23/12/2024
"বাঁচলে ধরনী বাঁচব আমি" এই প্রত্যয় ধারন করে আমরা Youth For Climate ২০ ডিসেম্বর একটি সেমিনারের আয়োজন করি যার মুল লক্ষ্য ছিল কমিউনিটির বসবাসকারীদের মধ্যে প্লাস্টিক দূষণ এর ক্ষতিকারক দিক গুলো তুলে ধরা ও তাদের জীবনে প্লাস্টিক দূষণের ক্ষতিকারক প্রভাব জানা।
"Save Our Earth From Plastic Pollution" নামক এই সেমিনারে তাদেরকে সচেতন করে তাদের জীবনের গল্পগুলো শুনে সে অনুযায়ী সচেতনতামূলক পরামর্শ দেন Youth For Climate এর সদস্যরা। এসময় একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় যেটিতে কমিউনিটির বসবাসকারীরা সাচ্ছন্দে অংশ নেন।