ব্লগবাড়ি

ব্লগবাড়ি শিল্প-সৃজন, জীবন-মনন ও নন্দন চর্চার সহযোগ ব্লগবাড়ি তে স্বাগতম
-
ব্লগবাড়ি
স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই

🎬 বাংলাদেশে ভিডিও এডিটরের চাহিদা এখন তুঙ্গে! 🇧🇩ডিজিটাল মার্কেটিং, ইউটিউব, শর্ট ভিডিও, ড্রোন শট কিংবা ওয়েডিং সিনেমাটিক—সব...
09/10/2025

🎬 বাংলাদেশে ভিডিও এডিটরের চাহিদা এখন তুঙ্গে! 🇧🇩

ডিজিটাল মার্কেটিং, ইউটিউব, শর্ট ভিডিও, ড্রোন শট কিংবা ওয়েডিং সিনেমাটিক—সবখানেই এখন ভালো ভিডিও এডিটরের দরকার বাড়ছে দিনে দিনে।

যাদের সৃজনশীল চিন্তা আছে, ভিজ্যুয়াল নিয়ে খেলা পছন্দ করেন — তাদের জন্য এটা হতে পারে সবচেয়ে সম্ভাবনাময় ক্যারিয়ার! 💻✨

শিখুন এখনই, সময়কে কাজে লাগান —
👉 আগামীর দুনিয়া ভিডিও কনটেন্টে ভর করবে!

বাংলাদেশের বৃহত্তম মাটির বাড়ি!বাড়িতে আছে ১০৮টি ঘর!!!মাটির এই বৃহৎ প্রাসাদটি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় অবস্থিত। প্র...
24/05/2025

বাংলাদেশের বৃহত্তম মাটির বাড়ি!
বাড়িতে আছে ১০৮টি ঘর!!!

মাটির এই বৃহৎ প্রাসাদটি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় অবস্থিত।

প্রাসাদটি দ্বিতল বিশিষ্ট হলেও কোন ইট বা সিমেন্টের ব্যবহার করা হয়নি!

১৯৮৬ সালে ২১ বিঘা জমির জমির উপর মাটির প্রাসাদটি নির্মাণ করা হয়েছে।

যারা প্রকৃতিকে ভালোবাসে, তারা জানে—একটা গাছের ছায়া কতটা শীতল হতে পারে, একটা নদীর ধারে বসে থাকা কতটা সান্ত্বনার!তোমার বাড়...
19/05/2025

যারা প্রকৃতিকে ভালোবাসে, তারা জানে—একটা গাছের ছায়া কতটা শীতল হতে পারে, একটা নদীর ধারে বসে থাকা কতটা সান্ত্বনার!
তোমার বাড়ির উঠোনে কি কোনো বেলি ফুল ফোটে? জানালার পাশে ঝিরঝির বাতাস আসে?
তবে শুভেচ্ছা তোমাকে—তুমিও প্রকৃতি প্রেমিদের একজন!

#প্রকৃতি #প্রকৃতিপ্রেমি #শান্তিরবাড়ি

আজকে একটা কথা বলবো, ৮০% ফ্রেন্ডলিস্টের মেয়েদের হয়তো ভালো লাগবেনা। আমি দীর্ঘ ১ যুগ মার্কেটিং, ব্র্যান্ডিং নিয়ে কাজ করেছি,...
21/04/2025

আজকে একটা কথা বলবো, ৮০% ফ্রেন্ডলিস্টের মেয়েদের হয়তো ভালো লাগবেনা।

আমি দীর্ঘ ১ যুগ মার্কেটিং, ব্র্যান্ডিং নিয়ে কাজ করেছি, ইম্মিগ্রেশন তো আসলো গত শুক্রবার। আমার মেইন স্কিল টাই হচ্ছে ব্র্যান্ডিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং "বিজ্ঞাপন, সেলস"! কানাডার মার্কেটে যখন কাজ করেছি আমি খুব কাছ থেকে দেখেছি এই দুনিয়া মেয়েদের কিভাবে ট্রিট করে। এই পুরো লিখায় আমি কানাডায় নিয়েই বলবো যেনো হুট্ করে কেও বাংলদেশের কালচার ধর্ম নিয়ে আসতে না পারে। আমি মিডিয়ার লোক, আমি মডেল নিয়ে কাজ করেছি, বিজ্ঞাপন নিয়ে কাজ করেছি, ফেশন নিয়ে কাজ করেছি এবং আমি আপনাকে বলে দিতে পারবো নারীদের নগ্নতা অনেক বড় একটা মার্কেটিং এবং সেটা স্বয়ং নারীরাই জানে।

আমরা একবার একটা কেম্পেইন ঠিক করলাম, " ওমেন এম্পায়ারমেন্ট", ম্যাগাজিনের কাভার হবে একজন ইন্ডিপেন্ডেন্ট নারী বক্সার। কিন্তু শুধু বক্সিং এর ছবি দিলে কিন্তু খাবেনা কেউ, সুতরাং টপলেস বক্সার মেয়ে লাগবে। অবস্যই মেয়েদের বক্ষযুগল এমন ভাবে ঢেকে থাকবে যেন দেখতেও এট্রাকটিভ লাগে আবার পুরোপুরি যেনো নগ্নতা না হয় আবার।

আমাদেরকে ছবি দিলো ভ্যাঙ্কুবারের অনেক সুন্দর মডেলরা, এখানে বুঝতে হবে, বক্ষ সুন্দর না হলে কিন্তু মডেল সিলেক্ট করা হবেনা। কারণ এখানে বলিওসি নারী বক্সিং গ্লাভস নিয়ে সারা দুনিয়া জয় করবে কিন্তু পোস্টারে ওর বক্ষ দেখা যেতেই হবে।

এইটা গেলো শুধু মাত্র একটা কাভার এর কথা, এইবার আসি আমরা যেসব ইনফ্লুয়েন্সার নিয়ে কাজ করতাম, যারা আমাদের ক্লয়েন্ট এর প্রোডাক্ট প্রমোট এ কাজ করবে। ধরেন আমরা একটা ড্রেস কোম্পানির মার্কেটিং নিয়ে কাজ করবো, আমরা নারী ইনফ্লুয়েন্সার খুঁজবো যে কিনা প্রোডাক্ট প্রোমোটে করে! আমাদের কাছে এজেন্সির যত প্রোফাইল সেন্ড করতো সবাই কমবেশি ভিডিওতে ল্যংটা হয়ে যায়, ধরেন জিন্স এর রিভিউ হবে কিন্তু জিন্স পড়ার আগে গোসল থেকে শুরু করে, আন্ডারওয়ার সব কিছুর ভিডিও থাকবে। মেয়েটা এবং আমরা যারা এই লাইনের সবাই জানি কেন এটা সে করে! খুবই পরিষ্কার, ওর সুন্দর বডি টাই এখানে গুরুত্বপূর্ণ। জিন্স এর মার্কেটিং এখানে ১০%, বাকি ৯০% ওর শরীর। খুবই বাজে শুনাচ্ছে তাইনা? কিন্তু এটা অনেক প্রফিটেবল, প্রচুর ব্রেন্ডিং এর কাজ আসবে, ভিউ আসবে, টাকাও আসবে।

আমার কাছে অনেক মডেল ফটোশুট এর জন্য আসতো যাদের নিজে থেকে চাইতো বিকিনি পড়া ছবির ফটোশুট হবে, মেয়েরা খুবই স্পেসিফিকালি বলতো যেনো কোনটা একটু বড়ো করে দেখানো যায়, কোনটা একটু সুন্দর কম্পোজিশন করে আর্টিস্টিক ছবি তুলা যায় যেনো পাছাও দেখানো হবে কিন্তু নগ্নতা যেন না হয়, যেন সেটা আর্ট মনে হয়।

আমি লেজার ইন্ডাস্ট্রি ব্র্যান্ডিং এ অনেকদিন কাজ করেছি, এখানেও সবচেয়ে প্রফিটেবলে প্রোডাক্ট টা হচ্ছে লেজার হেয়ার রিমুভাল বিকিনি লাইন গুলো। এই আমরাই কিন্তু সুন্দর সুন্দর ক্রিয়েটিভ এড বানাতাম যেখানে মেয়েরা ইনসিউকর ফিল করবে এবং লেজার ট্রিটমেন্ট নিবে। আমি জুয়েলারি ব্রেন্ড নিয়েও কাজ করেছি, এখানেও সেইম, সুন্দর নেকলেস টা ক্লিভেজ এর উপর সুন্দর লাগবে। এটাই স্বাভাবিক।

এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড খুব বড় বড় করে বলবে ওমেন এম্পায়ারমেন্ট কিন্তু গত ২০০ বছরেও নারীকে ক্ষমতায় তারাই আসতে দেয় নাই। এই বিগ বিগ ব্রেন্ড ওমেন এম্পায়ারমেন্ট ইত্যাদি নিয়ে বলবে কিন্তু মেয়েদের বেচাই ওদের কাজ। এই নগ্নতার জন্যই অনলি ফ্যান করে অনেক মেয়ে। কারণ দিন শেষে এখানেই অনেক টাকা।

আমার অনেক ফ্রেন্ড আছে যারা অনেক হার্ডওয়ার্কিং ওমেন, আমি তাদের সম্মান করি, আমি সম্মান করি আমার মা থেকে শুরু করে সারা বিশ্বের অনেক নারীকে যারা নিজের আব্রু ধরে রেখেও ক্যারিয়ার করেছেন।

একটা মেয়ে হিজাব করলে বিজনেস এর কোনো লাভ নাই, একটা মেয়ে বোরখা পড়লে ব্যবসা লাঠে উঠবে! ইসলাম ইজ ব্যাড ফর বিজনেস, Always

লিখা: রোমানা রুমু

🥰🥰
21/04/2025

🥰🥰

খেলার মাঠ কেড়ে নিয়ে অত:পর তারা বলে এ প্রজন্ম মোবাইল আসক্ত কেনো.?
21/04/2025

খেলার মাঠ কেড়ে নিয়ে অত:পর তারা বলে এ প্রজন্ম মোবাইল আসক্ত কেনো.?

এইরকম মনোরম পরিবেশে থাকাটাই অনেক শান্তির।
20/04/2025

এইরকম মনোরম পরিবেশে থাকাটাই অনেক শান্তির।

   #দি_আর্ট_অব_প্যারেন্টিং
20/04/2025


#দি_আর্ট_অব_প্যারেন্টিং

নিশ্চয়তা মানুষকে অলস থেকে অলসতর করে। আপনি ভাবছেন আপনার রেখে যাওয়া অর্থ আপনার সন্তানকে নিরাপদ আগামী দেবে? ভুল। আপনার অর্থ...
17/04/2025

নিশ্চয়তা মানুষকে অলস থেকে অলসতর করে।
আপনি ভাবছেন আপনার রেখে যাওয়া অর্থ আপনার সন্তানকে নিরাপদ আগামী দেবে? ভুল।

আপনার অর্থ আপনার বাচ্চাকে দামী খেলনা দাবী করার মানসিকতা দেবে। ক্লাস টেনে পড়তেই সে চাইবে আই ফোন। ইন্টারে বাইক। অনার্সে গাড়ি, বিস্তর পকেটমানি, সেশন গ্যাপ দেয়ার অধিকার। দামী ঘড়ি আর শুধু জাংক ফুডেই মাসে ১০ হাজার টাকা।

আপনি না দিলে সে বিরক্ত হবে, আপনাকে কৃপন আর সন্তানের ইমোশোনের গুরুত্ব না দেয়া হার্টলেস বাবা-মা মনে করবে।

পৃথিবীটা পরকালের হাশরের ময়দানের মতোই হওয়া উচিত। যার যার পাপ পূর্ণের মতোই যার যার অর্থ, পরিশ্রমের প্রাপ্তি তার হওয়া উচিত।

আপনার কিছু স্বপ্ন ছিলো! আপনি কলেজে পড়ার সময় ভেবেছিলেন দুটো বাচ্চার পড়ার খরচ চালাবেন, আমেরিকা না হোক অন্তত নেপাল ঘুরে আসবেন, হজ্বে যাবেন।

সেই স্বপ্ন আপনি ভুলে গেছেন সন্তানের নিশ্চিত ভবিষ্যতের ভাবনায়।
আপনার এই ত্যাগ সন্তানের কাছে শুধুই দায়িত্ব পালন। অপরাধ সন্তানের নয় কিন্তু। ভুল আপনার। আপনি তাকে জানিয়েছেন 'যা আমার তার সবই তোমার'!

সত্যিই যদি সন্তানের ভালো চান তবে তাকে বুঝতে দিন সে একজন পূর্ণ মানুষ। তার দায়িত্ব তার। আপনি তার নির্দিষ্ট দায়িত্ব পাওয়া একজন আপনজন। সন্তানকে আন্তরিকতা দেখান, অর্থ নয়।

এই লোকটা ইউনুসের থেকেও বড় খেলোয়াড়। দেশ যদি কোনোদিন আমূল বদলে যায়, তোমরা ইউনুসের সাথে আশিক চৌধুরীর নামটা উচ্চারণ করতে ভুল...
09/04/2025

এই লোকটা ইউনুসের থেকেও বড় খেলোয়াড়। দেশ যদি কোনোদিন আমূল বদলে যায়, তোমরা ইউনুসের সাথে আশিক চৌধুরীর নামটা উচ্চারণ করতে ভুলো না।

বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক যে কতোটা শক্ত খেলোয়াড় তা টের পাবা মাস ছয়েক পরেই। এই ছেলেরা ওয়েস্টার্নের আরাম আয়েশের জীবন ছেড়ে দেশে এসেছে টাকা কামানোর জন্য না; দেশ বদলে দেয়ার জন্য। তাদের একটা সুযোগ এবং সাপোর্ট দাও প্লিজ।

ইতিমধ্যেই সে স্টারলিং নিয়ে এসেছে, নাসার সাথে চুক্তিতে চলে গিয়েছে। বিনিয়োগ হিসেবে বাহিরের একটা ব্যাংকের সাথে চুক্তি হয়েছে এই বছর ১০০ কোটি ডলার বাংলাদেশে বিনিয়োগ করবে।

৫টা বিশালাকার মালবাহী জাহাজ কিনে নিয়েছে, রিভার ম্যানেজমেন্টের প্লান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে; ৪ টা আন্তর্জাতিক মানের হাসপাতাল (বিদেশী বিনিয়োগে) তৈরির প্রক্রিয়া চালাচ্ছে; ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন চালুর জন্য বিদেশী বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা চলছে।
ইতিমধ্যেই ১০টা বৃহত্তর ইকোনমিক জোন তৈরি কার্যক্রম চলছে..
ভাই মাত্র কয়েক দিনে এগুলা করেছে সে। যদি সে ৩৬৫ দিন কাজ করার সুযোগ পায় চিন্তা করছেন কই যাবে তার উদ্যোগ গুলা..

তার লক্ষ্য ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আসা এই দেশে। যা দেশের ৩ কোটি মানুষের জীবন পরিবর্তন করে দিবে। কম হলেও ১ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে।

পরবর্তী সরকারে যেই আসুক, আশিক চৌধুরী, খলিলুর রহমান, শফিকুল আলমদের যদি ঠিকভাবে মূল্যায়ন করতে পারে এই দেশ সিঙ্গাপুর বা মালয়েশিয়া হতে সময় লাগবে ৩ বছর।
ইনশাআল্লাহ।

খোলামেলা বাড়ি মানেই মনটা হাওয়ার মতো উড়তে চায়—আলো, বাতাস আর শান্তির এক চিরচেনা ঠিকানা! #সাদামাটা_সুখ  #খোলামেলা_বাড়ি  #মন...
09/04/2025

খোলামেলা বাড়ি মানেই মনটা হাওয়ার মতো উড়তে চায়—আলো, বাতাস আর শান্তির এক চিরচেনা ঠিকানা!
#সাদামাটা_সুখ #খোলামেলা_বাড়ি #মনখোলা_জীবন 🥰🥰

পিতামাতার জীবনে সবচেয়ে শান্তির মুহূর্ত আসে তখনই,যখন সন্তানের নিঃশব্দ গভীর ঘুমে মুখে ফুটে ওঠে প্রশান্তি।চোখ দুটি বন্ধ, নি...
09/04/2025

পিতামাতার জীবনে সবচেয়ে শান্তির মুহূর্ত আসে তখনই,
যখন সন্তানের নিঃশব্দ গভীর ঘুমে মুখে ফুটে ওঠে প্রশান্তি।
চোখ দুটি বন্ধ, নিঃশ্বাস ধীরে—এক টুকরো স্বর্গ যেন ঘরের কোণে ঘুমিয়ে আছে।
সেই নিস্পাপ মুখ দেখে সব ক্লান্তি, ভয় আর দুঃখ মুছে যায়।
এই ঘুম ভরিয়ে তোলে হৃদয়—এটাই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।

Address

44/48 N. A. Chowdhury Road, Andarkilla
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when ব্লগবাড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share