ।
সবার আন্তরিক অংশগ্রহণ, সহযোগিতা ও ভালোবাসায় অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। আপনাদের সকলের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা।