Chittagong University Quiz Society - CUQS

Chittagong University Quiz Society - CUQS CUQS envisions a vibrant community inspiring students to expand knowledge, enhance critical thinking and personal skills, and foster a supportive network.

Through engaging quizzes and collaborative activities, we strive to become a leading club on campus.

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।আজ ১১ জ্যৈষ্ঠ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। ১...
25/05/2025

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

আজ ১১ জ্যৈষ্ঠ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। ১৩০৬ বঙ্গাব্দে বর্ধমানের চুরুলিয়া গ্রামে জন্ম নেওয়া এই কিংবদন্তির ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। শৈশব থেকেই দুঃখ-কষ্টে বেড়ে উঠলেও তিনি হয়ে উঠেছিলেন প্রেম, বিদ্রোহ আর মানবতার প্রতীক।

নজরুল একাধারে ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, গায়ক ও অভিনেতা। তার সৃষ্টি বাংলা সাহিত্য ও সংগীতজগতকে সমৃদ্ধ করেছে অপরিসীমভাবে।

তিনি শুধু বিদ্রোহের কবি নন—তিনি প্রেমের কবিও, মানবতার কবিও। তাঁর অসাম্প্রদায়িক চেতনা আজও আমাদের পথ দেখায়, তার কবিতা-গান যুগে যুগে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা জুগিয়ে চলেছে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা ছিল সাহসের উজ্জ্বল বাতিঘর। নজরুলের যে শৈল্পিক শক্তির গান-কবিতা, তা ১০০ বছর পরেও দেশের মানুষের অবলম্বন হয়ে উঠেছে। সেই অবলম্বন নিয়েই একটি গণ-অভ্যুত্থান পরিচালিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে কাজী নজরুল ইসলামের গান-কবিতা ছাত্র-জনতার মাঝে ব্যাপক উদ্দীপনা ও শক্তি জুগিয়েছে।

চির প্রেমের দূত, চির বিদ্রোহের কণ্ঠ—নজরুল আজও আমাদের মাঝে জীবন্ত।

শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছি আমাদের জাতীয় কবিকে।

Chief Adviser Professor Muhammad Yunus is conferred with the honorary Doctorate of Literature (D.Litt) degree by the Uni...
14/05/2025

Chief Adviser Professor Muhammad Yunus is conferred with the honorary Doctorate of Literature (D.Litt) degree by the University of Chittagong on Wednesday during its 5th Convocation at the university campus.

বাংলার ইতিহাসের পথে এক অনন্য যাত্রা!চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি'র আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে "বাংলার ইতিহাস" বি...
28/04/2025

বাংলার ইতিহাসের পথে এক অনন্য যাত্রা!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি'র আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে "বাংলার ইতিহাস" বিষয়ক একটি সাপ্তাহিক কুইজ সেশন।
আমাদের ইতিহাসের গৌরবময় অধ্যায়, সংগ্রাম, সংস্কৃতি ও ঐতিহ্যের অনুপম গল্পগুলো তুলে ধরবেন কুইজ মাস্টার আব্দুল গাফ্‌ফার।
এই অনুপ্রেরণাদায়ক সেশনে অংশ নিয়ে জানুন, বাংলার চড়াই-উতরাই, সংগ্রাম ও এর বিনিময়ে অর্জন এবং বাংলার বর্তমান পরিস্থিতি। ইতিহাসের এ মেলবন্ধনে অতীত এবং বর্তমানকে এক সুতায় গাঁথার চেষ্টা করি চলুন।

বিষয়: বাংলার ইতিহাস
কুইজ মাস্টার: আব্দুল গাফফার (ইসলামিক স্টাডিজ'৫৬)
তারিখ: ০১লা মে, ২০২৫ (বৃহস্পতিবার)
সময়: দুপুর ১.০০ টায়
স্থান: চাকসু ভবন

আসুন, ইতিহাস জানি — নিজের মেধাকে সমৃদ্ধ করি!

ভিজুয়াল: নাজমুল হাসান (ইংরেজি'৫৬)

We stand for Gaza✊
07/04/2025

We stand for Gaza✊

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম! ঈদ মুবারাক 🌙ঈদ হোক আনন্দ, শান্তি আর সুখের বার্তা নিয়ে 🌸❤️
30/03/2025

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম! ঈদ মুবারাক 🌙
ঈদ হোক আনন্দ, শান্তি আর সুখের বার্তা নিয়ে 🌸❤️

বছর ঘুরে আবারও রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান আমাদের দ্বারে সমাগত। আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাধ্যমে আল...
02/03/2025

বছর ঘুরে আবারও রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান আমাদের দ্বারে সমাগত। আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের এক মহিমান্বিত সুযোগ এনে দেয় এই মাস। মানবতার মুক্তির পথপ্রদর্শক পবিত্র কোরআন নাজিলের বরকতময় এ মাস বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য অফুরন্ত রহমত, কল্যাণ ও ক্ষমার বার্তা বহন করে।

রোজার মাধ্যমে সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার যে শিক্ষা আমরা লাভ করি, তা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ছড়িয়ে পড়ুক। পরিবার, আত্মীয়-স্বজন ও সমাজের সঙ্গে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক। ত্যাগ, ধৈর্য ও ইবাদতের আলোয় উদ্ভাসিত হোক আমাদের হৃদয়।
আল্লাহ আমাদের সকলের রোজা, দোয়া ও ইবাদত কবুল করুন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি'র পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা।

রামাদান মোবারক!

★শুধুমাত্র চট্টগ্রাম জেলার জন্য প্রযোজ্য।

🎉আজকের এই পর্বের মাধ্যমে শেষ হচ্ছে – সহজ কুইজ ফেব্রুয়ারি সিরিজ!🎉🎯আমাদের এই আয়োজনে পুরো মাস জুড়ে ছিল বাংলা ভাষা ও সাহিত্য...
28/02/2025

🎉আজকের এই পর্বের মাধ্যমে শেষ হচ্ছে – সহজ কুইজ ফেব্রুয়ারি সিরিজ!🎉

🎯আমাদের এই আয়োজনে পুরো মাস জুড়ে ছিল বাংলা ভাষা ও সাহিত্যের উপর কুইজ। শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় আগ্রহী করে তোলার এই আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মেধা যাচাই এবং বিভিন্ন বিষয়ে নতুন কিছু শেখার প্রতি আগ্রহ তৈরি করা।

👉 কীভাবে অংশগ্রহণ করবেন?
প্রতিদিন একটি কুইজ বা প্রশ্ন পোস্ট করা হবে।
আপনি আপনার উত্তর কমেন্ট সেকশনে জানাবেন।
সারাদিন শেষে সঠিক উত্তর প্রকাশ করা হবে।
নিজের দেওয়া উত্তরের সাথে সঠিক উত্তর মিলিয়ে দেখে নিজেকে যাচাই করুন।

🏆 পুরস্কার ও স্বীকৃতি:
মাস শেষে সবচেয়ে বেশি সঠিক উত্তর দেওয়া অংশগ্রহণকারী পাবেন "সহজ কুইজ উইনার অব দ্য মান্থ" এর খেতাব এবং আকর্ষণীয় পুরস্কার! এছাড়াও শীর্ষ দশ অংশগ্রহণকারীদের জন্য থাকবে ডিজিটাল সার্টিফিকেট🎁✨

"সহজ কুইজ – ফেব্রুয়ারি ২০২৫" সিরিজ চলেছে পুরো ফেব্রুয়ারি মাসব্যাপী। এবং পরবর্তী প্রত্যেক মাসেই এর ধারাবাহিকতা বজায় থাকবে। নিয়মিত কুইজে অংশগ্রহণ করুন, মেধা যাচাই করুন এবং পুরস্কার জিতে নিন।

আজকের কুইজ – পর্ব-৯৭ (ফেব্রুয়ারি মাসের শেষ কুইজ)

শিশুতোষ সাহিত্য রচনা 'ডালিম কুমার' কার লেখা?

রবীন্দ্রনাথ ঠাকুর
পল্লীকবি জসীম উদদীন
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

আপনার উত্তর কমেন্ট করুন এবং দিন শেষে সঠিক উত্তর জেনে নিন।

এখনই অংশ নিন এবং নিজের জ্ঞানের গভীরতা বৃদ্ধি করুন!

🎉চলছে ভাষার মাস ফেব্রুয়ারি মাস। ১৯৫২ সালের এই মাসে যারা বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে প্রাণ দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের ...
27/02/2025

🎉চলছে ভাষার মাস ফেব্রুয়ারি মাস। ১৯৫২ সালের এই মাসে যারা বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে প্রাণ দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে চলবে – সহজ কুইজ ফেব্রুয়ারি:অমর একুশে সিরিজ!🎉

🎯আমাদের এই আয়োজনে পুরো মাস জুড়ে থাকবে বাংলা ভাষার ইতিহাস, সাহিত্য এবং ভাষা সম্পর্কিত সমসাময়িক বিষয়ের উপর আকর্ষণীয় ও মজাদার কুইজ। শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় আগ্রহী করে তোলার এই আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মেধা যাচাই এবং বিভিন্ন বিষয়ে নতুন কিছু শেখার প্রতি আগ্রহ তৈরি করা।

👉 কীভাবে অংশগ্রহণ করবেন?
প্রতিদিন একটি কুইজ বা প্রশ্ন পোস্ট করা হবে।
আপনি আপনার উত্তর কমেন্ট সেকশনে জানাবেন।
সারাদিন শেষে সঠিক উত্তর প্রকাশ করা হবে।
নিজের দেওয়া উত্তরের সাথে সঠিক উত্তর মিলিয়ে দেখে নিজেকে যাচাই করুন।

🏆 পুরস্কার ও স্বীকৃতি:
মাস শেষে সবচেয়ে বেশি সঠিক উত্তর দেওয়া অংশগ্রহণকারী পাবেন "সহজ কুইজ উইনার অব দ্য মান্থ" এর খেতাব এবং আকর্ষণীয় পুরস্কার 🎁✨

"সহজ কুইজ – ফেব্রুয়ারি:অমর একুশে" সিরিজ চলবে পুরো ফেব্রয়ারি মাসব্যাপী। এবং পরবর্তী প্রত্যেক মাসেই এর ধারাবাহিকতা বজায় থাকবে। নিয়মিত কুইজে অংশগ্রহণ করুন, মেধা যাচাই করুন এবং পুরস্কার জিতে নিন।

আজকের কুইজ – পর্ব-৯৫

নিচের কোনটি পরাশ্রয়ী বর্ণ নয়?

আপনার উত্তর কমেন্ট করুন এবং দিন শেষে সঠিক উত্তর জেনে নিন।

এখনই অংশ নিন এবং নিজের জ্ঞানের গভীরতা বৃদ্ধি করুন!

🌟 Celebrating Excellence & Participation! 🌟We are delighted to honour the outstanding achievements of the top performers...
27/02/2025

🌟 Celebrating Excellence & Participation! 🌟

We are delighted to honour the outstanding achievements of the top performers in the ‘CUQS Ekushey Quiz Competition 2025’, organized by the Chittagong University Quiz Society. 🏆

🎉 Congratulations to all of you for your exceptional performance! Your knowledge and passion on Bengali Language and Literature have truly inspired us.
A heartfelt thank you to all participants for your enthusiasm, dedication, and active involvement. You are the heart and soul of this competition, and your efforts remind us of the importance of preserving and celebrating our nation’s glorious history of The Language Movement of 1952. 💫

Here’s only the winners' certificates! Both winners' and participants' certificates are available in a Google Drive folder! 🌟

You can download from Google Drive: https://drive.google.com/drive/folders/11ATGBccq0Y1PL8kTlJIOaWqG62p2hu8N

🎉চলছে ভাষার মাস ফেব্রুয়ারি মাস। ১৯৫২ সালের এই মাসে যারা বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে প্রাণ দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের ...
26/02/2025

🎉চলছে ভাষার মাস ফেব্রুয়ারি মাস। ১৯৫২ সালের এই মাসে যারা বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে প্রাণ দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে চলবে – সহজ কুইজ ফেব্রুয়ারি:অমর একুশে সিরিজ!🎉

🎯আমাদের এই আয়োজনে পুরো মাস জুড়ে থাকবে বাংলা ভাষার ইতিহাস, সাহিত্য এবং ভাষা সম্পর্কিত সমসাময়িক বিষয়ের উপর আকর্ষণীয় ও মজাদার কুইজ। শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় আগ্রহী করে তোলার এই আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মেধা যাচাই এবং বিভিন্ন বিষয়ে নতুন কিছু শেখার প্রতি আগ্রহ তৈরি করা।

👉 কীভাবে অংশগ্রহণ করবেন?
প্রতিদিন একটি কুইজ বা প্রশ্ন পোস্ট করা হবে।
আপনি আপনার উত্তর কমেন্ট সেকশনে জানাবেন।
সারাদিন শেষে সঠিক উত্তর প্রকাশ করা হবে।
নিজের দেওয়া উত্তরের সাথে সঠিক উত্তর মিলিয়ে দেখে নিজেকে যাচাই করুন।

🏆 পুরস্কার ও স্বীকৃতি:
মাস শেষে সবচেয়ে বেশি সঠিক উত্তর দেওয়া অংশগ্রহণকারী পাবেন "সহজ কুইজ উইনার অব দ্য মান্থ" এর খেতাব এবং আকর্ষণীয় পুরস্কার 🎁✨

"সহজ কুইজ – ফেব্রুয়ারি:অমর একুশে" সিরিজ চলবে পুরো ফেব্রয়ারি মাসব্যাপী। এবং পরবর্তী প্রত্যেক মাসেই এর ধারাবাহিকতা বজায় থাকবে। নিয়মিত কুইজে অংশগ্রহণ করুন, মেধা যাচাই করুন এবং পুরস্কার জিতে নিন।

আজকের কুইজ – পর্ব-৯৪

'মুসলিম রেনেসাঁর কবি' হিসেবে পরিচিত কে?

কায়কোবাদ
শাহ মুহম্মদ সগীর
সৈয়দ ফররুখ আহমদ

আপনার উত্তর কমেন্ট করুন এবং দিন শেষে সঠিক উত্তর জেনে নিন।

এখনই অংশ নিন এবং নিজের জ্ঞানের গভীরতা বৃদ্ধি করুন!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির আয়োজনে ‘সিইউকিউএস একুশে কুইজ ২০২৫’ প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সর্...
25/02/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির আয়োজনে ‘সিইউকিউএস একুশে কুইজ ২০২৫’ প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সর্বোচ্চ নম্বর অর্জনকারী শীর্ষ পাঁচ প্রতিযোগীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনাদের মেধা, পরিশ্রম এবং বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি গভীর আগ্রহ আমাদের সত্যিই অনুপ্রাণিত করেছে। এই অর্জন শুধু আপনাদের ব্যক্তিগত সাফল্য নয়, এটি ১৯৫২ সালে বাংলা ভাষার গৌরবময় অর্জনের ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতির একটি উজ্জ্বল উদাহরণ।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের প্রতি আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনাদের আগ্রহ ও নিষ্ঠাই আমাদের অনুপ্রেরণার মূল ভিত্তি। আমরা বিশ্বাস করি, আপনাদের এই অর্জন ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখতে এবং তা বাস্তবায়ন করতে শক্তি জোগাবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি আপনাদের সাফল্যের ধারাবাহিকতা কামনা করে এবং আগামীদিনেও আপনাদের অংশগ্রহণ ও অবদানের প্রত্যাশা রাখে। ভাষার মাসে আপনাদের এই অসাধারণ সাফল্য আমাদের গৌরবকে আরও বাড়িয়ে দিয়েছে।

চলুন, সকলে মিলে বাংলা ভাষার মাধুর্য ছড়িয়ে দিই এবং ১৯৫২ সালের গৌরবময় ইতিহাসকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিই।

🎉চলছে ভাষার মাস ফেব্রুয়ারি মাস। ১৯৫২ সালের এই মাসে যারা বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে প্রাণ দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের ...
25/02/2025

🎉চলছে ভাষার মাস ফেব্রুয়ারি মাস। ১৯৫২ সালের এই মাসে যারা বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে প্রাণ দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে চলবে – সহজ কুইজ ফেব্রুয়ারি:অমর একুশে সিরিজ!🎉

🎯আমাদের এই আয়োজনে পুরো মাস জুড়ে থাকবে বাংলা ভাষার ইতিহাস, সাহিত্য এবং ভাষা সম্পর্কিত সমসাময়িক বিষয়ের উপর আকর্ষণীয় ও মজাদার কুইজ। শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় আগ্রহী করে তোলার এই আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মেধা যাচাই এবং বিভিন্ন বিষয়ে নতুন কিছু শেখার প্রতি আগ্রহ তৈরি করা।

👉 কীভাবে অংশগ্রহণ করবেন?
প্রতিদিন একটি কুইজ বা প্রশ্ন পোস্ট করা হবে।
আপনি আপনার উত্তর কমেন্ট সেকশনে জানাবেন।
সারাদিন শেষে সঠিক উত্তর প্রকাশ করা হবে।
নিজের দেওয়া উত্তরের সাথে সঠিক উত্তর মিলিয়ে দেখে নিজেকে যাচাই করুন।

🏆 পুরস্কার ও স্বীকৃতি:
মাস শেষে সবচেয়ে বেশি সঠিক উত্তর দেওয়া অংশগ্রহণকারী পাবেন "সহজ কুইজ উইনার অব দ্য মান্থ" এর খেতাব এবং আকর্ষণীয় পুরস্কার 🎁✨

"সহজ কুইজ – ফেব্রুয়ারি:অমর একুশে" সিরিজ চলবে পুরো ফেব্রয়ারি মাসব্যাপী। এবং পরবর্তী প্রত্যেক মাসেই এর ধারাবাহিকতা বজায় থাকবে। নিয়মিত কুইজে অংশগ্রহণ করুন, মেধা যাচাই করুন এবং পুরস্কার জিতে নিন।

আজকের কুইজ – পর্ব-৯৩

বাংলা ভাষা কত সালে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়?

১৯৫৪
১৯৫৫
১৯৫৬

আপনার উত্তর কমেন্ট করুন এবং দিন শেষে সঠিক উত্তর জেনে নিন।

এখনই অংশ নিন এবং নিজের জ্ঞানের গভীরতা বৃদ্ধি করুন!

Address

University Of Chittagong
Chittagong
4331

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong University Quiz Society - CUQS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Chittagong University Quiz Society - CUQS:

Share