Exception Life

Exception Life My Exception Life.
আমার ব্যতিক্রম জীবন।
আমি সত্য লিখতে ভালবাসি।

23/05/2026

রামিসা হত্যার বর্ণনা, যা শুনলে অবাক হবেন।

16/01/2026

দৃষ্টি আকর্ষণ।
প্রত্যেক আবাসিক হোটেল ও রেস্টুরেন্টের সম্মানিত মালিক ও ব্যবস্থাপকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে যে, আপনাদের প্রতিষ্ঠানে কর্মরত সকল স্থায়ী ও অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের মাঝে যথাযথ পরিচয়পত্র প্রদান নিশ্চিত করুন।

আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে প্রতিষ্ঠানে কর্মরত প্রত্যেক শ্রমিক-কর্মচারীর পরিচয় সুস্পষ্ট থাকা অত্যন্ত জরুরি।

পরিচয়পত্রে কর্মচারীর নাম, ছবি, পদবী এবং প্রতিষ্ঠানের নাম স্পষ্টভাবে উল্লেখ থাকা বাঞ্ছনীয়।

এ বিষয়ে সকল মালিক ও কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

ধন্যবাদান্তে
মিজানুর রহমান
সভাপতি
হোটেল সেন্টমার্টিন কর্মচারী ইউনিয়ন।

আমরা স্বাধীন দেশের নাগরিক, তবুও অদৃশ্য এক পরাধীনতার শিকলে আবদ্ধ। চারদিকে দেয়াল, নিয়মের বেড়াজাল আর ভয়ের অন্ধকার, যেন সত্য...
14/12/2025

আমরা স্বাধীন দেশের নাগরিক, তবুও অদৃশ্য এক পরাধীনতার শিকলে আবদ্ধ। চারদিকে দেয়াল, নিয়মের বেড়াজাল আর ভয়ের অন্ধকার, যেন সত্য বলা, ন্যায়ের পক্ষে দাঁড়ানোই অপরাধ। মনে হয়, এই দেশে বুঝি দেশপ্রেমিক জন্মাতেই দেওয়া হবে না। যারা মাটিকে ভালোবাসে, মানুষের অধিকার নিয়ে কথা বলে, তাদের কণ্ঠ রোধ করা হয় নীরবতায়।

আমার মন চায় মুক্ত পাখির মতো উড়তে, নির্ভয়ে, সত্যের আকাশে ডানা মেলতে। কিন্তু প্রতিটি ডানায় যেন ভারী শিকল বাঁধা। তবুও আশা ছাড়ি না। এই অন্ধকারের ভেতরেও আলোর পথ খুঁজি। কারণ বিশ্বাস করি, অন্যায়ের রাত যত দীর্ঘই হোক, ভোর আসবেই।

হে আল্লাহ, তুমি আমাদের সহায়ক হও। আমাদের শক্তি দাও, ধৈর্য দাও, সত্যের পথে অটল থাকার সাহস দাও। এই যন্ত্রণার ভার হালকা করে দাও, আর আমাদের মনকে মুক্তির দিকে পরিচালিত করো।

বাড়ির বড় হওয়া মানে শুধু স্নেহ নয়, ন্যায়ের ভারও বহন করা।যদি আপনি বাড়ির বড় হন,তাহলে আপনার দায়িত্ব শুধু মাথায় হাত বুলিয়ে সা...
14/12/2025

বাড়ির বড় হওয়া মানে শুধু স্নেহ নয়, ন্যায়ের ভারও বহন করা।

যদি আপনি বাড়ির বড় হন,
তাহলে আপনার দায়িত্ব শুধু মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়া নয়,
ন্যায়কে ন্যায় বলে দাঁড়ানোর সাহস রাখাও আপনার কাঁধেই পড়ে।

বাপ, দাদার রেখে যাওয়া সম্পদ, হক, অধিকার,
এসব ভাগ করে দেওয়া কোনো দয়া নয়,
কোনো উপকারও নয়।
এগুলো স্রেফ প্রত্যেকের ন্যায্য প্রাপ্য
যা সঠিক হাতে সঠিক সময়ে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব।

মনে রাখতে হবে,
হক যেখানে রক্ষা পায়,
সেখানে সম্পর্ক টিকে থাকে।
ন্যায় যেখানে প্রতিষ্ঠিত,
সেখানে পরিবারের শান্তি দীর্ঘস্থায়ী হয়।

বড় হওয়া মানে ক্ষমতা দেখানো নয়।
বড় হওয়া মানে নিজের অবস্থানকে ব্যবহার করে
সবার প্রাপ্য নিশ্চিত করা।
নিজের সুবিধার চেয়ে ন্যায়ের পক্ষে দাঁড়ানো।

যে ঘরে বড়রা ন্যায়ের ভার নেয়,
সেই ঘরে ছোটদের মনে ভয় নয়, ভরসা জন্মায়।
সেই পরিবারে মর্যাদা থাকে,
ভালোবাসা টিকে থাকে,
আর সম্পর্ক হয় দৃঢ় ও সম্মানজনক।

বড় হওয়া তখনই অর্থবহ হয়,
যখন দায়িত্বের জায়গায় আপস না করে
ন্যায়ের জায়গায় অবিচল থাকা যায়।

নোয়াখালীর সূর্য সন্তান, সারা বাংলার ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন বীরশ্রেষ্ঠ, শহীদ রুহুল আমিন। যিনি ১৯৭১ সালের এই দিনে দে...
10/12/2025

নোয়াখালীর সূর্য সন্তান, সারা বাংলার ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন বীরশ্রেষ্ঠ, শহীদ রুহুল আমিন। যিনি ১৯৭১ সালের এই দিনে দেশ স্বাধীন করতে গিয়ে শহীদ হন। বিনম্র শ্রদ্ধা এই মহান মানুষটার প্রতি।

গভীর শ্রদ্ধা!
06/12/2025

গভীর শ্রদ্ধা!

06/12/2025

ব্যাচেলর জীবন এক ধরণের ছাত্র জীবনের মত আনন্দ দেয়!

06/11/2025

খুব মজা পাইলাম।

Address

Chittagong
4100

Alerts

Be the first to know and let us send you an email when Exception Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share