Fatikchhari Students' Association, University of Chittagong

Fatikchhari Students' Association, University of Chittagong "Fatikchhari Students' Association, University Of Chittagong" is a non political, regional,educational & social organisation.

It was established in 2009 to the welfare of local students in Fatikchaari & Fatikchari's students in Chittagong University.

ফটিকছড়ি স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম_বিশ্ববিদ্যালয় (২০২৫-২৬) কার্যকরী কমিটি কর্তৃক বার্ষিক ট্যুর আয়োজন উপলক্ষ্যে আগাম...
15/04/2026

ফটিকছড়ি স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম_বিশ্ববিদ্যালয় (২০২৫-২৬) কার্যকরী কমিটি কর্তৃক বার্ষিক ট্যুর আয়োজন উপলক্ষ্যে আগামীকাল রোজ বৃহস্পতিবার সকাল ৯টায় পুরাতন কলা ভবনের ৩নং গ্যালারি রুমে সাধারণ সভা আহ্বান করা হয়েছে।

এসোসিয়েশন এর সকল সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।

তারিখ : ১৬ এপ্রিল, ২০২৬, রোজ বৃহস্পতিবার ।
সময় : সকাল ৯টা

📌 ৩নং গ্যালারি,পুরাতন কলা ভবন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

নিবেদক
সভাপতি / সাধারণ সম্পাদক
ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শুভ নববর্ষ ১৪৩৩🌸নতুন বছরের প্রথম প্রভাতে রইলো অনেক ভালোবাসা, আশা আর আনন্দের শুভেচ্ছা।পুরোনো সব দুঃখ ভুলে, নতুন স্বপ্নে শ...
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩🌸

নতুন বছরের প্রথম প্রভাতে রইলো অনেক ভালোবাসা, আশা আর আনন্দের শুভেচ্ছা।
পুরোনো সব দুঃখ ভুলে, নতুন স্বপ্নে শুরু হোক নতুন পথচলা।পুরোনো গ্লানি মুছে যাক নতুনের আগমনে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  কার্যকরী কমিটি(২০২৫-২৬)কর্তৃক ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার এবং ...
08/04/2026

ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কার্যকরী কমিটি(২০২৫-২৬)কর্তৃক ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার এবং এসোসিয়েশন এর ক্যালেন্ডার স্পন্সরদের নিকট এসোসিয়েশন এর বার্ষিক ক্যালেন্ডার প্রদান করা হয়।সকল স্পন্সর প্রতিষ্ঠানকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়।

ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশন (২০২৫-২৬) কার্যকরী কমিটি কর্তৃক দ্বিতীয়  #সাহিত্য আড্ডা আগামী ১২ই এপ্রিল ২০২৬ ইংরেজি রোজ র...
08/04/2026

ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশন (২০২৫-২৬) কার্যকরী কমিটি কর্তৃক দ্বিতীয় #সাহিত্য আড্ডা আগামী ১২ই এপ্রিল ২০২৬ ইংরেজি রোজ রবিবার অনুষ্ঠিত হবে।

আলোচনার কেন্দ্রবিন্দু: অরক্ষণীয়া

পিডিএফ লিংক: https://drive.google.com/file/d/19qeQEa_I5nl3FNaZfylpG4PyWnSHmKPA/view?usp=drivesdk

লেখক: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

🕜 সময়: দুপুর ১টা
📍 স্থান: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর চত্বর

সাহিত্য আড্ডায় সকলের উপস্থিতি কামনা করছি।

নিবেদক,
ঝিনু আকতার
সাহিত্য বিষয়ক সম্পাদক
ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

✨ Eid Mubarak! ✨On this joyous occasion, may Allah accept our prayers, forgive our shortcomings, and bless us with peace...
20/03/2026

✨ Eid Mubarak! ✨

On this joyous occasion, may Allah accept our prayers, forgive our shortcomings, and bless us with peace, happiness, and prosperity. 🌙

Warmest Eid greetings from Fatikchhari Students' Association, University of Chittagong.May this Eid bring unity, joy, and countless blessings to you and your loved ones. 💙

গত ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার নাজিরহাট সংলগ্ন চৌধুরী কমিউনিটি সেন্টারে ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্য...
18/03/2026

গত ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার নাজিরহাট সংলগ্ন চৌধুরী কমিউনিটি সেন্টারে ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল এর প্রধান আলোচক বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য জনাব ড. মো. মনজুরুল কিবরীয়া স্যার আনুষ্ঠানিকভাবে এসোসিয়েশনের (২৫-২৬)কার্যকরী কমিটির বার্ষিক ক্যালেন্ডার উন্মোচন করেন।

ঐসময় উপস্থিত সকল সাবেক সিনিয়র, বর্তমান শিক্ষার্থী এবং অতিথিদের মাঝে বার্ষিক ক্যালেন্ডার তুলে দেওয়া হয়।

এবারের বার্ষিক ক্যালেন্ডারে তুলে ধরা হয়েছে ফটিকছড়ির সংক্ষিপ্ত গৌরবগাঁথা ইতিহাস ও ঐতিহ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিচিতি এবং এসোসিয়েশনের পরিচিতি এবং কার্যক্রমসমূহ।

ক্যালেন্ডার প্রকাশনায় যারা সহযোগী হিসেবে ছিলেন সকলের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

ক্যালেন্ডার ডিজাইন: S M Miraz

কৃতজ্ঞতা একুশে পত্রিকা - Ekushey Patrika ❤️
18/03/2026

কৃতজ্ঞতা একুশে পত্রিকা - Ekushey Patrika ❤️

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফটিকছড়ির শিক্ষার্থীদের সংগঠন ফটিকছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে প.....

ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে ইফতার মাহফিল ও বার্ষিক ক...
17/03/2026

ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে ইফতার মাহফিল ও বার্ষিক ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠান অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।

১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার ফটিকছড়ির চৌধুরী কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আলহাজ্ব সরওয়ার আলমগীর মহোদয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য জনাব ড. মো. মনজুরুল কিবরীয়া স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ মোজাম্মেল হক স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সাইন্স বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ আরিফ উল্লাহ স্যার।

এছাড়াও এসোসিয়েশন এর সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং অ্যালামনাই সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি জনাব আলহাজ্ব সরওয়ার আলমগীর সাহেব চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক প্রদান করা হয়।

একইসাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়য়ে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সাইন্স বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় জনাব মোঃ আরিফ উল্লাহ স্যারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের মূল পর্ব সম্পন্ন হয়।

ইফতার পরবর্তী সময়ে প্রধান আলোচক ড. মো. মনজুরুল কিবরীয়া স্যার আনুষ্ঠানিকভাবে বার্ষিক ক্যালেন্ডার উন্মোচন করেন।

এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনি এবং যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল আলম মুহিন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।এসোসিয়েশন এর প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব এনএম রহমত উল্লাহ স্যারের স্বাগত বক্তব্য এবং বর্তমান সভাপতি মিনহাজ উদ্দিন সমাপনী বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

❗❗❗❗❗REMINDER❗❗❗❗❗❗Reporting Time: 4pmVenue: Chowdhury Chokina Community Center, Jonkar Moor,Nazirhat.আজকের ইফতার মাহফিল...
17/03/2026

❗❗❗❗❗REMINDER❗❗❗❗❗❗

Reporting Time: 4pm
Venue: Chowdhury Chokina Community Center, Jonkar Moor,Nazirhat.

আজকের ইফতার মাহফিলে সকলে আমন্ত্রিত

ব্যানার ডিজাইন: Obaidul Alam Mohin

আসসালামু আলাইকুম।প্রিয় সুধী, পবিত্র মাহে রমজান উপলক্ষে ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ( Fsa CU) ...
12/03/2026

আসসালামু আলাইকুম।

প্রিয় সুধী, পবিত্র মাহে রমজান উপলক্ষে ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ( Fsa CU) আয়োজন করতে যাচ্ছে ইফতার মাহফিল ও বার্ষিক ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠান।

আগামী ১৭ মার্চ ২০২৬ খ্রি., মঙ্গলবার (২৭ রমজান) ঝংকারের উত্তর পাশে চৌধুরী ছখিনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে আমাদের ইফতার মাহফিল।

উক্ত অনুষ্ঠানে এসোসিয়েশনের সম্মানিত সাবেক সিনিয়র ভাই-বোনবৃন্দ, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। সকলের আন্তরিক উপস্থিতি একান্তভাবে কাম্য।

ধন্যবাদান্তে,
সভাপতি / সাধারণ সম্পাদক,
ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশন,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পোস্টার ডিজাইন: Obaidul Alam Mohin

১৯৫২ সালের এই দিনে ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য যাঁরা বুকের তাজা রক্তে রাঙিয়েছেন বাংলার পথ এবং যাদের আত্মত্যাগেই আমরা পে...
20/02/2026

১৯৫২ সালের এই দিনে ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য যাঁরা বুকের তাজা রক্তে রাঙিয়েছেন বাংলার পথ এবং যাদের আত্মত্যাগেই আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা, পেয়েছি নিজস্ব পরিচয় ও মর্যাদা সেই সকল ভাষা শহীদদের প্রতি 'ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়' এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।

Ramadan Mubarak🌙May this Ramadan bring you closer to your faith, deepen your spiritual connection, and illuminate your p...
18/02/2026

Ramadan Mubarak🌙

May this Ramadan bring you closer to your faith, deepen your spiritual connection, and illuminate your path with guidance and hope. Wishing you joy, fulfilment, and prosperity throughout this sacred month and beyond.

Address

University Of Chittagong, Hathazari
Chittagong
4331

Alerts

Be the first to know and let us send you an email when Fatikchhari Students' Association, University of Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Fatikchhari Students' Association, University of Chittagong:

Share