Red Crescent Youth Govt. City College Unit, Chittagong.

Red Crescent Youth Govt. City College Unit, Chittagong. Help people to save life

To those who work tirelessly behind the scenes and on the front lines today is for you. Happy International Worker’s  Da...
30/04/2026

To those who work tirelessly behind the scenes and on the front lines today is for you.

Happy International Worker’s Day.

"সুস্থ দেহ, সুস্থ মন"— এই মন্ত্রকে সামনে রেখেই আমাদের পথচলা। অসুস্থতা শুধু শরীরকে নয়, মনকেও বিষণ্ণ করে তোলে। গত সপ্তাহে ...
24/04/2026

"সুস্থ দেহ, সুস্থ মন"— এই মন্ত্রকে সামনে রেখেই আমাদের পথচলা।

অসুস্থতা শুধু শরীরকে নয়, মনকেও বিষণ্ণ করে তোলে। গত সপ্তাহে 'প্রচেষ্টা ১২'-এর আওতাধীন 'ইচ্ছা' স্কুলের শিক্ষার্থীরা অসুস্থ থাকায় তাদের নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হয়নি। এমনকি এই সপ্তাহেও ক্লাস বন্ধ রাখার কথা ছিল।

কিন্তু আজ ২৪শে এপ্রিল ২০২৫ ইংরেজী বাচ্চাদের মন ভালো করতে আর তাদের মুখে হাসি ফোটাতে যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিট,চট্টগ্রাম এর সদস্যবৃন্দ আজ মেতে উঠেছিল এক প্রাণবন্ত আড্ডায় খেলাধুলা আর আনন্দের মধ্য দিয়ে কাটানো আজকের এই সময়টুকু যেন ওদের দ্রুত সুস্থ হয়ে ওঠার এক জাদুকরী ওষুধ! বাচ্চাদের হাসিমুখই আমাদের সার্থকতা।

উক্ত কার্য্যক্রম পরিচালনা করেন অত্র ইউনিট এর দলনেতা তন্ময় বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগীয় উপদলনেতা সুদর্শন চক্রবর্তী এবং যুব সদস্য নাবিলা, মিম,খাদিজা, নিলুফা, প্রিতম, জয়রুপ,নিশান প্রমুখ।

১৮/০৪/২০২৬ তারিখ যুব  রেড ক্রিসেন্ট সরকারী  সিটি কলেজ ইউনিট কর্তৃক পরিচালিত স্থায়ী প্রকল্প "প্রয়াস -২৪" এর আওতাধীন মৌলিক...
18/04/2026

১৮/০৪/২০২৬ তারিখ যুব রেড ক্রিসেন্ট সরকারী সিটি কলেজ ইউনিট কর্তৃক পরিচালিত স্থায়ী প্রকল্প "প্রয়াস -২৪" এর আওতাধীন মৌলিক রেড ক্রস রেড ক্রিসেন্ট এবং প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ এর অনুশীলন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত কার্যক্রম পরিচালনা করেন অত্র ইউনিটের দলনেতা - তন্ময় বিশ্বাস আরো উপস্থিত ছিলেন দূর্যোগ ও মানবিক সাড়াপ্রদান বিভাগীয় দলনেতা শেফায়েতুল ইসলাম যুব সদস্য নিশান কুমার দাশ, মারুফ সিকদার জিহাদ প্রমুখ।

" বিশ্ব পানি দিবস "​১৯৯৩ সাল থেকে প্রতি বছর ২২ মার্চ পালিত হয়ে আসা বিশ্ব পানি দিবস হলো জাতিসংঘ ঘোষিত একটি বার্ষিক দিবস, ...
22/03/2026

" বিশ্ব পানি দিবস "
​১৯৯৩ সাল থেকে প্রতি বছর ২২ মার্চ পালিত হয়ে আসা বিশ্ব পানি দিবস হলো জাতিসংঘ ঘোষিত একটি বার্ষিক দিবস, যা মূলত সুপেয় বা মিঠা পানির গুরুত্বের ওপর আলোকপাত করে।
​বিশ্ব পানি দিবস পানি সম্পদের মহিমা প্রচার করে এবং বিশ্বের সেই ২১০ কোটি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে, যারা বর্তমানে নিরাপদ পানির সুবিধা ছাড়াই বসবাস করছে। এই দিবসের মূল লক্ষ্য হলো বৈশ্বিক পানি সংকট মোকাবিলায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। এছাড়া, ২০৩০ সালের মধ্যে সকলের জন্য পানি ও স্যানিটেশন নিশ্চিত করার যে 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৬' (SDG 6) রয়েছে, তা অর্জনে সহায়তা করা বিশ্ব পানি দিবসের অন্যতম প্রধান লক্ষ্য।
​প্রতি বছর UN-Water, যা পানি ও স্যানিটেশন বিষয়ে জাতিসংঘের একটি সমন্বয়কারী সংস্থা — বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য বা থিম নির্ধারণ করে থাকে। ২০২৬ সালের প্রতিপাদ্য হলো: Water and Gender.

গত ২০/০৩/২০২৬ইং তারিখ যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিট, চট্টগ্রামের উদ্যোগে “স্মৃতির ফ্রেমে ঈদের খুশি” শীর্ষক এক...
22/03/2026

গত ২০/০৩/২০২৬ইং তারিখ যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিট, চট্টগ্রামের উদ্যোগে “স্মৃতির ফ্রেমে ঈদের খুশি” শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়।
এই আয়োজনে রেললাইন সংলগ্ন এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করা হয়, যেন তারাও ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে। পাশাপাশি আমাদের নিজস্ব উদ্যোগে তৈরি করা আকর্ষণীয় ফটো বুথে তাদের হাসিমাখা মুহূর্তগুলোকে বন্দি করা হয় “স্মৃতির ফ্রেমে ঈদের খুশি”।

ছবিতে শিশুর মুখে ফুটে ওঠা আনন্দই প্রমাণ করে একটি ছোট্ট উপহার, একটু ভালোবাসা আর কিছু সুন্দর মুহূর্ত কতটা বড় সুখ এনে দিতে পারে।

উক্ত কার্যক্রম পরিচালনা করেন ইউনিটের দলনেতা-তন্ময় বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন উপদলনেতা -২ মোহাম্মদ ইমরান, প্রশাসন সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগীয় দলনেতা -আসাদ উল্লাহ রাহী, তহবিল ও সংগ্রহ বিভাগীয় দলনেতা-হাসনাত উল্লাহ রাফী, প্রশাসন সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগীয় উপদলনেতা- মোহাম্মদ ইফতি, প্রশাসন সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগীয় উপদলনেতা- আরশিফা সুলতানা করিম, প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগীয় উপদলনেতা- সুদর্শন চক্রবর্তী, স্বাস্থ্য ও সেবা বিভাগীয় উপদলনেতা- আব্দুল মাজিদ এবং যুব সদস্য নিশান।

🌙পবিত্র ঈদুল ফিতর ২০২৬🌙আজ ২১/০৩/২০২৬ইং যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিট, চট্টগ্রাম এর উদ্যোগে “প্রচেষ্টা–১২” প্র...
21/03/2026

🌙পবিত্র ঈদুল ফিতর ২০২৬🌙
আজ ২১/০৩/২০২৬ইং যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিট, চট্টগ্রাম এর উদ্যোগে “প্রচেষ্টা–১২” প্রকল্পের আওতাধীন "ইচ্ছা" স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঈদের সালামি বিতরণ করা হয়।

শুধু শিশুদের মাঝেই সীমাবদ্ধ না থেকে, এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে সুবিধাবঞ্চিত পথচারীদের মাঝেও ঈদের সালামি প্রদান করা হয়, যাতে তারাও ঈদের আনন্দে শামিল হতে পারে।

এই সুন্দর আয়োজনকে আরও অর্থবহ করে তুলতে যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিট,চট্টগ্রাম অ্যালামনাই সদস্যরাও আন্তরিক সহযোগিতা প্রদান করেন। সবার সম্মিলিত প্রয়াসে অসংখ্য মুখে ফুটে ওঠে হাসি, যা আমাদের এই ক্ষুদ্র উদ্যোগকে করে তোলে সত্যিই সার্থক।

উক্ত কার্যক্রমটি পরিচালনা করেন অত্র ইউনিটের দলনেতা-তন্ময় বিশ্বাস, এছাড়া আরো উপস্থিত ছিলেন উপদলনেতা ১-রবিউল হাসান, উপদলনেতা ২-মোহাম্মদ ইমরান, প্রশাসন সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগীয় উপ দলনেতা আরশিফা সুলতানা।

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ঈদ মানে শুধু নতুন কেনাকাটা নয়, ঈদ মানে সবার মুখে হাসি আনা। আজকে ঈদের দিনে কম বেশি সকলের ঘরে ঘরে অন...
21/03/2026

পবিত্র ঈদুল ফিতর ২০২৬
ঈদ মানে শুধু নতুন কেনাকাটা নয়, ঈদ মানে সবার মুখে হাসি আনা। আজকে ঈদের দিনে কম বেশি সকলের ঘরে ঘরে অনেক আয়োজন হবে,কিন্তু আমাদের আশপাশে এমন অনেকেই আছে যারা আজকের দিনটি উপভোগ করতে পারবে না। তাই আজ ঈদের দিনে যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিট, চট্টগ্রাম-এর উদ্যোগে অত্র ইউনিটের মেম্বারদের নিজস্ব অর্থায়নে, আমাদের আশপাশের অসহায় কিছু মানুষদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয় যাতে করে তাদের মাঝে ঈদ এর একটুখানি খুশি ছড়িয়ে দেওয়ার যায়।ঈদের আনন্দ, ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার মাঝে।

উক্ত কার্যক্রমটি পরিচালনা করেন অত্র ইউনিটের দলনেতা-তন্ময় বিশ্বাস, এছাড়া আরো উপস্থিত ছিলেন উপদলনেতা ১-রবিউল হাসান, উপদলনেতা ২-মোহাম্মদ ইমরান, প্রশাসন সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগীয় উপ দলনেতা আরশিফা সুলতানা।

20/03/2026

যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিট, চট্টগ্রাম এর উদ্যোগে "ইচ্ছা" স্কুলের বাচ্চাদের নিয়ে মেহেদী উৎসব

"নিরাপদ ঈদ যাত্রায় ঈদ হোক আনন্দময় ও উপভোগ্য: চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সেবার ব্রতে যুব রেড ক্রিসেন্ট  সরকারি সিটি কলেজ ইউ...
20/03/2026

"নিরাপদ ঈদ যাত্রায় ঈদ হোক আনন্দময় ও উপভোগ্য: চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সেবার ব্রতে যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিট"

গত ১৯/০৩/২০২৬ ইং প্রিয়জনের টানে ঘরে ফেরা মানুষগুলোর হাসিমুখ আর নিরাপদ যাত্রাই আমাদের প্রাপ্তি। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অনাকাঙ্ক্ষিত যেকোনো অসুস্থতা বা আহতের সেবায় প্রস্তুত যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিট, চট্টগ্রাম এর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা দল এবং হুইলচেয়ার সেবা । আপনাদের ঈদ যাত্রা হোক নিরাপদ ও স্বস্তিদায়ক।

উক্ত কার্যক্রম পরিচালনা করেন ইউনিটের দলনেতা তন্ময় বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন উপদলনেতা -২ মোহাম্মদ ইমরান, প্রশাসন সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগীয় দলনেতা -আসাদ উল্লাহ রাহী, তহবিল ও সংগ্রহ বিভাগীয় দলনেতা-হাসনাত উল্লাহ রাফী, প্রশাসন সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগীয় উপদলনেতা- মোহাম্মদ ইফতি, প্রশাসন সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগীয় উপদলনেতা- আরশিফা সুলতানা করিম, প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগীয় উপদলনেতা- সুদর্শন চক্রবর্তী, স্বাস্থ্য ও সেবা বিভাগীয় উপদলনেতা- আব্দুল মাজিদ এবং যুব সদস্য নিশান।

19/03/2026

যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিট চট্টগ্রাম এর উদ্যোগে সেহরি বিতরণের কার্যক্রম :

"নিরাপদ ঈদ যাত্রায় ঈদ হোক আনন্দময় ও উপভোগ্য: চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সেবার ব্রতে যুব রেড ক্রিসেন্ট  সরকারি সিটি কলেজ ইউ...
18/03/2026

"নিরাপদ ঈদ যাত্রায় ঈদ হোক আনন্দময় ও উপভোগ্য: চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সেবার ব্রতে যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিট"

আজ ১৮/০৩/২০২৬ ইং প্রিয়জনের টানে ঘরে ফেরা মানুষগুলোর হাসিমুখ আর নিরাপদ যাত্রাই আমাদের প্রাপ্তি। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অনাকাঙ্ক্ষিত যেকোনো অসুস্থতা বা আহতের সেবায় প্রস্তুত যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিট, চট্টগ্রাম এর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা দল এবং হুইলচেয়ার সেবা । আপনাদের ঈদ যাত্রা হোক নিরাপদ ও স্বস্তিদায়ক।

উক্ত কার্যক্রম পরিচালনা করেন ইউনিটের দলনেতা তন্ময় বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন উপদলনেতা -১ রবিউল হাসান , দূর্যোগ ও মানবিক সাড়াপ্রদান বিভাগীয় দলনেতা শেফায়েতুল ইসলাম এবং যুব সদস্য শাইয়ান।

Address

Chittagong
4000

Opening Hours

Monday 10:00 - 13:00
Tuesday 10:00 - 13:00
Wednesday 10:00 - 13:00
Thursday 10:00 - 13:00
Saturday 10:00 - 13:00
Sunday 10:00 - 13:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Red Crescent Youth Govt. City College Unit, Chittagong. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share