Shade for Distressed Humanity - SDH

Shade for Distressed Humanity - SDH দারীদ্রমুক্ত বাংলাদেশ গড়তে অবিরাম ছ?

"হৃদয়ে লালিত একগুচ্ছ স্বপ্নের একটি ছোট্ট
বিম্বের নাম- এস ডি এইচ।সমাজের অসহায় মানুষদের অবস্থার পরিবর্তন করে একটি
সুন্দর ও স্বাবলম্বী সমাজ তৈরির স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত এই সেচ্ছাসেবী ও সেবামূলক
সংগঠনটি। অসহায় লোকদের কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে সমাজে তাদের সমান অধিকার
প্রতিষ্ঠার একটি নতুন মাত্রা। তাদের জীবনের আশা ও স্বপ্নকে লালন করার একটি ছায়া।

আমরা যা করতে চাইঃ-
১ সমাজে অসহায় মানুষদের সমান

অধিকার নিশ্চিত করা।
২ অসহায় মানুষদের মৌলিক অধিকার নিশ্চিত করা।
৩ global helping network তৈ্রি করা।
৪ আদর্শিক তরুণ নেতৃত্ব তৈ্রি করা।

আমাদের কাজঃ
আমাদের কাজগুলোকে আমরা দুই ধরনের প্রকল্পে বিভক্ত করে থাকি-
১স্বল্প মেয়াদী প্রকল্প
২দীর্ঘ মেয়াদী প্রকল্প

স্বল্প মেয়াদী প্রকল্পে থাকে-
১ বিনামুল্যে খাদ্য, ঔষধ এবং বস্ত্র বিতরণ ।
২ বিনামুল্যে চিকিৎসা প্রদান ।
৩ শিক্ষা উপকরণ বিতরণ ।
৪ জনসচেতনতামূলক কর্মসূচী বাস্তবায়ন করা ।


স্বল্প মেয়াদী প্রকল্প বাস্তবায়ন করার পদ্ধতিঃ
আমরা আমাদের volunteer দের বিভিন্ন team এ (তাদের ইচ্ছা অনুযায়ী) বিভক্ত করে দেই
কিছু team এলাকা ভিত্তিক হয় এবং কিছু team কাজ ভিত্তিক হয়।
এলাকা ভিত্তিক team গুলো একটা নির্দিষ্ট এলাকায় আমাদের কাজ গুলো বাস্তবায়ন করে।
আর কাজ ভিত্তিক team গুলো একটা নির্দিষ্ট কাজ বাস্তবায়ন করে থাকে, যেমন, ঔষধ বিতরণ, বস্ত্র বিতরণ ইত্যাদি।
দীর্ঘ মেয়াদী প্রকল্পের কাজ হল
অসহায় মানুষদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য এই পাঁচটি মৌলিক অধিকার নিশ্চিত করে একটি দারিদ্র্য মুক্ত সমাজ গঠন করাই দীর্ঘ মেয়াদী প্রকল্পের উদ্দেশ্য।
এতে আছে-
১ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা।
২ স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা।
৩ কাজের ক্ষেত্র প্রতিষ্ঠা করা।
৪ আবাসন সমস্যা দূর করা।
দীর্ঘ মেয়াদী প্রকল্প বাস্তবায়ন করার পদ্ধতিঃ
সমাজের অসহায় লোকদের অবস্থা পরিবর্তনে আগ্রহী বিশ্বের বিভিন্ন জায়গায় অবস্থানরত কিছু সুন্দর মনের ভাল মানুষের সমন্বয়ে গঠিত আমাদের দাতা গোষ্ঠী।
তাদের অর্থায়নের মাধ্যমে Govorning body এর সরাসরি নির্দেশনায় প্রকল্প গুলো বাস্তবায়িত করা।
তোমার প্রতি আমাদের কথাঃ
আমরা বিশ্বাস করি এ অসহায় মানুষগুলোর জন্য তোমারও হৃদয় কাঁদে। তুমিও চাও তারা এ যন্ত্রনাদায়ক অবস্থা থেকে মুক্তি পাক।
তাই তুমি আমাদের সমাজ পরিবর্তনের এ যাত্রা পথে আমদের সঙ্গী হতে পার। সমাজের প্রতিটি মানুষের কাছে আমাদের সাহায্য
পৌঁছে দিতে তুমি হতে পার আমাদের একজন স্বেচ্ছাসেবক। আমাদের এই প্রচেষ্টাকে আরও বেগবান করতে তুমি একজন দাতা হতে পার।
তোমার অংশগ্রহণে এবং তোমার বুদ্ধিভিত্তিক ও উচ্ছল নেতৃত্বে আমাদের প্রচেষ্টা আরও বেশি বেগবান হবে এবং তুমি হবে এই নতুন দিগন্তের একজন আলোকবর্তিকা।
"

Address

Chittagong
4100

Telephone

+8801717812102

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shade for Distressed Humanity - SDH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Shade for Distressed Humanity - SDH:

Share