Charulata 'চারুলতা' (সুপ্ত সত্তায় প্রাণের সঞ্চারণ)

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • Charulata 'চারুলতা' (সুপ্ত সত্তায় প্রাণের সঞ্চারণ)

Charulata 'চারুলতা' (সুপ্ত সত্তায় প্রাণের সঞ্চারণ) Smile for All Charulata is a non-profitable, non-political, Secular and social welfare organization. To render help to distress people during natural disaster.

Inspired by the motive of “সুপ্ত স্বত্তায় প্রাণের সঞ্চারণ ” Charulata outset its journey on” 8th April 2011from the motivation of a group of young. Charulata has been serving dedicatedly for the underprivileged people of the society since its commencement. Although Charulata is founded on the basis of a few particular objectives however Charulata believe that liberation of human soul is entire

ly impossible without the light of education. With a view to providing the underprivileged children with light of education charulata launched চারুলতা বিদ্যাপীঠ , a complete free educational institution. Beside free education charulata also provide free educational materials among its students. Furthermore Charulata also provide free medical treatment to distressed people, solve different social problems, adopt initiatives to raise mass awareness and adopt different policies to solve national problems. Including numerous social welfare activities charulata arranges distribution of winter clothing and new clothes during Eid and Durga puja among the distressed people with an attempt to bring happiness to their impoverished life. Moreover, Charulata also extend its hand to the ruinous people after disaster. On the whole charulata is contributing in the development of a better society by participating in the social welfare programe in every stage of the society. Our activities
To provide free education to underprivileged children. To supply free learning materials and scholarship to underprivileged students of different classes. To provide free medical treatment and winter clothing to distressed. To introduce culture of our society among underprivileged children by arranging different competitive program on different national days. Adopt various policies and participate in various social welfare program to raise mass aware

চারুলতার ১৫তম এবং চারুলতা বিদ্যাপীঠের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী, এবং বাংলা নববর্ষের শুভ সূচনা। বর্ষবরণ ও প্রতিষ্ঠাবার্ষিকী ...
14/04/2026

চারুলতার ১৫তম এবং চারুলতা বিদ্যাপীঠের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী, এবং বাংলা নববর্ষের শুভ সূচনা।
বর্ষবরণ ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাচ্চারা নিজেদের হাতে স্কুল সাজিয়েছে, অংশ নিয়েছে চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা, নাচ ও গানসহ নানা আয়োজনে। প্রতিটি পরিবেশনাই ছিল প্রাণবন্ত।

একই সাথে বাংলা নববর্ষকে স্বাগত জানানো হয়েছে নতুন উদ্যমে। পুরোনো সব গ্লানি ও সীমাবদ্ধতাকে পেছনে ফেলে, নতুন বছরের প্রতিটি দিন হোক সম্ভাবনা ও সাফল্যে ভরপুর।

আজকের এই বিশেষ দিনে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি চারুলতার সকল প্রতিষ্ঠাতা, শুভাকাঙ্ক্ষী, শিক্ষক, স্বেচ্ছাসেবীদের, যাদের নিরলস প্রচেষ্টায় এই পথচলা সম্ভব হয়েছে।
শুভ নববর্ষ। 🌼
শুভ হোক চারুলতার আগামী দিনের প্রতিটি পদক্ষেপ।

চারুলতা পরিবারের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য 'জনাব সবুজ মণ্ডলের' শ্রদ্ধেয় পিতা 'জনাব সুবোধ চন্দ্র মণ্ডল'  পরলোকগমন করেছেন। ...
03/04/2026

চারুলতা পরিবারের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য 'জনাব সবুজ মণ্ডলের' শ্রদ্ধেয় পিতা 'জনাব সুবোধ চন্দ্র মণ্ডল' পরলোকগমন করেছেন। এই মর্মান্তিক সংবাদে আমরা গভীরভাবে শোকাহত।
আমরা মরহুমের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। এই শোকের মুহূর্তে সবুজ মণ্ডল ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই আমাদের আন্তরিক সমবেদনা। সৃষ্টিকর্তা তাদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।

চারুলতার ঈদ উদযাপন  ২০২৬.🌙✨প্রতিবছরের মতো এবছরও ভালোবাসা আর আনন্দে ভরপুর ছিল চারুলতার ঈদ আয়োজন।চমেক ২১ ব্যাচের সদস্য এবং...
21/03/2026

চারুলতার ঈদ উদযাপন ২০২৬.🌙✨

প্রতিবছরের মতো এবছরও ভালোবাসা আর আনন্দে ভরপুর ছিল চারুলতার ঈদ আয়োজন।

চমেক ২১ ব্যাচের সদস্য এবং চারুলতার অভিভাবক, ডা. Basana Muhuri ম্যাডাম চারুলতা বিদ্যাপীঠের শিক্ষার্থীদের জন্য ঈদ সালামির প্রেরণ করেছেন।
শুধু শিশুদের মাঝেই নয় এবার তিনি চারুলতার স্বেচ্ছাসেবী ও শিক্ষকদের জন্যেও ঈদ সালামি প্রেরণ করেছেন।

এছাড়াও, Jëšrìćå Jēśrî বাচ্চাদের জন্য দারুণ সুন্দর ঈদ কার্ড উপহার দিয়েছে। তাদের এই সুন্দর উদ্যোগ বাচ্চাদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।

চারুলতার পাশে থেকে এভাবে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।✨

20/03/2026

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মুবারক। 💖

পবিত্র ঈদকে সামনে রেখে 'দৃষ্টি চট্টগ্রাম'  সংগঠন চারুলতা বিদ্যাপীঠের শিক্ষার্থীদের জন্য সেমাই, চিনি, নুডলস, গুঁড়া দুধ, ম...
16/03/2026

পবিত্র ঈদকে সামনে রেখে 'দৃষ্টি চট্টগ্রাম' সংগঠন চারুলতা বিদ্যাপীঠের শিক্ষার্থীদের জন্য সেমাই, চিনি, নুডলস, গুঁড়া দুধ, ময়দা সহ নানান প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করেছে।

গত ১৪ই মার্চ 'দৃষ্টি চট্টগ্রামের' সদস্যরা চারুলতা বিদ্যাপীঠে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মাঝে এসব উপহার সামগ্রী তুলে দেন। এ সময় তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্যও রাখেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক জনাব ডা. Adnan Mannan স্যার, 'দৃষ্টি চট্টগ্রাম' এর কার্যকরী কমিটি ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ এবং চারুলতার সদস্যরা।

চারুলতা বিদ্যাপীঠের সকল শিক্ষার্থী, শিক্ষক ও স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে দৃষ্টি সংগঠনের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আপনাদের এই ভালোবাসা ও সহযোগিতা আমাদের পথচলাকে আরও শক্তি জোগাবে।

চমেক২১ ব্যাচের প্রতি কৃতজ্ঞতা
16/03/2026

চমেক২১ ব্যাচের প্রতি কৃতজ্ঞতা

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ২১ ব্যাচের উদ্যোগে চারুলতা বিদ্যাপীঠের শিক্ষার্থীদের মাঝে ঈদ...
15/03/2026

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ২১ ব্যাচের উদ্যোগে চারুলতা বিদ্যাপীঠের শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
আমাদের ছোট্ট শিক্ষার্থীদের ঈদের আনন্দকে আরও পূর্ণ করে তুলতে চমেক ২১ ব্যাচের সম্মানিত স্যার-ম্যাডামরা যে আন্তরিকতা ও ভালোবাসা নিয়ে পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। নতুন পোশাক পেয়ে বাচ্চাদের মুখের হাসি আমাদের জন্য বড় প্রাপ্তি, আর সেই আনন্দের অংশীদার হওয়ার জন্য আপনাদের প্রতি রইলো আন্তরিক ধন্যবাদ।

এই অনুষ্ঠানে চমেক ২১ ব্যাচের পক্ষে উপস্থিত ছিলেন-

প্রফেসর ডা. মামুনুর রহমান স্যার
এনেস্থিসিয়া বিভাগ
মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল

প্রফেসর ডা.বাসানা মুহুরী ম্যাডাম
শিশুরোগ বিশেষজ্ঞ
মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল

প্রফেসর ডা. সাঈদ মাহমুদ স্যার
কমিউনিটি মেডিসিন বিভাগ
ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাগাল

প্রফেসর ডা. নাসরিন বানু ম্যাডাম
গাইনী বিশেষজ্ঞ
মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল

প্রফেসর ডা.আহমেদ আবু নাসের চৌধুরী স্যার
এনাস্থেসিয়া বিভাগ
চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতাল

প্রফেসর ডা. আবুল কালাম আজাদ স্যার
শিশুরোগ বিশেষজ্ঞ
সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল

চারুলতা পরিবারের পক্ষ থেকে চমেক ২১ ব্যাচের সকল স্যার-ম্যাডামকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

চমেক ২১ ব্যাচের উদ্যোগে চারুলতা বিদ্যাপীঠের শিক্ষার্থীদের মাঝে ইদ বস্ত্র বিতরণ-২০২৬।চট্টগ্রাম খবর: https://ctgkhobor.com...
15/03/2026

চমেক ২১ ব্যাচের উদ্যোগে চারুলতা বিদ্যাপীঠের শিক্ষার্থীদের মাঝে ইদ বস্ত্র বিতরণ-২০২৬।

চট্টগ্রাম খবর: https://ctgkhobor.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%be%e0%a6%ac%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%ae%e0%a7%87/?swcfpc=1

চট্টবার্তা: https://chtbarta.com/10157

পার্বত্য পোস্ট: https://parbattapost.com/view-post/1824/31.html

28/02/2026
চারুলতার শ্রদ্ধেয় শিক্ষিকা সাকিয়া জান্নাত মুনমুনের মায়ের মৃত্যুতে চারুলতা পরিবার গভীর ভাবে শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন...
27/02/2026

চারুলতার শ্রদ্ধেয় শিক্ষিকা সাকিয়া জান্নাত মুনমুনের মায়ের মৃত্যুতে চারুলতা পরিবার গভীর ভাবে শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বাদ আছর মরহুমার আত্নার মাগফিরাত কামনায় চারুলতা বিদ্যাপীঠ প্রাঙ্গনে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের নসীব করুন। আমীন।

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি সেই সকল শহীদদের, যারা নিজেদের প্রাণের বিনিময়ে মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা করে গেছে...
20/02/2026

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি সেই সকল শহীদদের, যারা নিজেদের প্রাণের বিনিময়ে মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা করে গেছেন।

[ভাষা শহীদদের স্মরণে চারুলতা বিদ্যাপীঠের শিক্ষার্থীদের আঁকা ছবি।]

May Allah guide us and fill our home with light, happiness, and peace.Ramadan Mubarak. 🌙🌙
18/02/2026

May Allah guide us and fill our home with light, happiness, and peace.
Ramadan Mubarak. 🌙🌙

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Charulata 'চারুলতা' (সুপ্ত সত্তায় প্রাণের সঞ্চারণ) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Charulata 'চারুলতা' (সুপ্ত সত্তায় প্রাণের সঞ্চারণ):

Share