East Sharaf Bhata Youth Society

East Sharaf Bhata Youth Society .

East Sharaf Bhata Youth Society
অরাজনৈতিক ও মানবসেবামূলক সংগঠন

সংকট, দুর্যোগ বা প্রয়োজনে-নির্বিচারে মানুষের
পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার।

03/06/2026

মানবতার সেবায় ও সরফভাটার উন্নয়নে East Sharaf Bhata Youth Society-এর সাথে যুক্ত হোন। একসাথে গড়ি উন্নত ও মানবিক সরফভাটা। ❤️🤝

মানবিকতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো East Sharaf Bhata Youth Society।সম্প্রতি আমাদের পূর্ব সরফভাটার এক অসুস্থ ...
06/05/2026

মানবিকতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো East Sharaf Bhata Youth Society।

সম্প্রতি আমাদের পূর্ব সরফভাটার এক অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য জরুরি আর্থিক সহায়তার প্রয়োজন হলে, East Sharaf Bhata Youth Society পরিবারের পক্ষ থেকে তার হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

সমাজের অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি মানবতার সেবায় কাজ করতে।

আমরা বিশ্বাস করি, মানুষের পাশে মানুষ দাঁড়ালেই সমাজ হবে আরও সুন্দর, মানবিক ও শক্তিশালী।

East Sharaf Bhata Youth Society ভবিষ্যতেও সমাজের কল্যাণে, মানবতার সেবায় এবং অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।

সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং মানবিক কাজে পাশে থাকবেন।

মানবিকতার আলো ছড়িয়ে দিতে আরেকটি ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ উদ্যোগ ✨পূর্ব সরফভাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এক অসহায় বোনের বিবাহ...
22/04/2026

মানবিকতার আলো ছড়িয়ে দিতে আরেকটি ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ উদ্যোগ ✨

পূর্ব সরফভাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এক অসহায় বোনের বিবাহ সম্পন্ন করার লক্ষ্যে পাশে দাঁড়িয়েছে East Sharaf Bhata Youth Society। আর্থিক সংকটের কারণে যেখানে একটি পবিত্র সম্পর্ক অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল, সেখানে সংগঠনের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা সেই পরিবারে স্বস্তি ও হাসি ফিরিয়ে এনেছে।

আমরা বিশ্বাস করি—সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে একটু করে এগিয়ে আসে, তবে অসংখ্য অসহায় মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব। এই সহায়তা হয়তো পরিমাণে বড় নয়, কিন্তু একটি পরিবারের জন্য এর গুরুত্ব অনেক বেশি।

East Sharaf Bhata Youth Society সবসময় চেষ্টা করে সমাজের অবহেলিত ও প্রয়োজনমতো মানুষের পাশে দাঁড়াতে। ভবিষ্যতেও আমরা এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করছি, ইনশাআল্লাহ।

আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা 🤍
ধন্যবাদ সবাইকে।

17/04/2026

সরফভাটা ইউনিয়নের অন্তর্গত ৩নং ওয়ার্ডে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের পাশে দাঁড়িয়েছে East Sharaf Bhata Youth Society।

মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সংগঠনটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আমরা আশা করি, সমাজের অন্যান্য সংগঠন, বিত্তবান ব্যক্তি এবং সচেতন নাগরিকরাও এগিয়ে আসবেন এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে। কারণ সম্মিলিত সহমর্মিতা ও সহযোগিতাই পারে তাদের জীবনে আবার নতুন করে আশার আলো জ্বালাতে।

03/03/2026

রমজানের পবিত্রতায় মানবতার ছোঁয়া— অসহায় মানুষের পাশে East Sharaf Bhata Youth Society ❤️

02/03/2026

রাঙ্গুনিয়ায় ইফতার সামগ্রী বিতরণ: মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো 'ইস্ট সরফভাটা ইউথ সোসাইটি'

#রাঙ্গুনিয়া_টাইমস

02/03/2026

ধন্যবাদ Rangunia Times ❤️

স্বাগতম ও আন্তরিক অভিনন্দন, মোহাম্মদ আসাদ!East Sharaf Bhata Youth Society-এর অগ্রযাত্রায় নতুন এক শক্তির সংযোজন হওয়ায় আপন...
02/03/2026

স্বাগতম ও আন্তরিক অভিনন্দন, মোহাম্মদ আসাদ!

East Sharaf Bhata Youth Society-এর অগ্রযাত্রায় নতুন এক শক্তির সংযোজন হওয়ায় আপনাকে জানাই হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা ও ভালোবাসা।

আপনার তারুণ্যের উদ্যম, ইতিবাচক মানসিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা আমাদের মানবিক কার্যক্রমকে আরও বেগবান করবে—এই বিশ্বাস রাখি। আমরা আশা করি, আপনার চিন্তা, পরিশ্রম ও অংশগ্রহণ সংগঠনের প্রতিটি উদ্যোগকে করবে আরও প্রাণবন্ত ও ফলপ্রসূ।

আমরা শুধু একটি সংগঠন নই, আমরা একটি পরিবার—মানবতার সেবায় একসাথে চলার অঙ্গীকারে আবদ্ধ।

✨ চলুন, কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তুলি সহমর্মিতা ও ভালোবাসার এক সুন্দর সমাজ।

— East Sharaf Bhata Youth Society

আলহামদুলিল্লাহ গত কাল রাতেই East Sharaf Bhata Youth Society এর উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী সুন্দরভাবে বিত...
01/03/2026

আলহামদুলিল্লাহ গত কাল রাতেই East Sharaf Bhata Youth Society এর উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী সুন্দরভাবে বিতরণ সম্পন্ন হয়েছে।

সবার দোয়া ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ। 🤍

28/02/2026

East Sharaf Bhata Youth Society সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ইফতার সামগ্রী উপহার প্রস্তুতির কার্যক্রম প্রাণবন্তভাবে এগিয়ে চলছে।

ইতোমধ্যে শতাধিক পরিবারের কাছে ইফতার সামগ্রী বিতরণের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই সফলভাবে এই মহতী উদ্যোগ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ।

Address

Sharaf Bhata, Rangunia
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when East Sharaf Bhata Youth Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share