Ad Deen An Nasiha Foundation

Directions

Ad Deen An Nasiha Foundation আদ্ব-দীন আন নসীহা ফাউন্ডেশন অরাজনৈতিক,অলাভজনক ও মানবতার সেবায় নিবেদিত শিক্ষা,দাওয়াহ ও সেবা মূলক প্রতিষ্ঠান।

আদ-দ্বীন আন-নাসীহা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও মানবতার সেবায় নিবেদিত শিক্ষা, দাওয়াহ ও সেবামূলক প্রতিষ্ঠান।

২০২৩ সালে হাফেজ মাওলানা আহমদ সাঈদী এটি প্রতিষ্ঠা করেন। তিনি প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে প্রত্যক্ষভাবে পরিচালনা করছেন। পরবর্তীতে একঝাক তরুণ ওলামায়ে কেরাম ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত হয়ে সকল কার্যক্রম পরিচালনা ও সহযোগিতা প্রদান করেন। এই প্রতিষ্ঠান মানবতার মহান শিক্ষক ও পরম বন্ধু, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ মহানবী মুহাম্মদ সা.-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ-সংস্কার, মহোত্তম নীতিচেতনার সঞ্চার, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন ও সমাজ গঠন করা এবং বিশুদ্ধ ইলমের প্রচার ও বিস্তার আদ-দ্বীন আন-নাসীহা ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। সালফে সালিহীনের পথ ধরে কুরআন ও সুন্নাহ ভিত্তিক মধ্যমপন্থা অবলম্বন করা আমাদের নীতি।

এক নজরে আদ-দ্বীন আন-নাসীহা ফাউন্ডেশনের সেবা-কার্যক্রম:

• বেকারত্ব দূরীকরণে ও দারিদ্র্য বিমোচনে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও পাশাপাশি আত্মনির্ভরশীলতার জন্য অর্থ-সহায়তা প্রদান।

• বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগকালে উপদ্রুত অঞ্চলে ত্রাণ সহায়তা প্রদান।• রমযান মাসে অভাবগ্রস্তদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ ও দাওয়াহ কার্যক্রম পরিচালনা।

• দুঃস্থদের মধ্যে ঈদ উপলক্ষ্যে ফিতরা, পোশাক ও ঈদসামগ্রী বিতরণ।

• সচ্ছলদের পক্ষ হতে কুরবানীর আয়োজন করে দুঃস্থদের মধ্যে বিতরণ।

• দুঃস্থদের মধ্যে রিকশা, সেলাই মেশিন ইত্যাদি উপার্জন-উপকরণ বিতরণ।

• সুপেয় পানির সুবিধাবঞ্চিত এলাকায় নলকূপ ও জলাধার স্থাপন।

• পথশিশু ও প্রতিবন্ধীদের সহযোগিতা ও পুনর্বাসন করা।

স্বপ্ন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর মসজিদ সালাত আদায়ের পাশাপাশি বহুবিধ কল্যাণের জন্যে ব্যবহার করা হতো। চট্টগ্রাম শহরে খ্যাতিমান বৃহৎ অনেক মাদরাসা থাকলেও মসজিদের সংখ্যা খুবই গৌণ। অল্প যে মসজিদ আছে তাতে জামাতে নামাজ আদায় এবং মক্তবের মধ্যেই সীমাবদ্ধ। তাই আদ-দ্বীন আন-নাসীহা ফাউন্ডেশন চটগ্রাম শহরের সাথে সংযুক্ত এলাকায় আদর্শ মসজিদ গড়ে তুলতে চাই যা শুধুমাত্র সালাত আদায় ছাড়াও বহুমুখী কল্যাণকর কাজে মুখর থাকবে।
এই কমপ্লেক্সে থাকবে-

1. আদর্শ জামে মসজিদ

2. জেনারেল ও দীনি শিক্ষার সমন্বিত সিলেবাসের আধুনিক মাদরাসা

3. আদ-দ্বীন আন-নাসীহা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়

5. উচ্চতর ইসলামী গবেষণাগার

6. শিশু-কিশোরদের জন্য ইসলামী সংস্কৃতিকেন্দ্র

7. ইমাম ও খতীবদের জন্য দাওয়াহ প্রশিক্ষণকেন্দ্র

9. সমাজকল্যাণ পরিচালনা বিভাগ

10. পাবলিক লাইব্রেরি

11. আধুনিক মিডিয়া বিভাগ

12. বিনামূল্যে চিকিৎসাসেবা-কেন্দ্র

13. মুসাফিরখানা

14/07/2026

আমাদের পথচলা মানবতার তরে।
Ad Deen An Nasiha Foundation

মানবকল্যাণে ২০২৩-২০২৬ আদ-দ্বীন আন নাসীহা ফাউন্ডেশন সবসময় আপনাদের পাশে। আপনাদের আমানত পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধAd Deen A...
13/07/2026

মানবকল্যাণে ২০২৩-২০২৬ আদ-দ্বীন আন নাসীহা ফাউন্ডেশন সবসময় আপনাদের পাশে।
আপনাদের আমানত পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ
Ad Deen An Nasiha Foundation

12/07/2026

আলহামদুলিল্লাহ আল্লাহর এক খাস বান্দা বানবাসি মানুষের জন্য বিশ হাজার টাকা পাঠিয়েছেন।

12/07/2026

গতকালকের ত্রাণ বিতরণ।
Ad Deen An Nasiha Foundation

বানবাসি মানুষের পাশে দাড়ান। Ad Deen An Nasiha Foundation  এর ত্রাণ তৎপরতা অব্যহত থাকবে।আপনাদের নিজ নিজ অবস্থান থেকে মানব...
11/07/2026

বানবাসি মানুষের পাশে দাড়ান।
Ad Deen An Nasiha Foundation এর ত্রাণ তৎপরতা অব্যহত থাকবে।
আপনাদের নিজ নিজ অবস্থান থেকে মানবতার কল্যাণে এগিয়ে আসুন। এখনো অনেক মানুষ পানিতে বসবাস করছে।

আহ!বানবাসি এ মানুষগুলোর দুঃখ,কষ্ট কাকে বুঝাবে। এক সীনা সমান পানিতে এক নারী।ছবি: জনার কেওঁচিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম। Ad ...
11/07/2026

আহ!বানবাসি এ মানুষগুলোর দুঃখ,কষ্ট কাকে বুঝাবে। এক সীনা সমান পানিতে এক নারী।
ছবি: জনার কেওঁচিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম।
Ad Deen An Nasiha Foundation আদ-দ্বীন আন নাসীহা ফাউন্ডেশন এই এলাকায় ত্রাণ বিতরণ করেছে।
আপনারা আদ-দ্বীন আন নাসীহা ফাউন্ডেশন এর পাশে মানবসেবায় অংশগ্রহণ করুন।
সহায়তা পাঠাতে পারেন:০১৮৪৩১৯৫৮২৪ (বিকাশ)

আজকে বন্যাকবলিত এলাকা চট্টগ্রাম সাতকানিয়া জনার কেওঁচিয়া ৫ নং ওয়ার্ড নয়া বাড়ীতে ত্রাণ বিতরণ করেছে Ad Deen An Nasiha Found...
11/07/2026

আজকে বন্যাকবলিত এলাকা চট্টগ্রাম সাতকানিয়া জনার কেওঁচিয়া ৫ নং ওয়ার্ড নয়া বাড়ীতে ত্রাণ বিতরণ করেছে Ad Deen An Nasiha Foundation আদ-দ্বীন আন নাসীহা ফাউন্ডেশন, বাংলাদেশ। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি তবে তা খুবই সামান্য তারপরও আপনাদের বিপদে পাশে থাকার চেষ্টা করছি। আসলে মানুষের দুঃখ দূর্দশা,আর্তনাদ সহ্য করার মতো নয়।
আগামীকাল বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা বাঁশখালীতে যাওয়ার নিয়ত করছি তবে আমাদের ফান্ড পর্যাপ্ত নয় আসুন আপনি অন্তত ২০০ টাকা দিয়ে একজন অসহায় পরিবারকে সহযোগিতা করতে পারবেন।যদি আর্থিক সহযোগিতা করতে না পারেন শেয়ার করে মানবসেবায় অংশগ্রহণ করুন। আমাদের আশা আপনারা মহৎ ও মানবিক কাজে পাশে থাকবেন।
চট্টগ্রাম সাতকানিয়া ভিত্তিক একমাত্র অলাভজনক প্রতিষ্ঠান আদ-দ্বীন আন নাসীহা ফাউন্ডেশন।
আমরা চেষ্টা চালাচ্ছি বন্যাপরবর্তী পূনর্বাসন কার্যক্রম পরিচালনা করার জন্যে।
সহযোগিতা পাঠাতে পারেন:০১৮৪৩১৯৫৮২৪(বিকাশ)
০১৮৫৭-৭৩৭৯৯১(বিকাশ)

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ad Deen An Nasiha Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share