CUET Debating Society

CUET Debating Society It is the new official page of the CUET Debating Society

"জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিলাভ করুক।"আজ সেই পুণ্যতিথি, যেদিন মানবসভ্যতা পেয়েছিল অহিংসা আর প্রজ্ঞার এক মহৎ দিশারি—...
01/05/2026

"জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিলাভ করুক।"

আজ সেই পুণ্যতিথি, যেদিন মানবসভ্যতা পেয়েছিল অহিংসা আর প্রজ্ঞার এক মহৎ দিশারি— গৌতম বুদ্ধ, এক মহামানব, যিনি তর্কের ঊর্ধ্বে গিয়ে সত্যকে এবং সংঘাতের ঊর্ধ্বে গিয়ে শান্তিকে স্থান দিয়েছিলেন।

একজন বিতার্কিক যেমন তথ্যের গভীরতা থেকে সত্যকে ছেঁকে আনে, সিদ্ধার্থ গৌতমও তেমনি জীবনের চরম সত্য অন্বেষণে ত্যাগ করেছিলেন রাজকীয় বিলাসিতা। বুদ্ধের দর্শন আমাদের শেখায় যে, যুক্তি যখন কেবল তর্কের খাতিরে না হয়ে মানুষের কল্যাণে ব্যবহৃত হয়, তখনই তা প্রকৃত 'প্রজ্ঞা'য় রূপ নেয়।

এই মহিমান্বিত পূর্ণিমার আলোয় ধুয়ে যাক মনের সকল সংকীর্ণতা, হিংসা আর জড়তা। প্রতিটি বিতার্কিকের কণ্ঠে উচ্চারিত হোক সত্যের জয়গান, আর হৃদয়ে জেগে থাকুক সাম্যের বোধ।

চুয়েট ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের জানাই বুদ্ধ পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।

শ্রমই সভ্যতার জননী।      ইস্পাতের কাঠামো, কারখানার ছন্দ, আর নগরজীবনের প্রতিটি অদৃশ্য গতির ভেতর লুকিয়ে আছে অসংখ্য পরিশ্রম...
01/05/2026

শ্রমই সভ্যতার জননী।

ইস্পাতের কাঠামো, কারখানার ছন্দ, আর নগরজীবনের প্রতিটি অদৃশ্য গতির ভেতর লুকিয়ে আছে অসংখ্য পরিশ্রমী হাতের নিঃশব্দ কাব্য। ১৮৮৬ সালের সেই অগ্নিময় মুহূর্তে, যখন শ্রমিকেরা সময় ও মর্যাদার দাবিতে ইতিহাসের পথে নিজেদের অবস্থান লিখে দিয়েছিল, সেদিন থেকেই এই দিনের ভিত্তি রচিত।

শ্রমিক দিবস যা অগণিত মানুষের নীরব ত্যাগ, অশ্রু আর অদম্য স্বপ্নের এক গভীর স্মারক। প্রতিটি অর্জনের আড়ালে যে ক্লান্ত হাতগুলো লুকিয়ে থাকে, আজকের দিনটি তাদের জন্য এক নীরব কৃতজ্ঞতা, এক অন্তহীন শ্রদ্ধা।চুয়েট ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে সকল শ্রমজীবী মানুষকে শ্রমিক দিবসের শুভেচ্ছা। 🌺

Team CUET DS  reached  the semi-finals of the CoUDS National Debate Festival 2026. Representing the team, Isfaq Mahadi (...
19/04/2026

Team CUET DS reached the semi-finals of the CoUDS National Debate Festival 2026. Representing the team, Isfaq Mahadi (Arch-23), Koushick Kabbya (URP-21), and Asadullahil Galib (PME-21) demonstrated strong reasoning and teamwork throughout the tournament. This achievement reflects their dedication and competitive spirit. Onward to greater milestones.

নতুন বছরের প্রথম ভোরে চুয়েট ক্যাম্পাসে প্রতিধ্বনিত হলো নতুনের জয়গান। পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে চুয়েট ডিবে...
15/04/2026

নতুন বছরের প্রথম ভোরে চুয়েট ক্যাম্পাসে প্রতিধ্বনিত হলো নতুনের জয়গান। পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে চুয়েট ডিবেটিং সোসাইটি, জয়ধ্বনি এবং চুয়েট ফটোগ্রাফিক সোসাইটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণিল ও সুশৃঙ্খল আয়োজন “শুভ নববর্ষ”।

দিনব্যাপী এই আয়োজনে র‍্যালির মাধ্যমে ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের উচ্ছ্বাস ও রঙের সমারোহ। সাংস্কৃতিক পর্বে গান, কবিতা ও রম্য বিতর্কে বৈশাখের আবহ পায় নতুন মাত্রা। পাশাপাশি দেশীয় ফলের আয়োজন পুরো অনুষ্ঠানকে দিয়েছে এক আন্তরিক ও ঐতিহ্যবাহী আবহ।এমন প্রাণের মিলনমেলা আমাদের মনে রেখে যায় উচ্ছ্বাস, আর জাগিয়ে তোলে নতুন দিনের স্বপ্ন যেখানে চুয়েট এগিয়ে যাবে আরও রঙিন, আরও ঐক্যবদ্ধ হয়ে।

‘এসো এসো এসো হে নবীন এসো এসো হে বৈশাখএসো আলো এসো হে প্রাণ ডাক কালবৈশাখীর ডাকবাতাসে আলো ঝড়ের সুরযুক্ত করো নিকট দূরযুক্ত ক...
14/04/2026

‘এসো এসো এসো হে নবীন এসো এসো হে বৈশাখ

এসো আলো এসো হে প্রাণ ডাক কালবৈশাখীর ডাক

বাতাসে আলো ঝড়ের সুর

যুক্ত করো নিকট দূর

যুক্ত করো শতাব্দীতে দিনের প্রতিদানে।’

পহেলা বৈশাখ শুধু একটি ক্যালেন্ডারের তারিখ নয়, এটি আমাদের বাঙালিয়ানা আর অস্তিত্বের শিকড়ে ফেরার দিন। বছরের প্রথম এই দিনে আমরা পেছনে ফেলে আসি অতীতের সব গ্লানি, ব্যর্থতা আর মলিনতাকে। নতুন বছরের নতুন সূর্য নিয়ে আসে এক পবিত্রময় স্নিগ্ধতা।

এই নতুন ভোরে আমরা স্মরণ করি বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা বৈচিত্র্যময় সব উৎসবকে। ‘পহেলা বৈশাখ’, ‘বিঝু’, ‘সাংগ্রাই’, ‘বৈসু’, ‘বিষু’, ‘চাংক্রান’ ও ‘বিহু’—আমাদের বৈচিত্র্যের মাঝে যে ঐক্য, তাই যেন হয় এই নববর্ষের মূল শক্তি।

রুদ্র বৈশাখের কালবৈশাখীর মতো আমাদের জীবনের সব জড়তা আর অপশক্তি দূরে সরে যাক - এই কামনা করে চুয়েট ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে সকলকে জানাই নববর্ষ ১৪৩৩ এর আন্তরিক শুভেচ্ছা।

শুভ নববর্ষ।

নতুন বছরের ভোরে চুয়েট ক্যাম্পাসে বাজবে নতুনের জয়গান। পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে চুয়েট ডিবেটিং সোসাইটি, জয়ধ...
13/04/2026

নতুন বছরের ভোরে চুয়েট ক্যাম্পাসে বাজবে নতুনের জয়গান। পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে চুয়েট ডিবেটিং সোসাইটি, জয়ধ্বনি এবং চুয়েট ফটোগ্রাফিক সোসাইটি-র যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে এক বর্ণিল অনুষ্ঠান “শুভ নববর্ষ”

কি থাকছে আমাদের আয়োজনে?

➤র‍্যালি: বর্ণিল সাজে ক্যাম্পাসের পথে যাত্রা।

➤সাংস্কৃতিক অনুষ্ঠান: গান, কবিতায়, রম্য বিতর্কে বৈশাখকে বরণ।

➤খাবারের দোকান: দেশি স্বাদের সমারোহ।

এছাড়াও থাকছে নববর্ষের উচ্ছ্বাসে ভরা নানা আয়োজন।

আসুন, যান্ত্রিকতা ভুলে প্রাণের টানে মিলিত হই এই উৎসবে। নতুন বছরের আনন্দ ভাগ করে নিতে একসাথে উদযাপন করি পহেলা বৈশাখ, প্রিয় ক্যাম্পাসে রঙ, সংস্কৃতি আর প্রাণের মিলনমেলায়।

“কারার ঐ লৌহ-কপাটভেঙ্গে ফেল্ কর্‌ রে লোপাট রক্ত-জমাটশিকল-পূজার পাষাণ-বেদী!ওরে ও তরুণ ঈশান!বাজা তোর প্রলয়-বিষাণ! ধ্বংস-নি...
26/03/2026

“কারার ঐ লৌহ-কপাট

ভেঙ্গে ফেল্ কর্‌ রে লোপাট রক্ত-জমাট

শিকল-পূজার পাষাণ-বেদী!

ওরে ও তরুণ ঈশান!

বাজা তোর প্রলয়-বিষাণ! ধ্বংস-নিশান

উঠুক প্রাচী-র প্রাচীর ভেদি”

স্বাধীনতা আমাদের অহংকার, আমাদের আত্মপরিচয়ের মূল ভিত্তি। ২৬শে মার্চ কেবল ক্যালেন্ডারের একটি তারিখ নয়; এটি ছিল পরাধীনতার শৃঙ্খল ভেঙে একটি জাতির জেগে ওঠার মহাকাব্য। ১৯৭১ সালের ২৫ শে মার্চের কাল রাত্রির পর অনমনীয় এই জাতি গড়ে তুলে প্রতিরোধ। ২৬ শে মার্চের প্রথম প্রহরে বজ্রকণ্ঠে ধ্বনিত অমোঘ মুক্তির আহ্বানে সাড়া দিয়ে বাংলার সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল জীবনপণ সংগ্রামে।

শোষকের অন্যায় আর বুলেটের রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা একটি স্বাধীন ভূখণ্ডের স্বপ্নে অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন, তাঁদের সেই অসীম ত্যাগেই আজ আমাদের মানচিত্র লাল-সবুজে রঞ্জিত।

​আজকের এই ঐতিহাসিক দিনে দেশমাতৃকার তরে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ ও অকুতোভয় মুক্তিযোদ্ধাদের প্রতি চুয়েট ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা ও অন্তহীন ভালোবাসা।

নতুন চাঁদের আলোয় ঈদের আহ্বান🌙✨চুয়েট ডিবেটিং সোসাইটি বিশ্বাস করে-যেমন শক্তিশালী যুক্তি গড়ে ওঠে গভীর চিন্তা ও পারস্পরিক শ্...
20/03/2026

নতুন চাঁদের আলোয় ঈদের আহ্বান🌙✨

চুয়েট ডিবেটিং সোসাইটি বিশ্বাস করে-যেমন শক্তিশালী যুক্তি গড়ে ওঠে গভীর চিন্তা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে, তেমনি একটি সুন্দর সমাজ গড়ে ওঠে ঐক্য, সহমর্মিতা ও বোঝাপড়ার মাধ্যমে। এই ঈদে আসুন আমরা ভিন্নমতকে সম্মান করি, একে অপরের পাশে দাঁড়াই, আর ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে যাই। ভবিষ্যতের পথচলায় আমরা যেন কেবল নিজেদের নয়, সমাজের জন্যও কিছু গড়ে তুলতে পারি-এই হোক আমাদের অঙ্গীকার।✨

ঈদুল ফিতর শুধু আনন্দের উৎসব নয়-এটি ধৈর্য, আত্মসংযম ও কৃতজ্ঞতার এক অনন্য প্রতিফলন। পবিত্র এই দিনে নতুন চাঁদের আলোয় ভরে উঠুক আমাদের হৃদয়, মুছে যাক সব ক্লান্তি, আর ছড়িয়ে পড়ুক ভালোবাসা ও শান্তির বার্তা। চুয়েট ডিবেটিং সোসাইটি-এর পক্ষ থেকে সবাইকে জানাই আনন্দময় এক ঈদের শুভেচ্ছা।

ঈদ মোবারক! 🌙✨

তর্কের মঞ্চে যুক্তির লড়াই এখন আরও তীব্র। টানটান উত্তেজনাপূর্ন কোয়ার্টার ফাইনাল শেষে চারটি উত্তীর্ণ দল নিয়ে শুরু হচ্ছে স...
08/03/2026

তর্কের মঞ্চে যুক্তির লড়াই এখন আরও তীব্র। টানটান উত্তেজনাপূর্ন কোয়ার্টার ফাইনাল শেষে চারটি উত্তীর্ণ দল নিয়ে শুরু হচ্ছে সেমিফাইনাল আগামী সোমবার ঠিক রাত ১০ টায় আমাদের ডিসকর্ড চ্যানেলে।

কে যাবে এবারের ফাইনালে? জানতে চোখ রাখুন চুয়েটডিএস এর ডিসকর্ড চ্যানেলে।

নারী শুধু শক্তির প্রতীক নন, তিনি প্রেরণার আলোকধারা।জ্ঞান, সাহস আর স্বপ্নের আলোয় তিনি গড়ে তোলেন আগামী দিনের পৃথিবী।এই  ...
08/03/2026

নারী শুধু শক্তির প্রতীক নন, তিনি প্রেরণার আলোকধারা।
জ্ঞান, সাহস আর স্বপ্নের আলোয় তিনি গড়ে তোলেন আগামী দিনের পৃথিবী।

এই আন্তর্জাতিক নারী দিবস-এ আমরা শ্রদ্ধা জানাই সেই সব নারীদের,
যাদের দৃঢ়তা, মেধা আর মানবিকতা আমাদের পথ দেখায় প্রতিনিয়ত।

চলুন, সম্মান আর কৃতজ্ঞতায় উদযাপন করি
নারীর শক্তি, সৌন্দর্য এবং অদম্য সম্ভাবনাকে। 🌸

চুয়েট ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের আন্তরিক শুভেচ্ছা।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রকৌশল জগতে নারীদের অবদান, সংগ্রাম ও সাফল্যকে সম্মান জানাতে আয়োজন করা হয়েছে একটি বিশেষ ওয়...
07/03/2026

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রকৌশল জগতে নারীদের অবদান, সংগ্রাম ও সাফল্যকে সম্মান জানাতে আয়োজন করা হয়েছে একটি বিশেষ ওয়েবিনার।
ASCE Student Chapter, CUET ও CUET Debating Society–এর যৌথ উদ্যোগে এই আয়োজনে শোনা যাবে অনুপ্রেরণাদায়ী কিছু নারীর পথচলার গল্প।
তাদের অধ্যবসায়, সাহস ও অর্জনের গল্প আমাদের নতুন করে স্বপ্ন দেখতে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
এই আয়োজনে আমাদের সাথে আরো যুক্ত হয়েছে জয়ধ্বনি, IEEE, CAD Society, ACI CUET, Green for Peace. সকলের অংশগ্রহণে এই আয়োজন হয়ে উঠুক আরো প্রাণবন্ত।

৮ মার্চ রাত ১০টায় এই অনুপ্রেরণামূলক আয়োজনে সবাইকে আমন্ত্রণ।

✨𝐖𝐨𝐦𝐞𝐧 𝐢𝐧 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 | 𝐂𝐞𝐥𝐞𝐛𝐫𝐚𝐭𝐢𝐧𝐠 𝐄𝐱𝐜𝐞𝐥𝐥𝐞𝐧𝐜𝐞✨

As we approach 𝐈𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐖𝐨𝐦𝐞𝐧'𝐬 𝐃𝐚𝐲, we take a moment to recognize the remarkable women who continue to shape the world of engineering through their dedication, intellect, and leadership.

𝐀𝐒𝐂𝐄 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 𝐂𝐡𝐚𝐩𝐭𝐞𝐫, 𝐂𝐔𝐄𝐓 proudly highlights inspiring women from 𝐂𝐡𝐢𝐭𝐭𝐚𝐠𝐨𝐧𝐠 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 & 𝐓𝐞𝐜𝐡𝐧𝐨𝐥𝐨𝐠𝐲 (𝐂𝐔𝐄𝐓) whose achievements are making a meaningful impact in engineering and beyond.

Their journeys reflect professionalism, perseverance, and visionary leadership. In this special webinar, we will hear their inspiring stories, experiences, and insights as they share their remarkable journeys in engineering.

💫 Join us as we celebrate their inspiring stories.

📅 𝟖 𝐌𝐚𝐫𝐜𝐡
⏰ 𝟏𝟎:𝟎𝟎 𝐏𝐌
💻 𝐏𝐥𝐚𝐭𝐟𝐨𝐫𝐦: Google Meet
Let us come together to honor the strength and achievements of 𝐰𝐨𝐦𝐞𝐧 𝐢𝐧 𝐞𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠.

Address

Chittagong University Of Engineering & Technology (CUET)
Chittagong
4349

Telephone

+8801902393898

Website

Alerts

Be the first to know and let us send you an email when CUET Debating Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CUET Debating Society:

Share