আশ্রয় - The Helping Hand

আশ্রয় - The Helping Hand Sharing happiness for better living.

ডিসেম্বর মানেই শীতের স্পর্শ।শহরে হয়তো শীতের তীব্রতা কম অনুভূত হয়, কিন্তু একটু গ্রাম বা মফস্বল এলাকায় এর প্রকোপ অনেক বেশি...
09/12/2025

ডিসেম্বর মানেই শীতের স্পর্শ।

শহরে হয়তো শীতের তীব্রতা কম অনুভূত হয়, কিন্তু একটু গ্রাম বা মফস্বল এলাকায় এর প্রকোপ অনেক বেশি। যেন রাতের কুয়াশায় হারিয়ে যায় উষ্ণতার সব রং। আর ঠিক সেই জায়গাটাই ভেবে—যাতে শীত কারো জন্য কষ্ট বা বোঝা হয়ে না দাঁড়ায়—আমরা প্রতি বছরের মতো এবারও কিছু মানুষের পাশে দাঁড়ানোর একটি উদ্যোগ নিয়েছি।

প্রজেক্ট "শীতের হাসি - ১০"

আমাদের লক্ষ্য—শীতে যাতে কেউ অসহায় না থাকে।

ইনশাআল্লাহ, ডিসেম্বরের মধ্যেই আমরা এই উদ্যোগ বাস্তবায়ন করতে চাই।

আপনি চাইলে এই মানবিক কাজে আমাদের সাথেও যুক্ত হতে পারেন।

আপনার অনুদান পাঠাতে পারেন আমাদের বিকাশ নম্বরে: 01837136906 (পারসোনাল)

ব্যাংকের মাধ্যমে পাঠাতে চাইলে ইনবক্সে যোগাযোগ করুন।

সাহায্য পাঠানোর শেষ তারিখ - ২০শে ডিসেম্বর, ২০২৫

আর যদি সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে চান, তবে পেইজে ইনবক্সে মেসেজ করুন—আমরা দ্রুতই আপনার সাথে যোগাযোগ করবো।

একসাথে হলে—উষ্ণতা ছড়িয়ে পড়বে আরও দূরে।

Sharing Happiness for better living.

#আশ্রয়

🎁 “কোরবানির খুশি - I’’পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমরা ৩০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কিছু প্রয়োজনীয় উপহারসামগ্রী বিতরণ ...
06/06/2025

🎁 “কোরবানির খুশি - I’’

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমরা ৩০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কিছু প্রয়োজনীয় উপহারসামগ্রী বিতরণ করেছি। আমাদের পক্ষ থেকে প্রতিটি প্যাকেটে ছিল—

▪️ চাল – ৩ কেজি
▪️ ডাল – আধা কেজি
▪️ আলু – ৩ কেজি
▪️ পেঁয়াজ – ১ কেজি
▪️ রসুন – ২৫০ গ্রাম
▪️ আদা – ২৫০ গ্রাম
▪️ হলুদ ও মরিচের গুড়া – ১০০ গ্রাম করে
▪️ গরুর মাংসের মসলা – ১ বক্স
▪️ সয়াবিন তেল – ১ লিটার

আমরা বিশ্বাস করি—ঈদের আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলে তা পূর্ণতা পায় না। এই ক্ষুদ্র প্রয়াস ছিল সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে একটুকু হাসি ফোটানোর আন্তরিক চেষ্টা।

সকল শুভাকাঙ্ক্ষী, সহায়তাকারী ও দোয়াপ্রার্থী ভাই-বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ঈদ উল ফিতরের মতো এইবার ঈদ উল আযহাতে আমরা একটি বিশেষ ইভেন্ট করতে যাচ্ছি ইন শা আল্লাহ।আমাদের সমাজে দুস্ত পরিবারের মানুষজন ...
03/06/2025

ঈদ উল ফিতরের মতো এইবার ঈদ উল আযহাতে আমরা একটি বিশেষ ইভেন্ট করতে যাচ্ছি ইন শা আল্লাহ।

আমাদের সমাজে দুস্ত পরিবারের মানুষজন কোরবানির মাংস পেয়ে থাকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মাংসের সাথে বাদবাকি সামগ্রী জোগাড় করতে তাদের হিমশিম খেতে হয়। তাই তাদের কথা বিবেচনা করে আমরা এই কোরবানির ঈদে তাদের মাঝে কিছু বাজার সামগ্রী বিতরণ করবো বলে সিদ্ধান্ত নিয়েছি।

আমাদের এইবারের ইভেন্ট এর নাম "কোরবানির হাসি" যেখানে আমরা ৩০ টি দুস্ত পরিবারের মাঝে বাজার সামগ্রী বিতরণ করবো ইন শা আল্লাহ।

আমাদের আইটেম সমূহ হবে -
১. চাল
২. ডাল
৩. আলু
৪. পেয়াজ
৫. রসুন
৬. হলুদ গুড়া
৭. মরিচ গুড়া
৮. গরুর মাংসের মসলা
৯. আদা
১০. সয়াবিন তেল

আমরা ৫ই জুন, ২০২৫ - পর্যন্ত ডোনেশন কালেক্ট করছি এবং ৬ই জুন আমাদের ইভেন্ট সম্পন্ন করবো।

ইভেন্ট - ৬ই জুন, ২০২৫ রোজ শুক্রবার।
স্থান - ফয়েজ আলী চৌধুরী মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুল, কর্ণেল হাট, চট্টগ্রাম।

বিকাশ নাম্বার - 01837136906

30/03/2025

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম🌙✨

ঈদ মোবারক 🌙

"ঈদের হাসি - ১১"আল্লাহর অশেষ রহমতে আশ্রয় পরিবারের সকল সদস্যদের সহযোগিতায় এই বছর আমরা ৬০ টি দুস্ত সুবিধাবঞ্চিত পরিবারের ম...
22/03/2025

"ঈদের হাসি - ১১"

আল্লাহর অশেষ রহমতে আশ্রয় পরিবারের সকল সদস্যদের সহযোগিতায় এই বছর আমরা ৬০ টি দুস্ত সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদের হাসি ফোটাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ।

এবার আমাদের প্রতি প্যাকেজ ঈদ সামগ্রী আইটেম যা যা ছিল -

১. আতপ চাল ৩ কেজি।

২. সয়াবিন তেল ১ লিটার।

৩. প্যাকেট চিনি ১ কেজি।

৪. পেয়াজ ১ কেজি।

৫. আলু ২ কেজি।

৬. মসুর ডাল ৫০০ গ্রাম।

৭. লাচ্চা সেমাই ১ প্যাকেট।

৮. ভার্মিসিলি সেমাই ১ প্যাকেট

৯. মার্কস দুধ ৭৫ গ্রাম।

আমাদের সংগঠনের প্রতি বছরের বড় প্রোগ্রাম থাকে ঈদের হাসি প্রোগ্রামটা। এবার আল্লাহর রহমতে আমরা ১১ তম প্রোগ্রামটা সম্পন্ন করেছি। দীর্ঘ ১০ বছরের এই পথচলায় যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং এখনও আমাদের উপর আস্থা রেখে আমাদের কাছে আপনাদের আর্থিক সাহায্য পৌছে দিচ্ছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তা আলা আপনাদের নিয়তকে কবুল করুক। আমিন।

ধন্যবাদ।

New members will be recruiting soon...

" ঈদের হাসি - ১১ "Date - 21st March, 2025Place - Foyez Ali Chy Memorial Kindergarten School, Colonel hat, Chattogram.Las...
18/03/2025

" ঈদের হাসি - ১১ "

Date - 21st March, 2025
Place - Foyez Ali Chy Memorial Kindergarten School, Colonel hat, Chattogram.
Last Date of Donation - 20th March, 2025

Join us for a Good Reason 🧡🤍

আসসালামু আলাইকুম। সকলকে জানাই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আশা করি সকলেই অবগত আছেন প্রতিবছর আমাদের সংগঠনের প্রধান এবং বড়...
14/03/2025

আসসালামু আলাইকুম।

সকলকে জানাই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আশা করি সকলেই অবগত আছেন প্রতিবছর আমাদের সংগঠনের প্রধান এবং বড় প্রজেক্ট হচ্ছে "ঈদের হাসি"

এবার আমরা ১১ম তম ইভেন্ট করতে যাচ্ছি ইন শা আল্লাহ।

প্রতিবারের মতো এবারও আমরা কিছু দুস্ত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ এবং রমজান সামগ্রিক বিতরণ করবো৷

আমরা ইন শা আল্লাহ ২০ রমজান অর্থাৎ ২১শে, মার্চ রোজ শুক্রবার আমাদের ইভেন্ট করতে যাচ্ছি।

ভেন্যু - ফয়েজ আলী চৌধুরী মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুল, কর্ণেল হাট, উত্তর কাট্টলী, চট্টগ্রাম।

আমাদেরকে সাহায্য পাঠাতে পারেন ৩টি উপায়ে।

১. সরাসরি টাকা দিতে পারেন।

২. ব্যাংক একাউন্ট এর মাধ্যমে টাকা পাঠাতে পারেন।

৩. বিকাশ এর মাধ্যমে টাকা পাঠাতে পারেন। বিকাশ নাম্বার (01837136906, 01731493746)

আমরা যেসব সামগ্রী বিতরণ করবো তা হচ্ছে - সয়াবিন তেল, দুধ, চিনি, সেমাই, নুডুলস আরো অন্যান্য।

আমরা টাকা কালেকশন করছি ২০ই মার্চ পর্যন্ত।

একটি ভালো কাজে আপনাদের সবাইকে পাশে পাবো এই আশা করছি।

আমাদের সকল কার্যক্রম দেখতে ভিজিট করুন আমাদের website - https://ashroy-coonect.vercel.app/

Portfolio দেখতে ভিজিট করুন - https://sites.google.com/d/1Fa7ops_UtzCWpvC7e9Uk_nAK2sdJo2Th/p/1cS2TSCTIOi0UPwdA6_Y4ztfqi6uEbc4n/edit

Address

Colonel/Hat
Chittagong
4207

Telephone

+8801837136906

Website

Alerts

Be the first to know and let us send you an email when আশ্রয় - The Helping Hand posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আশ্রয় - The Helping Hand:

Share