পটিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • পটিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পটিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পটিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, Community Organization, Chittagong.
(1)

শুভ জন্মদিন!! পটিয়া স্টুডেন্টস’ ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা সাজিদুল সুমন।ফোরামের অগ্রগতিতে আপনার বলিষ্ঠ ...
15/06/2026

শুভ জন্মদিন!! পটিয়া স্টুডেন্টস’ ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা সাজিদুল সুমন।
ফোরামের অগ্রগতিতে আপনার বলিষ্ঠ নেতৃত্ব ও মূল্যবান অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে যেন উত্তরোত্তর সফলতা, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি নসিব হয় এই কামনা করি

আলহামদুলিল্লাহ।আজ ৩১ মে, ২০২৬, রবিবার পটিয়া স্টুডেন্টস’ ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত “ফ্রি ডায়াবে...
31/05/2026

আলহামদুলিল্লাহ।
আজ ৩১ মে, ২০২৬, রবিবার পটিয়া স্টুডেন্টস’ ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত “ফ্রি ডায়াবেটিস ও ব্লাড গ্রুপিং ক্যাম্প” সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই উদ্যোগ বাস্তবায়নে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, শ্রম, সময় ও আন্তরিকতা দিয়ে পাশে ছিলেন, তাদের প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
বিশেষভাবে ধন্যবাদ জানাই পটিয়া ডায়াবেটিস হাসপাতাল এর সম্মানিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের, ১৫ নং ছনহরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুর রশিদ দৌলতি মহোদয়কে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে, এবং সর্বোপরি পটিয়া স্টুডেন্টস’ ফোরাম ও মধ্যম চাটরা স্টুডেন্টস ফোরামের সকল স্বেচ্ছাসেবক, সদস্য ও শুভানুধ্যায়ীদের; যাদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতা ছাড়া এই কর্মসূচি সফল করা সম্ভব হতো না।
সর্বোপরি, যেসব এলাকাবাসী আমাদের এই উদ্যোগে অংশগ্রহণ করে আস্থা ও ভালোবাসা প্রকাশ করেছেন, তাদের প্রতিও রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
মানুষের কল্যাণে, সমাজের প্রয়োজনে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও পটিয়া স্টুডেন্টস’ ফোরাম এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।

On behalf of Patiya Students' Forum, Chittagong University , we extend our heartfelt greetings and warm Eid Mubarak to a...
27/05/2026

On behalf of Patiya Students' Forum, Chittagong University , we extend our heartfelt greetings and warm Eid Mubarak to all people of every religion, caste, and community on the blessed occasion of Eid-ul-Adha.

Eid-ul-Adha is a sacred occasion that embodies the values of sacrifice, devotion, compassion, and selflessness. It reminds us of the importance of unity, empathy, and mutual respect in building a peaceful and harmonious society.

On this auspicious occasion, we pray that Almighty Allah accepts our sacrifices, blesses everyone with peace, prosperity, and happiness, and strengthens the bonds of humanity among all.

Eid Mubarak to everyone. 🕋✨

মানবসেবার অঙ্গীকার এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটিয়া স্টুডেন্টস’ ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয...
26/05/2026

মানবসেবার অঙ্গীকার এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটিয়া স্টুডেন্টস’ ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজন করা হয়েছে একটি ফ্রি ডায়াবেটিস ও ব্লাড গ্রুপিং ক্যাম্প। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সহজলভ্য করে তোলা এবং সচেতনতা বৃদ্ধি করাই আমাদের মূল উদ্দেশ্য।

আগামী ৩১ মে ২০২৬, রবিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাটরা বরিয়া শরৎ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ (৯ নং ওয়ার্ড বরিয়া), ১৫ নং ছনহরা ইউনিয়ন, পটিয়ায় এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। পটিয়া ডায়াবেটিস হাসপাতালের চিকিৎসা সহায়তায় ক্যাম্পটি পরিচালিত হবে, যেখানে আগত সকলের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড গ্রুপ নির্ণয়ের সুযোগ থাকবে।

উক্ত আয়োজনে সহযোগিতা করছেন ১৫ নং ছনহরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আব্দুর রশিদ দৌলতি এবং
মধ্যম চাটরা স্টুডেন্টস ফোরাম (মধ্যম চাটরা,ছনহরা,পটিয়া)
আপনার সামান্য সচেতনতা ভবিষ্যতের বড় স্বাস্থ্যঝুঁকি থেকে আপনাকে রক্ষা করতে পারে—এই বিশ্বাস থেকেই আমাদের এই আয়োজন। তাই নিজে অংশগ্রহণ করুন এবং আপনার পরিবার ও আশেপাশের মানুষদেরও সাথে নিয়ে আসুন। আপনাদের উপস্থিতিই আমাদের এই উদ্যোগকে সফল ও অর্থবহ করে তুলবে।

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি— চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করার দাবিতে আজ...
12/05/2026

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি— চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করার দাবিতে আজ মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

পটিয়া স্টুডেন্টস' ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বৃহত্তর দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সকল ছাত্র অ্যাসোসিয়েশনের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অসংখ্য শিক্ষার্থী ব্যানার ও ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন।মানববন্ধনে উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আবদুল মান্নান স্যার। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন সংগঠনের তথ্যানুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই মহাসড়কে ৮০০টির বেশি ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে, যাতে প্রায় ৩০০ মানুষের প্রাণহানি হয়েছে। শুধু গত এক বছরেই এই সড়কে প্রাণ গেছে শতাধিক মানুষের, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ও কর্মজীবী তরুণ।

সম্প্রতি লোহাগাড়ার চুনতি এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পটিয়া উপজেলার রেহেনা আক্তারের মর্মান্তিক মৃত্যু আমাদের গভীরভাবে ব্যথিত করেছে।

দেশের পর্যটন, অর্থনীতি ও দক্ষিণাঞ্চলের কোটি মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করার কোনো বিকল্প নেই। অবিলম্বে এ প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।

পটিয়া স্টুডেন্টস’ ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক উপদেষ্টা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভ...
12/05/2026

পটিয়া স্টুডেন্টস’ ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক উপদেষ্টা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ও সাবেক বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর স্যার নবনিযুক্ত ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হওয়ায় স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন পটিয়া স্টুডেন্টস’ ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রতিনিধিবৃন্দ।

সাক্ষাৎকালে স্যার পটিয়া স্টুডেন্টস’ ফোরামের বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও শিক্ষামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সংগঠনের পাশে থেকে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের আশ্বাস দেন।

পটিয়া স্টুডেন্টস’ ফোরাম পরিবার স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছে।

আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও প্রাণঘাতী চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক দ্রুত...
11/05/2026

আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও প্রাণঘাতী চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীতকরণের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির আয়োজন করেছে পটিয়া স্টুডেন্টস’ ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বৃহত্তর দক্ষিণ চট্টগ্রাম-কক্সবাজার জেলার সকল অ্যাসোসিয়েশন।

এই দাবি আমাদের সবার প্রাণের দাবি—আমরা এই “মরণফাঁদ” থেকে স্থায়ী মুক্তি চাই।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মাত্র আট মাসে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ৬৫টি দুর্ঘটনায় ৯৮ জন প্রাণ হারিয়েছেন এবং ২৫৬ জন আহত হয়েছেন। দুদিন আগেও এই সড়কে আরেকটি দুর্ঘটনায় পটিয়ার একজন মানুষ প্রাণ হারিয়েছেন।

এই পরিস্থিতিতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সামনে আরও কত প্রাণ ঝরে যাবে, তা কেউ জানে না।

তাই সকলের প্রতি বিনীত অনুরোধ—নিজের বিবেকের জায়গা থেকে বিষয়টি ভাবুন এবং এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করুন। এটি শুধু একটি আন্দোলন নয়, বরং সমাজ ও মানুষের জীবনের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রকাশ।

আপনাদের সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

📍 স্থান: শহীদ মিনার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
🕛 সময়: মঙ্গলবার, দুপুর ১২টা

পটিয়া স্টুডেন্টস’ ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর স্যারকে চট্টগ...
11/05/2026

পটিয়া স্টুডেন্টস’ ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর স্যারকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের নবনিযুক্ত ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের Finance & Banking বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও Islami Bank Bangladesh PLC ও GPH Ispat Limited-এর Independent Director এবং Southern University Bangladesh-এর Academic Council ও Syndicate-এর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আমরা বিশ্বাস করি, তাঁর দক্ষ নেতৃত্ব ও অভিজ্ঞতায় ব্যবসায় প্রশাসন অনুষদ আরও সমৃদ্ধ হবে। স্যারের নতুন দায়িত্বপূর্ণ পথচলা সফল ও গৌরবময় হোক।

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে একের পর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় পটিয়া স্টুডেন্টস’ ফোরাম, চট্...
10/05/2026

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে একের পর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় পটিয়া স্টুডেন্টস’ ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করছে।

সম্প্রতি লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে পটিয়া উপজেলার রেহেনা আক্তারের মৃত্যুসহ একাধিক যাত্রীর আহত হওয়ার ঘটনা আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। আমরা নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

বাংলাদেশ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি-এর সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মাত্র আট মাসে ৬৫টি দুর্ঘটনায় ৯৮ জন নিহত এবং ২৫৬ জন আহত হয়েছেন। এই ভয়াবহ পরিসংখ্যান অত্যন্ত উদ্বেগজনক এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তাকে স্পষ্টভাবে তুলে ধরে।

এই প্রেক্ষাপটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এসোসিয়েশনের প্রতিনিধিদের নিয়ে সড়ক দুর্ঘটনা রোধ ও চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে দ্রুত ৬ লেনে উন্নীতকরণের দাবিতে করণীয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। খুব শীঘ্রই এ বিষয়ে বিভিন্ন কার্যকর কর্মসূচি গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।

Warmest congratulations and best wishes to Angsu Deb Nath, former Vice President of Patiya Students’ Forum, University o...
05/05/2026

Warmest congratulations and best wishes to Angsu Deb Nath, former Vice President of Patiya Students’ Forum, University of Chittagong.

He has been recommended as a Senior Officer in the recently published 23-based Combined Bank recruitment.
The Patiya Students’ Forum family is truly proud of his remarkable achievement. We wish him continued success in his professional journey, along with good health and a prosperous future.

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when পটিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to পটিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:

Share