10/05/2026
যেখানেতে দেখি যাহা
মা-এর মতন আহা
একটি কথায় এত সুধা মেশা নাই,
মায়ের মতন এত
আদর সোহাগ সে তো
আর কোনখানে কেহ পাইবে ভাই!
~কাজী নজরুল ইসলাম
“মা”-এই ছোট্ট শব্দটির মাঝেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে নির্মল,নিঃশর্ত ভালোবাসা, সবচেয়ে নিঃস্বার্থ আশ্রয়।
সন্তানের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষকও হলেন মা; যার হাত ধরেই শুরু হয় জীবনের প্রথম শিক্ষা, মানবতা ও ভালোবাসা শেখার পথচলা।মায়ের মুখের একটুখানি হাসি সন্তানের সমস্ত ক্লান্তি ও দুঃখ ভুলিয়ে দিতে পারে।নিজে না খেয়ে, না ঘুমিয়ে, শত কষ্ট বুকে চেপে রেখে সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলেন যিনি, তিনিই মা। আমাদের হাজার আবদার, ভুল আর অবাধ্যতার পরও যার ভালোবাসা কখনো ফুরায় না, সেই মমতার আরেক নাম মা।মায়ের শীতল কোলেই পৃথিবীর সবচেয়ে নিরাপদ শান্তি খুঁজে পাওয়া যায়। মা সন্তান কে আগলে রাখেন ফুলের মতো। এককথায়, পৃথিবীর শুদ্ধতম ভালোবাসার সংজ্ঞা হলেন একজন 'মা'।
এই মা দিবসে বোয়ালখালী স্টুডেন্টস' ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর পক্ষ হতে, পৃথিবীর সকল মায়ের প্রতি রইলো গভীর শ্রদ্ধা, অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা।
প্রতিটি মা ভালো থাকুক, সম্মানিত হোক, ভালোবাসায় ভরে উঠুক তাঁদের প্রতিটি দিন।