CPI Robotics CLUB

CPI Robotics CLUB "Where Creativity Meets Technology."

11/04/2025

আসসালামু আলাইকুম , এই সপ্তাহে রোবোটিক্স ক্লাবের সদস্য সংযুক্তির ভর্তি পরীক্ষা সহ কিছু ওয়ার্কশপ করার কথা ছিল । কিন্তু বর্তমানে কারিগরি ছাত্র আন্দোলন চলমান থাকার কারণে আপনাদের পরীক্ষা এই সপ্তাহের পরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা সবাই পরীক্ষার প্রস্তুতি নেন ইনশাআল্লাহ ।

আজ মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ তারিখে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের সম্মানিত অধ্যক্ষ প্রকৌশলী মো. ইয়াছিন স্যারকে আন্তরিক...
08/04/2025

আজ মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ তারিখে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের সম্মানিত অধ্যক্ষ প্রকৌশলী মো. ইয়াছিন স্যারকে আন্তরিকভাবে সম্মান জানানো হয়েছে। স্যারের অবদানের জন্য আমরা কৃতজ্ঞ, এবং তাঁর আগামী জীবন ও কর্মপথের জন্য রইল অন্তরের গভীর শুভকামনা ও ভালোবাসা।

একই সাথে সদ্য যোগদানকৃত অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন স্যারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে বলে আশাবাদী।

04/04/2025

আসসালামু আলাইকুম ,
আপনারা সবাই অবগত আছেন যে কিছু দিন আগে আমাদের রোবোটিক্স ক্লাবের সদস্য ফরম উন্মুক্ত করা হয়েছে । যারা ফরম পূরণ করেছেন তাদের আন্তরিক অভিনন্দন। আমাদের ক্লাবের স্থায়ী সদস্য হওয়ার জন্য একটি পরীক্ষা নেয়া হবে যেখানে সিলেবাস হিসেবে থাকবে :-
✒️কারেন্ট
✒️ভোল্টেজ
✒️বেসিক রোবোটিক্স
✒️IOT+ ICT
✒️ সমসাময়িক রোবোটিক্স আবিষ্কার ও বিশ্বে রোবোটিক্স এর অবদান
✒️বেসিক কারিগরি শিক্ষা প্রসঙ্গ
আমরা জানি যে বর্তমানে কারিগরি অঙ্গনে অধিকার আদায়ের আন্দোলন চলছে তাই আমরা এক্সাম এমন সময় নিবো যা সবার জন্য সুবিধা হয়।
সবাইকে প্রস্তুতি নেয়ার জন্য অনুরোধ করছি ।

আসসালামু আলাইকুম 🚀 প্রযুক্তির জগতে আপনার যাত্রা শুরু করুন!🤖 সদ্য শুরু হওয়া আমাদের রোবোটিক ক্লাবে থাকছে :-✒️রোবোটিক্স প্...
04/04/2025

আসসালামু আলাইকুম
🚀 প্রযুক্তির জগতে আপনার যাত্রা শুরু করুন!

🤖 সদ্য শুরু হওয়া আমাদের রোবোটিক ক্লাবে থাকছে :-

✒️রোবোটিক্স প্রশিক্ষণ: থিওরি ও প্র্যাকটিক্যাল প্রশিক্ষণের মাধ্যমে রোবোটিক্সের গভীরে প্রবেশ করুন।

✒️থিওরি ও প্র্যাকটিক্যাল সেশন: বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ।

✒️কুইজ প্রতিযোগিতা: জ্ঞান যাচাই ও মজার কুইজের মাধ্যমে আপনার দক্ষতা বৃদ্ধি করুন।

✒️প্রজেক্ট প্রদর্শনী: নিজের তৈরি প্রজেক্ট প্রদর্শনের মাধ্যমে সৃজনশীলতা প্রকাশ করুন।

✒️রোবোটিক্স প্রতিযোগিতা: জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অভিজ্ঞতা অর্জন করুন।

✒️শিক্ষা প্রতিষ্ঠানে রোবোটিক্স ক্যাম্পিং: বিভিন্ন প্রতিষ্ঠানে ক্যাম্প আয়োজনের মাধ্যমে রোবোটিক্স প্রচার করুন।

✒️রোবোটিক্স ইন্টার্নশিপ: বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য ইন্টার্নশিপের সুযোগ গ্রহণ করুন।

আজই আমাদের সাথে যোগ দিন এবং ভবিষ্যতের প্রযুক্তি উদ্ভাবনে অংশ নিন!

কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ এর চলমান ৬ দফা আন্দোলনের প্রেক্ষিতে দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে ফরম পূরণ বয়কট করার স...
04/04/2025

কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ এর চলমান ৬ দফা আন্দোলনের প্রেক্ষিতে দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে ফরম পূরণ বয়কট করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই ধারাবাহিকতায়
আমাদের চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট-এর সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্ত অনুযায়ী, কোনো শিক্ষার্থীই আসন্ন সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য ফরম পূরণ করবে না।
আমরা ফরমফিলাপ বর্জন করলাম।

আসসালামু আলাইকুম,'তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’CPI Robotics CLUB  এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই 'ঈদ মোবারক' 🌙 ঈদ হল...
30/03/2025

আসসালামু আলাইকুম,
'তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’
CPI Robotics CLUB এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই 'ঈদ মোবারক' 🌙

ঈদ হলো ভালোবাসা ও সম্প্রীতির উৎসব, যেখানে আমরা একসঙ্গে আনন্দ ভাগ করি, পরস্পরের প্রতি সহমর্মিতা প্রদর্শন করি এবং আল্লাহর অসীম রহমতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। আসুন, এই ঈদে আমরা আনন্দ ছড়িয়ে দেই, মনের সব গ্লানি দূর করি এবং একে অপরের পাশে দাঁড়াই। ঈদ মোবারক!"

🌹🌹অভিনন্দন 🌹🌹জনাব মোহাম্মদ কামাল হোসেন স্যারকে উপাধ্যক্ষ ও আয়ন-ব্যায়ন ক্ষমতাসহ অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্বেচট্টগ্রাম পলিট...
27/03/2025

🌹🌹অভিনন্দন 🌹🌹
জনাব মোহাম্মদ কামাল হোসেন স্যারকে

উপাধ্যক্ষ ও আয়ন-ব্যায়ন ক্ষমতাসহ অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্বে

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট।

সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
26/03/2025

সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

আসসালামু আলাইকুম, আপনারা সবাই অবগত আছেন যে আমাদের ক্যাম্পাস এ আমরা একটি রোবোটিক্স ক্লাবের সূচনা করতে যাচ্ছি । ক্লাবের সদ...
25/03/2025

আসসালামু আলাইকুম,
আপনারা সবাই অবগত আছেন যে আমাদের ক্যাম্পাস এ আমরা একটি রোবোটিক্স ক্লাবের সূচনা করতে যাচ্ছি । ক্লাবের সদস্য সংগ্রহের লক্ষ্যে একটি অনলাইন ক্যাম্পিং করা হচ্ছে । নিচে সদস্য পদ লাভ করার শর্ত ও অনলাইন ফর্ম লিংক দেয়া হলো:
নিয়মাবলী:
১) অবশ্যই চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর রানিং শিক্ষার্থী হতে হবে।
২) ফর্ম সংগ্রহ শেষে একটা মূল্যায়ন পরীক্ষা নেয়া হবে , সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।
৩)ক্লাবের সিডিউলকৃত পর পর তিনটি কার্যক্রমে অনুপস্থিত থাকলে সদস্য পদ বাতিল বলে গণ্য হবে ।
৪)অবশ্যই সৃজনশীল ও প্রযুক্তি মননশীল হতে হবে ।
৫) কোনো ধরনের বিতর্কিত কার্যক্রমে জড়িত থাকলে সাময়িক বরখাস্ত বা সদস্যপদ বাতিল হতে পারে ।

গুগল ফরম:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdkwC0gxDuCKGfUeDCivxiywW34T-KVJMEcVvZPxij-iKdTgg/viewform?usp=header

ফায়ার ফাইটার রোবট (Firefighter Robot)একটি ফায়ার ফাইটার রোবট হল একটি স্বয়ংক্রিয় বা রিমোট-নিয়ন্ত্রিত রোবট, যা আগুন শন...
15/03/2025

ফায়ার ফাইটার রোবট (Firefighter Robot)

একটি ফায়ার ফাইটার রোবট হল একটি স্বয়ংক্রিয় বা রিমোট-নিয়ন্ত্রিত রোবট, যা আগুন শনাক্ত করতে ও নেভাতে ব্যবহৃত হয়। এটি 4-চাকা রোবট গাড়ির সেট, MQ2 ও MQ3 গ্যাস সেন্সর, ফায়ার সেন্সর, মোটর ড্রাইভার, এবং ESP32 দিয়ে তৈরি করা যায়।

মূল উপাদান ও কার্যপ্রণালী:

১. চলাচল ব্যবস্থা: 4-চাকা রোবট গাড়ির সেট + মোটর ড্রাইভার

রোবটটি চারটি চাকার সাথে একটি গাড়ির চ্যাসিস ব্যবহার করে চলাচল করে।

মোটর ড্রাইভার (যেমন L298N) মোটরের গতি ও দিক নিয়ন্ত্রণ করে।

ESP32 সেন্সর থেকে তথ্য নিয়ে মোটর ড্রাইভারকে নির্দেশ দেয়।

২. আগুন ও গ্যাস শনাক্তকরণ: MQ2, MQ3, এবং ফায়ার সেন্সর

MQ2 গ্যাস সেন্সর: ধোঁয়া, LPG, প্রোপেন, হাইড্রোজেন গ্যাস শনাক্ত করে, যা আগুন সম্পর্কিত গ্যাস নির্দেশ করতে পারে।

MQ3 গ্যাস সেন্সর: এলকোহল ও অন্যান্য দাহ্য গ্যাস শনাক্ত করে, যা দাহ্য তরলের আগুন চিহ্নিত করতে সাহায্য করে।

ফায়ার সেন্সর (IR ফ্লেম সেন্সর): আগুন থেকে নির্গত ইনফ্রারেড বিকিরণ শনাক্ত করে এবং আগুনের অবস্থান নির্ধারণ করে।

৩. নিয়ন্ত্রণ ব্যবস্থা: ESP32 মাইক্রোকন্ট্রোলার

রোবটের প্রধান নিয়ন্ত্রক, যা সেন্সরের তথ্য বিশ্লেষণ করে এবং মোটর বা অগ্নি নির্বাপক ব্যবস্থা চালু করে।

Arduino IDE, MicroPython বা ESP-IDF দিয়ে প্রোগ্রাম করা যায়।

WiFi/Bluetooth সমর্থন করে, যা দূর থেকে মনিটরিং ও নিয়ন্ত্রণের সুযোগ দেয়।

৪. আগুন নেভানোর ব্যবস্থা (ঐচ্ছিক)

সার্ভো মোটর নিয়ন্ত্রিত CO₂ বা পানি স্প্রে ব্যবস্থা সংযুক্ত করা যেতে পারে।

আগুন শনাক্ত হলে ESP32 স্প্রে সিস্টেম চালু করে আগুন নেভাতে পারে।

কাজ করার ধাপ:

1. রোবট স্বয়ংক্রিয়ভাবে অথবা রিমোটের মাধ্যমে নির্দিষ্ট এলাকায় টহল দেয়।

2. ফায়ার সেন্সর আগুন শনাক্ত করে এবং MQ2/MQ3 সেন্সর ধোঁয়া বা গ্যাসের উপস্থিতি নির্ণয় করে।

3. ESP32 তথ্য বিশ্লেষণ করে এবং আগুনের উৎস ও তীব্রতা বুঝতে পারে।

4. যদি আগুন শনাক্ত হয়:

রোবট আগুনের উৎসের দিকে এগিয়ে যায়।

যদি স্প্রে সিস্টেম থাকে, তাহলে এটি আগুন নেভানোর জন্য কার্যকর হয়।

WiFi/Bluetooth এর মাধ্যমে সতর্কবার্তা পাঠায়।

5. আগুন নেভানোর পর, এটি নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে বা নতুন নির্দেশনার জন্য অপেক্ষা করে।

ব্যবহার ক্ষেত্র:

বাড়ি ও অফিসে আগুন প্রতিরোধে

শিল্প কারখানা ও গ্যাস প্লান্টের নিরাপত্তায়

জরুরি উদ্ধার অভিযানে

সেনাবাহিনী ও প্রতিরক্ষা ক্ষেত্রে

এই রোবট ফায়ার ফাইটারদের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং বিপজ্জনক আগুন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রোবোটিক্স কি?রোবোটিক্স (Robotics) হল বিজ্ঞান ও প্রযুক্তির একটি শাখা, যেখানে রোবট তৈরি, প্রোগ্রামিং ও নিয়ন্ত্রণ সম্পর্কিত...
07/03/2025

রোবোটিক্স কি?

রোবোটিক্স (Robotics) হল বিজ্ঞান ও প্রযুক্তির একটি শাখা, যেখানে রোবট তৈরি, প্রোগ্রামিং ও নিয়ন্ত্রণ সম্পর্কিত গবেষণা ও উন্নয়ন করা হয়। এটি যন্ত্রপ্রকৌশল (Mechanical Engineering), ইলেকট্রনিক্স (Electronics), কম্পিউটার বিজ্ঞান (Computer Science) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence - AI) এর সমন্বয়ে গঠিত একটি ক্ষেত্র।

রোবটিক্সের মূল উপাদানসমূহ

✅ হার্ডওয়্যার (Hardware): সেন্সর, মোটর, ক্যামেরা, সার্কিট, চাকা ইত্যাদি।
✅ সফটওয়্যার (Software): রোবটের বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের জন্য প্রোগ্রামিং (Python, C++, ROS ইত্যাদি)।
✅ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI): রোবটকে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে শেখানো।
✅ ইলেকট্রনিক্স ও নিয়ন্ত্রণ ব্যবস্থা: রোবটের চলাচল ও কাজ নিয়ন্ত্রণের জন্য সার্কিট ডিজাইন ও মাইক্রোকন্ট্রোলার (Arduino, Raspberry Pi) ব্যবহার।

রোবোটিক্সের প্রকারভেদ

1️⃣ স্বয়ংক্রিয় রোবট (Autonomous Robots): নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে, যেমন স্মার্ট ড্রোন, স্বয়ংক্রিয় গাড়ি (Self-driving Cars)।
2️⃣ মানুষের নিয়ন্ত্রিত রোবট (Humanoid Robots): মানুষের মতো কাজ করতে পারে, যেমন Sophia, ASIMO।
3️⃣ শিল্প রোবট (Industrial Robots): ফ্যাক্টরিতে ব্যবহৃত হয়, যেমন কার ম্যানুফ্যাকচারিং রোবট।
4️⃣ সার্ভিস রোবট (Service Robots): মানুষের বিভিন্ন কাজে সহায়তা করে, যেমন স্মার্ট ভ্যাকুয়াম, হাসপাতালের রোবট নার্স।
5️⃣ যুদ্ধ ও প্রতিরক্ষা রোবট (Military Robots): সামরিক কাজে ব্যবহৃত হয়, যেমন ড্রোন, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ রোবট।
6️⃣ চিকিৎসা রোবট (Medical Robots): অপারেশন বা চিকিৎসার কাজে ব্যবহৃত হয়, যেমন Da Vinci Surgical Robot।
7️⃣ স্পেস রোবট (Space Robotics): মহাকাশ গবেষণায় ব্যবহৃত হয়, যেমন NASA’s Mars Rover।

---

রোবোটিক্সের ব্যবহার ও ভবিষ্যৎ

✅ শিল্প ও উৎপাদন (Industry & Manufacturing) – গাড়ি, মোবাইল, ইলেকট্রনিক্স উৎপাদনে রোবট ব্যবহৃত হচ্ছে।
✅ স্বাস্থ্যসেবা (Healthcare) – চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য রোবট ব্যবহৃত হচ্ছে।
✅ কৃষি (Agriculture) – স্বয়ংক্রিয় যন্ত্র দিয়ে ফসল কাটা ও জমি চাষ করা হচ্ছে।
✅ গৃহস্থালি ও দৈনন্দিন জীবন (Home Automation) – স্মার্ট ভ্যাকুয়াম, কুকিং রোবট ইত্যাদি ব্যবহার হচ্ছে।
✅ মহাকাশ গবেষণা (Space Exploration) – রোবট ব্যবহার করে চাঁদ ও মঙ্গলের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

রোবোটিক্স শেখার জন্য কী কী জানতে হবে?

প্রোগ্রামিং ভাষা: Python, C++, Arduino

মাইক্রোকন্ট্রোলার: Arduino, Raspberry Pi

ইলেকট্রনিক্স ও সার্কিট ডিজাইন

মেকানিক্যাল ডিজাইন ও CAD সফটওয়্যার (Fusion 360, SolidWorks)

কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং (AI & ML)

Address

Chattogram Polytechnic Institute
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when CPI Robotics CLUB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share