BARNA Association

BARNA Association "BARNA" - not speaking about the alphabets.

Barna is an educational non-profit organization working towards make students enough skilled on specially handwriting, pronunciations & exam-paper presentation. মানুষের সুষ্ঠু ও সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য শিক্ষা অপরিহার্য। তবে আমরা মনে করি পুঁথিগত শিক্ষা একজন মানুষকে মেধা ও মননে সমৃদ্ধ করতে পারেনা। শিক্ষা হতে হবে সবকিছুর সমন্বয়ে। যার মাধ্যমে মানুষের মেধা, জ্ঞান, মূল্যবোধ ও সৃজনশীলতার পরিপূর্ণ বি

কাশ ঘটে। আর এর সমন্বয় হওয়া উচিত শিশুকাল থেকে।আমাদের বিশ্বাস পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য সাংস্কৃতিক, সৃজনশীল ও সহ-পাঠক্রমিক বিষয়ে জ্ঞান অর্জন করলে শিক্ষার্থীদের মেধার পরিপূর্ণ বিকাশ সম্ভব। আর একজন পরিপূর্ণ মানুষই পারে সমাজ ও দেশের জন্য অবদান রাখতে; যাঁদের স্পর্শে শিক্ষার্থীদের ঘুম ভাঙা, ছুঁটে চলা স্বপ্নরাজ্যের দিকে,যারা শিখিয়েছেন সপ্ন দেখতে এবং স্বপ্ন দেখাতে। বিগত ৪ (চার) বচ্ছর যাবৎ চট্টগ্রামসহ পাশাপাশি গ্রামগঞ্জের পিছিয়ে পড়া/ ঝিমিয়ে পড়া স্কুলগুলো নিয়ে কাজ করে যাচ্ছে বর্ণ।

বর্ণ- অ, আ, ক, খ....... এই অক্ষরগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। বর্ণ একটি শিক্ষা উন্নয়ন মূলক সংগঠন, যা শিক্ষাথীদের পাঠ্যবইয়ের বহিঃ ভুত নানান বিষয় যেমন- চিত্রাঙ্কন, বির্তক, হাতের সুন্দর লেখা, টিভি চ্যালেনের বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানের ধারণা গ্রামের স্কুল গুলোতে পৌঁছে দেওয়া থেকে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী করে তোলা ইত্যাদি নিয়ে কাজ করে আসছে।

আমাদের সংগঠন একটি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে; সুন্দর হাতের লেখা। চট্টগ্রামসহ - চট্টগ্রাম শহরের বাইরে গ্রামাঞ্চলে আমাদের মোট ৬টি হাতের সুন্দর লেখা শেখার স্কুল রয়েছে। বর্তমানে সেই স্কুলের অর্থায়নে আমরা একটা প্রজেক্ট শুরু করেছি। "দ্যা চেইঞ্জিং চিটাগাং হ্যান্ড রাইটার্স ফেয়ার-২০১৭" এই প্রোগ্রামের মাধ্যমে ১ম শ্রেণি থেকে শুরু করে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মোট ১৫টি স্কুলের (প্রতি স্কুল ২০০জন) ৩০০০ হাজার শিক্ষার্থীদের বিনা মূল্যে হাতের সুন্দর লেখার কোর্স টি চলছে। ফেব্রুয়ারি'১৮ তে "আন্ত-স্কুল হস্ত লেখন প্রতিযোগিতা-২০১৮" এর মাধ্যমে হ্যান্ড রাইটার্স ফেয়ার শেষ হবে।

আর এসব কিছুর আয়োজন ও সমন্বয় করার জন্য আমাদের রয়েছে একঝাঁক মেধা ও তারুণ্যের সম্মিলিত শক্তি। যাদের আত্ম-নিবেদন ও অক্লান্ত পরিশ্রমে বর্ণের সব কাজ পরিচালিত হয়। আমাদের একটাই স্বপ্ন। সমাজ ও দেশের জন্য কিছু করা। আর এই কিছু করার তাড়নাই হচ্ছে আমাদের শক্তি।

"আকাশ আমার মস্ত বড়
উড়ায় মেঘে ফানুস
সাদা মেঘের ভেলায় চড়ে
দিব্যি বেড়ায় মানুষ।"

আশাকরি, আপনাদের পরামর্শ ও চিন্তা-ভাবনা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।

Barna has successfully organized the creative competition "Kolom O Tuli", "Chittagong Hand-writers Fair" etc.

Address

3698/A, Chandgaon
Chittagong
4212

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 15:00 - 19:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when BARNA Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share