The Chittagong Chamber of Commerce & Industry

The Chittagong Chamber of Commerce & Industry The Chittagong Chamber of Commerce and Industry is an association of industrialists and businessmen o
(1)

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হবে ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র চিটাগাং চেম্বার ও কাস্টমস হাউস, চট্টগ্রাম এর মধ্যে অফিস স্পেস ভ...
07/05/2026

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হবে ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র
চিটাগাং চেম্বার ও কাস্টমস হাউস, চট্টগ্রাম এর মধ্যে অফিস স্পেস ভাড়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত ।

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) মালিকানাধীন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ১,৫৬,৬০০ বর্গফুট অফিস ও ৮,০০০ বর্গফুট গ্যারেজ স্পেস ভাড়া প্রদানের লক্ষ্যে চিটাগাং চেম্বার ও কাস্টমস হাউস, চট্টগ্রাম’র মধ্যে ০৫ মে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চেম্বারের পক্ষে চেম্বার প্রশাসক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ মোতাহার হোসেন ও কমিশনার অব কাস্টমস, চট্টগ্রাম মোহাম্মদ শফি উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন। ০১ জুলাই থেকে কাস্টমস হাউস, চট্টগ্রাম এর কার্যালয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে কার্যক্রম পরিচালিত হবে। চেম্বার প্রশাসক মোঃ মোতাহার হোসেন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন চেম্বারের সাবেক সভাপতি ও থাইল্যান্ডের অনারারী কনসাল আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, কমিশনার অব কাস্টমস, চট্টগ্রাম মোহাম্মদ শফি উদ্দিন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট শেখ আবু ফয়সল মোঃ মুরাদ, সিএন্ডএফ এসোসিয়েশন’র সভাপতি এস. এম. সাইফুল আলম ও সাধারণ সম্পাদক শওকত আলী বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ ও ফরিদ আহমেদ চৌধুরীসহ কাস্টমস এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চেম্বারের সাবেক নেতৃবৃন্দ ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী। উল্লেখ্য, কাস্টমস হাউস, চট্টগ্রামের কার্যালয় বিশ্ব ব্যাংকের অর্থায়নে নতুন ভবন নির্মিত না হওয়া পর্যন্ত তাদের দাপ্তরিক কার্যক্রম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে পরিচালিত হবে।

দেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নিউইয়র্ক ভিত্তিক ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এসোসিয়েশনের সদস্যভুক্ত প্রতিষ্ঠান। প্রায় সাত লক্ষ বর্গফুটের আন্তর্জাতিকমানের ২৪ তলা ভবনটি আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত। যেখানে রয়েছে ১৪ টি লিফট, ৩টি বেইজমেন্টে ২৫০ টি গাড়ি পার্কিং, হেলিপ্যাড। চতুর্থ তলায় মাল্টিমিডিয়া সুবিধাসহ ৩০০ আসন বিশিষ্ট কনফারেন্স হল এবং ৬০ আসন বিশিষ্ট সেমিনার হলে যেকোন ধরণের সভা/সেমিনার করার সুব্যবস্থা আছে।

এতে আরও রয়েছে সেন্ট্রাল এসি, পিডিবি থেকে এক্সপ্রেস ফিডারের মাধ্যমে ২.৪ মেগাওয়াট বৈদ্যুতিক সাবস্টেশন, অফিস সময়ে জেনারেটর সেবা প্রদানে ২টি ১৭৩৫ কেভিএ জেনারেটর, ফায়ার সেফটি ও জরুরী বহি:গমন পথ রয়েছে, ইন্টিগ্রেটেড বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (আইবিএমএস)। ভবনের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণে রয়েছে সিসিটিভি সিস্টেম এবং সশস্ত্র আনসার বাহিনী, পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ক্লিনিং টিম।

এছাড়াও ইনফিনিটি সুইমিংপুল, রুফডেক রেস্টুরেন্ট, ব্যাংকুয়েট হল, ইন্টারন্যাশনাল কনভেনশন হল, ডব্লিউটিসি ক্লাব, ভিআইপি লাউঞ্জ ও মিটিং রুম নির্মাণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কল্যাণমূলক রাষ্ট্র ও এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যৌক্তিক করহার নির্ধারণ করা হবে : চিটাগাং চেম্বারে প্রাক-বাজেট মতবিনিময় স...
11/04/2026

কল্যাণমূলক রাষ্ট্র ও এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যৌক্তিক করহার নির্ধারণ করা হবে :
চিটাগাং চেম্বারে প্রাক-বাজেট মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান

২০২৬-২০২৭ অর্থ বছরের জাতীয় বাজেট প্রণয়নের প্রাক্কালে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান এফসিএমএ চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সদস্য ও অত্র অঞ্চলের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে ০৯ এপ্রিল বিকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ কনফারেন্স হলে এক প্রাক-বাজেট মতবিনিময় সভায় মিলিত হন। সভায় চেম্বার প্রশাসক মো: মোতাহার হোসেন এর সভাপতিত্বে চিটাগাং চেম্বারের প্রাক্তন সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী ও ফরিদ আহমেদ চৌধুরী, উইমেন চেম্বারের সভাপতি আবিদা মোস্তফা, এফবিসিসিআই’র প্রাক্তন পরিচালক মোঃ আমিরুল হক, চিটাগাং চেম্বারের প্রাক্তন সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, প্রাক্তন পরিচালক ড. মঈনুল ইসলাম মাহমুদ, নাসির উদ্দিন চৌধুরী ও এম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম গার্মেন্টস এক্সেসরিজ গ্রুপ’র সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, রাঙ্গামাটি চেম্বার সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, সিএন্ডএফ এসোসিয়েশন’র সভাপতি এস. এম. সাইফুল আলম, জিপিএইচ ইস্পাত’র ডিএমডি আলমাস শিমুল, প্রান্তিক গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার, বিএসএম গ্রুপের আবুল বাশার চৌধুরী, শিপ ব্রেকিং এসোসিয়েশন’র মাস্টার আবুল কাশেম, বারভিডা’র মহাসচিব রিয়াজ রহমান, ক্যাব’র ইকবাল বাহার ছাবেরী, টায়ার টিউব এসোসিয়েশন’র সভাপতি মাঈন উদ্দিন আহমেদ, বন্দর ট্রাক মালিক কন্ট্রাক্টর এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহেল, বাংলাদেশ দোকান মালিক সমিতির সালামত আলী, পার্ক শিপিং লাইন এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ুন কবির পাটোয়ারী, বিজিএপিএমইএ’র ১ম সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ চৌধুরী, সাহির ট্রেড’র সরোয়ার আলম খান ও টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নানসহ বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান বলেন-একটি কল্যাণমূলক রাষ্ট্রের জন্য রাজস্ব সংগ্রহের চাপ থাকে। কিন্তু সবাইকে চাপে ফেলে আমরা রাজস্ব সংগ্রহ না করে কল্যাণমূলক রাষ্ট্র ও এলডিসি গ্র্যাজুয়েশন এর জন্য করহার যৌক্তিক করা হবে। যারা ভ্যাট ও ট্যাক্স নিয়ে দ্বিধায় আছেন তাদেরকে উৎসাহিত করার জন্য সিস্টেম আধুনিকায়ন করা হচ্ছে। যারা অগ্রিম কর বা অতিরিক্ত ভ্যাট কিংবা অগ্রিম আয়কর প্রদান করেন তা সমন্বয়ের মাধ্যমে দ্রুত রিফান্ডের জন্য সরাসরি ব্যাংক একাউন্টে পাঠানো হবে। তিনি বলেন-সরকার বন্ড ম্যানেজমেন্ট ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস ব্যবস্থাপনা কিভাবে আধুনিক ও পেপারলেস করা যায় সে লক্ষ্যে কাজ করছে। এজন্য বর্তমান সরকার ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস ডিউটি দিতে যাতে কেউ কার্পন্য না করে সে জন্য নিয়মগুলোকে ডিরেগুলেট করার জন্য উদ্যোগ নিয়েছে। এছাড়া নন-কমপ্লায়েন্স করদাতাদের ক্ষেত্রে ম্যানুয়েল পদ্ধতি বন্ধ, কাস্টমস এর ক্ষেত্রে ইচ্ছামাফিক কায়িক পরীক্ষা বন্ধ এবং বন্ড সুবিধায় আমদানিকৃত পণ্য পুনরায় রপ্তানির সাথে সমন্বয় হলে ব্যবসায়ীরা যাতে হয়রানীর শিকার না হয় সেজন্য বন্ড ব্যবস্থা আধুনিকায়ন করা হবে। তিনি আরও বলেন-করদাতারা যাতে উৎসবমুখর পরিবেশে সারাবছর রিটার্ন দাখিল করতে পারেন সেই ব্যবস্থা নিচ্ছে এনবিআর। এছাড়া ব্যবসায়ীরা যাতে এনবিআর অফিসে ঘুরতে না হয় সেজন্য সবকিছু অটোমেশন করা হয়েছে। ফলে সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে সার্টিফিকেট অনলাইনে প্রদান করা হচ্ছে।

সভায় স্বাগত বক্তব্যে চিটাগাং চেম্বার প্রশাসক মো: মোতাহার হোসেন বলেন-আমদানি পর্যায়ে করহার পুনর্বিন্যাস ও দেশীয় শিল্প সুরক্ষার জন্য নানাবিধ প্রণোদনার বিকল্প উপায় বের করতে হবে। ট্যাক্স সিস্টেমের সময়োপযোগী সংস্কারের মাধ্যমে ট্যাক্স জিডিপি অনুপাতও কাঙ্খিত মাত্রায় উন্নীত করতে হবে। চেম্বার প্রশাসক বর্তমানে মূল্যস্ফীতির কথা বিবেচনায় সাধারণ করদাতাদের করমুক্ত আয়সীমা ৫ লক্ষ টাকা করার প্রস্তাব করেন। এক্ষেত্রে অধিকাংশ করদাতা ১ম ও ২য় ধাপের মধ্যবর্তী শ্রেণীর, তাই তাদের কথা বিবেচনায় রেখে ১ম ধাপে ৫%-৭.৫% এবং ২য় ধাপে ১০%-১২.৫% করার প্রস্তাব করেন। পরবর্তী ধাপগুলো যৌক্তিকহারে নির্ধারণ করার জন্যও এনবিআর এর প্রতি প্রস্তাব করেন। চেম্বার প্রশাসক বৈশি^ক জ¦ালানী সংকট মোকাবেলায় পরিবেশবান্ধব ইলেক্ট্রিক্যাল ভেহিক্যাল আমদানিতে শুল্ক সাশ্রয়সহ জ¦ালানী উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন রিফাইনারী স্থাপন এবং বেসরকারি পর্যায়ে রিফাইনারী করার অনুমতি প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান। সভায় চিটাগাং চেম্বারের পক্ষ থেকে আয়কর বিষয়ক ৩৩ টি, ভ্যাট বিষয়ক ৩৬ টি ও শুল্ক বিষয়ক ৬৭ টি প্রস্তাবনা এনবিআর চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন চেম্বার প্রশাসক।

অন্যান্য বক্তারা চট্টগ্রাম বন্দরে স্ক্যানার সংখ্যা বাড়ানো, কস্ট অব ডুয়িং বিজনেস কমানোর লক্ষ্যে চট্টগ্রামের সকল সংস্থার ল্যাব আধুনিকায়ন করা, গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোর জ¦ালানী সাশ্রয়ের লক্ষ্যে নবায়নযোগ্য জ¦ালানী ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে সোলার প্যানেল ও সোলার লিথিয়াম ব্যাটারী আমদানির ক্ষেত্রে শুল্ক কমানো, আগাম করের ক্ষেত্রে দ্রুত রিফান্ড, অডিট সহজীকরণ, সর্বোচ্চ ভ্যাট হার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা, দেশীয় উৎপাদনমূখী শিল্পকে সুরক্ষা ও প্রণোদনা, চট্টগ্রাম কাস্টমস এর জনবল ও ল্যাব এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, ডাবল ট্যাক্সেশন কমানো, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ভ্যাট সংস্কার ও যৌক্তিক করার প্রস্তাব উত্থাপন করেন।

সভায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, মুহাম্মদ মুবিনুল কবীর, মোঃ আজিজুর রহমান, পান রপ্তানিকারক এসোসিয়েশন এর সভাপতি মোঃ একরামুল করিম চৌধুরী, খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন’র সভাপতি আবদুস সালাম, কনফিডেন্স সিমেন্ট’র পরিচালক জহির উদ্দিন আহমেদ, পিএইচপি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ পরিচালক মোহাম্মদ আলী হোসেন চৌধুরী (সোহাগ), লুব-রেফ’র এমডি মোহাম্মদ ইউসুফ, চিটাগাং ট্যাক্সেস বার এসোসিয়েশন’র সভাপতি আবুল কালাম, চট্টগ্রাম কাগজ এন্ড সেলোফেন ব্যবসায়ী গ্রুপ’র পরিচালক ইউসুফ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার পরিচালক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, স্বদেশ গ্রুপ’র চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, বিএসআরএম গ্রুপ’র শেখর রঞ্জন কর, চট্টগ্রাম ফ্রেশ ফ্রুটস ভেজিট্যাবলস এক্সপোর্টার্স এসোসিয়েশন’র সভাপতি মাহবুব রানা, ফোর হুইলস’র মোহাম্মদ হাবিবুর রহমান, ইনস্টিটিউট অব কস্ট ম্যানেজমেন্ট’র চেয়ারম্যান মোঃ ওয়াহিদ উল্যাহ ও কাজী ইমরান এফ রহমানসহ কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কমিশনারবৃন্দ, ফল ব্যবসায়ী সমিতি, বিপিজিএমইএ, রিহ্যাবসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতৃবর্গ উপস্থিত ছিলেন।

02/04/2026
৪ এপ্রিল ২০২৬ শনিবার দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী'র দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা।
04/03/2026

৪ এপ্রিল ২০২৬ শনিবার দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী'র দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা।

The Government has appointed Md. Motahar Hossan, Additional Divisional Commissioner (General), Chattogram Division, as t...
22/01/2026

The Government has appointed Md. Motahar Hossan, Additional Divisional Commissioner (General), Chattogram Division, as the Administrator for the Chittagong Chamber of Commerce and Industry, effective from January 20,2026.

Md. Motahar Hossan was appointed following Section-17 of the Trade Organizations Act, 2022.

Address

Agrabad
Chittagong
4100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 13:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88002333313366-69

Alerts

Be the first to know and let us send you an email when The Chittagong Chamber of Commerce & Industry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to The Chittagong Chamber of Commerce & Industry:

Share