নোয়াগাঁও মানব কল্যাণ সংস্থা

নোয়াগাঁও মানব কল্যাণ সংস্থা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নোয়াগাঁও মানব কল্যাণ সংস্থা, Nonprofit Organization, Ramgonj luxmipur, Chittagong.

নোয়াগাঁও মানব কল্যাণ সংস্থা একটি অলাভজনক ও অরাজনৈতিক সংস্থা, যার লক্ষ্য হচ্ছে মানুষের সেবা, সমাজের উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য সচেতনতা, ত্রাণ বিতরণ, এবং মানবিক সহায়তা প্রদান।

ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার সাথে ভাগ করে নেওয়া হয়। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় কিছু মানুষের মুখে হাসি ফোটাতে ...
20/03/2026

ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার সাথে ভাগ করে নেওয়া হয়। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত। এই ঈদ হোক সবার জন্য আনন্দময় ও বৈষম্যহীন।

#নোয়াগাঁওমানবকল্যাণসংস্থা।

📢 নিখোঁজ সংবাদ (অতি জরুরি)নাম: ফারুক পাঠানপিতার নাম: তুহিন পাঠানঠিকানা: নোয়াগাঁও দক্ষিণ পাড়া, পাঠান বাড়িআজ দুপুর আনুমানি...
18/01/2026

📢 নিখোঁজ সংবাদ (অতি জরুরি)

নাম: ফারুক পাঠান
পিতার নাম: তুহিন পাঠান
ঠিকানা: নোয়াগাঁও দক্ষিণ পাড়া, পাঠান বাড়ি

আজ দুপুর আনুমানিক ১২টা নাগাদ ফারুক পাঠান
নোয়াগাঁও উত্তর পাড়া হাফেজীয়া মাদ্রাসা থেকে বের হয়, এরপর থেকে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কোনো হৃদয়বান ব্যক্তি যদি তাকে দেখে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

📞 যোগাযোগ:
মোবাইল: 01603-868854

30/12/2025

📢 সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে!

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
নোয়াগাঁও মানব কল্যাণ সংস্থা–এর চলমান সমাজসেবামূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে।

যারা সমাজসেবামূলক কাজে আগ্রহী, মানবিক দায়িত্ব পালনে সচেতন এবং মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিঃস্বার্থভাবে কাজ করতে চান তাদের এই কল্যাণমূলক কার্যক্রমে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

⏳ সদস্য সংগ্রহের শেষ তারিখ: ৯/১/২০২৬

📍 যোগাযোগ: 01700673104.
📍 প্রধান কার্যালয়: নোয়াগাঁও বাজার।

আলহা’মদুলিল্লাহ। নোয়াগাঁও মানব কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে মোট ৯৮টি শীতবস্ত্র নারী, শ...
28/12/2025

আলহা’মদুলিল্লাহ।

নোয়াগাঁও মানব কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে মোট ৯৮টি শীতবস্ত্র নারী, শিশু ও পুরুষদের মাঝে বিতরণ করা হয়েছে।

শীতের তীব্রতা যখন অসহায় মানুষের কষ্ট বাড়িয়ে দেয়, তখন সামান্য সহযোগিতাও তাদের জন্য বড় হয়ে ওঠে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যেন কারও শীত নিবারণে একটু হলেও স্বস্তি এনে দেয়—এই কামনাই করি।

এই মানবিক কার্যক্রমে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।

মহান আল্লাহ তাআলা সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।

📌 মানবতার সেবায় আমরা, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো।

#নোয়াগাঁও_মানব_কল্যাণসংস্থা
#শীতবস্ত্র_বিতরণ
#মানবিক_দায়িত্ব

❄️ শীতকালীন বস্ত্র বিতরণ কর্মসূচির ঘোষণা ❄️শীতের তীব্রতায় অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।...
27/12/2025

❄️ শীতকালীন বস্ত্র বিতরণ কর্মসূচির ঘোষণা ❄️

শীতের তীব্রতায় অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।

এই লক্ষ্যকে সামনে রেখে নোয়াগাঁও মানব কল্যাণ সংস্থা
এর উদ্যোগে শীতকালীন বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

🕟 সময়: আজ বাদ এশা।
📍 স্থান: নোয়াগাঁও মানব কল্যান সংস্থা কার্যালয়, নোয়াগাঁও বাজার।

🔔 সংস্থার সকল সদস্যদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে যেন কার্যক্রমটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করা যায়।

সকলের দোয়া কামনা করছি, ইনশাআল্লাহ এই উদ্যোগের মাধ্যমে শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

নোয়াগাঁও মানব কল্যাণ সংস্থা।
মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ।

মানবিক দায়িত্ব পালনে নোয়াগাঁও মানব কল্যাণ সংস্থা।নোয়াগাঁও এলাকার দিনমজুর উত্তম সাহার পরিবার বর্তমানে এক কঠিন সময়ের মধ্য...
19/12/2025

মানবিক দায়িত্ব পালনে নোয়াগাঁও মানব কল্যাণ সংস্থা।

নোয়াগাঁও এলাকার দিনমজুর উত্তম সাহার পরিবার বর্তমানে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, নোয়াগাঁও মানব কল্যাণ সংস্থা মানবিক দায়বোধ থেকে তাদের পাশে দাঁড়িয়েছে।

সংস্থার পক্ষ থেকে উত্তম সাহার ৮ বছর বয়সী কন্যার চিকিৎসা সহায়তায় সহযোগিতা প্রদান করা হয়েছে। শিশুটি কিডনিতে পানি জমা, লিভার ইনফেকশন, চর্মরোগ এবং প্রস্রাবে ব্লিডিংজনিত জটিলতায় ভুগছিল। চিকিৎসাজনিত পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে তার শারীরিক অবস্থা আরও জটিল হয়ে ওঠায় সংস্থা পরিস্থিতি বিবেচনায় রেখে চিকিৎসা ব্যয়ে সহায়তা করেছে এবং ভবিষ্যতেও সংস্থার পক্ষ থেকে তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

নোয়াগাঁও মানব কল্যাণ সংস্থা – মানবতার সেবায় সবসময় আপনার পাশে।

প্রোডাক্টগুলোর নাম মাথাতে গেথে রাখেন, কাদিয়ানীদের পণ্য বর্জন করার ব্যাপারে আহবান জানিয়েছেন, জাতীয় মসজিদের মাননীয় খতিব মু...
21/11/2025

প্রোডাক্টগুলোর নাম মাথাতে গেথে রাখেন, কাদিয়ানীদের পণ্য বর্জন করার ব্যাপারে আহবান জানিয়েছেন, জাতীয় মসজিদের মাননীয় খতিব মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ।

23/10/2025

🩸জরুরি রক্তের প্রয়োজন:🩸
রোগীর সমস্যা :- সিজার।
🎴রক্তের গ্রুপঃ 🆎 পজিটিভ।
⌛রক্তের পরিমাণ :- ১ ব্যাগ।
🕑রক্তদানের সময় :- আগামীকাল, অক্টোবর ২৩, রোজ শুক্রবার।
⛩রক্তদানের স্থান :- রামগঞ্জ।
☎️যোগাযোগ :- 01316680015।

28/09/2025

🚫 নোয়াগাঁও মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে ইভটিজিং বিরোধী সচেতনতা 🚫

ইভটিজিং কোনো এক ব্যক্তির সমস্যা নয়, এটা সামাজিক অন্যায়।এটা বন্ধ করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত উদ্যোগ নিতে হবে ইনশাআল্লাহ।

আমরা কী করতে পারি?

🔹 পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা
• ছোটবেলা থেকেই ছেলে-মেয়েদের সম্মান, ভদ্রতা ও মানবিকতা শেখানো।
• স্কুল ও কলেজে ইভটিজিং বিরোধী সচেতনতা সভা, সেমিনার ও আলোচনা আয়োজন করা।

🔹 স্থানীয় উদ্যোগ
• এলাকায় কমিটি বা টিম তৈরি, যাদের লক্ষ্য—ইভটিজিং হলে দ্রুত ব্যবস্থা নেওয়া।
• দোকান, রাস্তা ও গণপরিবহনে পোস্টার/ব্যানার দিয়ে সচেতনতা বৃদ্ধি।

🔹 প্রযুক্তি ও আইন
• সবাইকে ইভটিজিং হটলাইন (১০৯) জানানো।
• ভুক্তভোগীকে পুলিশে অভিযোগ বা আইনানুগ ব্যবস্থা নেওয়ার উৎসাহ দেওয়া।

🔹 সামাজিক সংগঠন ও ক্যাম্পেইন
• রেলি, সচেতনতা কর্মসূচি, ক্যাম্পেইন আয়োজন।
• ফেসবুক, ইন্সটাগ্রাম ইত্যাদি মাধ্যমে পোস্ট, ভিডিও, স্লোগান ছড়ানো।

🔹 রাজনৈতিক দলের দায়িত্ব
1. ইভটিজিং করলে দলের শাস্তিমূলক ব্যবস্থা।
2. নেতৃত্বের প্রকাশ্যে কঠোর ঘোষণা—“ইভটিজিং করলে সে আমাদের কর্মী নয়।”
3. অপরাধী যে দলেরই হোক না কেন আইনের আওতায়।
4. যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করা—নিরাপত্তা ক্যাম্পেইন ও সচেতনতা র‌্যালি।
রাজনৈতিক দলের কর্মীরা যদি অন্যায় কাজে জড়ায়, তাহলে সেটা দলে দাগ রাখে। তাই দলকেই দায়িত্ব নিতে হবে, অপরাধীকে আশ্রয় নয়—শাস্তি দিতে হবে।

চলুন, সকলে মিলে ইভটিজিং বন্ধ করি!

25/09/2025

📢 প্রেস বিবৃতি-

নোয়াগাঁও মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে জানানো যাচ্ছে, সাম্প্রতিক সময়ে কাটাখালী রাস্তা সংস্কার আমাদের সংস্থার উদ্যোগে এবং স্থানীয় জনগণের সহযোগিতায় সম্পন্ন হয়েছে।

➡️ এই উদ্যোগ সম্পূর্ণ অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বা সহযোগিতায় করা হয়নি।
এ কাজে শ্রম দিয়েছেন নোয়াগাঁও মানব কল্যাণ সংস্থার সদস্যরা।

অতএব, বিভ্রান্তি ও গুজব এড়াতে সবাইকে বিশেষভাবে আহ্বান করা হলো।

— নোয়াগাঁও মানব কল্যাণ সংস্থা।

পরিবর্তন শুরু হয় ছোট্ট একটি পদক্ষেপ থেকে।নোয়াগাঁও মানব কল্যাণ সংস্থার রাস্তা সংস্কার প্রকল্প—স্থান: কাটাখালী সড়ক।  (প্...
25/09/2025

পরিবর্তন শুরু হয় ছোট্ট একটি পদক্ষেপ থেকে।
নোয়াগাঁও মানব কল্যাণ সংস্থার রাস্তা সংস্কার প্রকল্প—

স্থান: কাটাখালী সড়ক। (প্রকল্প নং: ২)

আপনার, আমার, আমাদের সবার উদ্যোগে, এসো পথকে করি সুন্দর ও নিরাপদ।

#নোয়াগাঁওমানবকল্যাণসংস্থা #গ্রামউন্নয়ন #নিরাপদযাতায়াত #সমাজসেবা

10/09/2025

📰 প্রেস বিজ্ঞপ্তি

তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৫ ইং

গত ০৫ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে নোয়াগাঁও মানব কল্যাণ সংস্থার আংশিক কার্যনির্বাহী কমিটি এক বছরে মেয়াদে গঠন করা হয়। সদস্যদের মতামতের ভিত্তিতে গঠিত এ কমিটিতে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পদে সদস্যদের সমন্বয় করা হয়েছিল।

এক বছরের কার্যকাল শেষে ০৫ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে উক্ত কমিটির মেয়াদ পূর্ণ হয় এবং আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হলো। এর ফলে, নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত সংস্থার কোনো কার্যনির্বাহী কমিটি কার্যকর থাকবে না।

সংস্থার উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে অচিরেই নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে যথাসময়ে সকল সদস্যকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।

— নোয়াগাঁও মানব কল্যাণ সংস্থা

Address

Ramgonj Luxmipur
Chittagong
3720

Website

Alerts

Be the first to know and let us send you an email when নোয়াগাঁও মানব কল্যাণ সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share