19/04/2026
২৩তম ঐতিহাসিক পবিত্র দরসুল কোরআন মাহফিল '২৬ সফল করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন
------------------------------------------------------------
১৭ ও ১৮ এপ্রিল ' ২৬ইং আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশ (একেএনবি) এর উদ্যোগে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল সাড়া জাগানো ২ দিন ব্যাপী ২৩ তম ঐতিহাসিক পবিত্র দরসুল কোরআন মাহফিল। এটি সফলকল্পে প্রায় ১ মাস ধরে অহর্নিশ প্রয়াস-প্রচেষ্ঠা অব্যাহত রাখে প্রস্তুতি কমিটি। এ সার্থক আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে স্বশরীরে উপস্থিত হয়ে যারা আমাদের কৃতার্থ করেছেন বিশেষতঃ মাহফিলের প্রধান অতিথি, প্রধান মুফাস্সির, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপকবৃন্দ, মাদরাসার অধ্যক্ষ, মুহাদ্দিসবৃন্দসহ মাহফিলে তাশরীফ আনয়নকারী অসংখ্য ওলামায়েকেরাম, পীর-মাশায়েখ ও পেশাজীবীবৃন্দ।
প্রস্তুতি কমিটির পক্ষ থেকে তাঁদের প্রতি রইলো অশেষ কৃতজ্ঞতা, যাঁদের বিষয়ভিত্তিক আলোচনা সুফিবাদী ঘরানার সংশ্লিষ্টদের প্রাণিত করেছে। কৃতজ্ঞতা জানাচ্ছি আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশ ( একেএনবি) এর বিভিন্ন প্রবাসী ভাইদের প্রতি। যাঁরা প্রবাসে অবস্থান করে এ মাহফিল সফলকল্পে সার্বিক ক্ষেত্রে সহায়তা করেছেন। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জমিয়তুল ফালাহ মসজিদ কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম ওয়াসা, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া, কোতোয়ালী থানা, গোয়েন্দা বিভাগসহ বিভিন্ন প্রশাসনিক সংস্থার প্রতি।
এছাড়া এ মাহফিলকে স্ফিত লক্ষ্যে নিয়ে যেতে অশেষ কষ্ট স্বীকার করে যেসব রাসূল প্রেমিক ও তৃণমূলের প্রাণভোমরা সংগ্রামী কর্মীভায়েরা এবং ঐসব মা-বোনেরা যাঁরা যথাসময়ে উপস্থিত হয়ে মাহফিল সমাপ্ত হওয়া অবধি চরম ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন- তাঁদের প্রতি রইলো আন্তরিক মোবারকবাদ ও সংগ্রামী শুভেচ্ছা।
ধন্যবাদান্তে
স ম হামেদ হোসাইন (আহবায়ক)
মাওলানা মোহাম্মদ ওয়াহেদ মুরাদ (সচিব)
২৩ তম ঐতিহাসিক পবিত্র দরসুল কোরআন মাহফিল প্রস্তুতি কমিটি' ২৬