প্রত্যাবর্তন

Directions

প্রত্যাবর্তন আধুনিক সমাজে একটি ব্যতিক্রমী সংগঠন

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
আসসালামু আলাইকুম।
শুরু করছি মহান আল্লাহ তায়ালার নামে।
"প্রত্যাবর্তন" স্বপ্নে লালিত আমাদের এই সংগঠনটির উদ্যোগ নিয়েছি ২০১৭ সালে। আমাদের মূল কাজ হলো গরীব অসহায়দের পাশে দাঁড়ানো। কয়েকজন তরুণের অদম্য প্রচেষ্টায় আমাদের এই প্রত্যাবর্তন। করোনাকালীন সময় হতে শুরু করে ইফতার ব্যাংক,কুরবানি ব্যাংক সহ নানা সেবামূলক কার্যক্রম সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছুর করার আমরা আপ্রাণ চেষ্টা করে যাবো,এতে আপনাদের সাহায্য এবং পাশে থাকা একান্ত কাম্য।

সংগঠনের কার্যক্রমঃ
-অসহায়দের পাশে দাঁড়ানো।
-শীতার্তদের জন্য বস্ত্রে পর্যাপ্ত ব্যবস্থা করা।
-রক্তদান, রক্তদানে অন্যদের উৎসাহিত করা।
-ইফতার ব্যাংক।
-ঈদ সামগ্রী বিতরণ।
-দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।
-কুরবানী ব্যাংক।
- বৃক্ষরোপণ কর্মসূচি।
-মানব সেবায় নতুন নতুন উদ্যোগ। বিবিধ।
আশা করছি আমাদের মানবসেবায় সকলেই আমাদের সাথে থাকবেন।

12/10/2026

এখন পড়তে থাকুন! "লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজীম।

এটি দিয়ে শরীরের গিঁটগুলো খুলতে থাকুন ০৫ মিনিট ধরে।

তারপর বলুন! "হাসবিয়াল্লাহু মিন কুল্লি আইনিন হাসিদাহ।
এটিও ০৫ মিনিট ধরে পড়তে থাকুন।

এর মাধ্যমে আপনার শরীরে জমে থাকা অনেক গিঁট ও নজর-বদনজর থেকে মুক্তি পাবেন ইনশা'আল্লাহ, এভাবে নিয়মিত পড়লে ইনশা'আল্লাহ উপকার পাবেন। শান্ত মনে বিশ্বাসের সাথে পড়বেন। ❤️

একটি সংগঠনকে শূন্য থেকে আজকের এই অবস্থানে নিয়ে আসার পেছনে কিছু মানুষের নিরলস পরিশ্রম ও ত্যাগ জড়িয়ে থাকে। আমাদের 'প্রত্যা...
09/10/2026

একটি সংগঠনকে শূন্য থেকে আজকের এই অবস্থানে নিয়ে আসার পেছনে কিছু মানুষের নিরলস পরিশ্রম ও ত্যাগ জড়িয়ে থাকে। আমাদের 'প্রত্যাবর্তন' সংগঠনের এমনই একজন মূল চালিকাশক্তি, সবার প্রিয় এমরান ভাই।

সংগঠনের একদম শুরু থেকে আজ পর্যন্ত নিজের সর্বোচ্চ শ্রম ও ভালোবাসা দিয়ে যিনি নিঃস্বার্থভাবেবর্তনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি আমাদের এমরান ভাই। তিনি সম্পূর্ণ ব্যতিক্রমী একজন মানুষ। যাঁরা তাঁকে কাছ থেকে দেখেছেন, তাঁরা সবাই এক বাক্যে স্বীকার করবেন—তিনি নিজের জন্য নয়, বরং অন্যের জন্য বাঁচেন।

তিনি হয়তো অনেক ক্ষমতাবান বা প্রভাবশালী কেউ নন, কিন্তু নিজের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব, মানুষের উপকারে ঝাঁপিয়ে পড়তে তিনি বিন্দুমাত্র দ্বিধা করেন না। কত মানুষ যে তাঁর মাধ্যমে উপকৃত হয়েছেন, তার কোনো হিসাব নেই। নিজের সাধ্যে না কুলালে অন্যদের সহযোগিতায় হলেও তিনি অপরিচিত বা স্বল্প পরিচিত মানুষের পাশে দাঁড়িয়েছেন।

আজকে আমাদের সেই প্রিয় ভাইটির জন্মদিন। 🎂
সংগঠনকে আজকের এই গৌরবময় পর্যায়ে নিয়ে আসার পেছনে আপনার অবদান 'প্রত্যাবর্তন' পরিবার আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।আমাদের প্রিয় এই ভাইটির জন্য রইল অনেক অনেক দোয়া, শুভকামনা ও ভালোবাসা। মহান আল্লাহ তায়ালা উনাকে নেক হায়াত দান করুন এবং সর্বদা সুস্থ ও শান্তিতে রাখুন।

শুভ জন্মদিন, আমাদের ভালোবাসার Muhammad Amran ভাই! 🎉

09/10/2026

আসসালামু আলাইকুম

পবিত্র জুমা মোবারক ❤️

'প্রত্যাবর্তন' সংগঠনের সম্মানিত সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের সম্মানিত সদস্য রাফি ডেঙ্গ...
28/09/2026

'প্রত্যাবর্তন' সংগঠনের সম্মানিত সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের সম্মানিত সদস্য রাফি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৭ দিন ধরে আগ্রাবাদ ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তাঁর চিকিৎসা চলমান রয়েছে। এই সংকটময় মুহূর্তে রাফির দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্যের জন্য ‘প্রত্যাবর্তন’ পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়ার আবেদন করা হচ্ছে।মহান আল্লাহ তাআলা আমাদের ভাই রাফিকে শেফায়ে কামেলা দান করুন এবং দ্রুত সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।

26/09/2026

আসসালামু আলাইকুম! কেমন আছেন?

সালামের উত্তর দেওয়া ওয়াজিব।

কিছু মানুষ শুধু মুখে বলে না, ভালোবাসার প্রমাণ দেয় কাজে। ❤️আমাদের প্রত্যাবর্তন ফুটবল লিগ সিজন ৩-এর সকল সাউন্ড খরচ বহন করে...
17/09/2026

কিছু মানুষ শুধু মুখে বলে না,
ভালোবাসার প্রমাণ দেয় কাজে। ❤️

আমাদের প্রত্যাবর্তন ফুটবল লিগ সিজন ৩-এর সকল সাউন্ড খরচ বহন করে আমাদের পাশে দাঁড়িয়েছেন মোঃ মাসুম আহমেদ নাজিম। আপনার মতো শুভাকাঙ্ক্ষী পাশে থাকলে আমাদের যেকোনো আয়োজন সফল হতে বাধ্য।

প্রত্যাবর্তন পরিবারের পক্ষ থেকে আপনার জন্য রইলো লাল গোলাপ শুভেচ্ছা ও গভীর কৃতজ্ঞতা।খেলার আসল আওয়াজ শুনতে চোখ রাখুন আমাদের পেজে!

আজকের যান্ত্রিক যুগে আমাদের চারপাশ উন্নত হলেও, হারিয়ে গেছে আমাদের শৈশবের সেই সবুজ খেলার মাঠ। মাঠের অভাবে আমাদের তরুণ প্র...
15/09/2026

আজকের যান্ত্রিক যুগে আমাদের চারপাশ উন্নত হলেও, হারিয়ে গেছে আমাদের শৈশবের সেই সবুজ খেলার মাঠ। মাঠের অভাবে আমাদের তরুণ প্রজন্ম আজ চার দেয়ালের মাঝে ডিভাইসের স্ক্রিনে বন্দি হয়ে পড়ছে, জড়িয়ে পড়ছে নানাবিধ আসক্তিতে।

তরুণদের এই ডিভাইস ও মাদকাসক্তি থেকে মুক্ত করে আবার খেলার মাঠে ফিরিয়ে আনতে ‘প্রত্যাবর্তন’ সংগঠন সবসময় পরিবর্তনের পক্ষে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা নিয়ে এসেছি বহু প্রতীক্ষিত ‘ফুটবল লিগ সিজন ৩’! 🔥

আমাদের এই ফুটবল উন্মাদনাকে সফল করতে এবং খেলোয়াড়দের জন্য পেশাদার পরিবেশ নিশ্চিত করতে সবচেয়ে বড় অবদান রেখেছেন আমাদের সবার প্রিয় সাইফুল আলম রুবেল ভাই। তরুণদের প্রতি উনার অকৃত্রিম ভালোবাসা এবং খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনার সদিচ্ছা থেকে, এই টুর্নামেন্টের টার্ফ (Turf) ভাড়ার সম্পূর্ণ খরচ তিনি নিজে বহন করছেন! 👏

উনার এই নিঃস্বার্থ ও অসাধারণ অনুদান আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছে। রুবেল ভাইয়ের এই দুর্দান্ত উদ্যোগ ও সমর্থনের জন্য ‘প্রত্যাবর্তন’ পরিবারের পক্ষ থেকে উনাকে জানাই গভীর কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ। আপনার এই সহযোগিতা আমাদের যুবসমাজকে সুস্থ ধারার বিনোদনে ফিরিয়ে আনতে এক বিশাল অনুপ্রেরণা হয়ে থাকবে।

‘প্রত্যাবর্তন ফুটবল লিগ সিজন থ্রি’-এর মাঠ কাঁপানো সকল ফুটবলারদের অসাধারণ পারফরম্যান্স এবং ক্রীড়াশৈলীকে সম্মান জানাতে এক ...
12/09/2026

‘প্রত্যাবর্তন ফুটবল লিগ সিজন থ্রি’-এর মাঠ কাঁপানো সকল ফুটবলারদের অসাধারণ পারফরম্যান্স এবং ক্রীড়াশৈলীকে সম্মান জানাতে এক অনন্য উদ্যোগ! টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড়কে বিশেষ "সম্মাননা স্মারক ক্রেস্ট" প্রদান করছেন করিম ট্রেডিং এন্ড এন্টারপ্রাইজ-এর সম্মানিত মালিক মোহাম্মদ আব্দুল করিম মহোদয়।আমাদের তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করতে এবং ফুটবলের এই জোয়ারকে ধরে রাখতে তাঁর এই পৃষ্ঠপোষকতা সত্যিই প্রশংসনীয়।প্রত্যাবর্তন পরিবারের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুল করিম এবং করিম ট্রেডিং এন্ড এন্টারপ্রাইজ-এর প্রতি রইলো আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ❤️

wahab turf-এ দেখা হচ্ছে সবার সাথে! বন্ধুদের সাথে নিয়ে চলে আসুন গ্যালারি মাতাতে।❤️‍🔥
10/09/2026

wahab turf-এ দেখা হচ্ছে সবার সাথে! বন্ধুদের সাথে নিয়ে চলে আসুন গ্যালারি মাতাতে।❤️‍🔥

Address

Muhuripara, Agrabad
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রত্যাবর্তন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share