Tajkia

Tajkia The organization Tajkia is outcome of our longing for self purification and self development.

"Search beneath thyself, you will find amazing sceneries than the outside world."
-----Shahanshah Syed Ziaul Haq Maizbhandari (K.)

“Tajkia” is an Arabic word meaning purification. The organization Tajkia is outcome of our longing for self purification and self development.

12 September 2008 is considered as the date of inauguration of Tajkia.

তাজকিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ঈদ পূর্ণমিলনী ও সুফিয়ানা কালামের জলসা সম্পন্নতারুণ্যনির্ভর আত্মোন্নয়নমূলক যুব সংগঠন তা...
07/06/2026

তাজকিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ঈদ পূর্ণমিলনী ও সুফিয়ানা কালামের জলসা সম্পন্ন

তারুণ্যনির্ভর আত্মোন্নয়নমূলক যুব সংগঠন তাজকিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী ও সুফিয়ানা কালামের জলসা গত ৬ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি, শনিবার সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চর চারতলা এলাকায় অবস্থিত বি.এম. প্যালেস কমিউনিটি সেন্টার মিলনায়তনে বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই অধিবেশনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রথম অধিবেশন তাজকিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য মাহীরাজা-এর সঞ্চালনায় এবং জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সদস্য জনাব কিবরিয়া চেরাগী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব সেলিম মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন তাজকিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সচিব শাকিল আনোয়ার পরশসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন তাজকিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য আবু বকর সিদ্দিক। নাতে রাসূল (দ.) পরিবেশন করেন সংগঠনের শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ মোনতাসির ভূঁইয়া এবং মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন সংগঠনের সদস্য খন্দকার অনন্ত।

স্বাগত বক্তব্যে তাজকিয়ার সংক্ষিপ্ত পরিচিতি, লক্ষ্য-উদ্দেশ্য এবং বিভিন্ন কার্যক্রমের বিবরণ তুলে ধরেন তাজকিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নিহাত বিন ইসলাম।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে যুবসমাজের নৈতিক, আধ্যাত্মিক ও মানবিক উন্নয়নে তাজকিয়ার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

পরিশেষে মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।

মাগরিবের নামাজের পর দ্বিতীয় অধিবেশন হিসেবে "সুফিয়ানা কালামের জলসা" অনুষ্ঠিত হয়। এশার নামাজের পূর্ব পর্যন্ত সুফিয়ানা কালাম পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠানে তাজকিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষীসহ এলাকার তরুণ ও প্রবীণ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলহামদুলিল্লাহ।আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্যনির্ভর যুব সংগঠন তাজকিয়া কুমিল্লা জেলা (প্রস্তাবিত) শাখা-এর উদ্যোগে এ...
04/06/2026

আলহামদুলিল্লাহ।
আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্যনির্ভর যুব সংগঠন তাজকিয়া কুমিল্লা জেলা (প্রস্তাবিত) শাখা-এর উদ্যোগে এক মানবিক শরবত বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
বর্তমানে সারা দেশে চলমান তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত। প্রচণ্ড গরমে খেটে খাওয়া মানুষ, পথচারী, শ্রমজীবী ও সাধারণ জনগণ নানাবিধ কষ্টের সম্মুখীন হচ্ছেন। ইসলামের শিক্ষা হলো মানবতার কল্যাণে এগিয়ে আসা এবং মানুষের দুর্দশার সময় তাদের পাশে দাঁড়ানো। সেই চেতনা থেকে আজ ৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, আশিরপাড় বাজারে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ করা হয়।
এই কর্মসূচির মাধ্যমে পথচারী, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সামান্য হলেও স্বস্তি পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মানবসেবার এ ধরনের উদ্যোগ সমাজে সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ, মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত মানবতার পরিচয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাজকিয়া কুমিল্লা জেলা (প্রস্তাবিত) শাখার সদস্যবৃন্দ— মাওলানা শাফায়াত হোসাইন, আহমদ উল্লাহ, শাহাদাত হোসাইন, মাসুম বিল্লাহ, মুজাহিদ, গোলাম হাসান জুয়েল, শহীদুল্লাহ, ফখরউদ্দিন, খোকন, রবিউল হোসেন, শামিম, গোলাম সরোয়ারসহ আরও অনেকে। তাঁদের আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

আসছে অনুরাগনামা ৩য় সংখ্যা! শব্দের সৌরভে, চিন্তার দীপ্তিতে এবং সাহিত্যের নির্মল সৌন্দর্যে আবারও পাঠকের দরজায় কড়া নাড়ছ...
03/06/2026

আসছে অনুরাগনামা ৩য় সংখ্যা!

শব্দের সৌরভে, চিন্তার দীপ্তিতে এবং সাহিত্যের নির্মল সৌন্দর্যে আবারও পাঠকের দরজায় কড়া নাড়ছে আত্মোন্নয়নমূলক যুব সংগঠন ‘তাজকিয়া’-র সাহিত্য ম্যাগাজিন ‘অনুরাগনামা’।

জুন মাসের প্রথম দশকেই প্রকাশিত হবে অনুরাগনামার ৩য় সংখ্যা।

কবিতা, গল্প, প্রবন্ধ, ভাবনা ও সৃজনশীল লেখার সমাহারে সাজানো এই সংখ্যা হতে পারে আপনার পাঠ-সঙ্গী, চিন্তার খোরাক এবং সাহিত্যিক অনুপ্রেরণার এক অনন্য ভাণ্ডার।

বর্তমান সময়ে যখন মননশীল পাঠচর্চা ক্রমেই সংকুচিত হচ্ছে, তখন একটি ভালো সাহিত্য ম্যাগাজিন শুধু বিনোদন নয়; বরং জ্ঞান, রুচি ও আত্মিক বিকাশের সহযাত্রী।

যদি আপনি শব্দের সৌন্দর্য ভালোবাসেন, যদি আপনি নতুন চিন্তার জগতে প্রবেশ করতে চান, যদি আপনি তরুণ সাহিত্যচর্চার স্পন্দন অনুভব করতে চান- তবে ‘অনুরাগনামা’ ৩য় সংখ্যা আপনার সংগ্রহে রাখতেই হবে।

প্রকাশের সঙ্গে সঙ্গেই সংগ্রহ করুন আপনার কপি। সাহিত্যকে ভালোবাসুন, মননকে সমৃদ্ধ করুন।

#অনুরাগনামা #অনুরাগনামা_৩য়_সংখ্যা #তাজকিয়া #সাহিত্য_ম্যাগাজিন #পাঠচর্চা #বইপ্রেমী

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্যনির্ভর সংগঠন "তাজকিয়া" পটিয়া উপজেলা কর্তৃক ঈদ পুনর্মিলনী ও ব...
30/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্যনির্ভর সংগঠন "তাজকিয়া" পটিয়া উপজেলা কর্তৃক ঈদ পুনর্মিলনী ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আহ্বায়ক- জনাব আকিবুল হাসান আকিব সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সহ-সভাপতি জনাব জামশেদ আলম এবং ক্রীড়া সম্পাদক জনাব ইয়াসিন মোহাম্মদ আছিপ। এছাড়াও উপস্থিত ছিলেন তাজকিয়া পটিয়া উপজেলার নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীগণ।
কর্মসূচির অংশ হিসেবে পটিয়া উপজেলাধীন চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে নতুন সদস্যদের মাঝে পরিবেশবান্ধব বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
পরবর্তীতে অংশগ্রহণকারীরা কমলমুন্সি হাট সংলগ্ন হাতিয়ার ডেভা পাহাড়ি এলাকা পরিদর্শন করেন। ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিনোদনমূলক আয়োজন, যেমন- পিলো পাসিং, মাইজভাণ্ডারী জলসা এবং অন্যান্য আকর্ষণীয় ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
ঈদ পুনর্মিলনী, বৃক্ষরোপণ ও আনন্দঘন মিলনমেলার এই আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য, পরিবেশ সচেতনতা এবং সংগঠনের আদর্শিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শব্দের ভেতর যে আলো থাকে, চিন্তার গভীরে যে জাগরণ জন্ম নেয়- সেই আলোর পথেই এগিয়ে চলছে আত্মোন্নয়নমূলক যুব সংগঠন ‘তাজকিয়া...
30/05/2026

শব্দের ভেতর যে আলো থাকে, চিন্তার গভীরে যে জাগরণ জন্ম নেয়- সেই আলোর পথেই এগিয়ে চলছে আত্মোন্নয়নমূলক যুব সংগঠন ‘তাজকিয়া।’ তারই ধারাবাহিকতায় সাহিত্যপ্রেমী পাঠকদের জন্য প্রকাশিত হতে যাচ্ছে সাহিত্য ম্যাগাজিন ‘অনুরাগনামা’-এর ৩য় সংখ্যা- জুন, ২০২৬ খ্রিস্টাব্দ।

এই সংখ্যায় থাকছে—
📖 মননশীল প্রবন্ধ
🖋️ হৃদয়ছোঁয়া কবিতা
🌿 আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধের আলোচনাসহ নানা সৃজনশীল আয়োজন।

বর্তমান সময়ে যখন তরুণ সমাজ ক্রমশ ভার্চুয়াল বিভ্রান্তি ও মানসিক শূন্যতার দিকে ধাবিত, তখন ‘অনুরাগনামা’ হতে পারে সুস্থ চিন্তা, শুদ্ধ সাহিত্য ও আত্মজাগরণের এক নির্মল আশ্রয়।

যারা শব্দে সৌন্দর্য খোঁজেন, ভাবনায় খোঁজেন গভীরতা, আর সাহিত্যের মাধ্যমে হৃদয়কে পরিশুদ্ধ করতে চান- তাদের বুকশেলফে ‘অনুরাগনামা’ একটি অনন্য সংযোজন হতে চলেছে।

📌 সংগ্রহ করুন, পড়ুন, প্রিয়জনকে উপহার দিন।
কারণ- একটি ভালো বই কিংবা একটি ভালো সাহিত্যপত্র কখনো শুধু পড়া হয় না; তা একজন মানুষের চিন্তা ও রুচিকে নির্মাণ করে।

‘অনুরাগনামা’ সাহিত্য, অনুভব ও আত্মজাগরণের এক অনন্য নাম।

"নিশ্চয়ই আল্লাহর কাছে পৌঁছায় না কোরবানির পশুর গোশত কিংবা রক্ত,বরং পৌঁছে তোমাদের তাকওয়া। "               ---সূরা আল-হাজ্জ...
27/05/2026

"নিশ্চয়ই আল্লাহর কাছে পৌঁছায় না কোরবানির পশুর গোশত কিংবা রক্ত,বরং পৌঁছে তোমাদের তাকওয়া। "

---সূরা আল-হাজ্জ: ৩৭

মনের পশুত্ব জবাই হোক আত্মশুদ্ধির পবিত্র অগ্নি শিখায়,
কোরবানির শিক্ষা জাগুক নৈতিকতার দীপ্ত মহিমায়।
পশু কুরবানির সাথে সাথে কুরবানি হোক আমাদের মনের পশুত্ব ও আমিত্ব।

ঈদুল আজহার বার্তা বয়ে আনুক শান্তি, সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা ও কল্যাণ। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন।

পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা..... 🌙

Tajkia

খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে তাজকিয়া কর্তৃক প্রকাশিত সাহিত্য ম্যাগাজিন 'অনুরাগানামা' এর ৩য় সংখ্যা।প্রিয় সুধী ও সাহিত্যপ্রে...
25/05/2026

খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে তাজকিয়া কর্তৃক প্রকাশিত সাহিত্য ম্যাগাজিন 'অনুরাগানামা' এর ৩য় সংখ্যা।

প্রিয় সুধী ও সাহিত্যপ্রেমী বন্ধুরা,
আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনাদের প্রিয় সাহিত্য প্ল্যাটফর্ম তাজকিয়ার 'অনুরাগানামা' এর জুন ২০২৬ সংখ্যাটি প্রকাশিত হচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই......

সম্প্রীতি, শুভ্রতা ও সর্বব্যাপিতার বার্তা নিয়ে সাজানো এই সংখ্যাটিতে স্থান পেয়েছে একঝাঁক প্রতিভাবান লেখকের চমৎকার সব সৃষ্টি। গল্প, কবিতা, গান, থ্রিলার, সায়েন্স ফিকশন থেকে শুরু করে মন ছুঁয়ে যাওয়া অনুভূতির প্রকাশ কী নেই এতে!

আপনার কপিটি সবার আগে পেতে এখনি যোগাযোগ করুন তাজকিয়ার পেইজে।

তাজকিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পাঠচক্র ও মাসিক সাধারণ সভা সম্পন্ন।​আলহামদুলিল্লাহ,গতকাল ২০ মে ২০২৬ খ্রিস্টাব্দ; ৬ জ্য...
21/05/2026

তাজকিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পাঠচক্র ও মাসিক সাধারণ সভা সম্পন্ন।
​আলহামদুলিল্লাহ,
গতকাল ২০ মে ২০২৬ খ্রিস্টাব্দ; ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ জিলহজ ১৪৪৭ হিজরি, রোজ বুধবার বাদে মাগরিব ‘মরণব্যাধি হামের সচেতনতা’ বিষয়ক আলোচনা নিয়ে আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্যনির্ভর সংগঠন ‘তাজকিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা’র মাসিক পাঠচক্র ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার রেলগেট খাদ্য গুদাম রোডস্থ গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরিফে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন শাখার আহ্বায়ক মোহাম্মদ তাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য জাবেদ আহাম্মেদ বায়জীদ।
​শাখার উপস্থিত সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পাঠচক্রের নির্ধারিত বিষয়ের আলোকে সারগর্ভ আলোচনা করেন সদস্য মোঃ মাহী রাজ। এরপর কমিটির বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন সচিব শাকিল আনোয়ার পরশ। পূর্বনির্ধারিত আলোচ্যসূচি উত্থাপন ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের পর সম্মানিত সভাপতির সমাপনী বক্তব্য এবং মিলাদ ও মোনাজাতের মধ্য দিয়ে শাখার মাসিক সাধারণ সভা সফলভাবে সমাপ্ত হয়।

📍তাজকিয়া হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে “বৃক্ষ রোপণ কর্মসূচি” সফলভাবে সম্পন্ন অদ্য ২১মে সকাল ১০ ঘটিকায় তাজকিয়া হাটহাজারী...
21/05/2026

📍তাজকিয়া হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে “বৃক্ষ রোপণ কর্মসূচি” সফলভাবে সম্পন্ন

অদ্য ২১মে সকাল ১০ ঘটিকায় তাজকিয়া হাটহাজারী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত “বৃক্ষ রোপণ কর্মসূচি” কাটিরহাট মুফিদুল ইসলাম ফাযিল ডিগ্রি মাদরাসা ও কাটিরহাট উচ্চ বিদ্যালয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, নতুন সদস্যদের পুনরায় সক্রিয় ও সম্পৃক্ত করা এবং সমাজে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখা। এ কার্যক্রমের মাধ্যমে সদস্যদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, দায়িত্ববোধ ও সামাজিক সম্পৃক্ততার চর্চাও জোরদার হয়।

উক্ত কর্মসূচিতে মাদরাসার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্মানিত অধ্যক্ষ মাওলানা আবুল কালাম সাহেব, সম্মানিত শিক্ষকবৃন্দ মোহাম্মদ রউফ হুজুর, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ শুক্কুর হুজুর এবং মাদরাসার শিক্ষার্থীবৃন্দ।

অপরদিকে বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জুলফিকার, সম্মানিত শিক্ষক নরুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বৃক্ষ রোপণ কর্মসূচির আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল করিম তুষার,শাখার সদস্যবৃন্দ মোহাম্মদ আসিফ, সৈয়দ এমদাদুল হক সিয়াম, মোহাম্মদ তানভীর, সৈয়দ মোহাম্মদ ইমন, মোহাম্মদ তাজমীর, জয়নাল আবেদীন, মোহাম্মদ সাঈদ, সিফাত, তাসিনসহ প্রমুখ।

কর্মসূচিতে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। পাশাপাশি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে এসব গাছের পরিচিতি, পরিবেশগত গুরুত্ব ও উপকারিতা তুলে ধরা হয়। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে সচেতনতা তৈরির বার্তা প্রদান করা হয়।

🎨 ‘অনুরাগনামা’ প্রচ্ছদ ডিজাইন প্রতিযোগীতা ২০২৬-এর বিজয়ী ঘোষণা! 🎨​অবশেষে অবসান হলো আমাদের দীর্ঘ প্রতীক্ষার! তাজকিয়ার ত্র...
19/05/2026

🎨 ‘অনুরাগনামা’ প্রচ্ছদ ডিজাইন প্রতিযোগীতা ২০২৬-এর বিজয়ী ঘোষণা! 🎨

​অবশেষে অবসান হলো আমাদের দীর্ঘ প্রতীক্ষার! তাজকিয়ার ত্রৈমাসিক সাহিত্য ম্যাগাজিন ‘অনুরাগনামা’-এর তৃতীয় সংখ্যার (জুন ২০২৬) প্রচ্ছদ ডিজাইন প্রতিযোগীতায় আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত সৃজনশীল প্রচ্ছদ শিল্পীকে।

​প্রত্যেকের নিখুঁত প্রচ্ছদ ডিজাইন আমাদের মুগ্ধ করেছে। তবে সবকিছুর মাঝে একটি ডিজাইন আমাদের ‘অনুরাগনামা’-এর মূল ভাব—আভিজাত্য, নস্টালজিয়া আর শৈল্পিক ছোঁয়াকে সবচেয়ে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে।

​🏆 বিজয়ী এবং পুরস্কার:

​বিজয়ী প্রচ্ছদ শিল্পী: মোহাম্মদ বোরহান উদ্দিন শাদমান
​পুরস্কার: ১,৫০০/- ৳ প্রাইজ মানি এবং আগামী জুন ২০২৬ সংখ্যায় প্রচ্ছদ শিল্পী হিসেবে অফিশিয়াল স্বীকৃতি।

​আমাদের এই আয়োজনে অংশ নেওয়া প্রতিটি গুণী প্রচ্ছদ শিল্পীকে তাজকিয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের ক্যানভাসে সাহিত্যের যে নির্যাস ফুটে উঠেছে, তা সত্যিই প্রশংসনীয়।

​খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ‘অনুরাগনামা’-এর নতুন সংখ্যা, নতুন রূপে!

Tajkia

Address

Seven Sayed Square, Level-8, Flat-A, Baby Super Market, 2no Gate, Bayezid Bostami Road, Chattogram
Chittagong
4000

Telephone

+880-1619-tajkia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tajkia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share