১১ই ফেব্রুয়ারি সড়কহত্যা প্রতিবাদ দিবস

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • ১১ই ফেব্রুয়ারি সড়কহত্যা প্রতিবাদ দিবস

১১ই ফেব্রুয়ারি সড়কহত্যা প্রতিবাদ দিবস সড়কে হত্যা খুন বেড়েই চলছে , প্রতি বছর ১১ই ফেব্রুয়ারী সড়ক হত্যা দিবস পালন করুন,

বছরের সড়ক দুর্ঘটনা নামের আড়ালে অবাধ সড়ক হত্যাকাণ্ডের শিকার ২৫০০০-৩২০০০ , পঙ্গু ৮০০০০ কিন্তু ঘাতকদের সাজার নজির নেই ধর...
15/04/2026

বছরের সড়ক দুর্ঘটনা নামের আড়ালে অবাধ সড়ক হত্যাকাণ্ডের শিকার ২৫০০০-৩২০০০ , পঙ্গু ৮০০০০ কিন্তু ঘাতকদের সাজার নজির নেই ধরাও হয়না তাই ঘাতকরা অনুপ্রাণিত হয়ে হত্যাকাণ্ড বৃদ্ধি করে। আমলা নীতিনির্ধারক সব পরিবহন সেক্টরের পুজোর করে


নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় দ্রুতগতির একটি পাথরবোঝাই ট্রাকের চাপায় আপন দুই ভাই নিহ...

বৈশাখের প্রথম প্রহরে রক্তাক্ত সড়ক , আর ঘাতকদের উৎসব। ঘাতকরা জানে তাদেরকে ধরা হবে না। তারা জামাই আদরে !! পশুদের দয়া মায...
14/04/2026

বৈশাখের প্রথম প্রহরে রক্তাক্ত সড়ক , আর ঘাতকদের উৎসব। ঘাতকরা জানে তাদেরকে ধরা হবে না। তারা জামাই আদরে !! পশুদের দয়া মায়া থাকলেও ঘাতকদের দয়া মায়া নেই

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাচ্ছিলেন একদল দিনমজুর। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছ.....

 #নৃশংস১১ | Road Safety & Justice২০১৮ সালের জুলাই আন্দোলনের পর যে সড়ক পরিবহন আইন প্রণয়ন করা হয়েছিল, বাস্তবায়নের আগেই তা...
11/04/2026

#নৃশংস১১ | Road Safety & Justice
২০১৮ সালের জুলাই আন্দোলনের পর যে সড়ক পরিবহন আইন প্রণয়ন করা হয়েছিল, বাস্তবায়নের আগেই তার সাজা শিথিল করা হয়। এরপর থেকেই আইনের কার্যকারিতা নেই বললেই চলে। আর প্রতিটি সড়ক দুর্ঘটনার সংবাদের শেষ লাইন যেন একটাই—“ঘাতক চালক পলাতক।”
প্রশ্ন হলো—এটি কি পুলিশ প্রশাসনের ব্যর্থতা, নাকি ওপরের নির্দেশ, নাকি গভীর কোনো স্বার্থের প্রভাব?
মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন—১১ ফেব্রুয়ারি ২০১৯, জেব্রাক্রসিঙের ওপর নির্মমভাবে হত্যা করা হয়। প্রায় ৬ বছর পার হয়ে গেলেও ঘাতককে এখনো ‘খুঁজে পাওয়া যাচ্ছে না’।
আরও বিস্ময়কর—তার বন্ধু, সহপাঠী, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।
প্রথম আলো’র সম্মানিত সাংবাদিক নাজনিন ও মাসুদ “ভাইরাল হয়নি, তাই বিচার পাই না” প্রতিবেদনে লিখেছেন:
“পুলিশের অভিযোগপত্রে চালক জাকিরের ঠিকানা উল্লেখ করা হয়েছে গাজীপুরের গাবচালা গ্রাম। গত ২৪ সেপ্টেম্বর প্রথম আলোর প্রতিনিধি সেখানে গেলে স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানান—জাকিরকে এলাকায় দেখা যায়।”
তবুও—ঘাতক নাকি অদৃশ্য!
প্রতিদিন গড়ে ৬৪ জন মানুষ সড়কে নিহত হন, কিন্তু সড়ক পরিবহণ খাতের ঘাতকদের ধরতে যেন অদৃশ্য নিষেধাজ্ঞা রয়েছে।
সন্তান হারানো পিতা-মাতার বুক ফাটা আর্তনাদ কি কখনোই ন্যায়বিচার পাবে না?
অভিশাপ… অভিশাপ…
আজ হোক বা কাল—এই আর্তনাদই বৃষ্টি হয়ে নামবেই।

🛑 Road Safety in Bangladesh: When “Accidents” Are No Longer Accidentalফার্মগেটে লাব্বাইক পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএ...
08/04/2026

🛑 Road Safety in Bangladesh: When “Accidents” Are No Longer Accidental

ফার্মগেটে লাব্বাইক পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজি চালক মোহাম্মদ মামুন ফরাজীর মৃত্যু—আরেকটি মর্মান্তিক ঘটনা। দুঃখজনকভাবে, এমন ঘটনার পর “চালক পলাতক”—এটা যেন একটি পরিচিত চিত্র।

আমরা কি এখনও এগুলোকে “সড়ক দুর্ঘটনা” বলবো?
নাকি এগুলোকে স্বীকার করবো systemic failure হিসেবে?

প্রাপ্ত তথ্য অনুযায়ী—
• প্রতিবছর ২৫,০০০–৩২,০০০ মানুষের মৃত্যু।
• প্রায় ৮০,০০০ মানুষ পঙ্গু হন
• কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির নজির নেই।

এটা শুধু একটি পরিবহন সমস্যা নয়।
এটা accountability, enforcement, এবং governance-এর প্রশ্ন।

যেখানে—
✔ আইন প্রয়োগ দুর্বল বা আপোস
✔ দায় নির্ধারণ অস্পষ্ট বা রাজনৈতিক প্রভাব
✔ এবং বিচার প্রক্রিয়া দীর্ঘ ও অনিশ্চিত

সেখানে অপরাধীরা নিরুৎসাহিত না হয়ে বরং আরও সাহসী হয়ে ওঠে।

Justice delayed is not just justice denie
it becomes an incentive for repetition.

আমাদের প্রয়োজন—
• শক্তিশালী ট্রাফিক আইন প্রয়োগ
• চালকদের কঠোর সাজা ও জবাবদিহিতা
• দ্রুত ও দৃশ্যমান বিচার
• এবং একটি নিরাপদ সড়ক সংস্কৃতি

একটি জীবন হারানো শুধু একটি পরিসংখ্যান নয়—এটা একটি পরিবার, একটি ভবিষ্যৎ, একটি স্বপ্ন হারানো।

It’s time to move from awareness to accountability.



রাজধানীর ফার্মগেট এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাসের ধাক্কায় মোহাম্মদ মামুন ফরাজী নামে এক সিএনজিচালিত অটোরি....

লাশ গুলো আপনার বা আপনার পরিবারের সদস্যদের হতে পারে, তাদের পরিসঙ্খানে মৃত্যু ৩৯৪, আহত ১২৮৮ , আহতদের ৮০%ই বিনা চিকিৎসা ও চ...
30/03/2026

লাশ গুলো আপনার বা আপনার পরিবারের সদস্যদের হতে পারে, তাদের পরিসঙ্খানে মৃত্যু ৩৯৪, আহত ১২৮৮ , আহতদের ৮০%ই বিনা চিকিৎসা ও চিকিৎসা অবহেলায় মারা যায় - সে হিসেব কেই নেই না - Human Rights Watch । স্বজনহারাদের আর্তনাদ আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। কিন্তু কেউ কোন সহানুভূতি ও দুঃখ প্রকাশ পর্যন্ত করলোনা। স্বজনহারাদের আর্তনাদ অভিশাপের বৃষ্টি হয়ে নামবেই, আজ হোক কাল।।

প্রতিবেদনে বলা হয়েছে, ঈদ উপলক্ষে যাত্রা শুরুর দিন ১৪ মার্চ থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরার দিন ২৮ মার্চ পর্যন্ত ১৫ দিনে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত ও ১ হাজার ৪৬ জন আহত হয়েছেন। ২০২৫ সালের ঈদুল ফিতরে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত ও ৮২৬ জন আহত হন। বিগত বছরের সঙ্গে তুলনা করলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ৮ দমশিক ৯৫ শতাংশ, প্রাণহানি ৮ দশমিক ২৬ শতাংশ ও আহত ২১ শতাংশ বেড়েছে।

বাসে মুখোমুখি সংঘর্ষ, বাস ট্রেনের সাথে সংঘর্ষ, বাস উল্টে পড়ে, বাস প্রাইভেট কারে চাপা, বাস মোটরসাইকেল চাপা, বাস নদীতে ফেলে, এখানে সচেতনতা দিয়ে কি হবে?? এবারের সড়ক দুর্ঘটনা নামের আড়ালে অবাধ সড়ক হত্যাকাণ্ড, দেশের নয় শুধু এটা বিশ্ব রেকর্ড। কিন্তু কোন মাদারবোর্ড সহানুভূতি বা দুঃখ প্রকাশ করেনি। ২০১৮ সালে শিক্ষার্থীদের ২টি আন্দোলন হয় (১) কোটা আন্দোলন (২) নিরাপদ সড়ক চাই আন্দোলন। কোটা আন্দোলন গুরুত্ব না দেওয়ায় শেষে পর্যন্ত রাষ্ট্র সমাজ পরিবর্তন হয়। কিন্তু সড়ক আন্দোলন ব্যর্থ হয়েছে তাই পরিবহন ঘাতকরা বেপরোয়া দানবের ভূমিকায়। পাবলিক নিজের জীবন বাঁচাতে, একসময়ে ঘাতকদের ধরা শুরু করলে??
ঘাতকদের ধরা বা সাজার নজির নেই, বিচারহীনতা অপরাধ প্রবনতা উৎসাহিত করে।
বাসের ঘাতক চালক গাঁজা সেবন, মদ সেবন করে গাড়ি চালায়। বাসের মালিক কম টাকা দিয়ে চালকের বদলে হেলপার দিয়ে গাড়ি চালায়। বাস বেপরোয়া গতি। প্রতিযোগিতা, রেসারেসি। সড়কের মাঝে যাত্রী নামিয়ে দেওয়া, না নামলে ধাক্কা দিয়ে ফেলে হত্যা। পরিবহন সেক্টর সর্বশক্তিমান, তাদের স্বার্থের আফিম সকলেই মাথা নত। #ঘাতক , মদ গাঁজা খেয়ে গাড়ি চালায়, ষ্টিয়ারিং হাতে সিগারেট খেতে খেতে বা মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালায় , আর #মাদারবোর্ডরা বলে, মানুষ সচেতন হলে সড়কে হত্যাকাণ্ড কমবে, ঘাতক জামাইয়ের আদরে।

পবিত্র ঈদুল ফিতরে দেশের সড়ক, রেল ও নৌপথে ৩৭৭টি দুর্ঘটনা ঘটেছে।

29/03/2026

“সড়ক দুর্ঘটনা” নয়—এটা সরাসরি সড়ক হত্যাকাণ্ড!
প্রতিদিন মানুষ মরছে, আর দায়িত্বশীলরা নীরব, উদাসীন, আত্মতুষ্ট।

যেখানে শোক নেই, জবাবদিহিতা নেই—সেখানে মৃত্যুই স্বাভাবিক হয়ে যায়।
এই নীরবতা আসলে হত্যাকারীদের প্রশ্রয়, এই উদাসীনতাই নতুন হত্যার অনুপ্রেরণা।

আর কত লাশ দেখলে জাগবে বিবেক?
নাকি এভাবেই চলবে—মানুষ মরবে, দায় কেউ নেবে না?

#সড়ক_হত্যা #জবাবদিহিতা_চাই

28/03/2026

রাজধানীর তেজগাঁওয়ে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহরিয়ার ইমন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন.....

ঘাতকদের ধরা হয়না , সাজা হয় না - তাই ঘাতকরা একের পর এক হত্যাকাণ্ডের উৎসাহ পায় - বিচারহিনতা অপরাধ প্রবণতা উতসাহিত করে -
27/03/2026

ঘাতকদের ধরা হয়না , সাজা হয় না - তাই ঘাতকরা একের পর এক হত্যাকাণ্ডের উৎসাহ পায় - বিচারহিনতা অপরাধ প্রবণতা উতসাহিত করে -

বিষাদের ঈদ: ১০ দিনেই ২৭৪ মৃ'ত্যু | Bangladesh Accident | News24 িত্র ঈদুল ফিতরের আনন্দ এ...

27/03/2026

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কারের ১জন নিহত ও আহত দুই যাত্রী।

27/03/2026

কিশোরগঞ্জ সদর নান্দলা যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত, দুজনের অবস্থা আশঙ্কাজনক। #বাস এখন দানবের ভূমিকায়।

🚨 জবাবদিহিতা কোথায়?ট্রেনের সাথে বাস সংঘর্ষ , পদ্মানদীতে যাত্রীবাহী বাস এর পর এবার বাস প্রাইভেট কারের ৫ জন কে হত্যা ,বাস...
26/03/2026

🚨 জবাবদিহিতা কোথায়?
ট্রেনের সাথে বাস সংঘর্ষ , পদ্মানদীতে যাত্রীবাহী বাস এর পর এবার বাস প্রাইভেট কারের ৫ জন কে হত্যা ,বাস এখন দানবের ভুমিকায় - বিশ্বের সবচেয়ে হিংস্রও এখন পরিবহন - কারন সড়ক হত্যাকাণ্ড এখানে অলিখিত বৈধ ?
পদ্মা নদীতে যাত্রীবাহী বাস দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেল। ৭০ জন যাত্রীর মধ্যে এখন পর্যন্ত মাত্র ২৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে। বাকিরা কোথায়—এই প্রশ্ন এখনো অমীমাংসিত।
চারদিকে স্বজন হারানোর আহাজারি, অসহায় মানুষের কান্না—কিন্তু পরিবহন খাতের দায়িত্বশীলদের কাছ থেকে আমরা কি দেখলাম?
না কোনো দৃশ্যমান দুঃখপ্রকাশ, না কোনো মানবিক অবস্থান।
বরং মানুষের জীবনের মূল্য নির্ধারণ করা হচ্ছে ক্ষতিপূরণের অঙ্কে—২৫,০০০ টাকা!
যে সমাজে একটি পোশাকের দাম এর চেয়েও বেশি হতে পারে, সেখানে একজন মানুষের জীবনের মূল্য এতটাই কম?
এই ধরনের দুর্ঘটনা আর “দুর্ঘটনা” নয়—এগুলো আমাদের অব্যবস্থাপনা, অবহেলা ও জবাবদিহিতার অভাবের ফল।
👉 প্রশ্নগুলো স্পষ্ট:
দায়িত্বহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা কোথায়?
মালিকপক্ষের জবাবদিহিতা কোথায়?
নিয়ন্ত্রক সংস্থার কার্যকর ভূমিকা কোথায়?
আমরা যদি এখনই কঠোর পদক্ষেপ না নেই, তাহলে এই ধরনের ঘটনা বারবার ঘটতেই থাকবে।
🛑 সময় এসেছে—নিরাপদ পরিবহন, কঠোর আইন প্রয়োগ এবং জবাবদিহিতা নিশ্চিত করার।


কুমিল্লায় পেছন থেকে আসা বাসের ধাক্কায় প্রাইভেট কারের চালকসহ চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-চট.....

26/03/2026

পরিবহন সেক্টর মানুষের প্রানের মূল্য নির্ধারণ করেছে ২৫০০০টাকা🤬
এটা বিশ্বের সবচেয়ে নৃশংস ও নিকৃষ্টতম

Address

Ferozshah
Chittagong
4207

Alerts

Be the first to know and let us send you an email when ১১ই ফেব্রুয়ারি সড়কহত্যা প্রতিবাদ দিবস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ১১ই ফেব্রুয়ারি সড়কহত্যা প্রতিবাদ দিবস:

Share