প্রগতি যুব সংঘ

Call Contact the organization

প্রগতি যুব সংঘ একটি তারুণ্য নির্ভর যুব সংঘঠন ।

10/09/2026

বিংশ শতাব্দীর প্রগতি যুব সংঘ , আশির দশকেই এঁকে গিয়েছিল একবিংশ শতাব্দীর পথরেখা।

12/07/2026

মাটি ফুঁড়ে উঠে লাশ,গাছের ডালে অন্তঃসত্ত্বার বাস,
কলাভেলায় বেড়ায় মৃতদেহ - বন্যা যে ভয়াবহ ✍️মাসুদ

বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণতার পথে দৃঢ়ভাবে এগিয়ে নিচ্ছে তরুণ উদ্যোক্তারা!আমদানি নির্ভরতা শূন্যের কোটায় নামিয়ে আনতে সবচেয়ে অ...
25/05/2026

বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণতার পথে দৃঢ়ভাবে এগিয়ে নিচ্ছে তরুণ উদ্যোক্তারা!
আমদানি নির্ভরতা শূন্যের কোটায় নামিয়ে আনতে সবচেয়ে অগ্রণী ভূমিকা রেখেছে তারা।
দিনরাত পরিশ্রম,, খাদ্য ও চিকিৎসার ব্যয় বহন করে তারা গড়ে তুলছে দেশীয় খামার শিল্পের শক্ত ভিত।

তাই কোরবানির পশু কেনার সময় শুধু দাম নয়, একজন দেশীয় উদ্যোক্তার স্বপ্ন, শ্রম ও আত্মত্যাগের মূল্যও বিবেচনায় রাখা প্রয়োজন।

দেশের খামারিকে বাঁচানো মানে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান বাড়ানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তোলা।

আসুন, কোরবানির গরু দেশীয় খামারিদের কাছ থেকেই কিনি—
ক্রেতা ও খামারি উভয়ের হাসিতে ভরে উঠুক কোরবানির বাজার।

লোকেশন:-শখের খামার এগ্রো, দক্ষিণ বাড়ীঘোনা।
Mohammad Arman - +8801602838660

10/05/2026

সচ্ছল সন্তানের নজর এড়িয়ে মায়ের মন দুর্বল সন্তানের দিকেই ঝুঁকে - যুক্তি নয় মায়েরা মমতা লালন করে বুকে
✍️মাসুদ

11/03/2026

নিজেরা ইবাদতের স্নিগ্ধ সুধায় নিমগ্ন,
আবার সামাজিক দায়ও হয়ে ওঠে ইতিকাফেরই এক নীরব অঙ্গ।
ব্যস্ত জীবনের অমূল্য সময়খানি
নিঃশব্দে সঁপে দিচ্ছেন আল্লাহর সান্নিধ্যে, ইবাদতের পবিত্র আলোয়।
নিয়মের শৃঙ্খলায় হৃদয় ভিজে থাকে একান্ত সাধনায়,
চোখে জেগে থাকে রহমতের আশাবীজ।
আল্লাহ সবার নিয়ত কবুল করুন। আমিন।।
💕
✍️মাসুদ

দাতা অপ্রকাশ্যে থেকে, গ্রহীতাদের পরিচয় গোপন রেখে দক্ষিণ বাড়ীঘোনার ৮০টি পরিবারে সাহরি ও ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছে দক্ষিন...
27/02/2026

দাতা অপ্রকাশ্যে থেকে, গ্রহীতাদের পরিচয় গোপন রেখে দক্ষিণ বাড়ীঘোনার ৮০টি পরিবারে সাহরি ও ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছে দক্ষিন বাড়ীঘোনা একতা সংঘ।

, নিঃস্বার্থভাবে সম্পন্ন হওয়া এই মানবিক উদ্যোগ প্রশংসাযোগ্য, এতে যেমন দানের প্রকৃত সৌন্দর্য ফুটে উঠেছে, তেমনি সহায়তা পাওয়া পরিবারগুলোর আত্মসম্মানও রক্ষা পেয়েছে। সমাজে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এমন ব্যতিক্রমী মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং অন্যদেরও এগিয়ে আসতে অনুপ্রাণিত করে। একতা সংঘের এই উদ্যোগ প্রমাণ করে—প্রচারের আলোয় নয়, মানবতার আলোয়ই প্রকৃত কল্যাণ নিহিত।
💕
✍️মাসুদ

ঈদ আসে রঙিন সকালে, নতুন পোশাকের ঘ্রাণে,হাসির ঝিলিকে ভরে ওঠে ঘর—উপহারের আদান-প্রদানে।তালিকার ভাঁজে ভাঁজে থাকে প্রিয় মুখগু...
26/02/2026

ঈদ আসে রঙিন সকালে, নতুন পোশাকের ঘ্রাণে,
হাসির ঝিলিকে ভরে ওঠে ঘর—উপহারের আদান-প্রদানে।
তালিকার ভাঁজে ভাঁজে থাকে প্রিয় মুখগুলোর নাম,
কিন্তু নীরব কবরের ঘরে—ক’জনের কথা পড়ে অবিরাম?
যারা ছিল হৃদয়ের খুব কাছে, আজ মাটির নীরব আঁধারে,
তাদের জন্য কি রাখিনি কিছু—এই আনন্দের উৎসবে আমাদেরে?

ভেবো না, উপহার কেবল দৃষ্টির ভেতরেই পৌঁছায়;
ভালোবাসার দোয়া তো আকাশ পেরিয়ে কবরেও ছুঁয়ে যায়।
দয়াল নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) শিখিয়েছেন—
জীবিতের দোয়া মৃতের জন্য পাহাড়সম উপহার হয়ে পৌঁছে যায়।

তাই এই ঈদে, কোলাহলের ফাঁকে একটু নীরব হও,
এক মুঠো দোয়া তুলে দাও সেই প্রিয় কবরবাসীর জন্য।
হয়তো তোমার অশ্রুভেজা ফাতিহাই হবে তার ঈদের সবচেয়ে আলোকিত উপহার।
💕
✍️মাসুদ

স্থির প্রত্যয়ে একত্র যাত্রার "৪৭" বছর পূর্তি উৎসব ২০২৬ ইংআগামীকাল প্রগতির ইফতার মাহফিল উপলক্ষে এক প্রস্তুতি সভা প্রগতির...
20/02/2026

স্থির প্রত্যয়ে একত্র যাত্রার "৪৭" বছর পূর্তি উৎসব ২০২৬ ইং

আগামীকাল প্রগতির ইফতার মাহফিল উপলক্ষে এক প্রস্তুতি সভা প্রগতির সম্মানিত সভাপতি মোহাম্মদ মনির উদ্দীন এর সভাপতিত্বে সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান এর পরিচালনায় বাদে জুমা প্রগতির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন প্রগতির সাবেক কর্মকর্তাবৃন্দ, ও সম্মানিত সদস্যবৃন্দ।

17/02/2026

ছেলের লাশ পেয়ে এক জননীর ৫৮ ঘণ্টা নির্ঘুম প্রতীক্ষার অবসান — কিশোর গ্যাংয়ের এই দায় থেকে শত জননীর মিলবে কি পরিত্রাণ?✍️মাসুদ

প্রশ্ন নয়, প্রতিরোধ গড়ুন।কিশোর গ্যাং নয়—গড়ে তুলি মূল্যবোধসম্পন্ন প্রজন্ম।  কিশোরদের প্রতি আহ্বানলক্ষ্য স্থির করো, ভবিষ্য...
16/02/2026

প্রশ্ন নয়, প্রতিরোধ গড়ুন।
কিশোর গ্যাং নয়—গড়ে তুলি মূল্যবোধসম্পন্ন প্রজন্ম।

কিশোরদের প্রতি আহ্বান
লক্ষ্য স্থির করো, ভবিষ্যৎ গড়ো।
সুস্পষ্ট লক্ষ্যই তোমাকে সঠিক পথে রাখবে। পড়াশোনা, খেলাধুলা, শিল্পকলা বা প্রযুক্তি—যে ক্ষেত্রেই আগ্রহ থাকুক, দক্ষতা ও শৃঙ্খলায় নিজেকে এগিয়ে নাও।
সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ আঁকড়ে ধরো, ভালো কাজের চর্চা ও আত্মসমালোচনায় চরিত্রকে দৃঢ় করো।
এলাকার সামাজিক সংগঠনে যুক্ত হয়ে নেতৃত্ব ও দায়িত্ববোধ শেখো।

অভিভাবকদের প্রতি অনুরোধ
সন্তানের বন্ধু-বান্ধব ও চলাফেরায় সচেতন থাকুন। শাসনের সাথে ভালোবাসা ও বোঝাপড়ার পরিবেশ গড়ে তুলুন। সংবেদনশীল এই বয়সে সঠিক দিকনির্দেশনাই পারে তাদের বিপথগামিতা থেকে রক্ষা করতে।
।।
✍️মাসুদ

Address

দক্ষিণ বাড়ীঘোনা, উত্তর মাদার্শা, হাটহাজারী/চট্টগ্রাম
Chittagong
৪৩৩৬

Telephone

+8801811163423

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রগতি যুব সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to প্রগতি যুব সংঘ:

Shortcuts

Share