10/09/2026
আজ SSDO Foundation এর পক্ষ থেকে ফুলছড়ি তালিমূল কোরআন নূরানী মাদ্রাসার ২য় সাময়িক পরিক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশে
শিশু থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত মোট ১২ জন
কৃতি শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ উপহার প্রদান করা হয়।
এতে সভাপতিত্ব করেন ফুলছড়ি জামে মসজিদ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক
হাবিব উল্যাহ, অনুষ্ঠান সঞ্চালনা করেন
সুপার মাওলানা ফেয়ার আহমেদ।
উদ্বোধনী বক্তব্য রাখেন মাদ্রাসার
পরিচালক জনাব গিয়াস উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন__ এসএসডিও ফাউন্ডেশনের
চেয়ারম্যান জনাব মোঃ আবদুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক
জনাব মোঃ ওমর ফারুক,
মোঃ হুমায়ূন কবির,
বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইউনুস,
পূর্ব সোনাই মারকাজুল কোরআন হেফজখানার পরিচালক হাফেজ মাওলানা বেলাল সাহেব,
হাফেজ মাওলানা ইমাম বিন মনির আজহারী,
মোঃ ইউসুফ ও মোঃ ইব্রাহিম প্রমুখ।