Cultural Foundation Chattogram

Cultural Foundation Chattogram CFC Enlightened life - সিএফসি আলোকিত জীবন

السلام عليكم ورحمة الله وبركاته
সকল প্রশংসা আল্লাহর জন্য, আমরা তাঁরই প্রশংসা করি এবং তাঁর নিকট সাহায্য চাই। আমরা তাঁর সমীপে অনুতপ্ত হয়ে তাওবা করি, আশ্রয় প্রার্থনা করি কুপ্রবৃত্তি ও দুষ্কৃতি থেকে। আল্লাহ যাকে সৎ পথ প্রদর্শন করেন, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন, তাকে কেউ সৎ পথে পরিচালিত করতে পারে না। সাক্ষ্য প্রদান করছি যে, আল্লাহ ব্যতীত কোন হক্ক মাবুদ নেই। তিনি একক, তাঁর

কোন শরীক নেই। আরো সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তাঁর উপর রহমত নাযিল করুন। রাসূল (ছাঃ) -এর পরিবার-পরিজন, সাহাবী ও অনুসারী এবং যারা সৎ কাজে তাঁদের অনুসরণ করবে তাঁদের উপর অনুগ্রহ করুন।

❑ সংক্ষিপ্ত বিবরণ:
কালচারাল ফাউন্ডেশন চট্টগ্রাম মূলত একটি দাওয়াতি প্লাটফরম। যেখান থেকে চট্টগ্রামের সচেতন ও কম সচেতন আধুনিক তরুণ প্রজন্মের মাঝে মানবজাতির জন্য মহান আল্লাহ তা’আলা কতৃক নির্ধারিত পরিপূর্ণ জীবন বিধান ইসলাম এর সঠিক চিত্র উপস্থাপন এবং ইসলামবিদ্বেষী আগ্রাসনের এই যুগে সৃষ্ট বিভ্রান্তিসমূহ নিরসন ও সমাজ থেকে সকল প্রকার শিরিক, বিদায়াত, কুসংস্কার দূর করতে কাজ করার চেস্টা চালিয়ে যাচ্ছে।

❑ লক্ষ্য ও উদ্দেশ্য:
আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে মহান আল্লাহ তা’আলা কতৃক নির্ধারিত পরিপূর্ণ জীবন বিধান ইসলামের সঠিক জ্ঞান সকলের হাতের মুঠোয় পৌছে দেওয়া তথা নির্ভেজাল তাওহীদের প্রচার, প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে সর্বশক্তিমান আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জন এবং সেই সাথে ইসলামের আলোয় আলোকিত, সুস্থ, সুন্দর, শান্তিপূর্ণ আলোকিত জীবন ও সমাজ গড়ার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস…
আমরা চাই মন্দের সর্বব্যপী বিস্তৃতির পূর্বেই সুন্দরকে ছড়িয়ে দিতে… মন্দ যতটা সহজলভ্য, চাই সুন্দরকে তার চেয়ে বেশি সহজপ্রাপ্য করতে…

❑ আমাদের কার্যক্রম:
“কালচারাল ফাউন্ডেশন চট্টগ্রাম” প্রধানত যেসব বিষয় নিয়ে কাজ করে থাকে তন্মধ্যে উল্লেখযোগ্য
১। ইসলামের শাশ্বত বাণী প্রত্যেক মানুষের কাছে পৌছানো ; তৎ নিমিত্তে
ক) মাদ্রাসা- মাসজিদ কমপ্লেক্স প্রতিষ্ঠা
খ) পাঠাগার /লাইব্রেরী – প্রকাশনা
গ) সভা- সমাবেশ ও মাহফিল করা
ঘ) প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন করা।
২। বিপদগামী জনগোষ্ঠীকে নৈতিক ভাবে সমৃদ্ধ করা: তৎ নিমিত্তে
ক) মুসলিম কিশোর তরুন – যুবকরা যাতে জঙ্গিবাদ – সন্ত্রাসে জড়িয়ে না পরে, নেশায় আসক্ত না হয়, তাদেরকে উল্লেখিত পাপের ভয়াবহতা সম্পর্কে ওয়াকিবহাল করা,
খ) তাদেরকে ইসলামের মুল ভাবধারায় নিয়ে আসা।
গ) বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় সচেতনতা মূলক অনুষ্ঠান করা,
ঘ) অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে ধর্মীয় প্রধানদের পরামর্শে বিভিন্ন উদ্যোগ গ্রহন ও সভা-সেমিনার, সিম্পোজিয়াম করা
ঙ) গবেষণামুলক কাজ করে, উল্লেখিত বিষয়ে করণীয় সম্পর্কে রাষ্ট্রযন্ত্রকে পরামর্শ দেয়া,
চ) তথ্য উপাত্ত সংগ্রহ করা
৩। দাতব্য সেবা দেয়া, তৎ নিমিত্তে
ক) অনুদান প্রদান
খ) যাকাত প্রধানে উদ্ভুদ্ব ও সঠিক স্থানে বিতরণে সহায়তা করা
গ) কর্মসংস্থান
ঘ) চিকিৎসা সেবা
ঙ) অন্যান্য জনহিতকর কার্য্যক্রম গ্রহণ।

সম্মানিত ভাইয়েরা, সকলে কাজ করে উদ্দ্যোগ নেই কিছু ভাই,আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের পাশাপাশি আখিরাতের কামিয়াবী অর্জনের লক্ষ্য সকলের পরামর্শের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসলে উপরোক্ত কাজগুলি খুব সহজেই আঞ্জাম দেওয়া সম্ভব।যার মাধ্যমে সমাজ থেকে সকল প্রকার শিরক/বিদাআত, কু-সংস্কার, ধর্মের নামে জালিয়াতি দূর করে আগামী প্রজম্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার পাশাপাশি মানুষকে আখিরাতমুখি করে গড়ে তুলতে পারি ইল্লা বি ইজনিল্লাহ।
আমরা মনেপ্রাণে বিশ্বাস করি যে, মহান আল্লাহপাক আমাদেরকে সাহায্য করবেন এবং ইসলামের সঠিক ইলম ও আমল দান করবেন এবং পরকালে নাজাতের ওসীলা করে দেবেন । আল্লাহুম্মা আমিন.
সর্বোপরি সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে এমন মহতি কাজকে এগিয়ে নিতে আপনার সুচিন্তিত মতামত পরামর্শ ও সহযোগীতা একান্ত ভাবে কামনা করি। ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রমকে আল্লাহ সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন।

আলহামদুলিল্লাহ, যারা ইতিমধ্যে মদীনা অ্যারাবিক রিডার ১ এবং ২ শেষ করেছেন, কোরআনের ভাষা শেখার জার্নিটাকে আরেক ধাপ এগিয়ে নে...
18/06/2026

আলহামদুলিল্লাহ, যারা ইতিমধ্যে মদীনা অ্যারাবিক রিডার ১ এবং ২ শেষ করেছেন, কোরআনের ভাষা শেখার জার্নিটাকে আরেক ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ এবার আপনার সামনে।

আগামী ২৩শে জুন, মঙ্গলবার থেকে সিএফসি সেন্টারে শুরু হতে যাচ্ছে Madina Arabic Reader 3 কোর্সটি। কোরআনের ভাষা এবং ব্যাকরণ আরও গভীরভাবে বোঝার জন্য এই বুক ৩-এর কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক্লাসের সময়সূচী, রেজিস্ট্রেশন লিঙ্কসহ বিস্তারিত কমেন্টে 👇

17/06/2026

যেভাবে সন্তান প্রতিপালন করবেন
ইঞ্জিনিয়ার এনামুল হক

আপনি কি এমন কোনো অভ্যাসে বন্দি, যা আপনার ভেতরের শান্তি কেড়ে নিচ্ছে? শত চেষ্টা করেও যে গুনাহ বা মানসিক ব্যাধি থেকে বের হত...
16/06/2026

আপনি কি এমন কোনো অভ্যাসে বন্দি, যা আপনার ভেতরের শান্তি কেড়ে নিচ্ছে? শত চেষ্টা করেও যে গুনাহ বা মানসিক ব্যাধি থেকে বের হতে পারছেন না, তা থেকে মুক্তির উপায় কী? ৭০০ বছর আগে এক যুবকের ঠিক এই প্রশ্নের উত্তরেই যুগশ্রেষ্ঠ ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) লিখেছিলেন এক প্রেসক্রিপশন—"আদ-দাউ ওয়াদ-দাওয়া" ( রোগ ও তার প্রতিকার)।

এই কালজয়ী কিতাবের মূল নির্যাশ নিয়ে 'কালচারাল ফাউন্ডেশন চট্টগ্রাম (CFC)'-এর এবারের আয়োজন: *ইসলামি হালাকা*

📖 আলোচ্য কিতাব: আদ দা ওয়াদ দাওয়া (الداء والدواء)
🎙️ উস্তায সাবিকুল ইসলাম
📅 ১৯ জুন (জুমা'বার), বিকাল ৪:৩০ মি.
📍 এস.এ টাওয়ার (৩য় তলা), মুরাদপুর, চট্টগ্রাম।
📢 বোনদের জন্য: মহিলাদের জন্য সম্পূর্ণ পর্দা সহকারে বসার আলাদা সুব্যবস্থা রয়েছে।

13/06/2026

প্যারেন্টিং গাইডলাইন নিয়ে ২য় সেশনের আলোচনা শুরু।

ইসলামী ওয়ার্ল্ডভিউ নিয়ে আলোচনা করছেন জনাব ইঞ্জিনিয়ার এনামুল হক।
13/06/2026

ইসলামী ওয়ার্ল্ডভিউ নিয়ে আলোচনা করছেন জনাব ইঞ্জিনিয়ার এনামুল হক।

আসসালামু আলাইকুম,অফলাইনে সেন্টারের আসন সীমিত থাকায় যারারেজিস্ট্রেশন করতে পারেননি, আপনাদের জন্যই আমাদেরএই বিশেষ অনলাইন আয়...
12/06/2026

আসসালামু আলাইকুম,

অফলাইনে সেন্টারের আসন সীমিত থাকায় যারা
রেজিস্ট্রেশন করতে পারেননি, আপনাদের জন্যই আমাদের
এই বিশেষ অনলাইন আয়োজন!

আলহামদুলিল্লাহ, আমাদের আগামী সেশনের জন্য
আপনাদের থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। কিন্তু সেন্টারে
আসন সংখ্যা সীমিত হওয়ায় আমরা সবাইকে অফলাইনে
বসার সুযোগ দিতে পারছি না। আপনাদের এই প্রবল
আগ্রহের কথা মাথায় রেখে এবং কেউ যেন এই গুরুত্বপূর্ণ
আলোচনা থেকে বঞ্চিত না হন, সেজন্য আমরা পুরো
সেশনটি অনলাইনে লাইভ সম্প্রচারের ব্যবস্থা করেছি।

তাই ঘরে বসেই সেশনে যুক্ত হতে কমেন্টে দেওয়া লিঙ্ক
থেকে আপনার অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

আসসালামু আলাইকুম,অফলাইনে সেন্টারের আসন সীমিত থাকায় যারা রেজিস্ট্রেশন করতে পারেননি, আপনাদের জন্যই আমাদের এই বিশেষ অনলাইন ...
12/06/2026

আসসালামু আলাইকুম,

অফলাইনে সেন্টারের আসন সীমিত থাকায় যারা রেজিস্ট্রেশন করতে পারেননি, আপনাদের জন্যই আমাদের এই বিশেষ অনলাইন আয়োজন!

আলহামদুলিল্লাহ, আমাদের আগামী সেশনের জন্য আপনাদের থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। কিন্তু সেন্টারে আসন সংখ্যা সীমিত হওয়ায় আমরা সবাইকে অফলাইনে বসার সুযোগ দিতে পারছি না। আপনাদের এই প্রবল আগ্রহের কথা মাথায় রেখে এবং কেউ যেন এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে বঞ্চিত না হন, সেজন্য আমরা পুরো সেশনটি অনলাইনে লাইভ সম্প্রচারের ব্যবস্থা করেছি।

তাই ঘরে বসেই সেশনে যুক্ত হতে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আপনার অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

আজকের হালাকা শুরু হয়ে গেছে, তাওহীদুল উলুহিয়্যাহ নিয়ে আলোচনা করছেন উস্তাদ মোস্তফা আমির ফয়সাল।
12/06/2026

আজকের হালাকা শুরু হয়ে গেছে,
তাওহীদুল উলুহিয়্যাহ নিয়ে আলোচনা করছেন উস্তাদ মোস্তফা আমির ফয়সাল।

11/06/2026

হজ ও তাওহীদ: আল্লাহর একাত্ববাদের দিকে প্রত্যাবর্তনের যাত্রা।
উস্তায ওয়াসিউজ্জামান (হাফিযাহুল্লাহ)
Full Video link 1st comment👇

আলহামদুলিল্লাহ! দীর্ঘ ঈদের ছুটির পর আজ থেকে পুনরায় শুরু হয়েছে আমাদের নিয়মিত অ্যারাবিক ক্লাস।পরম করুণাময় আল্লাহর অশেষ মেহ...
09/06/2026

আলহামদুলিল্লাহ! দীর্ঘ ঈদের ছুটির পর আজ থেকে পুনরায় শুরু হয়েছে আমাদের নিয়মিত অ্যারাবিক ক্লাস।

পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে সম্মানিত উস্তায ওয়াসিউজ্জামান (হাফিজাহুল্লাহ) অত্যন্ত সফলভাবে পবিত্র হজ পালন শেষ করে আমাদের মাঝে ফিরে এসেছেন। আজ তিনি ফেরার পর প্রথম 'রিভিউ ক্লাস' নিয়েছেন।

উস্তাযের হজ কবুলিয়তের জন্য দোয়া করি এবং আগামী ক্লাসগুলোতে সকলের সক্রিয় উপস্থিতি কামনা করছি।

Address

3rd Floor, TVS Showrrom Building, Chattogram 4209
Chittagong
4000

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Friday 15:00 - 20:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801312320405

Alerts

Be the first to know and let us send you an email when Cultural Foundation Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Cultural Foundation Chattogram:

Share