আল আমিন সংস্থা

আল আমিন সংস্থা দ্বীন দরদী ও কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত সংগঠন।
(2)

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি কর্তৃক মুসলিম নিধন ও বর্বরোচিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ​বিশাল প্রতিবাদ সভা ও...
10/05/2026

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি কর্তৃক মুসলিম নিধন ও বর্বরোচিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে

​বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

প্রধান অতিথি :
আমীরে হেফাজত
আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী দা.বা.

বিশেষ অতিথি :
মুবাল্লিগে ইসলাম মুফতী জসীমুদ্দীন দা.বা.

সভাপতিত্ব করবেন :
মুফতি মোহাম্মদ আলী কাসেমী দা.বা.

সময় : বাদে আছর, তারিখ : ১১/০৫/২৬ইং সোমবার।
স্থান: হাটহাজারী ডাক বাংলো চত্বর।

​আয়োজনে: হেফাজতে ইসলাম বাংলাদেশ, হাটহাজারী উপজেলা শাখা।

05/05/2026
শাপলা চত্বর… শুধু একটি স্থান নয়, একটি ইতিহাস, একটি অমলিন স্মৃতি, একটি না-বলা ব্যথার নাম।২০১৩ সালের সেই রাত্রি—অন্ধকারের...
04/05/2026

শাপলা চত্বর… শুধু একটি স্থান নয়, একটি ইতিহাস, একটি অমলিন স্মৃতি, একটি না-বলা ব্যথার নাম।
২০১৩ সালের সেই রাত্রি—অন্ধকারের বুক চিরে যে আর্তনাদ উঠেছিল, আজও তা আমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হয়। যারা হারিয়ে গিয়েছিল, যারা ফিরে আসেনি, তাদের স্মরণে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা আবার একত্র হবো।
এসো, আমরা স্মৃতির সামনে দাঁড়াই নীরবে, চোখ ভিজে উঠুক, হৃদয় বলুক সেই অজানা গল্পগুলো…, আমরা ভুলে না যাই।
★৫ মে ২০২৬, মঙ্গলবার ★জিইসি মোড় ,চট্টগ্রাম
★ সময় - বাদ মাগরিব
আয়োজনে: শাপলা স্মৃতি সংসদ, চট্টগ্রাম বিভাগ

★হে যুবক! তোমাকেই বলছি… এই ক্ষণস্থায়ী দুনিয়ায় তুমি শুধু সময় কাটানোর জন্য জন্মাওনি।তোমার ভেতরে লুকিয়ে আছে এক বিশাল শক্তি,...
29/04/2026

★হে যুবক! তোমাকেই বলছি…

এই ক্ষণস্থায়ী দুনিয়ায় তুমি শুধু সময় কাটানোর জন্য জন্মাওনি।
তোমার ভেতরে লুকিয়ে আছে এক বিশাল শক্তি, এক উজ্জ্বল ভবিষ্যৎ, এক অনন্য সম্ভাবনা।

কিন্তু বলো তো—
এই শক্তি কি সঠিক পথে ব্যবহার হচ্ছে?
তোমার সময় কি তোমাকে আল্লাহর দিকে এগিয়ে নিচ্ছে, নাকি দূরে সরিয়ে দিচ্ছে?

আজকের এই বিভ্রান্তির যুগে,
যেখানে সত্য আর মিথ্যার পার্থক্য মুছে যেতে বসেছে,
সেখানে একজন সচেতন, আদর্শবান যুবক হওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তাই তোমার জন্যই আয়োজন—একটি অনন্য ইসলাহী মজলিস।
এখানে তুমি পাবে—
★ হৃদয় ছুঁয়ে যাওয়া নসিহত
★ জীবনের লক্ষ্য খুঁজে পাওয়ার দিকনির্দেশনা
★ নৈতিকতা ও চরিত্র গঠনের বাস্তব শিক্ষা
★ এমন এক পরিবেশ, যা তোমাকে বদলে দিতে পারে ভেতর থেকে
★যদি কখনো মনে হয়—
“জীবনে কিছু একটা অভাব আছে…”
“মনটা অস্থির, শান্তি পাচ্ছি না…”
তাহলে এই আয়োজন তোমার জন্যই।
এসো,
নিজেকে নতুন করে চিনতে,
আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করতে,
এবং একটি সুন্দর, অর্থবহ জীবন গড়ার পথে হাঁটতে।
তুমি আসলেই পরিবর্তন সম্ভব।
তোমার মাধ্যমেই গড়ে উঠবে আগামীর উম্মাহ।
তাই দেরি না করে—
বন্ধুদের সাথে নিয়ে উপস্থিত হও এই কল্যাণময় মজলিসে।

26/04/2026

নছিহত পেশ করছেন:- হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ

মারকাযুত তা'লীম ওয়াত তারবিয়াহ হাটহাজারী এর মাসিক ইসলাহী জোড় ও দোয়া মাহফিল থেকে সরাসরি।

ঠিকানা:-পশ্চিম আলিপুর ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় রোেড হাটহাজারী পৌরসভা চট্টগ্রাম।

প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার ইসলাহী জোড় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহুমুহতারাম  প্রিয় ভাইয়েরা,মনে আছে তো আমাদের সেই প্রতীক্ষিত মুহূর্তের কথ...
25/04/2026

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
মুহতারাম প্রিয় ভাইয়েরা,
মনে আছে তো আমাদের সেই প্রতীক্ষিত মুহূর্তের কথা…?
প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার আপনাদের প্রাণের প্রতিষ্ঠান মারকাযুত তা’লীম ওয়াত তারবিয়াহ, হাটহাজারী-তে আগামীকাল (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে মাসিক ইসলাহী জোড়—
যার জন্য আমরা পুরো মাস জুড়ে অধীর আগ্রহে অপেক্ষা করি।
ইনশাআল্লাহ, এই বরকতময় মাহফিলে বয়ান রাখবেন—
👉 মাওলানা আনিসুর রহমান আশরাফী (দা.বা.) কুমিল্লা।
👉হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব(সাতকানিয়া)
🕌 ইসলাহী মাহফিল শুরু হবে বাদ আসর, ইনশাআল্লাহ।
তাই আসুন,এই দুনিয়ার ব্যস্ততা ও গাফেলতকে কিছুক্ষণের জন্য পেছনে ফেলে আমরা উপস্থিত হই এই নূরের মজলিসে।
নিজের জীবনকে সুন্নাহর আলোয় আলোকিত করতে,
আখিরাতের পাথেয় সংগ্রহ করতে—চলুন আমরা সবাই অংশগ্রহণ করি।
সম্মানিত ভাই,
এই জীবন খুবই সংক্ষিপ্ত…
আমরা জানি না আর কত সুযোগ পাবো।এই ডাকে সাড়া দিন—
নিজেকে বদলানোর, আল্লাহর পথে ফিরে আসার,
একটি নতুন সূচনার জন্য।
চলুন, আমরা সবাই মিলিত হই এই রহমতের মজলিসে…
হয়তো এটাই হতে পারে আমাদের জীবনের মোড় ঘুরানোর মুহূর্ত।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপস্থিত হওয়ার তাওফীক দান করুন,
এবং এই মজলিসকে আমাদের জন্য নাজাতের উসিলা বানান। আমীন আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। আমীন

আলহামদুলিল্লাহ, আল্লামা মুফতি মুশতাকুন্নবী কাসেমী দাঃ বাঃ এর তত্ত্বাবধানে আগামী ২৬শে এপ্রিল,  ২০২৬, রবিবার বাদ যোহর থেকে...
14/04/2026

আলহামদুলিল্লাহ,
আল্লামা মুফতি মুশতাকুন্নবী কাসেমী দাঃ বাঃ এর তত্ত্বাবধানে আগামী ২৬শে এপ্রিল, ২০২৬, রবিবার বাদ যোহর থেকে আত্মশুদ্ধির জন্য মাসিক ইসলাহী জোড় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

এবারের ইসলাহি জোড়ে নসিহত পেশ করবেন,
→মুফতি আনিসুর রহমান আশরাফী সাহেব দা.বা। (কুমিল্লা)
→আল্লামা আব্দুল্লাহ আল মারুফ ( সাতকানিয়া )

প্রতিটি মুসলমানের উচিত নিজের আমল-আখলাকের উন্নতির জন্য কোনো না কোনো কামিল আল্লাহ ওয়ালার সাথে খাছ সম্পর্ক করে তার সুপরামর্শ ও দিক নির্দেশনা অনুযায়ী নিজের জীবন চালানো। আমাদের আকাবির-আসলাফ তথা মহান বুযুর্গানে দ্বীনের মাহফিলে নিয়মিত উপস্থিতি ও উনাদের সাথে সম্পর্ক নিজের ঈমান, আখলাক হেফাজতের ক্ষেত্রে ভাল ভূমিকা রাখে।
এতে আপনি স্বপরিচিত ও সবান্ধব আমন্ত্রিত।
★★ঠিকানা - আলিপুর কৃষি ফার্মের সন্নিকটে ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় রোডের পার্শ্বে
মারকাযুত তা’লীম ওয়াত তারবিয়াহ হাটহাজারী
★★যাতায়াত : হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে আধা কি.মি. পশ্চিমে কৃষি ফার্মের সন্নিকটে। ( মারকাযুত তা’লীম ওয়াত তারবিয়াহ হাটহাজারী / আল-আমিন আবাসিকের প্বার্শে)
সার্বিক যোগাযোগ - , 𝟎𝟏𝟖𝟑𝟖𝟔𝟒𝟗𝟗𝟕𝟐 ,

বি.দ্র-
২০২৬ সালে প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার এই ইসলাহি জোড় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সকলেই আমন্ত্রিত

06/04/2026

আজ ঐতিহাসিক ৬ এপ্রিল হেফাজতে ইসলাম বাংলাদেশ'র লংমার্চ

Address

হাটহাজারী পৌরসভা
Chittagong

Telephone

+8801819319134

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল আমিন সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আল আমিন সংস্থা:

Share