Hemophilia Society of Bangladesh, Chittagong Chapter

Hemophilia Society of Bangladesh, Chittagong Chapter Bleeding Disorder Patients Organization bleeding disorder patients information page, specially for hemophiliac patients around the world.

30/05/2026

হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ কতৃক সনাক্তকৃত রোগীদের মধ্যে দেখা যায় প্রায় ৬০ ভাগ রোগী আভ্যন্তরীন রক্তক্ষরণের কারণে শরীরের কোন না কোন অংগ আংশিক ক্ষতিগ্রস্ত(Partial Disability) হয়ে আছে।অনেকের জয়েন্টগুলো স্থায়ীভাবে নষ্ট হয়ে গিয়েছে। এসব রোগীদের জন্য কিছু জরুরী পরামর্শ :
১। আপনার চিকিতসকের( Hematologist) নিকট এই অক্ষমতা প্রদর্শন করে প্রতিবন্ধী নিবন্ধনের জন্য ডাক্তারের একটি মতামত নিন।
২। উক্ত মতামতসহ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের অফিসে যোগাযোগ করুন এবং নির্ধারিত ফরমে নিবন্ধনের জন্য আবেদন করুন।
৩।সমাজসেবা অফিস কতৃক উক্ত ফাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল বোর্ড কতৃক পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ প্রাপ্ত হলে ফাইলটি মেডিকেল সনদসহ সমাজসেবা অফিস হয়ে সংশ্লিষ্ট জেলা থেকে চুড়ান্ত নিবন্ধন পাওয়া যাবে।

07/05/2026

#হিমোফিলিয়া বা ব্লিডিং ডিসর্ডার হচ্ছে অত্যন্ত জটিল, ব্যায়বহুল এবং স্থায়ীভাবে অনিরাময়যোগ্য রোগ।
#যার মূল মন্ত্রটাই হলো সঠিক ব্যবস্থাপনা এবং সময়মত চিকিৎসা সেবা, যা আমাদের দেশের বেশিরভাগ রোগী বা পরিবারের সদস্যরা অবগত নয়।
#এই রোগী যার ঘরে আছে তাদের অনেক ধৈর্য সহ্য থাকতে হয়।
#কিন্তু এটা থাকার জন্য কখনো কেউ কাউকে বাধ্য করতে পারে না।
#তাই এই রোগীদের স্ট্রং কমিউনিটি থাকা প্রয়োজন।
যারা প্রত্যেকে অন্যের সহায়তায় এগিয়ে আসবে,নিজেদের অবস্থার পরিবর্তনের জন্য স্বেচ্ছাসেবার ভিত্তিতে নিজেদের অবস্থা সুসংহত করবে।
#উল্লেখিত কাজগুলো করার জন্য সারাদেশে বিশাল স্বেচ্ছাসেবক গ্রুপ থাকা অত্যন্ত জরুরী।
#কিন্ত দু:খের বিষয় এই কাজগুলোর জন্য এই রোগীরা সেভাবে এগিয়ে আসছে না।
সবাই প্রত্যাশা করে কেউ সব কাজ করে দেবে। যা কখনোই সম্ভব নয়। কারণ এখানে কেউ কারো চাকরি করে না।
#আমরা ফেইসবুকে অনেক কিছু লিখতে ভালবাসি। এটা প্রকাশ করার বিশাল প্ল্যাটফর্ম।
তবে কারো সমালোচনামূলক কিছু লিখার আগে শতবার ভাবতে হবে আমি আমার অংশটুকু কতটা পালন করতে পেরেছি।
#একটি প্রতিষ্ঠান কে এগিয়ে নিতে অনেক লোকবল প্রয়োজন হয়। কিন্ত এই রোগীদের স্বার্থরক্ষার জন্য যদি রোগী বা তার পরিবারকে আমন্ত্রন জানানো হয় বিভিন্ন অজুহাতে তারা মুখ ফিরিয়ে নেয়।
অথচ বিপদে শেষ ভরসা কিন্তু সেই সোসাইটি।
তাহলে প্রশ্ন হলো সোসাইটি আসলে কি? কাকে নিয়ে সোসাইটি?
আমি যেভাবে দায়ীত্ব Avoid করছি অন্যরা ও যদি তাই করে তাহলে সুবিধা আসবে কিভাবে?
#সকল মানুষকে পৃথিবীর কেউ সন্তুষ্ট করতে পারে না।
ভাবতে হবে বেশিরভাগ মানুষ সুবিধা পাচ্ছে কি না, না পেলে কিভাবে পেতে পারে তার জন্য আমার করণীয় কি?
ধন্যবাদ সবাইকে
(লেখাটি পড়ার বিনীত অনুরোধ রইলো)

05/05/2026

হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ সম্মানিত রোগীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যে সব রোগী এস এস সি সমমানের যোগ্যতাসম্পন্ন বেকার আছে তাদের কর্মসংস্থানের লক্ষ্যে ইন্টিগ্রেটেড ডেভেলপম্যান্ট ফাউন্ডেশন চট্টগ্রামের সাতকানিয়ার টেকনিক্যাল বিশেষ কয়েকটি মানসম্মত প্রশিক্ষণের আয়োজন করেছে।
# ডিজিটাল মার্কেটিং - ৩ মাস
# মোবাইল সার্ভিসিং - ৩ মাস
সেন্টারে প্রশিক্ষণ এবং থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রী।
আগ্রহীগন জরুরী ভিত্তিতে
নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা,হিমোফিলিয়া সোসাইটির সদস্য নং, মোবাইল নং দ্রুত নীচের নাম্বারে হোয়াটসেপ এ পাঠিয়ে দিন।
আসন সংখ্যা খুবই সিমিত।
০১৭৪৮৫৩৩০১৪

13/04/2026
হিমোফিলয়া সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম শাখার উদ্যোগে ১ এপ্রিল ২০২৬ বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি ব...
01/04/2026

হিমোফিলয়া সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম শাখার উদ্যোগে ১ এপ্রিল ২০২৬ বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা: অখিল রঞ্জন বিশ্বাস এর নিকট ওয়ার্ল্ড ফেডারেশন অব হিমোফিলয়ার হিউম্যানিটেরিয়ান এইড প্রোগ্রামের আওতায় প্রাপ্ত ফ্যাক্টর ৮ হস্থান্তর করেন সোসাইটির চট্টগ্রাম চ্যাপ্টারের সহ সভাপতি জনাব দিদারুল আলমের নেতৃত্বে চ্যাপ্টারের নেতৃবৃন্দ এবং রিজিওনাল ইউথ ভোলান্টিয়ারগন, এসময় হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা: জসিম উদ্দিন, সহকারী অধাপক ডা: সৌরভ বিশ্বাস সহ চিকিতসকগন এবং নার্সগন উপস্থিত ছিলেন।

হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে আগামী ১ মার্চ ২০২৬ রবিবার লায়ন্স ক্লাব চট্টগ্রামের 'হালিমা ...
25/02/2026

হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে আগামী ১ মার্চ ২০২৬ রবিবার লায়ন্স ক্লাব চট্টগ্রামের 'হালিমা রোকেয়া 'হল প্রাংগনে ইফতার মাহফিল ও হিমোফিলিয়া বিষয়ক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত পরিচালক মহোদয় সহ বিভিন্ন বিভাগের প্রধান, চিকিৎসক,সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী সহ অনেক মান্যগণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন। উক্ত মাহফিলে চট্টগ্রাম চ্যাপ্টারের সকল হিমোফিলিয়া রোগী পরিবারের সদস্যগনকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
#হিমোফিলিয়া আলোচনা
#চিকিতসা ও ব্যবস্থাপনা প্রেজেন্টেশন
#ফ্যাক্টর ট্রান্সফিউশন ডেমোনেস্ট্রেশন
#বিশেষজ্ঞ ডাক্তারগন কতৃক প্রশ্নোত্তর
#ডেন্টাল সলিউশন অব হিমোফিলিক
#ইফতার মাহফিল

হিমোফিলিয়া এমন একটি রোগ যার ব্যবস্থাপনা খুবই স্পর্শকাতর, সচেতন ভাবে প্রত্যেকে সবাই সবার জন্য এগিয়ে আসতে হবে এভাবে।ছবিতে ...
30/01/2026

হিমোফিলিয়া এমন একটি রোগ যার ব্যবস্থাপনা খুবই স্পর্শকাতর, সচেতন ভাবে প্রত্যেকে সবাই সবার জন্য এগিয়ে আসতে হবে এভাবে।
ছবিতে যাদের দেখছেন তারা সবাই হিমোফিলিয়া রোগী।
#বেশিরভাগ হিমোফিলিয়া রোগীর মৃত্যু ও পংগুত্বের কারণ সময়ের চিকিৎসা/ব্যবস্থা সময়ে না করা।
#ঘরোয়া ব্যাবস্থা না জানা।
#সুস্থতা পরবর্তী নির্দেশণা অনুসরণ না করা।
#আভ্যন্তরিন রক্তক্ষরণ(পেটে, মাথায়, ফুসফুসে,ঘাড়ে) হলে হাসপাতালে না যাওয়া বা দেরিতে যাওয়া।
#রোগীর হিমোফিলিয়া সংক্রান্ত নথিপত্র সংরক্ষণ না করা,
এবং চিকিতসকের নিকট তা সময়মত উপস্থাপন না করা।

# #হিমোফিলিয়া সারাজীবনের রোগ তাই এই রোগকে জয় করতে সচেতনতার বিকল্প নাই।

হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে কক্সবাজারে  শীতকালীন "এডুকেশন এন্ড রিক্রিয়েশন ক্যাম্প " আয়ো...
08/12/2025

হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে কক্সবাজারে শীতকালীন "এডুকেশন এন্ড রিক্রিয়েশন ক্যাম্প " আয়োজন উপলক্ষে ৮ ডিসেম্বর রাত ৯ টায় ভার্চুয়াল মিটিং আয়োজন করা হয়। এইচ এস বি সহ- সভাপতি জনাব মো: সাইফুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সভায় সর্বসম্মত ভাবে উক্ত পোগ্রাম কক্সবাজারে করার জন্য ঐক্যমত্য পোষন করা হয়। পরবর্তী সভায় প্রোগ্রামের বিস্তারিত জানানো হবে। এই সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩৭ জন যোগদান করেন।

06/12/2025

হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারো শীতকালীন "এডুকেশন এন্ড রিক্রিয়েশন ক্যাম্প " আয়োজন করা হবে। এ উপলক্ষ্যে আগামী ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার রাত ৯ টায় অনলাইন মিটিংয়ের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের সকল হিমোফিলিয়া রোগী ও পরিবারের সদস্যদের মিটিংয়ে যোগদান করে মূল্যবান মতামত দানের জন্য অনুরোধ করা হলো।
মিটিং লিংক দেয়া হলো
৮ ডিসেম্বর রাত ৯ টা।
To join the video meeting, click this link:
https://meet.google.com/cmt-fnpy-ibk

To join by phone instead, dial (US) +1 316-302-5939 and enter this PIN: 634 714 931 #





Address

IDF Health Center, House No. 8c (Ground Floor), Road No. 3 Block A, Chandgaon R/A, Chattogram
Chittagong
4217

Alerts

Be the first to know and let us send you an email when Hemophilia Society of Bangladesh, Chittagong Chapter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Hemophilia Society of Bangladesh, Chittagong Chapter:

Share