Society Of Rise For Paws & Claws

Society Of Rise For Paws & Claws This is the official page of the non-profit organization Society of Rise For Paws & Claws
It is entirely about animal rights and working on behalf of it.

মানুষগুলো ঠিক মত খেতে পায় না, তাদের নির্দিষ্ট কোনো ঘর নেই। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শীতে কেপে তাদের জীবন যায়। তপ্ত গরমে পানির জন্য হাহাকার করতে থাকে, কেউ পানি দেয় না। হয়ত ঠান্ডায় কোনো খড়ের নিচে বা গাড়ির নিচে বালির উপরে একটু ওম খুঁজে। তাতে কি শীত যায়? আর বর্ষায় তো তাদের বেঁচে থাকা বড্ড দায়!
মানুষগুলোর বাচ্চা যখন হয় তখন তো আরও বিপদ! মা খেতে পায় না, বাচ্চা খাবে কী? ডাস্টবিন থেকে খুঁজে খুঁজে যা পায় তা

তে তো পেট ভরে না! বাচ্চাগুলো দুধ পায় না। এদিক ওইদিকে ছুটতে থাকে শুধু একটু খাবারের আশায়। পায় না।
এর উপর কিছু প্রানী এসে মানুষের বাচ্চাগুলোকে নিয়ে করে বীভৎস ফুর্তি। বাচ্ছাগুলোর গলায় রশি বেধে টেনে হেচড়ে তামাশা করে, আছাড় মারে, পাথর ছুড়ে, লাঠি দিয়ে পিটিয়ে মারে, ইচ্ছে করে গাড়ি তুলে দেয় তাদের উপর অথবা গায়ে আগুন ধরিয়ে দেয়। বাচ্চাগুলো বাচার জন্য চিৎকার করে কাঁদে। অকল্পনীয় যন্ত্রনার হাত থেকে মুক্তি তাদের মিলে না, মৃত্যুই এসে তাদের মুক্তি দেয়।
এবার এই মানুষের বাচ্চাগুলোর জায়গায় কুকুর বিড়ালকে বসিয়ে ভাবুন। আর ওই অত্যাচারী প্রানীগুলোর জায়গায় মানুষকে কল্পনা করুন।
চলতে ফিরতে অকারণে খেয়াল খুশি মত কিছু মানুশ এই অসহায় কুকুর বিড়ালদের অত্যাচার করে, তাদের মারে, চামড়া উঠিয়ে ফেলে গরম পানি ঢেলে, গলায় দড়ি বেধে নিঃশ্বাস আটকে মেরে ফেলা হয়। কখনও কি ভেবেছেন, এসব যখন করেন, ঐ সব অবলা প্রানীগুলো কি মর্মান্তিক যন্ত্রনা ভোগ করে! কেমন লাগবে যখন আপনার গায়ে কেউ গরম পানি ঢেলে দিবে, কেমন লাগবে যখন আপনি দিনের পর দিন অভুক্ত থাকবেন, কেমন লাগবে যখন আপনারই সামনে আপনার বাচ্চাগুলোকে কেউ মেরে ফেলে, কেমন লাগবে যখন কেউ বিনা কারণে আপনার উপর পাথর ছুড়ে, লাঠি দিয়ে পিটায়। আপনার যদি ব্যাথা লাগে তবে সে একই ব্যথা ওই কুকুর বিড়ালটারও লাগছে। ব্যথা যন্ত্রনা শুধু মানুষদের হয় না, যেকোনো প্রাণীর হয়।
একটু ব্যথা পেলে আপনি ওষুধ খান, ডাক্তার দেখান, ককিয়ে উঠেন, সুস্থ হওয়ার সব উপায় বের করেন। কিন্তু ওই অবলা প্রাণীগুলো কি পারে? হাত ভাঙা পা ভাঙা মেরুদণ্ড ভাঙা নিয়ে যন্ত্রনায় কাতরাতে কাতরাতে দিন পার করে। আপনি পারবেন এই ব্যথা নিয়ে দিনের পর দিন কাটিয়ে দিতে?
রাইজ ফর প' একটি অলাভজনক সংঘটন। যাদের কাজ এই কথা বলতে না পারা পথ প্রানীদের জন্য কাজ করা। হোক সে কুকুর বা বিড়াল বা একটি ছোট পাখি। আহত অসহায় প্রানীদের চিকিৎসা দেওয়া, তাদের টিকা দেওয়া, এবং মানুষদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা যে যেকোনো প্রাণের অধিকার আছে বেঁচে থাকা। দয়া করে তাদের বাঁচতে দিন। তাদের জন্য কিছু করতে না পারেন, অন্ততপক্ষে তাদের প্রতি অমানবিক আচরণ করবেন না। এবং রাইজ ফর প' প্রাণী ক্রয় বিক্রয় নিরুৎসাহিত করে। বিদেশী প্রপ্রানী এডপ্টের বব্যাপারেও আমআমরা উৎসাহ দেই না। যেখানে পথে ঘাটে আমাদের দেশীয় প্রাণী গুলো না খেয়ে অযত্নে ধুঁকে ধুকে মরে সেখানে বিদেশি প্রাণীর প্রতি লোভ দেখানো বড্ড বেশি কাপুরুষজনোচিত কাজ বলে গন্য করি। কোনো রকম ব্রিডিং এর কাজ আমরা করি না। আমাদের একমাত্র উদ্দেশ্য অসহায় দেশি প্রাণীদের অধিকার নিশ্চিত করা। যেহেতু তারা তাদের অধিকারের জন্য লড়তে পারে না।

03/07/2025
26/06/2025

কিছু মানুষ চিতাবাঘ দেখতেই শুরু করে দিছে,
অমুক পাহাড়ে, অমুক রিজার্ভে দেখা গেছে!
বলতে বলতে তারা বুঝেই না-
শিকারির হাতে অস্ত্র তুলে দিচ্ছে!

এরপর? কয়েকদিন পর আর কেউ দেখবে না ।
🔴 বাঘটা আছে কি না,
🔴 খোঁজও পাওয়া যায় কি না,
শুধু নিস্তব্ধ বন আর একখানা পোস্ট পড়ে থাকবে!

একটুখানি খ্যাতি, লাইকের নেশা আর কল্পিত “বড় সংবাদদাতা” হতে গিয়ে আপনি নিজেই একজন প্রাণঘাতী হয়ে উঠছেন।

আপনার পোস্টই হয়ে যায় তাদের নিশানা ধরার GPS!
দেখিয়ে দিচ্ছেন তার মৃত্যুর পথ।
জানেন না তো? শিকারিরা ফেসবুক চেক করে, হুবহু জায়গা শনাক্ত করে, আর রাতের অন্ধকারে গুলি করে।

মাথা আছে তো? তাহলে বুঝুন:

❌ লোকেশন শেয়ার মানে “ভালো কাজ” না
✅ লোকেশন গোপন রাখা মানেই প্রকৃতির প্রতি দায়িত্ব

চিতাবাঘ বিলুপ্তপ্রায় প্রাণী
আপনি একটা পোস্ট দিয়ে তাকে হত্যা করছেন, বুঝেও করছেন, না বুঝে করছেন?

সোশ্যাল মিডিয়ায় হাত চালানোর আগে একটু বিবেক চালান!

Wildlife And Snake Rescue Team in Bangladesh-WSRTBD
“আমরা বাঘ বাঁচাতে এসেছি, তাকে খুঁজে মারার রাস্তা দেখাতে না!”
এই বার্তাটাই আমরা ছড়াতে চাই, কড়া হলেও বাস্তব - কারণ "ভদ্রভাবে" বহু প্রাণী হারিয়ে গেছে।

21/06/2025
14/06/2025

বেচারা কুত্তা, বিলাই বলে😄

Address

49, High Level Road, Lalkhan Bazar
Chittagong
4000

Telephone

+8801703835555

Website

Alerts

Be the first to know and let us send you an email when Society Of Rise For Paws & Claws posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Society Of Rise For Paws & Claws:

Share