বাংলাবাজার সমাজ উন্নয়ন পরিষদ, চট্টগ্রাম।

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • বাংলাবাজার সমাজ উন্নয়ন পরিষদ, চট্টগ্রাম।
Directions

বাংলাবাজার সমাজ উন্নয়ন পরিষদ, চট্টগ্রাম। বাংলাবাজার এলাকার অরাজনৈতিক সামাজিক সংগঠন

বিসমিল্লাহির রাহমানির রাহিম।​ শ্রদ্ধেয় সভাপতি,সাধারণ সম্পাদক  মুহতারামপবিত্র  মিলাদুন্নবী (সাঃ) উদযাপন  কমিটির সম্মানিত...
27/08/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
​ শ্রদ্ধেয় সভাপতি,সাধারণ সম্পাদক মুহতারাম
পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সম্মানিত কর্মীবৃন্দ এবং সুধীমণ্ডলী—সবাইকে আমার আন্তরিক সালাম ও ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
​আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ)-এর অসীম সদকায় আমাদের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন কমিটির গৃহীত সব কর্মসূচি অত্যন্ত ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা এবং সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে।
​একটি অনুষ্ঠান বা বিশাল উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও নিরলস পরিশ্রমের প্রয়োজন হয়। পরপর দ্বিতীয়বারের মতো মিলাদুন্নবী (সঃ) আয়োজন করতে গিয়ে আমি দেখেছি—বিগত বছরের তুলনায় এবার আমাদের মূল্যায়ন ও ব্যবস্থাপনা নিঃসন্দেহে অনেক বেশি পরিপক্ব, গোছানো ও নিখুঁত হয়েছে। যদিও আরও উন্নত ও সুন্দর করার সুযোগ সবসময়ই থেকে যায়, তবুও আমাদের পুরো টিমের আন্তরিকতায় এবারের আয়োজন সর্বাঙ্গীন সুন্দর হয়েছে।
​এই সাফল্য কোনো একক ব্যক্তির নয়; এটি কমিটির প্রতিটি সদস্য, স্বেচ্ছাসেবী, অর্থ ও শ্রম দিয়ে সহায়তা করা সর্বস্তরের তৌহিদী জনতা এবং সুধীমহলের সম্মিলিত প্রচেষ্টার ফসল।

আপনারা যেভাবে নিজেদের অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।
​আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র খেদমতকে কবুল করুন, প্রিয় নবীর (সঃ) সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তাওফিক দিন এবং আমাদের আগামী দিনের সকল দ্বীনি ও সামাজিক কার্যক্রমকে আরও সুন্দর ও সমৃদ্ধ করার হেদায়েত দান করুন। আমীন।

​সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ।

মুহাম্মদ হারেছ,

(শিক্ষা ও পাঠাগার সম্পাদক)

বাংলাবাজার সমাজ উন্নয়ন পরিষদ, চট্টগ্রাম।

আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে ২০২৬ সালের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অনুষ্ঠ...
26/08/2026

আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে ২০২৬ সালের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটিকে।

25/08/2026

এসএসসি উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে একজন ছাত্রী তার পড়া লেখার মত প্রকাশ করল।

আসসলামু আলাইকুম, গত কালের সামাজিক ও ওয়াজ মাহফিলের প্রোগ্রামের কিছু স্থির চিত্র   প্রকাশ করলাম।
25/08/2026

আসসলামু আলাইকুম,
গত কালের সামাজিক ও ওয়াজ মাহফিলের প্রোগ্রামের কিছু স্থির চিত্র প্রকাশ করলাম।

সম্মানিত অভিভাবক ও এলাকাবাসী,আসসালামু আলাইকুম।​আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ২৪ই আগস্ট ২০২৬, রোজ সোমবার, ...
24/08/2026

সম্মানিত অভিভাবক ও এলাকাবাসী,
আসসালামু আলাইকুম।

​আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ২৪ই আগস্ট ২০২৬, রোজ সোমবার, বিকেল ৪:০০ টায় ২০২৬,এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

​উক্ত মহতী অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আপনাদের সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে

বিনীত অনুরোধ করা হচ্ছে।

​সময়: আজ বিকেল ৪:০০ টা
​স্থান: বাংলাবাজার সমাজ উন্নয়ন পরিষদ চত্বর।

​নিবেদক:
আলহাজ্ব আতিক আহমেদ আকতার (আহ্বায়ক)

সৈয়দ মুহাম্মদ তানভীর হোসেন টুটুল (সদস্য সচিব)

বাংলাবাজার সমাজ উন্নয়ন পরিষদ, চট্টগ্রাম।

🌙✨*বিসমিল্লাহির রহমানির রহিম*  *পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ২০২৬**সম্মানিত এলাকাবাসী,*  আগামী *২৪শে আগস্ট ২০২৬ (...
22/08/2026

🌙✨

*বিসমিল্লাহির রহমানির রহিম*
*পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ২০২৬*

*সম্মানিত এলাকাবাসী,*
আগামী *২৪শে আগস্ট ২০২৬ (১০ই রবিউল আউয়াল), রোজ সোমবার রাত ১১:৫৯ মিনিটের মধ্যে* পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনের তাবারুকের হাদিয়া প্রদানের সময়সীমা সমাপ্ত হবে।

যাঁরা এখনো তাবারুকের হাদিয়া প্রদান করেননি, তাঁদেরকে দ্রুত হাদিয়া পরিশোধ করে মিলাদুন্নবী (সাঃ)-এর টোকেন সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
*আসুন, সবাই মিলে এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করি।*

*নিবেদক:*
আলহাজ্ব আতিক আহমেদ আকতার - _আহ্বায়ক_
তানভীর হোসেন (টুটুল) - _সদস্য সচিব_
*বাংলাবাজার সমাজ উন্নয়ন পরিষদ*
রশিদ বিল্ডিং, চট্টগ্রাম।

বালাগাল উলা বি কামালিহিকাশাফাদ্দুজা বি জামালিহিহাসুনাত জামিউ খিসালিহিসাল্লু আলাইহি ওয়া আলিহি।
19/08/2026

বালাগাল উলা বি কামালিহিকাশাফাদ্দুজা বি জামালিহিহাসুনাত জামিউ খিসালিহিসাল্লু আলাইহি ওয়া আলিহি।

"​জরুরি নোটিশ"​বিসমিল্লাহির রহমানির রহিম।​এসএসসি ও দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা ২০২৬​কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান​তার...
16/08/2026

"​জরুরি নোটিশ"

​বিসমিল্লাহির রহমানির রহিম।

​এসএসসি ও দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা ২০২৬
​কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান
​
তারিখ ও সময়:
​২৪শে আগস্ট ২০২৬, সোমবার
​⏰ বিকাল ৪:০০ ঘটিকা
​📍 আবেদনের আওতাভুক্ত এলাকাসমূহ:
​বাংলাবাজার,
​রশিদ বিল্ডিং,
​পানবাজার,
​পানির ট্যাংক,
​ডেবার দক্ষিণ পাড় ও রেডিও অফিস গলি

​📝 আবেদনের নিয়মাবলী:

​অনলাইন রেজাল্ট শিটের ফটোকপি জমা দিন।

​জমার স্থান: বাংলাবাজার সমাজ উন্নয়ন পরিষদ অফিস ।

​সময়: প্রতিদিন বিকাল ৫:০০ টা থেকে রাত ১০:০০ টা।

​জমার শেষ সময়: ২০শে আগস্ট ২০২৬ (রাত ১১:০০ টা)
​📞 যোগাযোগ:
​তোয়ান আলী: ০১৮৯৭৭৬৯৯৫২
​মোঃ হারেছ: ০১৬১৬১৫১৫০৭ / ০১৭২২০২২৫৫৫
​প্রচারে: বাংলাবাজার সমাজ উন্নয়ন পরিষদ।
রশিদ বিল্ডিং,চট্টগ্রাম।

"অভিনন্দন বার্তা"​সকল এস,এস,সি ও দাখিল  পরীক্ষায় উত্তীর্ণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ,​বাংলাবাজার সমাজ উন্নয়ন পরিষদ, চট্টগ্...
10/08/2026

"অভিনন্দন বার্তা"

​সকল এস,এস,সি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
​বাংলাবাজার সমাজ উন্নয়ন পরিষদ, চট্টগ্রামের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও উষ্ণ অভিনন্দন।
​তোমাদের এই সাফল্য কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং ধৈর্য্যের ফল। এই কৃতিত্বের মাধ্যমে তোমরা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ সফলভাবে অতিক্রম করেছ। তোমাদের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। একই সাথে তোমাদের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা প্রদানকারী সম্মানিত শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকমণ্ডলীকেও আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
​শিক্ষা কেবল সনদ অর্জনের মাধ্যম নয়; বরং আলোকিত মানুষ হওয়ার এবং সমাজকে সমৃদ্ধ করার হাতিয়ার। আশা করি, আগামী দিনে তোমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও বড় সাফল্য অর্জন করবে এবং মেধা, নীতি ও আদর্শ দিয়ে আমাদের দেশ ও সমাজকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
​তোমাদের সকলের ভবিষ্যৎ জীবন সুন্দর, সাফল্যমণ্ডিত ও উজ্জ্বল হোক—এই শুভকামনা করি।
​ধন্যবাদান্তে,
মুহাম্মদ হারেছ

(শিক্ষা ও পাঠাগার সম্পাদক)

বাংলাবাজার সমাজ উন্নয়ন পরিষদ, চট্টগ্রাম।

▪️ একটি শোক সংবাদ ▪️রশিদ  বিল্ডিং,​ডেবার দক্ষিণ পাড়   নিবাসী, জনাব মরহুম আহমেদ উল্লার ১ম সন্তান, মো হাসমত উল্লাহ রনির  শ...
09/07/2026

▪️ একটি শোক সংবাদ ▪️

রশিদ বিল্ডিং,​ডেবার দক্ষিণ পাড় নিবাসী, জনাব মরহুম আহমেদ উল্লার ১ম সন্তান, মো হাসমত উল্লাহ রনির শ্রদ্ধেয় পিতা—
​জনাব মুহাম্মদ নাছির উল্লাহ
​আজ ৯ই জুলাই, ২০২৬ইং, রোজ বৃহস্পতিবার সকাল ১০:২০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল ফরমায়েছেন।
​ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

​নামাজে জানাজা:
​স্থান: পশ্চিম মাদারবাড়ি, জুঁগি চাঁদ মসজিদ।

​সময়: আজ বাদ আসর,

(আসরের জামাত: বিকেল ৫:০০ টায়)।

​উক্ত নামাজে জানাজায় শরিক হয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করার জন্য বিনীত অনুরোধ করা হলো।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাবাজার সমাজ উন্নয়ন পরিষদ, চট্টগ্রাম। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share