;ভূমিকা
মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের একটি সামাজিক, ধর্মীয়, শিক্ষা ও ক্রীড়া উন্নয়নমূলক সংগঠন।
;অবস্থান
এটির কার্যালয় মাদার্শা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ায় অবস্থিত।
;ইতিহাস
মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন একটি সামাজিক, ধর্মীয়, শিক্ষা ও ক্রীড়া উন্নয়নমূলক সংগঠন। এটি ১৯৯২ সালের ০৭ই এপ্রিল মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান পাড়া
য় প্রতিষ্ঠিত হয়। ২০১৮ সালের ২৪ আগস্ট মাদার্শা ইউনিয়ন তথা সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী সংগঠনটির ২৫ বছর পূর্তি ও রজতজয়ন্তী উৎসব পালিত হয়।
;ধর্মীয় ক্ষেত্রে অবদান
এলাকায় ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রসারের লক্ষ্যে "মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন" ১৯৯৭ সালের ১৭ই সেপ্টেম্বর ফুটন্ত ফুল ওয়াজেদীয়া ফোরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
পরবর্তীতে ২০০১ সালে এবাদত খানা প্রতিষ্ঠার পর সেখানেই "ফুটন্ত ফুল ওয়াজেদীয়া ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়। ২০০৫ সালে, মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন এলাকার লোকজনের সহযোগিতা ও আন্তরিকতায় চেয়ারম্যান পাড়া জামে মসজিদ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন এর উদ্যোগে প্রথম ইসলামিক ওয়াজ মাহফিল শুরু হয় ১৯৯৩ সালে। উক্ত মাহফিলসমূহে মাদ্রাসার শিক্ষার্থীদের লেখাপড়ায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও, মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন বিভিন্ন সময়ে ইফতার মাহফিল, দোয়া মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় কাজে নিজেদের সম্পৃক্ত রেখেছে।
;পাঠাগার স্থাপন
২০২০ সালের ১০ জুলাই সংগঠনের সদস্যদের উদ্যোগে এলাকার লোকদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ও সবাইকে বইমুখী করতে মাদার্শা ফুটন্ত ফুল পাঠাগার নামে একটি পাঠাগারের যাত্রা শুরু হয়।
;ক্রীড়াক্ষেত্রে অবদান
এলাকার তরুণ ও যুবকদের খেলাধুলার প্রতি আগ্রহ তৈরিতে ২০০৫ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত অনুষ্ঠিত হয় সিনিয়র বনাম জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট। পরবর্তীতে ২০১৩ সালের ৩০শে মে মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন এর সহ সাংগঠনিক সম্পাদক রুবায়েত হোসেনের মৃত্যুর পর সিনিয়র বনাম জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট আর অনুষ্ঠিত হয় নি।
ক্রীড়াক্ষেত্রে পুনরায় উন্নয়নের লক্ষ্যে অত্র সংগঠন ২০১৫ সাল থেকে মাদার্শা প্রিমিয়ার লিগ (MPL) নামে প্রতিবছর টুর্নামেন্টের আয়োজন করে থাকে। উল্লেখ্য, MPL এর প্রথম ও দ্বিতীয় আসর ফুটবল ফরম্যাটে এবং ২০১৭ সাল থেকে এটি ক্রিকেট ফরম্যাটে অনুষ্ঠিত হয়ে আসছে।
;বিবিধ সামাজিক কার্যক্রম
মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের উদ্যোগে পরিচালিত আরও সামাজিক কার্যক্রমের মধ্যে রয়েছে করোনার সময় এলাকায় ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ, বিনামূল্যে করোনা ভ্যাক্সিন রেজিস্ট্রেশন ও টিকা কার্ড বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন ইত্যাদি।