17/10/2026
গত ১৬ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হলো বৃত্তের বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৬।
২০২২ সালের বিগত বার্ষিক সভা থেকে এ পর্যন্ত বাস্তবায়িত প্রতিটি প্রকল্পের বিবরণী ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। পাশাপাশি, আগামীর পরিকল্পনা বাস্তবায়নে নতুন কমিটির সদস্যদের মধ্যে ভবিষ্যৎ প্রকল্পের দায়িত্ব বণ্টন করা হয়।একইসাথে সদ্য যুক্ত হওয়া ভলান্টিয়ারদের ট্রেনিং ও ওরিয়েন্টেশন সেশনও অনুষ্ঠিত হয়।
আমাদের এ আয়োজনে উপস্থিত থেকে অনুপ্রেরণা ও ভালোবাসায় সিক্ত করেছেন শ্রদ্ধেয় রওশান আরা চৌধুরী ম্যাম, টিংকু কুমার ভৌমিক স্যার, মোঃ ইমরান চৌধুরী স্যার । এ ছাড়া উপস্থিত ছিলেন আমাদের প্রিয় সিনিয়র সদস্যবৃন্দ। আপনাদের ভালোবাসা, পরামর্শ ও আন্তরিকতা আমাদের পথচলার শক্তি।
বৃত্ত কেবল একটি সংগঠন নয়; এটি কিছু স্বপ্নবাজ মানুষের মানুষের পাশে দাঁড়ানোর এক আন্তরিক অঙ্গীকার।
আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় বৃত্ত এগিয়ে যাক আরও বহু মানুষের কাছে। আমরা এগিয়ে যাব সবাইকে নিয়ে, সবার জন্য—একই বৃত্তের আবর্তে।