House of Language & Literature,CUET

House of Language & Literature,CUET ভাষা ও সাহিত্য সংসদ, চুয়েট।
পরিবর্তনের অঙ্গীকারে জ্ঞান হোক হাতিয়ার।

বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা 🌼
14/04/2026

বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা 🌼

৫৫ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🇧🇩
26/03/2026

৫৫ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🇧🇩

Wonderful initiative ✨
24/03/2026

Wonderful initiative ✨

ঈদ মুবারাক🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম! সবাইকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।
20/03/2026

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম! সবাইকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।

প্লেটোর 'অ্যাপোলজি'।খ্রীস্টপূর্ব ৩৯৯। এথেন্সে সহস্র মানুষের ভিড়। দ্য গ্রেটেস্ট ফিলোসফার সক্রেটিস এর বিচার হবে আজ। এথেন্স...
17/03/2026

প্লেটোর 'অ্যাপোলজি'।

খ্রীস্টপূর্ব ৩৯৯। এথেন্সে সহস্র মানুষের ভিড়। দ্য গ্রেটেস্ট ফিলোসফার সক্রেটিস এর বিচার হবে আজ। এথেন্সের কোর্টের নিয়ম অনুযায়ী সক্রেটিস আজ আত্মপক্ষ সমর্থন করবেন। সক্রেটিস বিরুদ্ধে দুই অভিযোগ: ১. গ্রিসের যুব সমাজকে সরকার বিরোধী করা। ২. গ্রীক গডদের অ্যাকনলেজ না করা। উৎসুক জনতার ভিড় বাড়ছে। ভিড়ের মাঝে সক্রেটিসের ছাত্র প্লেটো। সম্পূর্ণ সময়টা পরবর্তীতে তিনি লিখে রাখবেন তার 'অ্যাপোলজিয়া' বইতে, যেটা পড়েই পরবর্তী প্রজন্ম জানতে পারবে সক্রেটিসের ইতিহাস।

আত্মপক্ষ সমর্থন শুরু। কই ! অন্যসব অভিযুক্তের মতো সক্রেটিস ক্ষমা চাইছেন না, অপরাধের জাস্টিফিকেশন দিচ্ছেন না, বরং ফিলোসোফিক্যাল ভঙ্গিতে তার বিরুদ্ধে আনা অভিযোগ কেন ইর-র‍্যাশনাল সেই যুক্তি দিচ্ছেন। বিচারকরা ক্ষুব্ধ: "এই লোকটার ভুল ধরা কি শেষ হবে না!"।
সক্রেটিসের সেদিকে ভ্রুক্ষেপ নেই।
সাবলীলভাবে বোঝালেন, যুবসমাজকে প্রশ্ন করতে শেখানো তার দোষ না, রেজিম এর এগেইনস্টে প্রশ্ন করা, তথাকথিত জ্ঞানীদের চোখে আঙুল দিয়ে অযৌক্তিকতা দেখিয়ে দেয়া দোষের না। সক্রেটিস বিশ্বাস করতেন আত্মার উন্নতিই সৃষ্টিকর্তার কাছাকাছি যাওয়ার একমাত্র পথ। এথেন্সের জনগণের দিকে তাকিয়ে বলেন- "হে এথেন্সের জনগণ, সত্য ও জ্ঞানের মাধ্যমেই 'the greatest improvement of soul' হওয়া সম্ভব। সত্য ও জ্ঞানের দিকে ফিরে আসো"। বিচারকরা এবার বিক্ষুব্ধ।

৫০০ জন বিচারকের মধ্যে ২৮০ জন সক্রেটিসকে দোষী সাব্যস্ত করে, ২২০ জন নির্দোষ রায় দেয়। আজকের দিন শেষ। ভোট অনুযায়ী সক্রেটিস দোষী, তবে কী শাস্তি হবে তা কাল জানানো হবে। সম্ভাব্য শাস্তি- মৃত্যুদণ্ড।

সক্রেটিস অবাক, ২৮০ জন বিরুদ্ধে ভোট দিয়েছেন বলে নয়, ২২০ জন পক্ষে ভোট দিয়েছেন বলে। সক্রেটিসের কাছে জানতে চাওয়া হয় তিনি তার শাস্তি হিসেবে কী প্রত্যাশা করেন। জবাবে সক্রেটিস বলেন ফিলোসোফির ইতিহাসের এক বিখ্যাত লাইন- "The unexamined life is not worth living."

সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

সক্রেটিস হাসলেন, বললেন "মৃত্যুদণ্ড যে একটা শাস্তি, তা তোমরা কীভাবে জানো? মৃত্যু হলো আত্মার মুক্তি এবং আত্মা— অমর"। সত্যিই তা-ই হলো। সেই মৃত্যুদণ্ডাদেশ সক্রেটিসকে অমর করে রাখলো। সক্রেটিস সবার সামনে থেকে বিদায় নেন। হেমলক বিষ পান করিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এই সবকিছুই ঘটে সক্রেটিসের প্রিয় ছাত্র প্লেটোর সামনে। যা তিনি পরবর্তীতে লিখেন তার বিখ্যাত গ্রন্থ 'অ্যাপোলজিয়া'য় (গ্রিক অ্যাপোলজিয়ার মানে 'আত্ম-উক্তি')। সক্রেটিসের বিদায় মুহূর্ত নিয়ে প্লেটো তার অ্যাপোলজিয়ায় লিখেন, "We go our ways. I to die, you to live. Which one is better, only God knows".

প্লেটো রাগে, ক্ষোভে এথেন্স ছাড়েন। এক যুগ পর ফিরে আসেন। তৎকালীন এথেন্সকে বলা হতো গণতন্ত্রের জন্মভূমি। এবং সক্রেটিসের মৃত্যুদণ্ডও হয় ভোটের মাধ্যমে। প্লেটো পরবর্তীতে গণতন্ত্রের অসাড়তা, এবং গণতন্ত্র কেন সকল সিদ্ধান্তে র‍্যাশনাল না সেটা মানুষকে বোঝাতে শুরু করেন। গণতন্ত্র সত্য, ন্যায় কিংবা জ্ঞানের পক্ষে ভোট দেয় না, জনপ্রিয়তা বা ট্রেন্ডকে ভোট দেয়। সক্রেটিসের মৃত্যুদণ্ড যার প্রমাণ। গণতন্ত্র না হলে শাসন ব্যবস্থা কেমন হতে পারে তার একটা ধারণা দেন তার লেখা বিখ্যাত 'রিপাবলিক' বইয়ে। পরবর্তীতে, প্লেটোর ছাত্র এরিস্টটলও গণতান্ত্রিক সিস্টেমের তীব্র সমালোচনা করেন।

নিচের ছবিটি ১৭৮৭ সালে জ্যাঁ লুই ডেইভিডের আঁকা বিখ্যাত ছবি " The Death of Socrates". ছবিতে মাঝখানে সক্রেটিস, তার সামনে পেয়ালায় হেমলক বিষ। সক্রেটিসের পায়ের উপর হাত রাখা সক্রেটিসের বন্ধু ক্রিটো। সবার বামে বসে থাকা প্লেটো। ইন্টারেস্টিংলি প্লেটোর বয়স তখন অনেক কম থাকলেও ডেভিড প্লেটোকে সক্রেটিসের বয়সী ও একই কাপড়ে এঁকেছেন, কারণ সক্রেটিস সম্পর্কে আমরা যা জানি প্লেটোর মাধ্যমেই জানি।

(ছবিসূত্র: উইকিপিডিয়া)

লেখা: মো: সাইদুল ইসলাম, ইইই, চুয়েট।

আনন্দ, ভালোবাসা ও মিলনের বার্তা নিয়ে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতর আবারও কড়া নাড়ছে আমাদের দুয়ারে। এক মাসের সি...
07/03/2026

আনন্দ, ভালোবাসা ও মিলনের বার্তা নিয়ে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতর আবারও কড়া নাড়ছে আমাদের দুয়ারে। এক মাসের সিয়াম সাধনার পর এই ঈদ নিয়ে আসে শান্তি, সহমর্মিতা ও অপার আনন্দের বার্তা, ভুলিয়ে দেয় সকল ভেদাভেদ, ক্লান্তি ও দুঃখের স্মৃতি। 🌙✨

এই আনন্দকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলতে পঞ্চমবারের মতো ভাষা ও সাহিত্য সংসদ, চুয়েট আয়োজন করতে যাচ্ছে ঈদকাহন ৫.০!
সাহিত্য, শিল্প ও সৃজনশীলতার এই মিলনমেলায় আপনিও হতে পারেন একজন গর্বিত অংশগ্রহণকারী।

এবারের ঈদকাহনে থাকছে নিচের সেগমেন্টগুলো:

১. কবিতা
ছন্দের মূর্ছনায় প্রকাশ করুন আপনার অনুভূতি, কল্পনা ও ঈদের আবেগ।
মাধ্যম: বাংলা / ইংরেজি
সীমা: সর্বোচ্চ ২০ লাইন

২. ছোটগল্প
স্বল্প কথায় গভীর অনুভূতির প্রকাশই ছোটগল্পের সৌন্দর্য। আপনার কল্পনার জগৎকে তুলে ধরুন শব্দের জাদুতে।
মাধ্যম: বাংলা / ইংরেজি
সর্বোচ্চ শব্দসংখ্যা: ৫০০

৩. স্মৃতিতে ঈদ
ছোটবেলার সেই নির্মল আনন্দ, নতুন জামা, সালামি আর পরিবারের উচ্ছ্বাস, শৈশবের প্রিয় ঈদের স্মৃতিগুলো লিখে ফেলুন এই সেগমেন্টে।
সর্বোচ্চ শব্দসংখ্যা: ৩০০

৪. ফটোগ্রাফি
ঈদের সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করুন এবং শেয়ার করুন সবার সাথে।
• ছবির সাথে সঙ্গতিপূর্ণ ক্যাপশন বাধ্যতামূলক (ছবির নিচে)

৫. বইয়ের পাতা থেকে

আপনার প্রিয় বাংলা বইটি নিয়ে লিখে ফেলুন একটি বুক রিভিউ।
উল্লেখ করতে হবে: লেখকের নাম, প্রকাশনী, বইয়ের ধরন (হার্ডকভার/পেপারব্যাক), প্রাপ্তিস্থান ও মূল্য।
সর্বোচ্চ শব্দসংখ্যা: ৪০০

৬. ছায়াছবির গল্প
প্রিয় কোনো সিনেমা নিয়ে লিখে ফেলুন চমৎকার একটি মুভি রিভিউ।
উল্লেখ করতে হবে: সিনেমার নাম, মুক্তির বছর ও পরিচালকের নাম।
সর্বোচ্চ শব্দসংখ্যা: ৪০০

৭. ঈদে আঁকিবুঁকি
স্কেচ, জলরং, তেলরং—যেকোনো মাধ্যমে আঁকা আপনার প্রিয় চিত্রকর্ম পাঠিয়ে দিন।

ফরমেট: .jpg/.png

৮. ঈদ কার্ড ডিজাইন
ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজের ডিজাইন করা একটি আকর্ষণীয় ঈদ কার্ড পাঠান এবং ফিরিয়ে আনুন সেই পুরনো দিনের ঈদ কার্ডের স্মৃতি।

📌 ছবি ও ঈদ কার্ড .jpg বা .png ফরম্যাটে জমা দিতে হবে।

নিচের লিংকে ক্লিক করে লেখা জমা দিন।:
https://forms.gle/ReXJkSrGrriu6w5f8

আপনার দেয়া সাহিত্যকর্মগুলো যাচাই-বাছাই শেষে প্রকাশিত হবে ঈদকাহন ৫.০ ম্যাগাজিনে ।

জমা দেওয়ার শেষ তারিখ: ৩১ মার্চ, ২০২৬

Eligibility: Anyone

আপনার সৃজনশীলতায় ভরে উঠুক এবারের ঈদকাহন।
সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। 🌙💫

03/03/2026

We are honoured to have the House of Language & Literature,CUET, as our club partner for the ongoing event নূরে তারান্নুম ২০২৬.

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কমেন্ট বক্সে লিখুন অনু-সাহিত্য। হতে পারে পছন্দের কোনো লাইন, কবিতাংশ, ছোট গল্পের কোনো ল...
21/02/2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কমেন্ট বক্সে লিখুন অনু-সাহিত্য। হতে পারে পছন্দের কোনো লাইন, কবিতাংশ, ছোট গল্পের কোনো লাইন, দর্শন ইত্যাদি।

"মা" ডাকটুকু মায়ের ভাষায় ডাকতে পারাটাই পৃথিবীর সবচেয়ে বড় সুখ। আজ আমরা মধুর বাংলায় কথা বলি, বাংলায় স্বপ্ন দেখি, বাং...
21/02/2026

"মা" ডাকটুকু মায়ের ভাষায় ডাকতে পারাটাই পৃথিবীর সবচেয়ে বড় সুখ। আজ আমরা মধুর বাংলায় কথা বলি, বাংলায় স্বপ্ন দেখি, বাংলায় ভালোবাসি কারণ একদিন সালাম,রফিক, জব্বার, বরকতদের মত কিছু সাহসী মানুষ এই ভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দিতে দ্বিধা করেননি। সেই মহান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় ভাষা ও সাহিত্য সংসদ, চুয়েট।

Ramadan Kareem Mubarak from House of Language & Literature
18/02/2026

Ramadan Kareem Mubarak from House of Language & Literature

আজ ২৫ ব্যাচের ভর্তি পরীক্ষার দিনে চুয়েটে ভাষা ও সাহিত্য সংসদের স্টল অন্য মাত্রা যোগ করে। অনেক অভিভাবকরা এসে তুলে নিচ্ছিল...
17/01/2026

আজ ২৫ ব্যাচের ভর্তি পরীক্ষার দিনে চুয়েটে ভাষা ও সাহিত্য সংসদের স্টল অন্য মাত্রা যোগ করে। অনেক অভিভাবকরা এসে তুলে নিচ্ছিলেন বই, অনেকে পড়ছিলেন খবরের কাগজ, কেউবা আবার রঙিন কাগজে লিখে গেছেন চুয়েট নিয়ে তাদের অনুভূতি গুলো। চুয়েটের সাহিত্যচর্চায় নিয়োজিত একমাত্র এই ক্লাবটি নিয়ে জানতে আগ্রহ প্রকাশ করেন অনেকেই। এভাবেই উচ্ছলতা ও আনন্দে কেটে যায় চুয়েটের ভর্তি উৎসবের এই দিনটি!

Address

Kaptai-Chittagong Highway
Chittagong
4349

Website

Alerts

Be the first to know and let us send you an email when House of Language & Literature,CUET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to House of Language & Literature,CUET:

Share