Human Voice Bangladesh

Call Directions

Human Voice Bangladesh Human voice Bangladesh is a non political aid organization.Every year human voice Bangladesh has been providing help to poor help less people.

Human Voice Bangladesh is a social organisation dedicated to volunteering and rendering youth voice to the society.

এসএসসি, দাখিল এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল পরীক্ষার্থী ভাই-বোনদের জানাই  অভিনন্দন 🎉🎊সকলের জন্য দোআ এবং শুভকামনা থাক...
10/08/2026

এসএসসি, দাখিল এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল পরীক্ষার্থী ভাই-বোনদের জানাই অভিনন্দন 🎉🎊

সকলের জন্য দোআ এবং শুভকামনা থাকলো
দেশকে সুন্দরভাবে গড়ার কাজে তোমরা আরো বহুদূর যাও এ কামনা করি।

Congratulations to all the students who have passed the SSC, Dakhil, and equivalent examinations! 🎉🎊

My prayers and best wishes are with you all.
I hope you go far in the task of building a beautiful nation.

14/07/2026

বন্যার পানি নামার পর এই ৩টা রোগ সবচেয়ে বেশি হয়। আপনারা যারা মাঠে কাজ করতেছেন, মানুষকে এইগুলা এখনই জানান।

১. ডায়রিয়া / পাতলা পায়খানা
বন্যার পানি + টিউবওয়েল ডুবে যাওয়া = পানি জীবাণুযুক্ত

লক্ষণ: দিনে ৩বারের বেশি পাতলা পায়খানা, বমি, পানি শূন্যতা, মুখ শুকিয়ে যাওয়া

করণীয়:
স্যালাইনই জীবন : প্রতি পাতলা পায়খানার পর ১টা খাবার স্যালাইন + আধা লিটার বিশুদ্ধ পানি। ঘরে বানাতে চাইলে: ১ লিটার ফুটানো পানি + আধা চা চামচ লবণ + ৬ চা চামচ চিনি
খাবার বন্ধ করবা না: কলা, চিড়া, ভাতের মাড়, ডাবের পানি খাও
পানি ফুটিয়ে খাও : ২০ মিনিট ফুটাবা। অথবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট/ফিটকিরি ব্যবহার করো
হাত ধোয়া : খাবার আগে + টয়লেটের পর সাবান দিয়ে ২০ সেকেন্ড

২৪ ঘন্টায় ৬বারের বেশি পায়খানা, রক্ত যাওয়া, জ্বর, শিশু/বৃদ্ধ হলে সাথে সাথে.ডাক্তারের কাছে যেতে হবে।

২. চর্মরোগ / পানিতে গা চুলকানি, ঘা
কেন হয়: ৮-১০ দিন পানিতে থাকা + কাদা + জীবাণু

লক্ষণ: পায়ে ফাংগাস, চুলকানি, ফুসকুড়ি, পচা ঘা

করণীয়:
শরীর শুকনা রাখো*: সুযোগ পেলেই গা মুছে শুকনা কাপড় পরো
পা পরিষ্কার*: পানি থেকে উঠেই পা ধুয়ে মুছে ভ্যাসলিন/সরিষার তেল লাগাও
ক্ষতে*: স্যাভলন/ডেটল দিয়ে ধুয়ে নেবানল পাউডার/ড্রেসিং করো
একজনের গামছা-কাপড় অন্যজন ব্যবহার করবা না*

কখন ডাক্তারের কাছে যাবা: ঘা পেকে যাওয়া, পুঁজ হওয়া, জ্বর আসলে।

৩. সাপের কামড়
কেন হয়: পানি উঠায় সাপ ঘরে/খাটের নিচে/গাছে উঠে যায়

করণীয় - কামড়ালে:
1. একদম নড়বা না*: যত নড়বা বিষ তত দ্রুত ছড়াবে
2. কামড়ের জায়গা হৃদপিণ্ডের নিচে রাখো*
3. কাটা-চোষা-বাঁধন দিবা না*: এগুলা ভুল। শুধু ঢিলা কাপড় দিয়ে বাঁধতে পারো
4. সাথে সাথে হাসপাতালে*: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম আছে। ওঝার কাছে সময় নষ্ট করবা না

প্রতিরোধ:
- রাতে মশারি + খাটের চারপাশে কার্বলিক এসিড/কেরোসিন দিয়ে রাখো
- অন্ধকারে টর্চ ছাড়া হাঁটবা না
- ঘুমানোর আগে বিছানা-বালিশ ঝেড়ে নাও
- বাড়ির আশেপাশে ঝোপ-জঙ্গল পরিষ্কার রাখো

সবার জন্য ৪টা সতর্কতা

1. পানি: শুধু ফুটানো পানি বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের পানি খাও। কখনোই কাঁচা পানি না
2. খাবার: বাসি, খোলা, বন্যার পানিতে ভেজা খাবার ফেলে দাও। শুকনা খাবার খাও
3. টয়লেট: যেখানে সেখানে পায়খানা করবা না। গর্ত করে মাটি চাপা দাও। নাহলে পানি আরও নোংরা হবে
4. বাচ্চা + বয়স্ক + গর্ভবতী*: এদের আলাদা খেয়াল রাখো। এরাই সবার আগে অসুস্থ হয়

আপনারা সম্ভব হলে ত্রাণের সাথে স্যালাইন, নাপা, নেবানল পাউডার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এইগুলাও দিয়েন। ১টা স্যালাইন ১টা জীবন বাঁচায়।

১ মে " আন্তর্জাতিক শ্রমিক দিবস "  উপলক্ষে সকল মেহনতি মানুষের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। শ্রমিকদের ত্যাগ ও পরিশ্...
01/05/2026

১ মে " আন্তর্জাতিক শ্রমিক দিবস " উপলক্ষে সকল মেহনতি মানুষের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। শ্রমিকদের ত্যাগ ও পরিশ্রমেই গড়ে ওঠে আমাদের স্বপ্নের পৃথিবী।

ভাষা দিবসের এই স্মৃতিবিজড়িত দিনটিতে সেই বীর শহীদদের স্মরণ করি গভীর শ্রদ্ধার সাথে ; যারা আজ নেই কিন্তু তাদের আত্নত্যাগের...
20/02/2026

ভাষা দিবসের এই স্মৃতিবিজড়িত দিনটিতে সেই বীর শহীদদের স্মরণ করি গভীর শ্রদ্ধার সাথে ; যারা আজ নেই কিন্তু তাদের আত্নত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রাণের বাংলা ভাষা …”হে বীর শহীদেরা আমরা তোমাদের ভুলবো না।” ভাষা শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা

” ১৬ ডিসেম্বর তুমি নব্য বাংলাদেশের  মহা বিজয়ের মহা উল্লাস। তুমি বাংলাদেশ, তুমি বিধবা মায়ের বন্দী দশা থেকে মুক্তির নিঃশ...
15/12/2025

” ১৬ ডিসেম্বর তুমি নব্য বাংলাদেশের মহা বিজয়ের মহা উল্লাস। তুমি বাংলাদেশ, তুমি বিধবা মায়ের বন্দী দশা থেকে মুক্তির নিঃশ্বাস।” ~ বিজয় দিবসের সংগ্রামী অভিনন্দন জানাই সকলকে।
সেই সাথে বিনম্র শ্রদ্ধা জানাই জাতির সূর্য সন্তানদের এবং যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজকের এ স্বাধীনতা পেয়েছি🇧🇩💚❤️💚

16/11/2025

💧 পবিত্রতা ও তৃষ্ণা নিবারণের এক অনন্য উদ্যোগ 🤲
দুবাইয়ের মসজিদগুলোতে এবং অন্যান্য জনসমাগমের স্থানে এই ধরনের আধুনিক ও পরিষ্কার পানির ফিল্টার দেখে আমি মুগ্ধ হয়েছি। এটি কেবল একটি পানীয় ব্যবস্থা নয়, এটি একটি বড় মানবতার সেবা এবং ভালো কাজের দৃষ্টান্ত।
🌟 বিশুদ্ধ পানি তীব্র গরমে পথচারী, সাধারণ মানুষ রোজাদার, এবং মসজিদে আসা মুসল্লিদের জন্য ঠাণ্ডা /গরম ও নিরাপদ পানির ব্যবস্থা করা।
* সহজলভ্যতা: মসজিদে আসা/পথচারি সাধারণ মানুষদের বাইরে থেকে বোতলজাত পানি কিনতে হবে না, যা অর্থনৈতিক ও পরিবেশগতভাবেও ভালো।
* সাদকায়ে জারিয়াহ: এটি একটি চলমান জনকল্যাণমূলক কাজ, যার সওয়াব অব্যাহত থাকে কেয়ামত পর্যন্ত ইনশা আল্লাহ
আমাদের দেশে আমাদের সমাজে এমন একটি সুন্দর ব্যবস্থা চালু করতে আমি আপনাদের সবার কাছে আন্তরিক সহযোগিতা কামনা করছি।
আমি আমার সাধ্যমতো শুরু করেছি ইনশা আল্লাহ, কিন্তু আপনাদের সকলের সামাজিক ও আর্থিক সাহায্য ছাড়া এই মহৎ কাজটি সফল করা সম্ভব নয়।
আসুন, আমরা সবাই মিলে এই নেক কাজটি শুরু করি এবং তৃষ্ণার্ত মানুষের মুখে হাসি ফোটাই।
আপনার সামান্য সহযোগিতা একজন মানুষের জীবনে সমাজে রাস্ট্রে বিশাল পরিবর্তন আনতে পারে।

যোগাযোগ ও সহযোগিতার জন্য ইনবক্স করুন বা এই নম্বরে যোগাযোগ করুন:01831165435/0167-6698660

Human Voice Bangladesh

#পবিত্র_পানি #সাদকায়ে_জারিয়াহ #বিশুদ্ধ_পানীয়
#মানবসেবা #সাদকা

Address

Urban Health Complex, Chasma Hill, 2no Gate, Mayor Lane
Chittagong
4209

Telephone

+8801971872461

Website

Alerts

Be the first to know and let us send you an email when Human Voice Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share