08/02/2025
সুখবর, সুখবর, সুখবর🎉
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
পরম করোনা ময় আল্লাহর নামে,
প্রতিবন্ধী ছাত্রসমাজ কর্তৃক আয়োজিত শিক্ষা সফর ২০২৫।
চলেন সবাই ঘুরে আসি অজানা এক প্রকৃতি থেকে। যেখানে ক্লান্তি ভুলে আলিঙ্গন করব নতুন এক পৃথিবীকে ।
বাংলাদেশের একমাত্র বৃহত্তম পর্যটন কেন্দ্র কক্সবাজার 😍
যার আয়তন ১২০ কিলোমিটার।
বালুময় সৈকত, ঘুরতে কতই না মজা 🎉
বড় ,বড়, ঢেউ এসে আপনাকে স্বাগত জানাবে ❤️❤️।
প্রকৃতিপ্রেমী, ভ্রমণ পিয়াসী সকলের জন্য বাংলাদেশের প্রতিবন্ধী শিক্ষার্থীদের অন্যতম সংগঠন “প্রতিবন্ধী ছাত্রসমাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (Disscu)” এর পক্ষ থেকে সুখবর।
প্রিয় সুধী, ও আমার প্রতিবন্ধী ভাই-বোনেরা, প্রতিবন্ধী ছাত্রসমাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।
অত্যন্ত আনন্দের সাথে সকলকে এই সুখবর দেওয়া হচ্ছে যে, প্রতিবন্ধী ছাত্রসমাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে ভ্রমণ প্রিয়াসি সকলের জন্য একটি শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে।
“স্থান: পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার”।
যে সমুদ্রে নিজের সকল দুঃখ বিলীন করে দিয়ে আমরা সবাই ভেসে যাব প্রকৃতির এক নতুন আনন্দের রাজ্যে।
এছাড়াও আমরা সকলে আনন্দের সাথে অন্যান্য দর্শনীয় স্থানসমূহ ভ্রমণ করব। সেই স্থানগুলো হলো:- ইনানী, মেরিন ড্রাইভ, লাবনী, বার্মিজ মার্কেট ও রাতের আলোয় হারিয়ে যাব সমুদ্রের ঢের তালে, তালে।
উপভোগ করব বিশুদ্ধ বাতাস আর প্রিয়জনের গান, কবিতা গল্প।
পরের দিন যাব
রামু বৌদ্ধ মন্দিরসহ কক্সবাজারের সুন্দর সুন্দর সকল দর্শনীয় স্থানে।
উক্ত আনন্দঘন ভ্রমণে আপনিও যাচ্ছেন কি আমাদের সাথে?
আপনাকেও আমাদের ভ্রমণের সঙ্গী হিসেবে আমন্ত্রণ জানাচ্ছি।
উক্ত শিক্ষা সফরে চাঁদার পরিমাণ নির্ধারণ করা হয়েছে যথাক্রমে:
১. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত ২২-২৩ এবং ২৩-২৪ এর শিক্ষার্থীদের জন্য চাঁদার পরিমাণ ১ হাজার টাকা।
২. Disscu এর সকল সদস্য এবং অতিথিদের জন্য চাঁদার পরিমাণ ধরা হয়েছে ১ হাজার ৫ শত টাকা।
3. শুধুমাত্র কাপলদের জন্য ধরা হয়েছে প্রতিজন ২ হাজার টাকা।
ভ্রমণের সময় এক রাত দুই দিন। যাত্রা শুরুর সময় ২৩ তারিখ রাতে।
আমরা আশা করি সকলে মিলে একটি সুন্দর এবং আনন্দঘন ভ্রমণ উপহার দিতে পারব।
রেজিস্ট্রেশনের শেষ সময় ১৭ই ফেব্রুয়ারি ২০২৫। রেজিস্ট্রেশন করতে ৫০% টাকা ফি প্রযোজ্য হবে। রেজিস্ট্রেশন ক্যান্সেলের তারিখ ১৮ই ফেব্রুয়ারি ২০২৫। ভ্রমণের পুরো টাকা পরিশোধ করার শেষ সময় ১৮ ফেব্রুয়ারি ২০২৫ রাত ১১টা পর্যন্ত।
রেজিস্ট্রেশন এর বিস্তারিত জানা এবং রেজিস্ট্রেশন ফি পরিশোধের মাধ্যমে সম্পন্ন করার জন্য যোগাযোগ করুন “মোহাম্মদ আবিদুর রহমান” সাংগঠনিক সম্পাদক, প্রতিবন্ধী ছাত্রসমাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (Disscu)। বিকাশ, নগদ এবং রকেট নাম্বার : 01836184243
এবং “মোঃ আরিফুল ইসলাম” শিক্ষা সাহিত্য এবং দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক, প্রতিবন্ধী ছাত্রসমাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (Disscu)। বিকাশ নগদ এবং রকেট নাম্বার: +8801796429148
এছাড়াও আপনি ৫০% রেজিস্ট্রেশন ফ্রি পরিশোধ করেও সরাসরি তাদের কাছ থেকে আপনার রেজিস্ট্রেশন কনফার্ম করতে পারবেন। এখানে উল্লেখ্য যে যারা অনলাইনের মাধ্যমে টাকা পরিশোধ করবেন তারা অবশ্যই ক্যাশ আউট খরচ সাথে যুক্ত করে দিবেন। পাশাপাশি রেফারে আপনার নাম এবং আপনি অতিথি নাকি কাপল নাকি সাধারণ সদস্য সেটি উল্লেখ করবেন। আর যাদেরকে ১০০০ টাকা চাঁদা ধরা হয়েছে তোমরা তোমাদের সেশনের নামটা লিখে দিবে।
আমরা আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর এবং আনন্দমুখর পরিবেশে আমরা এই ভ্রমণকে উদযাপন করতে পারব। সকলেই আমাদের সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রিত। আমন্ত্রণে ২৪-২৫ কার্যকরী কমিটি, প্রতিবন্ধী ছাত্রসমাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (Disscu)।
[বিশেষ দ্রষ্টব্য: দ্রুত রেজিস্ট্রেশনের ভিত্তিতে বাসের আসন বন্টন করা হবে।]