রক্তের আহ্বানে

রক্তের আহ্বানে Emergency ->
Emon- 01821111371 Tuhin- 01819168406
Zafran- 01755581170
Hamid - 01617779376

আমাদের এই ফ্যান পেজটি সম্পূর্ন স্বেচ্ছায় রক্ত-দাতাদের জন্য। বলতে পারেন ই-ব্লাড ব্যাংক। আমাদের কোন শাখা নেই, সম্পূর্ন অন-লাইন ভিত্তিক। এই পেইজটির মূল উদ্দেশ্য স্বেচ্ছায় রক্তদাতা এবং রক্তগ্রহীতার মধ্যে যোগাযোগ করিয়ে দেওয়া। আমরা নিজেরা কোন রক্ত সংগ্রহ করি না অথবা রক্ত দানের বিণিময়ে কোন প্রকার আর্থিক লেনদেন করি না। তাই কারো রক্তের প্রয়োজন হলে:
- প্রয়োজনীয় রক্তের গ্রুপ, হসপিটালের নাম, বেড নম্বর

, যে জন্য রক্ত দরকার, রোগীর লোকেশন, যোগাযোগ নাম্বার এবং সময়/তারিখ সঠিক ভাবে আমাদের ওয়ালে অথবা পেইজ ইনবক্সে জানাবেন।

আর যারা স্বেচ্ছায় রক্ত দান করতে চান তারা পোস্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দিতে পারবেন। চাইলে রক্তের গ্রুপ, লোকেশন এবং যোগাযোগের নাম্বার আমাদের পেইজ ইনবক্স অথবা ওয়ালেও জানাতে পারেন। আর রক্ত দিতে না পারলে অনুগ্রহ করে পোস্ট গুলো শেয়ার করবেন। কারণ আপনার পক্ষে রক্ত দেওয়া সম্ভব না হলেও অন্য কেউ হয়তে পোস্টটি দেখে রক্ত দিতে এগিয়ে আসবে। এছাড়াও নিয়মিত পোস্টে লাইক/কমেন্ট করে সঙ্গে থাকবেন। কারণ পোস্টগুলো আপনারা দেখতে না পেলে প্রয়োজনীয় রক্ত জোগাড় করা অসম্ভব হয়ে যাবে।

বি: দ্র: যে কোন প্রকার অভিযোগ, মতামতের জন্য পেইজ ইনবক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

রক্তের প্রয়োজনে এই পেজে পোষ্ট করতে হলে অবশ্যই নিচের বিষয়গুলো অবলম্বন করুনঃ-
1. রোগির সমস্যা।
2. রক্তের গ্রুপ ও কত ব্যাগ লাগবে।
3. হাসপাতালের নাম ও ঠিকানা।
4. কেবিন/ওয়ার্ড নং।
5. কোন সময়ের মধ্যে লাগবে।
6. যোগাযোগের জন্যে মোবাইল নাম্বার ।
7. রক্তের ব্যবস্থা হলে অবশ্যই আমাদের জানাবেন।

ধন্যবাদ দৈনিক সাঙ্গু ❤️
17/04/2026

ধন্যবাদ দৈনিক সাঙ্গু ❤️

ধন্যবাদ - আজকের সংবাদ
16/04/2026

ধন্যবাদ - আজকের সংবাদ

আলহামদুলিল্লাহ ​একটি যুগ! দীর্ঘ ১২টি বছর। এই পথচলা শুধু সময়ের ক্যালেন্ডার নয়, এটি অসংখ্য মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর লড়...
14/04/2026

আলহামদুলিল্লাহ

​একটি যুগ! দীর্ঘ ১২টি বছর। এই পথচলা শুধু সময়ের ক্যালেন্ডার নয়, এটি অসংখ্য মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর লড়াই, হাজারো মানুষের অশ্রু মুছে হাসিতে রূপান্তরের গল্প আর মানবতার এক অমর উপাখ্যান।

​অশেষ কৃতজ্ঞতা ও আনন্দের সাথে জানাচ্ছি, আমাদের প্রিয় “রক্তের আহ্বান”-এর এক যুগ পূর্তি সফলভাবে উদযাপিত হয়েছে। আজ আমরা শুধু ১২ বছরের একটি অধ্যায় শেষ করিনি, বরং শুরু করেছি নতুন এক স্বপ্নের যাত্রা—রক্তের আহ্বানের ১৩তম বছর। ❤️
​স্মৃতি ও প্রাপ্তির একটি দিন:

দিনব্যাপী আয়োজনে আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দিয়েছি সচেতনতার বীজ। ছোট ছোট বাচ্চাদের চোখে যে কৌতূহল ছিল, এটাইইই আমাদের আগামী দিনের সাহস। মুখে মুখে ছড়িয়ে দেওয়া হয়েছে “রক্তদানে নেই ভয়, রক্তদানেই জীবনের জয়।”

​আজ আমাদের প্রতিটি আয়োজনে, প্রতিটি নিঃশ্বাসে আমরা গভীর শ্রদ্ধা আর অকৃত্রিম ভালোবাসায় স্মরণ করেছি আমাদের প্রিয় তাপশকে। তাপশরা কখনো হারিয়ে যায় না। তারা বেঁচে থাকে আমাদের প্রতিটি মহৎ কাজে, প্রতিটি ফোঁটা রক্তদানে আর প্রতিটি বিজয়ী হাসিতে। তাপশ, তুমি আছো আমাদের প্রতিটি মিছিলে, আমাদের অনুপ্রেরণা আর সাহস হয়ে।

​এই গর্বের মুহূর্তকে আরও অর্থবহ করে তুলেছে নতুন সংগঠন “আরাফ ফাউন্ডেশন”-এর পদযাত্রা। মানবতার এই দীর্ঘ পথে আমরা একে অপরের হাত ধরে এগিয়ে যাব—এই আমাদের অঙ্গীকার।

​প্রিয় “উপলব্ধি”-র ছোট ছোট সোনামণিদের সাথে কাটানো মুহূর্তগুলো ছিল অপার্থিব। তাদের হাতে উপহার তুলে দেওয়ার সময় যে নির্মল হাসি ফুটে উঠেছিল, সেই হাসিটুকুই আমাদের ১২ বছরের সবচেয়ে বড় প্রাপ্তি।

​আমাদের সংগঠনের প্রতিটি সদস্যের ত্যাগ আর নিঃস্বার্থ পরিশ্রমই আজকের এই “রক্তের আহ্বান”। ১যুগ পূর্তির স্মৃতিসরূপ সকল সম্মানিত সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া ছিল সেই হাজারো গল্পের ছোট এক স্বীকৃতি।

​কেক কাটার উচ্ছ্বাস, বাচ্চাদের হাসি, আর একঝাঁক নিঃস্বার্থ মানুষের আড্ডা সব মিলিয়ে দিনটি ছিল ভালোবাসার বন্ধনে আবদ্ধ।

​যারা আমাদের সাথে এই দীর্ঘ ১২ বছর ছায়ার মতো ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন আপনাদের সবার প্রতি অন্তরের গভীর থেকে জানাই অসীম কৃতজ্ঞতা। আপনাদের বিশ্বাসই আমাদের এগিয়ে যাওয়ার একমাত্র জ্বালানি।

​আসুন, মানবতার পাশে থাকি, রক্তের বন্ধনে যুক্ত থাকি।

​ #রক্তেরআহ্বান #একযুগপূর্তি #মানবতারগল্প #রক্তদান #তাপশ_স্মরণে #১২বছরেরসফলতা #আরাফফাউন্ডেশন #রক্তেরবন্ধনেমানুষ

১ যুগ ভালবাসার ❤️
14/04/2026

১ যুগ ভালবাসার ❤️

চলছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ২০২৬
14/04/2026

চলছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ২০২৬

12/04/2026

আসসালামু আলাইকুম
সম্মানিত সুধী,
আসছে ১৪-ই এপ্রিল ২০২৬ ইং রোজ মঙ্গলবার চট্টগ্রামের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তের আহ্বানে” এর গৌরবময় ১২তম বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্টা বার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, সচেতনতামূলক ক্যাম্পেইন, আলোচনা সভাসহ থাকছে বিভিন্ন আয়োজন। মানবতার সেবায় নিবেদিত এই মহৎ আয়োজনে আপনার উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে।

তারিখ: ১৪-০৪-২০২৬
সময়: দুপুর ২.৩০টা
স্থান: ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়, পাহাড়তলি, খুলশী চট্টগ্রাম।

ধন্যবাদান্তে,
রক্তের আহ্বানে পরিবার

11/04/2026

একযুগের জয়যাত্রা: "রক্তের আহ্বানে"

(২০১৪ - ২০২৬)

একটি স্বপ্নের জন্ম-

স্মৃতির পাতায় ফিরে গেলে ভেসে ওঠে এক উজ্জ্বল সকাল। ১১ই এপ্রিল, ২০১৪। চট্টগ্রামের ডিসি হিল প্রাঙ্গণ—সবুজে ঘেরা, প্রাণচঞ্চল এক পরিবেশ। সেখানে বিকেল ৩.০০ টায় জড়ো হয়েছিলেন ৩০ জনেরও বেশি উদ্যমী তরুণ-তরুণী। কারও চোখে ছিল স্বপ্ন, কারও মনে ছিল দায়বদ্ধতা, আর সবার ভেতরেই ছিল এক অদম্য ইচ্ছা, রক্তের অভাবে যেন আর কোনো প্রাণ অকালে ঝরে না যায়।

সেদিনের সেই ছোট্ট উদ্যোগটাই আজকের "রক্তের আহ্বানে"। তখন হয়তো কেউ ভাবেনি, এই পথচলা একদিন হাজারো মানুষের আশার আলো হয়ে উঠবে। যারা আগে ব্যক্তিগতভাবে রক্তদান করতেন, রোগীর পাশে দাঁড়াতেন, মানুষকে সচেতন করতেন, তারা একত্রিত হয়ে গড়ে তুললেন একটি প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মের নাম দেওয়া হলো- “রক্তের আহ্বানে”।

শুরুটা ছিল সীমিত, কিন্তু ইচ্ছাশক্তি ছিল অসীম। কোনো বড় ফান্ড ছিল না, ছিল না আধুনিক সুযোগ-সুবিধা নিজেদের ব্যক্তিগত খরচ থেকে টাকা জমিয়ে ৩০শে মে ২০১৪ সালে প্রথম ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় রক্তের আহ্বানে-এর প্রথম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করণ ক্যাম্পেইন আকবর শাহ একালায়। তা ছিল সূচনা মাত্র এবং সবার মনে ছিল শুধু মানুষের জন্য কিছু করার তীব্র আগ্রহ আর একে অপরের প্রতি বিশ্বাস । আর সেই বিশ্বাস থেকেই আয়োজন করা হয়েছে অসংখ্য ক্যাম্পেইন। আজ পূর্ণ হতে যাচ্ছে ১২ বছরের পথচলা।

১২ বছরের অর্জন...

একটি সংগঠনের সফলতা শুধু সংখ্যায় মাপা যায় না। কত ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, কতজন ডোনার যুক্ত হয়েছেন এসব গুরুত্বপূর্ণ, কিন্তু এর বাইরেও আছে অসংখ্য অজানা গল্প, অসংখ্য নিরব কান্না আর কৃতজ্ঞতার হাসি।

“রক্তের আহ্বানে” শুধু একটি সংগঠন নয়, এটি অনেকের কাছে ছিল শেষ ভরসা। রাতের অন্ধকারে যখন হঠাৎ ফোন আসে- “রক্ত লাগবে, জরুরি” তখন কোনো দ্বিধা না করে ছুটে যাওয়া মানুষগুলোর নামই “রক্তের আহ্বানে”।

“রক্তের আহ্বানে কেবল একটি নাম নয়, এটি হাজারো মুমূর্ষু রোগীর শেষ আশ্রয়স্থল।”

এই ১২ বছরে অসংখ্য স্বেচ্ছাসেবক তাদের সময়, শ্রম, এমনকি ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য ত্যাগ করে কাজ করেছেন। কেউ পড়াশোনার ফাঁকে, কেউ চাকরির ব্যস্ততার বা অন্য জরুরী কাজের মাঝেও সময় বের করে দিয়েছেন।
অনেকে আজ আর আমাদের সাথে নেই, জীবনের প্রয়োজনে দূরে সরে গেছেন আবার কেউ পৃথিবীর মাথা ত্যাগ করেছেন তবুও তাদের অবদান এই সংগঠনের প্রতিটি স্বেচ্ছাসেবকের ভালবাসার সাথে মিশে আছে।

সময়ের সঙ্গে সঙ্গে "রক্তের আহ্বানে" শুধু রক্তদানের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেনি। বরং সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে দিয়েছে তার সেবার হাত।

রক্তদান ও সচেতনতা:
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত ব্লাড গ্রুপিং ক্যাম্প, রক্তদান কর্মসূচি এবং সচেতনতামূলক র‍্যালি আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মকে রক্তদানে উৎসাহিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিটি স্বেচ্ছাসেবক।

ডিজিটাল ক্যাম্পেইন:
সময়ের চাহিদা অনুযায়ী প্রযুক্তির ব্যবহারও বেড়েছে। এসএমএস ক্যাম্পেইন, অনলাইন পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা, সবকিছু মিলিয়ে মানুষের কাছে দ্রুত পৌঁছে যাচ্ছে সাহায্যের বার্তা।

মাতৃ সুরক্ষা কার্যক্রম:
গর্ভবতী মায়েদের জন্য রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়েছে বিশেষভাবে। রক্তশূন্যতা যেন কোনো মা বা নবজাতকের জন্য ঝুঁকি হয়ে না দাঁড়ায়—সেই লক্ষ্যেই চলছে এই কার্যক্রম, করা হয়েছে পোস্টারিং ক্যাম্পেইন এবং সচেতনতার ডাক নামে করা হয়েছে ইভেন্ট ক্যাম্পেইন।

ধর্মীয় ও সামাজিক উদ্যোগ:
রমজান মাসে এতিম শিশুদের জন্য সেহরি ও ইফতার আয়োজন, ঈদের সময় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক ও প্রসাধনী বিতরণ, এসব কার্যক্রম শুধু সহানুভূতির নয়, বরং ভালোবাসা ভাগ করে নেওয়ার এক অনন্য দৃষ্টান্ত।
বিভিন্ন মসজিদে লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক প্রচারণাও নিয়মিত পরিচালিত হয়েছে।

মানবিক সহায়তা:
শীতের সময় শীতবস্ত্র বিতরণ, অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা, জরুরি আর্থিক সাহায্য, এসব উদ্যোগ প্রমাণ করে “রক্তের আহ্বানে” কেবল একটি সংগঠন নয়, এটি একটি পরিবার।

ভিজুয়াল ক্যাম্পেইন:
বর্তমান যুগে মানুষের মনোযোগ আকর্ষণের জন্য শর্টফিল্ম, ভিডিও বার্তা ও বিভিন্ন কনটেন্ট তৈরি করা হয়েছে। রক্তদানের গুরুত্বকে সহজভাবে মানুষের কাছে তুলে ধরতে এই উদ্যোগগুলো বেশ কার্যকর ভূমিকা রেখেছে।

ফিরে দেখা: প্রাপ্তি, ত্যাগ ও অপূর্ণতার গল্প

১২ বছর পেরিয়ে আজ যখন পেছনে তাকানো হয়, তখন শুধু সাফল্যের গল্পই চোখে পড়ে না, পড়ে সংগ্রামের গল্পও।

হাজারো ব্যাগ রক্ত সংগ্রহ করা, অসংখ্য জীবন বাঁচানোর চেষ্টা এসব নিঃসন্দেহে বড় অর্জন। কিন্তু এর পেছনে আছে অসংখ্য নির্ঘুম রাত, ক্লান্তিহীন পরিশ্রম আর নিঃস্বার্থ ত্যাগ।

কখনো সময়মতো ডোনার পাওয়া যায়নি, কখনো সীমাবদ্ধতার কারণে সবকিছু করা সম্ভব হয়নি। কিছু স্বপ্ন এখনও অপূর্ণ, নিজস্ব ব্লাড ব্যাংক, ওয়েবসাইট, এপ্পস এবং আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা, এসব এখনও বাস্তবায়নের অপেক্ষায়।

তবুও থেমে যায়নি পথচলা। কারণ এই সংগঠন জানে, প্রতিটি ছোট উদ্যোগও কারও না কারও জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে।

আগামী দিনের অঙ্গীকার (১১-০৪-২০২৬)

১১ই এপ্রিল, ২০২৬ একটি তারিখ, একটি গর্বের মুহূর্ত। একযুগ পূর্ণ করে “রক্তের আহ্বানে” প্রবেশ করছে নতুন অধ্যায়ে।

এই ১২ বছরে সংগঠনটি শিখেছে মানুষের পাশে দাঁড়াতে হলে শুধু ইচ্ছা নয়, প্রয়োজন ধৈর্য, ত্যাগ এবং ভালোবাসা।
আগামী দিনে লক্ষ্য আরও বড় আরও বেশি মানুষকে সম্পৃক্ত করা, প্রযুক্তিনির্ভর সেবা বাড়ানো, দ্রুত রক্ত সরবরাহ নিশ্চিত করা এবং সমাজসেবার পরিধি আরও বিস্তৃত করা।

একটি স্বপ্ন এখন আরও পরিণত, আরও শক্তিশালী।

পরিশেষে - একটি নাম, হাজারো হৃদয়ের বন্ধন

“রক্তের আহ্বানে” কোনো একক ব্যক্তিগত সংগঠন নয়। এটি গড়ে উঠেছে অসংখ্য মানুষের ভালোবাসা, পরিশ্রম আর ত্যাগের ওপর। যারা এক বিন্দু রক্ত দিয়ে, একটুখানি সময় দিয়ে কিংবা একটি ফোনকলের মাধ্যমে কারও জীবন বাঁচিয়েছেন তাদের প্রত্যেকেই এই সংগঠনের নায়ক।

এই ১২ বছরের পথচলা আমাদের শেখায় মানবতা এখনও বেঁচে আছে, বেঁচে আছে মানুষের মাঝে মানুষের জন্য কিছু করার ইচ্ছা।

সবশেষে, তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা—
যারা নিঃস্বার্থভাবে এই পথচলাকে এগিয়ে নিয়ে গেছেন।

“রক্তের আহ্বানে,
—আর নয় মিথ্যে অজুহাত, এসো রক্তদানে বাড়াই হাত।”

একযুগের জয়যাত্রা: "রক্তের আহ্বানে" (২০১৪ - ২০২৬)একটি স্বপ্নের জন্ম-স্মৃতির পাতায় ফিরে গেলে ভেসে ওঠে এক উজ্জ্বল সকাল। ১১ই...

আজকে আমাদের গুলুমুলু সুপারহিরোর জন্মদিন ❤️ শুভ জন্মদিন রক্তের আহ্বানে পরিবারের সুপারহিরো Dipta Bhattacharjee ❤️
23/01/2026

22/01/2026

''চট্টগ্রামের খুলশী'' ডায়াবেটিস হাসপাতালে রক্ত শূন্যতার রোগর জন্য আজ রাতে ১০টার মধ্যে(২২-০১-২০২৬) একব্যাগ ও নেগেটিভ ( O-ve) রক্তের প্রয়োজন।

রোগীর সমস্যা:রক্তশূন্যতা
রক্তের গ্রুপ: ও নেগেটিভ (O-ve)
রক্তের পরিমাণ: ১ ব্যাগ
রক্তদানের তারিখ: ২২-০১-২০২৬
স্থান- ডায়াবেটিস হাসপাতাল,চট্টগ্রাম
যোগাযোগ: 01814459799 (রোগির আত্বীয়)

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when রক্তের আহ্বানে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to রক্তের আহ্বানে:

Share